দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
রবিবার | ২৫শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৯ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৪ই জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি | রাত ১০:২৩
পাটকেলঘাটায় আইনজীবীর চেম্বারে হামলার ঘটনায় তিন আসামী শ্রীঘরে
সাংবাদিকদের বিরুদ্ধে আপত্তিকর মন্তব্যের প্রতিবাদে সাতক্ষীরায় মানবন্ধন
সুন্দরবন সংলগ্ন নদীতে প্লাস্টিক বর্জ্য: হুমকিতে পরিবেশ ও...
আশাশুনিতে অপপ্রচার ও হুমকির প্রতিবাদে ব্যাংক কর্মকর্তার সংবাদ...
শ্যামনগরের পানখালী জেলে কল্যাণ সমিতির নির্বাচন: সভাপতি বাশার,...
আশাশুনিতে স্বেচ্ছাসেবকলীগ নেতা হলো জাসাসের আহবায়ক! সমালোচনার ঝড়
শ্যামনগরে আনসার-ভিডিপি ডিউটি বন্টনে রমরমা দুর্নীতি: অভিযুক্তদের শাস্তি...
সাতক্ষীরায় বিএনপি ও যুবদল নেতার নেতৃত্বে জাসাস নেতার...
যে ভ্যানে চলতো সংসার, সেই ভ্যান ছিনিয়ে নিতে...
কালিগঞ্জে রাস্তা নির্মাণে লাখ টাকার দুর্নীতি, ঠিকাদারের সরল...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
খুলনাপাইকগাছাসারাদেশ

একটি ভ্যানের আকুতি:  একমাত্র সম্বল হারিয়ে আতিয়ারের মানবেতর জীবনযাপন 

কর্তৃক mirkhairul.news জুলাই ১, ২০২৫
জুলাই ১, ২০২৫ ০ কমেন্ট 912 ভিউস
পাইকগাছা প্রতিবেদক : যেটাকে অবলম্বন করে বেঁচে থাকা। পরিবারের মুখে দু’বেলা অন্ন যোগায়। একচিলতে হাসি মেলে। সেই
 একমাত্র অবলম্বন ইঞ্জিন চালিত ভ্যান হারিয়ে মানবেতর জীবন-যাপন করছেন অসহায় হতদরিদ্র ভ্যান চালক আতিয়ার (৪২)। সে পাইকগাছা উপজেলার কপিলমুনি ইউনিয়নের সিলেমানপুর গ্রামের দিরাজ সরদারের ছেলে। স্ত্রী, ১ ছেলে ও ১ মেয়ে সংসারে ভ্যান চালিয়ে যা আয় হতো কোনরকম জীবিকা নির্বাহ করতো। বছরে ঈদের সময় ১০ কেজি চাল ব্যতীত পায় না কোন সরকারি অনুদান। তারপরও দু’বেলা খেয়ে না খেয়ে দিন কাটলেও সুখেই ছিল আতিয়ারের পরিবার। সম্প্রতি আয়ের একমাত্র সম্বল ভ্যানটি হারিয়ে বর্তমানে সে স্ত্রী-সন্তানদের নিয়ে মানবেতর জীবন কাটাচ্ছেন। সরজমিনে দেখা গেছে, দো-চালা টালির ছাউনী মাটির দেয়ালের উপর দণ্ডায়মান আতিয়ারের ঘর। দেয়ালের মাটি কোথাও কোথাও ধ্বসে খসে পড়ছে ‌। ঘড়ের ভিতরের অবস্থা এতটাই করুণ বৃষ্টি এলেই পরিবারদের নিয়ে নির্ঘুম রাত কাটাতে হয়। টালির ফাঁক চুয়ে অঝোরে বৃষ্টি পানি পড়ে। আর ঝড় এলে উদ্বেগের শেষ থাকে না। এমনটাই তার বাড়ির চিত্র। অসহায় ভ্যানচালক আতিয়ার জানান, গত ১৩ জুন রোজ শুক্রবার প্রতিদিনের ন্যায় আমি সকালে ভ্যান নিয়ে রাস্তায় যাই এবং দুপুর ১২টা পর্যন্ত ভ্যান চালিয়ে ৩’শ টাকা আয় করি। এমতাবস্থায় জুম্মার নামাজের সময় হলে উপজেলার আগড়ঘাটা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ সংলগ্ন একটি স্থানে ভ্যানটি তালা দিয়ে নামাজ আদায় করতে মসজিদে যায়। নামাজ আদায় শেষে বাহিরে এসে দেখি আমার ভ্যানটি নির্দিষ্ট স্থানে নেই।এরপর বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও ভ্যানটি পাইনি।
আতিয়ার আরও বলেন, এক চিলতে বাড়িভিটা ছাড়া আমার আর কোন জায়গা জমি নেই। এই মুহূর্তে যে একটা ভ্যান পুনরায় কিনে চালাবো তার সামর্থ্য নেই।বর্তমান ভ্যান হারিয়ে পরিবারের লোকজনকে নিয়ে এক বেলা খেয়ে দু বেলা না খেয়ে কোনরকমে দিন কাটাচ্ছি।মাঝে মাঝে মনে হয় নিজেকে শেষ করে দেই। কিন্তু পরিবারের কথা ভেবে সেই কাজটিও করতে পারি না।আমার মত যেন বিপদ আল্লাহ আর কাউকে না দেয় এই বলেই হাউ মাউ করে কেঁদে ফেলেন আতিয়ার। আতিয়ারের কান্না দেখে স্ত্রী জলি বেগমও অঝোরে কাঁদতে কাঁদতে বলেন, দুনিয়ায় এমন কেউ নেই যে আমাদের মতো গরীবের পাশে দাঁড়িয়ে, একটা ভ্যানের ব্যবস্থা করে দিবে? আমার স্বামীর আয়ের উপর এ গরিবের সংসার চলে। ভ্যান হারিয়ে আয় বন্ধ হয়ে আজ সংসারে ছোট ছোট ছেলে মেয়েদের মুখে অন্ন তুলে দিতে হচ্ছে অতি কষ্টে। এভাবে চলতে থাকলে হয়তোবা আমাদের মরণ ছাড়া আর কোন উপায় থাকবে না। তিনি সমাজের বিত্তবান ব্যক্তি, সংস্থা বা প্রতিষ্ঠানের কাছে একটি ভ্যান পেতে আকুতি জানিয়েছেন।
০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
তালায় উপজেলা নির্বাহী কর্মকর্তার বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত
পরবর্তী পোস্ট
জুলাই অভ্যুত্থানে শহীদদের স্মরণে জামায়াতে ইসলামীর দোয়া ও মোনাজাত

রিলেটেড পোস্ট

ডুমুরিয়ায় ঘোড়ার মাংসসহ আটক ১: তিন মাসের কারাদণ্ড

অক্টোবর ২৪, ২০২৬

পুলিশকে ভয় নয়, আস্থা ফেরানোই অপরাধ দমনের বড়...

অক্টোবর ২৪, ২০২৬

পাইকগাছায় হাজারো ভক্তের অশ্রুসিক্ত বিদায়ে দেবী বিসর্জন

অক্টোবর ২৩, ২০২৬

সাতক্ষীরা সরকারি কলেজ মসজিদ এলাকায় ‘সাতক্ষীরা কমিউনিটি’র পরিচ্ছন্নতা...

অক্টোবর ২৩, ২০২৬

অন্যের বিপদে ঝাঁপিয়ে পড়তেন যারা, সড়ক দুর্ঘটনায় নিভল...

অক্টোবর ২৩, ২০২৬

ইছামতীতে নিজ নিজ সীমানায় প্রতিমা বিসর্জন, হলো না...

অক্টোবর ২১, ২০২৬

নারীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ৩

অক্টোবর ২০, ২০২৬

সাতক্ষীরার আলিপুরে ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করলেন বিএনপি...

অক্টোবর ২০, ২০২৬

তালার ধানদিয়া ইউনিয়নে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আসাদুজ্জামানের গণসংযোগ,১৮...

অক্টোবর ১৯, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting