দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
শুক্রবার | ১৪ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১লা রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি | সন্ধ্যা ৭:১৭
অপপ্রচার চালিয়ে শ্যামনগরে এক নারী এনজিও কর্মীকে ফাঁসানোর...
এবার এস এস সিতে হাবিবার সাফল্য
কালিগঞ্জ ডায়াবেটিক হসপিটাল ঘেরাও ও মানববন্ধন
সাতক্ষীরা জেলা স্টেডিয়ামে প্রাইম “ব্যাংক স্কুল ক্রিকেট ২০২৬”...
সুন্দরবনে বাঘের আক্রমণে ক্ষতিগ্রস্ত তিন পরিবারকে স্বাবলম্বী করল...
তালার মহান্দী- কাটবুনিয়া সড়ক নির্মাণকাজের উদ্বোধনে জেলা পরিষদ...
শ্রেণিকক্ষ থেকে কর্মসংস্থান: উচ্চশিক্ষায় ২+২ মডেলের বিপ্লব
খুলনায় জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে প্রস্তুতি সভা
আশাশুনির গোদাড়ায় তিনজনকে কুপিয়ে পালিয়ে যাওয়া প্রধান আসামি...
সাতক্ষীরার ক্রীড়াঙ্গনের উজ্জ্বল নক্ষত্র ইমাদুল হক খান
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
আশাশুনি

উৎসব মুখর পরিবেশে আশাশুনির বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বই উৎসব পালিত

কর্তৃক kobirubel.satnadee জানুয়ারি ১, ২০২০
জানুয়ারি ১, ২০২০ ০ কমেন্ট 334 ভিউস

সচ্চিদানন্দদেসদয়: আশাশুনির বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বই দিবস পালিত হয়েছে। আশাশুনি উপজেলার সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের হল রুমে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দিয়ে পাঠ্যপুস্তক উৎসব-২০২০-এর উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এবিএম মোস্তাকিম। প্রতিবছরের ন্যায় এবারও শিক্ষার্থীদের হাতে বছরের প্রথম দিনে পাঠ্যপুস্তক তুলে দিতে এ উৎসব আয়োজন করা হয়। ২০১০ সাল থেকে এ উৎসব পালিত হয়ে আসছে।উৎসব উদ্বোধনকালে এবিএম মোস্তাকিম বলেন, পাঠ্যপুস্তক প্রস্তুত করা, বিতরণ ও সময়মত সকল শিক্ষার্থীর হাতে পৌঁছে দেয়া শিক্ষাক্ষেত্রে সর্ববৃহৎ কার্যক্রম। পাঠ্যপুস্তক বিতরণের এ কার্যক্রম বিশ্বে অতুলনীয়।
উপজেলা নির্বাহী অফিসার মীর আলিফ রেজার সভাপতিত্বে ও সহকারি শিক্ষক আসিফ ইকবালের পরিচালনায়ও প্রধান শিক্ষক আশরাফুন্নাহার নার্গিসের সার্বিক ব্যবস্থাপনায়
বিশেষ অতিথির বক্তব্য রাখেন আশাশুনি সরকারী কলেজের অধ্যক্ষ মিজানুর রহমান, উপজেলা ভাইসচেয়ারম্যানদ্বয় অসীম বরণ চক্রবর্তী ও মোসলেমা খাতুন মিলি, প্রাথমিক শিক্ষা অফিসার গাজী সাইফুল ইসলাম, এসআই পিযূষ কান্তি ঘোষ প্রমুখ।
আশাশুনি বালিকা বিদ্যালয়: সকাল সাড়ে ১০টায় স্কুল হলরুমে বই বিতরণ পূর্ব অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্কুল সভাপতি ঢালী সামছুল আলম। সহকারি শিক্ষক আলমগীর হোসেনের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) পাপিয়া আক্তার, উপজেলা ভাইস চেয়ারম্যান অসীম বরণ চক্রবর্তী। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন স্কুলের প্রধান শিক্ষক কামরুন নাহার কচি, ম্যানেজিং কমিটির সদস্য খায়রুল আহসান, সিরাজুল ইসলাম, রুহুল আমীন, শিক্ষক অমল কৃষ্ণ সরকার, আবুল ফজল পলাশ প্রমুখ।
আশাাশুনি সরকারী মডেল প্রাথমিক বিদ্যালয়: সকাল ১১টায় স্কুল প্রাঙ্গনে বই বিতরণ পূর্ব আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ইউএনও মীর আলিফ রেজা। প্রাথমিক শিক্ষা অফিসার গাজী সাইফুল ইসলামের সভাপতিত্বে ও প্রধান শিক্ষক নিরাঞ্জন কুমার মন্ডলের পরিচালনায় বক্তব্য রাখেন সহকারী শিক্ষা অফিসার আব্দুর রকিব, রবিউল ইসলাম, শাহজান আলী, সেলিম হোসেন, ইদ্রিস আলী, ইউআরসি ইন্সেট্রাকটর ঈমান আলী প্রমুখ।
চাপড়া মাধ্যমিক বিদ্যালয়: সকাল ১১টায় স্কুলের নির্মানাধিন ভবনের দ্বিতীয় তলার হলরুমে প্রধান শিক্ষক আল. এএসএম মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে ও সহকারি প্রধান শিক্ষক বিমলেন্দু কুমার দাশের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন আশাশুনি প্রেসক্লাবের সাবেক সভাপতি এসএম আহসান হাবিব, সহ-সভাপতি আলী নেওয়াজ, ইউপি সদস্য শফিকুলইসলাম খোকন, পরিচালনা পর্ষদের সদস্য জাহাঙ্গীর আলম, সাইদুল ইসলাম, নাজমিন নাহার, সিনিয়র শিক্ষক মাওলা বক্স, আল, মাওঃ এবিএম মনিরুজ্জামান, শহিদুল ইসলাম, আছাদুল হক, পারবতি মল্লিক, খুকু রানীসহ স্কুলের অন্যান্য শিক্ষক-কর্মচারীবৃন্দ।
আশাশুনি আলিয়া মাদ্রাসা: সকাল সাড়ে ১১টায় মাদ্রাসা হলরুমে বই বিতরণ পূর্ব আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইউএনও মীর আলিফ রেজা। ম্যানেজিং কমিটির সভাপতি শাহজান আলীর সভাপতিত্বে ও শিক্ষক মুজাহিদুর রহমানের পরিচালনায় বক্তব্য রাখেন মাদ্রাসা সুপার আবুল হাসান, ইউপি সদস্য তারিকুল আওয়াল সেজ, শিক্ষক আবুল কালাম আযাদ বুলবুল প্রমুখ।
আশাশুনি বুদ্ধি প্রতিবন্ধী স্কুল: সকাল ১১টায় স্কুল হলরুমে বই বিতরণ পূর্ব আলোচনা সভায় সভাপতিত্ব করেন জাহাঙ্গীর হায়দার লালু। প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার রাজিবুল হাসান। বক্তব্য রাখেন স্কুলের প্রধান শিক্ষক সেকেন্দার আলী, শিক্ষক জগন্ময় মিস্ত্রী, কাকলী বালা বাইন প্রমুখ।
ইসলামী ফাউন্ডেশন: উপজেলার কুল্যা দক্ষিনপাড়া জামে মসজিদ ও বুধহাটা পূর্ব পাড়া জামে মসজিদে ইসলামী ফাউন্ডেশনের শিশু ও গনশিক্ষা কার্যক্রমের শিক্ষার্থীদের হাতে নতুন বই বিতরণ করা হয়েছে। শিক্ষক মাওঃ আবুল কালাম আযাদ ও সাইদুল ইসলামের সভাপতিত্বে উপস্থিত ছিলেন ডাঃ শেখ নুর ইসলাম, আশাশুনি প্রেসক্লাব সাংগঠনিক সম্পাদক এসকে হাসান, সদস্য শেখ বাদশা, অভিভাবক নাসিরউদ্দীন, রজব আলী, ইসমাইল হোসেন প্রমুখ। এ ছাড়া উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানে এক যোগে বই উৎসব পালন করা খবর পাওয়া গেছে।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
ফিংড়ীতে বই উৎসব উদযাপন
পরবর্তী পোস্ট
শ্যামনগর গাবুরায় জাতীয় বই উৎসব পালিত

রিলেটেড পোস্ট

আশাশুনির গোদাড়ায় তিনজনকে কুপিয়ে পালিয়ে যাওয়া প্রধান আসামি...

আগস্ট ৪, ২০২৬

আশাশুনিতে সাবেক মাদ্রাসা শিক্ষার্থীর সার্টিফিকেট হারিয়ে যাওয়ায় থানায়...

আগস্ট ৩, ২০২৬

আশাশুনির বুধহাটায় জানাজা চলাকালে চেয়ারম্যান প্রার্থী এ্যাড. শহিদুলের...

আগস্ট ২, ২০২৬

 খোলপেটুয়া- কপোতাক্ষ নদী এখন বিএনপি – জামায়তের বালু...

আগস্ট ২, ২০২৬

আশাশুনির বুধহাটায় জানাজা চলাকালে চেয়ারম্যান প্রার্থী এ্যাডঃ শহিদুলের...

আগস্ট ২, ২০২৬

আশাশুনির ৯টি প্রতিষ্ঠানে এমপি মুহাদ্দিস রবিউল বাশারের পক্ষে...

আগস্ট ২, ২০২৬

আশাশুনিতে অবসরপ্রাপ্ত সেনা কল্যাণ সংস্থার কমিটি গঠন

আগস্ট ১, ২০২৬

আশাশুনির শ্রীউলায় গাঁজা ও নগদ টাকাসহ মাদক কারবারি...

আগস্ট ১, ২০২৬

বুধহাটায় দীর্ঘ ৩৬ বছর ইমামতির পর মাওলানা আব্দুল...

জুলাই ৩১, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting