দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
সোমবার | ৫ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৪শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি | দুপুর ১২:৩৩
তালায় মাদকবিরোধী অভিযানে পুলিশের ওপর হামলার অভিযোগ, আটক...
তালায় মাদক কারবারিকে গ্রেপ্তার করতে গিয়ে ‘মব’ সৃষ্টি...
মধু পল্লীতে গাছতলায় শ্রেণিকক্ষ: ২৭১ শিশুর শিক্ষাজীবনে অনিশ্চয়তা
আশাশুনি স্বাস্থ্য কমপ্লেক্স অনিয়মের আখড়া: জনভোগান্তি চরমে
দেবহাটায় অবৈধ বালু উত্তোলনে ৫০ হাজার টাকা জরিমানা,...
তালায় রাস্তায় বন্ধ করে একটি পরিবারকে উচ্ছেদের পাঁয়তারা
আশাশুনিতে ইট আত্মসাৎ ও অন্য রাস্তার ইটে কাজ...
কলারোয়ায় ইয়াবাসহ আটক: ৫ জনের কারাদণ্ড ও জরিমানা
সাতক্ষীরা জেলা মটর শ্রমিক ইউনিয়নের নির্বাচন সম্পন্ন: সভাপতি...
কিশোর গ্যাংয়ের অপতৎপরতা বৃদ্ধি, তা দমনে প্রয়োজনীয় প্রশাসনিক...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
খেলাধুলা

এক হাজার গোলে অবদান মেসির, অবশেষে জয়ে ফিরলো পিএসজি

কর্তৃক kobirubel.satnadee এপ্রিল ১০, ২০২৩
এপ্রিল ১০, ২০২৩ ০ কমেন্ট 443 ভিউস

স্পোর্টস ডেস্ক :

টানা দুই ম্যাচ হারের কারণে তুমুল সমালোচনা সইতে হয়েছে মেসি, এমবাপেসহ পিএসজি ফুটবলারদের। এবার সেই সমালোচনা ফিরিয়ে দেয়ার পালা। শনিবার রাতে ফ্রেঞ্চ লিগ ওয়ানে নিসের মুখোমুখি হয়ে মেসি এবং রামোসের গোলে অবশেষে জয়ে ফিরে এলো প্যারিসের জায়ান্টরা।

আন্তর্জাতিক ফুটবলের বিরতির আগে পিএসজি ২-০ গোলে হেরে গিয়েছিলো স্টেডে রেনেঁ’র কাছে। এরপর আন্তর্জাতিক ফুটবলের বিরতি কাটিয়ে ফেরার পর লিওঁ’র কাছে ১-০ গোলে হারতে হয়েছিলো মেসি-এমবাপেদের।

লিওঁ’র কাছে হারের পর তুমুল সমালোচনা শুনতে হয়েছিলো মেসিকে। রীতিমত দুয়ো ধ্বনি শুনতে হয়েছিলো তাকে। শুধু তাই নয়, ওই সময় জোর গুঞ্জন তৈরি হয়েছিলো, পিএসজিই ছেড়ে যাবেন মেসি।

এবার সেই মেসিই গোল করলেন। সঙ্গে গোল করালেন রিয়াল মাদ্রিদের সাবেক তারকা সার্জিও রামোসকে দিয়েও। শুধু তাই নয়, একইসঙ্গে ক্লাব ফুটবলে এ নিয়ে একহাজারতম গোলে অবদান রাখার বিরল রেকর্ড গড়লেন আর্জেন্টাইন তারকা।

ম্যাচের ২৬তম মিনিটে নুনো মেন্ডেজের ক্রস থেকে বল পেয়ে পিএসজির জালে বল জড়িয়ে দেন মেসি। এটা ছিল ক্লাব ফুটবলে মেসির ৯৯৯তম গোলের অবদান। এরপর ম্যাচের ৭৬তম মিনিটে মেসির নেয়া কর্নার কিক থেকে ভেসে আসা বলে দারুণ এক হেডে নিসের জালে বল জড়িয়ে দেন রামোস। সে সঙ্গে হাজারতম গোলে অবদান রাখার বিরল রেকর্ডটি গড়েন তিনি।

বার্সেলোনা এবং পিএসজির হয়ে মোট ৭০২টি গোল করলেন ৩৫ বছর বয়সী মেসি। সঙ্গে গোলে অ্যাসিস্ট করেছেন ২৯৮টি। পিএসজির হয়ে এই মৌসুমে মেসির গোলসংখ্যা মোট ১৪টি এবং অ্যাসিন্ট করেছেন ১৩ গোলে।

পিএসজির কাছে হারের আগে নিসে টানা ১৪টি ম্যাচ ছিল অপরাজিত। অবশেষে নিজেদের মাঠেই পিএসজির কাছে হারতে হলো তাদের। ২৬ মিনিটে গোল হজম করলেও প্রথমার্ধেই সমতায় ফিরে আসার সম্ভাবনা ছিল নিসের। কিন্তু পিএসজি গোলরক্ষক জিয়ানলুইজি ডোনারুমা নিসে স্ট্রাইকার নিকোলাস পেপে এবং তেরেম মোফির দুটি দুর্দান্ত প্রচেষ্টা ফিরিয়ে দেন।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
২০২৩ বিশ্বকাপ গতবারের ১০ অধিনায়কের কাউকেই দেখা যাবে না এবার!
পরবর্তী পোস্ট
ভূমধ্যসাগরে ভাসছে ৪০০ অভিবাসনপ্রত্যাশী, সাহায্যে এগোচ্ছে না কেউ

রিলেটেড পোস্ট

সাতক্ষীরা মেডিকেল কলেজ ছাত্রশিবিরের উদ্যোগে নাইট ক্রিকেট টুর্নামেন্ট...

সেপ্টেম্বর ২৯, ২০২৬

সাতক্ষীরায় বিসিবি কোয়ালিফাইড আম্পায়ারদের রি-ফ্রেশ কোচিং

সেপ্টেম্বর ২৮, ২০২৬

সাতক্ষীরা জেলা রেফারীজ এসোসিয়েশনের নির্বাচন

সেপ্টেম্বর ১১, ২০২৬

লামিন ইয়ামাল ও নিকো উইলিয়ামসের অভিবাসী পরিবার ও...

জুলাই ২৪, ২০২৬

অপরিবর্তিত একাদশ নিয়ে মাঠে নামছে আর্জেন্টিনা

জুলাই ১২, ২০২৬

পুলিশ সুপার কাপ” ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

জুলাই ৪, ২০২৬

জিকো মনে করেন, জাপানের বিপক্ষে কঠিন পরীক্ষার মুখে...

জুন ২৭, ২০২৬

ইরানের শেষ মুহূর্তে করা ‘গোল’ বাতিল হলো যে...

জুন ২৭, ২০২৬

খুলনায় আন্তর্জাতিক মানের টার্ফ, নতুন প্রজন্মকে মাঠে ফেরানোর...

জুন ১৭, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting