দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বুধবার | ৩০শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৯শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি | দুপুর ১:০৩
সাতক্ষীরা মেডিকেল কলেজ ছাত্রশিবিরের উদ্যোগে নাইট ক্রিকেট টুর্নামেন্ট...
তালায় টিসিবির পণ্য বিক্রয়ের উদ্বোধন
দেবহাটার গণ্ডি পেরিয়ে ফেয়ার মিশনের আন্তর্জাতিক যাত্রা
সাতক্ষীরায় ক্ষতিগ্রস্ত সড়ক নিয়ে ফেসবুকে পোস্ট, চিঠি পেল...
শাশুড়ির পরকিয়া ধরাই কাল হল পুত্রবধুর
সাতক্ষীরা সীমান্তে বিজিবির কঠোর সতর্কতা,পলাতক আসামি ঠেকাতে বাড়ানো...
হাইকোর্টের আদেশে নবারুণ উচ্চ বালিকা বিদ্যালয়ে দায়িত্ব নিলেন...
কালিগঞ্জে ইয়াবা সহ   মাদকের গডফাদার ওবায়দুল্লাহ আটক
যুবদল নেতা সুমনের নেতৃত্বে ১০ পিচ স্বর্নের বার...
চুনা ম্যানগ্রোভকে ওইসিএম স্বীকৃতিতে স্থানীয়দের সম্মতি
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
কলারোয়া

এসএসসির ফলাফলে উপজেলার শীর্ষে ফারজানা আফরিন

কর্তৃক kobirubel.satnadee আগস্ট ১, ২০২৩
আগস্ট ১, ২০২৩ ০ কমেন্ট 633 ভিউস

রেজওয়ানুল ইসলাম রাব্বি, কলারোয়া: কলারোয়া উপজেলায় এবার সবাইকে ছাড়িয়ে গেলো ফারজানা আফরিন কাজল। সে প্রমাণ করলো, অদম্য ইচ্ছেশক্তির কাছে অসম্ভব বলে কিছু নেই। এবারের এসএসসি পরীক্ষায় কলারোয়া উপজেলার মধ্যে সর্বোচ্চ ১০৯৪ নাম্বার পেল সে। বিজ্ঞান বিভাগ থেকে সকল বিষয়ে জিপিএ-৫ পেয়ে উপজেলা শ্রেষ্ঠত্ব অর্জন করল কাজল। ফারজানা আফরিন কাজল কলারোয়া সরকারি জিকেএমকে পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয় থেকে এবার এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে এ সাফল্য অর্জন করে। কলারোয়া পৌর সদরের গদখালি গ্রামের হোটেল ব্যবসায়ী মহব্বত মোল্লা ও মোছাম্মৎ আনজুয়ারার ছোট মেয়ে ফারজানা আফরিন কাজল। কলারোয়া থানার সামনে অবস্থিত মহব্বত হোটেলের স্বত্বাধিকারী মহব্বত মোল্লা জানান, কাজল প্রাথমিক সমাপনী ও জেএসসি পরীক্ষাতেও সন্তোষজনক ফলাফল করেছিলো। এবার এসএসসিতেও জিপিএ-৫ পেয়ে সফলতার ধারাবাহিকতা অব্যাহত রেখেছে। তাঁর এই সাফল্য অর্জনে প্রশংসা করে পাইলট হাইস্কুলের সহকারী প্রধান শিক্ষক আব্দুর রকীব জানান, পড়াশোনার বিষয়ে খুবই মনোযোগী ছিলো কাজল। আর সেকারণে ভালো ফলাফল অর্জন করতে সক্ষম হয়েছে। পিতা-মাতার আদরের ছোট মেয়ের এমন সাফল্যে এলাকাবাসীও গর্বিত। কাজল তাঁর প্রতিক্রিয়া ব্যক্তকালে জানায়, এই ফলাফল অর্জনের পিছনে বাবা-মা ও সম্মানিত শিক্ষকদের ভূমিকা ছিল অপরিসীম। তার মতে, ভালো ফলাফলের জন্য ভালোমতো পড়াশোনা করার কোন বিকল্প নেই। ফারজানা আফরিন কাজল ভবিষ্যতে একজন ডাক্তার হতে চায়। এজন্য সকলের দোয়া চেয়েছে সে। বাবা মহব্বত মোল্লা জানান, মেয়ের ইচ্ছে পূরণের জন্য তাঁর চেষ্টারও কোনো কমতি থাকবে না। ফলাফল শিট অনুযায়ী, ফারজানা আফরিন কাজল ১১৫০ নাম্বারের মধ্যে ১০৯৪ নাম্বার পেয়েছে। যা এক কথায় অসাধারণ। কাজলের এই নজরকাড়া সাফল্য অনুপ্রাণিত করবে অন্য শিক্ষার্থীদের।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
সুন্দরবনে সাত জেলেকে ১৫ লাখ টাকা জরিমানা
পরবর্তী পোস্ট
তালায় খলিলনগরে ওয়ার্ড জাপার সাংগঠনিক সভা

রিলেটেড পোস্ট

শাশুড়ির পরকিয়া ধরাই কাল হল পুত্রবধুর

সেপ্টেম্বর ২৯, ২০২৬

কলারোয়ায় পুলিশি অভিযানে গ্রেফতার দুই

সেপ্টেম্বর ২৭, ২০২৬

কলারোয়ায় সাতক্ষীরা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দ্রুত শিক্ষা...

সেপ্টেম্বর ২৬, ২০২৬

কলারোয়ায় যুবদলের সন্ত্রাসবিরোধী সমাবেশ ও মিছিল

সেপ্টেম্বর ২২, ২০২৬

কলারোয়ার প্রয়াত ডাঃ আনিছুর রহমানের পঞ্চম মৃত্যুবার্ষিকী আজ

সেপ্টেম্বর ১৯, ২০২৬

কলারোয়ায় হাসপাতালসহ বিভিন্ন দপ্তর পরিদর্শনে– ইজ্জত উল্লাহ এমপি

সেপ্টেম্বর ১৪, ২০২৬

কলারোয়া শিশু ল্যাবরেটরি স্কুলের ফলাফল প্রকাশ

সেপ্টেম্বর ১৪, ২০২৬

কলারোয়ায় পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন

সেপ্টেম্বর ১২, ২০২৬

ভাদিয়ালী সীমান্ত দিয়ে তিন কেজি সোনা পাচার

সেপ্টেম্বর ১১, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting