দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বুধবার | ২৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১২ই জিলকদ, ১৪৪৭ হিজরি | দুপুর ১২:০৬
সংবাদ সংক্রান্ত জের ধরে কলারোয়া সাংবাদিককে মারধোর
ক্যান্সার আক্রান্ত শিশু আয়ান বাঁচার জন্য সাহায্য চায়
রূপপুর বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে জ্বালানি লোডিং শুরু
আশাশুনির বেতনা নদী থেকে অবৈধ বালি উত্তোলনের অভিযোগ
পাটকেলঘাটা সরুলিয়া ইউনিয়ন গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির কমিটি...
কলারোয়ায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা 
শ্যামনগরের আশা পেট্রোল পাম্পে তেল সংগ্রহে অনিয়মের অভিযোগ,...
তালায় জাতীয় আইনগত সহায়তা দিবস ২০২৬ পালিত
চিংড়িতে পুশ দেওয়ায় ব্যবসায়ীকে জরিমানা ও জব্দকৃত মাছ...
কালিগঞ্জে রাস্তা নিয়ে বিরোধে নারীসহ গুরুতর আহত ৫
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
জাতীয়শিক্ষাসারাদেশ

এমপিওভুক্তির জন্য বরাদ্দ চান শিক্ষকরা

কর্তৃক kobirubel.satnadee জুন ৭, ২০২০
জুন ৭, ২০২০ ০ কমেন্ট 307 ভিউস

শিক্ষা ডেস্ক: প্রায় ১০ বছর পর চলতি অর্থবছরে নতুন শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তির জন্য বরাদ্দ রাখা হয়। ইতিমধ্যে দুই হাজার ৬১৫টি শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্ত করা হয়েছে। তবে এখনো প্রায় সাত হাজার শিক্ষাপ্রতিষ্ঠান নন-এমপিও রয়ে গেছে। এ ছাড়া স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসাগুলো এমপিওভুক্তির জন্য প্রধানমন্ত্রীর সম্মতি রয়েছে। ফলে চলতি অর্থবছরের মতো আগামী বাজেটেও এমপিওভুক্তি চলমান রাখাই শিক্ষকদের অন্যতম দাবি। তবে শিক্ষায় করোনার ঝুঁকি প্রশমনে পর্যাপ্ত বিনিয়োগ দরকার বলে মত দিয়েছেন শিক্ষাবিদরা।

এ ছাড়া চিকিৎসা ভাতা বাড়ানো, বাড়িভাড়া বৃদ্ধি, পূর্ণাঙ্গ উৎসব ভাতা প্রদান, উচ্চতর বেতন গ্রেড প্রদানসহ একগুচ্ছ দাবি রয়েছে এমপিওভুক্ত শিক্ষকদের। তবে সামগ্রিকভাবে শিক্ষাব্যবস্থাই জাতীয়করণের দাবি তুলেছেন শিক্ষকরা। পর্যায়ক্রমে হলেও আগামী বাজেটেই এসব দাবির প্রতিফলন দেখতে চান তাঁরা।

স্বাধীনতা শিক্ষক পরিষদের (স্বাশিপ) সাধারণ সম্পাদক অধ্যক্ষ শাহজাহান আলম সাজু  বলেন, ‘প্রথমত, শিক্ষায় করোনার ক্ষতি মোকাবেলায় আমরা প্রয়োজনীয় বরাদ্দের দাবি জানাই। এই করোনায় নন-এমপিও শিক্ষক-কর্মচারীরা চরম মানবেতর জীবন যাপন করছে। আগামী বাজেটে নন-এমপিও প্রতিষ্ঠান, অনার্স-মাস্টার্স শিক্ষক ও ইবতেদায়ি মাদরাসাগুলো এমপিওভুক্তির জন্য বরাদ্দের দাবি জানাচ্ছি। পাশাপাশি মুজিববর্ষেই সব শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণের ঘোষণা আসবে বলে আমরা আশা করছি।’

বাংলাদেশ নন-এমপিও শিক্ষক কর্মচারী ফেডারেশনের সভাপতি গোলা মাহমুদুন্নবী ডলার বলেন, ‘স্বীকৃতিপ্রাপ্ত সকল শিক্ষাপ্রতিষ্ঠানই এমপিওভুক্তি আমাদের একমাত্র দাবি। চলতি অর্থবছরে প্রায় দুই হাজার ৭০০ প্রতিষ্ঠান এমপিওভুক্তি হলেও বরাদ্দকৃত টাকার পুরোটা ব্যয় হয়নি। অথচ শর্ত শিথিল করলে এই টাকায় চলতি অর্থবছরেই আরো কিছু প্রতিষ্ঠান এমপিওভুক্তি করা সম্ভব হতো। আগামী বাজেটে নন-এমপিও সব প্রতিষ্ঠান এমপিওভুক্তির জন্য বরাদ্দ থাকবে বলে আমাদের বিশ্বাস করি।’

জানা যায়, প্রতিবছর বাজেটের আগে শিক্ষকরা তাঁদের দাবিদাওয়া নিয়ে রাজপথে সরব থাকেন। এবার করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে তা দেখা যায়নি। তবে শিক্ষকরা বিভিন্ন অনলাইন ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ঠিকই সরব আছেন। সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তিদের কাছে তাঁদের দাবিদাওয়াসংবলিত স্মারকলিপি বা চিঠি পৌঁছে দিচ্ছেন।

বাংলাদেশ শিক্ষক সমিতির সভাপতি ও এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণ লিয়াজোঁ ফোরামের মুখপাত্র মো. নজরুল ইসলাম রনি বলেন, ‘এমপিওভুক্ত ও নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণের দাবিতে আমরা শিক্ষামন্ত্রী, উপমন্ত্রী, শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতিসহ অন্যান্য নীতিনির্ধারকদের কাছে স্মারকলিপি দিয়েছি। আমরা ২৫ শতাংশ ঈদ বোনাস পাই। বাড়িভাড়া দেওয়া হয় এক হাজার টাকা ও চিকিৎসা ভাতা দেওয়া হয় ৫০০ টাকা। শিক্ষকদের উচ্চতর গ্রেড দেওয়ার কথা থাকলেও তা বাস্তবায়ন হয়নি। আগামী অর্থবছর থেকেই সরকারি শিক্ষকদের মতো আমরা বেতন-ভাতা চাই।’

বেসরকারি কলেজ অনার্স মাস্টার্স শিক্ষক ফোরামের আহ্বায়ক নেকবর হোসাইন বলেন, ‘দীর্ঘ ২৮ বছরেও আমাদের জনবল কাঠামো এমপিও নীতিমালার অন্তর্ভুক্ত না থাকার কারণে আমরা সরকারের আর্থিক সুবিধাবঞ্চিত। অর্থাৎ এমপিওভুক্ত কলেজে চাকরি করলেও আমরা সরকার থেকে বেতন-ভাতা পাই না। আমাদের পাঁচ হাজার শিক্ষকের এমপিওভুক্তির জন্য ১৪৬ কোটি ৫০ লাখ টাকা প্রয়োজন। এমপিও নীতিমালা সংশোধনের পাশাপাশি আগামী বাজেটেই আমরা প্রয়োজনীয় বরাদ্দ চাই।’

জানা যায়, বর্তমানে এক হাজার ৫১৯টি স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসার প্রধান শিক্ষকরা দুই হাজার ৫০০ টাকা ও সহকারী শিক্ষকরা দুই হাজার ৩০০ টাকা ভাতা পান। তবে বর্তমানে এই মাদরাসার সংখ্যা প্রায় পাঁচ হাজার। চলতি অর্থবছরে এসব মাদরাসা এমপিওভুক্তির জন্য প্রধানমন্ত্রীর নীতিগত অনুমোদনের পর ৩১১ কোটি টাকা বরাদ্দ রাখা হয়। কিন্তু মাদরাসার সংখ্যা নিয়ে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ শেষ না হওয়ায় এবার এমপিওভুক্তির কাজ শেষ করতে পারেনি শিক্ষা মন্ত্রণালয়।

বাংলাদেশ স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা শিক্ষক পরিষদের সভাপতি এস এম জয়নুল আবেদীন জেহাদী বলেন, ‘সরকার প্রাথমিক শিক্ষাকে জাতীয়করণ করেছে। সেই হিসেবে আমরাও আমাদের মাদরাসাগুলো জাতীয়করণের দাবি জানাই। শিক্ষা মন্ত্রণালয় থেকে জরিপ করে বর্তমানে যে প্রতিষ্ঠানগুলো পাওয়া গেছে, সেগুলো এমপিওভুক্তির জন্য ২০২০-২১ অর্থবছরে আমরা ৪০০ কোটি টাকা বরাদ্দের দাবি জানাই।’

শিক্ষা খাতে করোনাভাইরাসের প্রভাব ও আগামী দিনে সম্ভাব্য ঝুঁকি মোকাবেলার জন্য আগামী বাজেটে পর্যাপ্ত বিনিয়োগ দরকার বলে জানিয়েছেন শিক্ষাবিদরা। সম্প্রতি এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে গণসাক্ষরতা অভিযানের নির্বাহী পরিচালক রাশেদা কে চৌধুরী বলেন, ‘করোনাভাইরাসের সংক্রমণের কারণে দেশের প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা স্তরে আগামী দিনে ঝরে পড়া, শিশু শ্রম বেড়ে যাওয়া, বাল্যবিবাহ, অপুষ্টি ও প্রসূতি মৃত্যুর ঝুঁকি তৈরি হয়েছে। কিন্ডারগার্টেন, বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান ও নন-এমপিও শিক্ষকরা বিপদে পড়েছেন। এসব থেকে উত্তরণে স্বল্প ও দীর্ঘমেয়াদি নানা পদক্ষেপ নিতে হবে। সরকারকেই সবচেয়ে বেশি দায়িত্ব নিতে হবে। সবার আগে দরকার বাজেটে শিক্ষার জন্য বড় বিনিয়োগ করা।’ তিনি জাতীয় বাজেটে শিক্ষা খাতে ন্যূনতম ১৫ শতাংশ বরাদ্দের দাবি জানান। সূত্র: কালেরকন্ঠ

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
আজ থেকে নতুন রুটিনে টেলিভিশনে প্রাথমিকের ক্লাস শুরু
পরবর্তী পোস্ট
২০ মিনিটেই জানা যাবে করোনা হয়েছে কি না

রিলেটেড পোস্ট

রূপপুর বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে জ্বালানি লোডিং শুরু

এপ্রিল ২৮, ২০২৬

সাতক্ষীরায় আম ক্যালেন্ডার ঘোষণা 

এপ্রিল ২৬, ২০২৬

আশাশুনিতে জাতীয় পুষ্টি সপ্তাহ পালন

এপ্রিল ২৬, ২০২৬

বাংলালিংকের ১২তম ঐতিহ্যবাহী জব্বারের বলীখেলা

এপ্রিল ২৫, ২০২৬

আশাশুনি সদরে সমুদ্রে মাছধরা জেলেদের খাদ্য সহায়তা বিতরণ

এপ্রিল ২২, ২০২৬

শুরু হচ্ছে জব্বারের বলী খেলার ১১৭তম আসর দ্বাদশবারের মতো পৃষ্ঠপোষক বাংলালিংক ও সরাসরি সম্প্রচার টফিতে

এপ্রিল ২২, ২০২৬

আশাশুনি সদর ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সাথে ত্রৈমাসিক...

এপ্রিল ২১, ২০২৬

যুব-নেতৃত্বে বিকল্প কর্মসংস্থান, সাইবার সুরক্ষা, যুব-নারী-বান্ধব স্বাস্থ্য সেবা...

এপ্রিল ২১, ২০২৬

শ্যামনগরে সুপেয় পানির সংকট তুলে ধরতে দৌড়ে অংশ...

এপ্রিল ২১, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting