দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
শনিবার | ৩রা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ | ২২শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি | রাত ৪:৩৪
আদালতের আদেশ অমান্য করে সাতক্ষীরায়  জমি দখলের পায়তারা
সাতনদী পত্রিকার সম্পাদককে হুমকি: পাইকগাছা প্রেসক্লাবের নিন্দা ও...
আশাশুনিতে বজ্রপাতে কাঠমিস্ত্রী নিহত
শ্যামনগর উপজেলা নাগরিক উন্নয়ন ফোরামের নবগঠিত কমিটি ঘোষণা
ছেলে ও পৌত্রের নির্যাতনের অভিযোগে হাসপাতালে ৮০ বছরের...
কলারোয়ায় জলাবদ্ধতায় মানিকনগর প্রাথমিক বিদ্যালয়: ভোগান্তিতে শিক্ষার্থীরা
নগরঘাটায় ফুটবল টুর্নামেন্টের বিজয়ী দলের পুরস্কারের গরু-ছাগলের মাংসে...
আগরদাঁড়ী মাদ্রাসা ছাত্রশিবিরের প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত
সাতক্ষীরা জেলার সার্বিক উন্নয়ন অগ্রগতি ও সম্ভাবনা
পাইকগাছায় মাদক ও অপহরণ মামলার আসামিসহ গ্রেফতার ৪:...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
খেলাধুলা

কবে মাঠে নামবে এইচপি, কবে তাদের প্রধান কোচ?

কর্তৃক kobirubel.satnadee জুলাই ২৩, ২০২০
জুলাই ২৩, ২০২০ ০ কমেন্ট 371 ভিউস

স্পোর্টস ডেস্ক: বর্তমানে বাংলাদেশের জাতীয় দলের খেলোয়াড় তৈরির বড় প্ল্যাটফর্ম হচ্ছে হাইপারফরম্যান্স ইউনিট (এইচপি)। এখান থেকেই রুবেল-শফিউলদের মতো ক্রিকেটার তৈরি হয়ে জাতীয় দলকে প্রতিনিধিত্ব করছেন। অথচ গুরুত্বপূর্ণ এই ইউনিটের প্রধান কোচের পদটি প্রায় আট মাস শূন্য পড়ে আছে। গত বছর ডিসেম্বরে এইচপির প্রধান কোচ সাইমন হেলমট পারিবারিক কারণ দেখিয়ে বিসিবির সঙ্গে সাড়ে তিন বছরের সম্পর্ক ছিন্ন করেন। এরপর থেকে এখনও পর্যন্ত বিসিবি কোচ নিয়োগ করতে পারেনি। অবশ্য করোনার আগ থেকেই এ বিষয়ে কাজ শুরু হলেও এখনও কোচ নিয়োগের ব্যাপারটি চূড়ান্ত হয়নি বলেই জানালেন হাইপারফরম্যান্স ইউনিটের চেয়ারম্যান নাঈমুর রহমান।

করোনাকাল শুরু হওয়ার আগে এইচপির প্রধান কোচ নিয়োগের বিষয়টি প্রক্রিয়াধীন থাকলেও করোনার কারণে কোচ নিয়োগ প্রক্রিয়া থেমে আছে। এই মুহূর্তে বিসিবি করোনার আগে তৈরি করা সংক্ষিপ্ত তালিকা যাচাই-বাছাই করে দ্রুততম সময়ের মধ্যে প্রধান কোচ নিয়োগ করতে চাইছে।

বুধবার এ নিয়ে সভায় বসেছিলেন হাইপারফরম্যান্স ইউনিটের চেয়ারম্যান নাঈমুর রহমান। সভায় তার সঙ্গে ছিলেন দুই নির্বাচক মিনহাজুল আবেদীন ও হাবিবুল বাশার ও বিসিবির সিইও নিজামউদ্দিন চৌধুরী। কোচ নিয়োগের ব্যাপারে বিসিবির এই পরিচালক বলেছেন, ‘আজ মূলত কো-অর্ডিনেশন মিটিং হয়েছে। উদ্দেশ্য হচ্ছে আমাদের এইচপি প্রোগ্রাম কীভাবে শুরু করা যায়। হেড কোচ নিয়োগের ব্যাপার আছে, যারা যারা আগ্রহ প্রকাশ করেছিল তাদের শর্ট লিস্ট আমরা করেছি। করোনার আগে ওই লিস্ট করা হয়েছে বিধায় নতুন করে তাদের সঙ্গে যোগাযোগ করতে হবে। এরপরই আমরা এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেবো।’

প্রধান কোচ হিসেবে চম্পকা রামানায়েকের নাম শোনা যাচ্ছে অনেকদিন ধরেই। করোনার ঠিক আগে আগে এই পদটা তার জন্য অনেকটাই নিশ্চিত ছিল। কিন্তু করোনা মহামারির পরিবর্তিত পরিস্থিতিতে শ্রীলঙ্কান কোচ আগের অবস্থানে আছেন কি না সে ব্যাপারে সন্দিহান বিসিবি। তাই খুব শিগগিরই রমানায়েকের সঙ্গে যোগাযোগ করা হবে বলে বিসিবি সূত্রে জানা গেছে।

শুধু কোচ নিয়োগই নয়, এইচপি দলকে শ্রীলঙ্কায় পাঠানোর চিন্তা ভাবনাও করছে বিসিবি।  ‘শ্রীলঙ্কা সফরে গেলে কীভাবে আমরা সেখানে ম্যাচ খেলবো, ট্রেনিং করবো, তার আগেও আমাদের প্রস্তুতিটা কেমন হবে। এগুলো নিয়ে চিন্তা করার ব্যাপার আছে। শ্রীলঙ্কা গিয়ে ক্যাম্প করা যায় কি না সেটাও আমাদের মাথায় আছে। শ্রীলঙ্কার সঙ্গেও আমরা যোগাযোগ করবো যে তারা কীভাবে সিরিজটি আয়োজন করতে পারবে’-বলেছেন নাঈমুর রহমান।

করোনার এই সময়ে কীভাবে কাজ করলে ক্রিকেটারদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত হবে, সে ব্যাপারেও সভায় আলোচনা হয় বলে জানিয়েছেন বাংলাদেশের প্রথম টেস্ট অধিনায়ক, ‘এখন কোনও কিছুই আগের মতো নেই। তারপরও আমাদের প্রোগ্রাম কীভাবে শুরু করা যায় সে ব্যাপারে ভাবতে হবে। কারণ একাডেমির ওখানে যদি ট্রেনিং ক্যাম্প শুরু করি সেখানে খেলোয়াড়দের থাকা (অ্যাকোমোডেশন), তাদের খাওয়া (ক্যাটারিং), স্বাস্থ্যবিধি এসব ব্যাপার জড়িত। কীভাবে বাস্তবসম্মত পরিকল্পনা করা যায়, সে ব্যাপারে আমরা চিন্তাভাবনা করছি।’

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
লিভারপুলের ৩০ বছরের অপেক্ষার অবসান
পরবর্তী পোস্ট
প্রভাসের সঙ্গে সিনেমায় কত পারিশ্রমিক নিলেন দীপিকা

রিলেটেড পোস্ট

সাতক্ষীরা মেডিকেল কলেজ ছাত্রশিবিরের উদ্যোগে নাইট ক্রিকেট টুর্নামেন্ট...

সেপ্টেম্বর ২৯, ২০২৬

সাতক্ষীরায় বিসিবি কোয়ালিফাইড আম্পায়ারদের রি-ফ্রেশ কোচিং

সেপ্টেম্বর ২৮, ২০২৬

সাতক্ষীরা জেলা রেফারীজ এসোসিয়েশনের নির্বাচন

সেপ্টেম্বর ১১, ২০২৬

লামিন ইয়ামাল ও নিকো উইলিয়ামসের অভিবাসী পরিবার ও...

জুলাই ২৪, ২০২৬

অপরিবর্তিত একাদশ নিয়ে মাঠে নামছে আর্জেন্টিনা

জুলাই ১২, ২০২৬

পুলিশ সুপার কাপ” ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

জুলাই ৪, ২০২৬

জিকো মনে করেন, জাপানের বিপক্ষে কঠিন পরীক্ষার মুখে...

জুন ২৭, ২০২৬

ইরানের শেষ মুহূর্তে করা ‘গোল’ বাতিল হলো যে...

জুন ২৭, ২০২৬

খুলনায় আন্তর্জাতিক মানের টার্ফ, নতুন প্রজন্মকে মাঠে ফেরানোর...

জুন ১৭, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting