দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
শনিবার | ৩রা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ | ২২শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি | ভোর ৫:৪২
আদালতের আদেশ অমান্য করে সাতক্ষীরায়  জমি দখলের পায়তারা
সাতনদী পত্রিকার সম্পাদককে হুমকি: পাইকগাছা প্রেসক্লাবের নিন্দা ও...
আশাশুনিতে বজ্রপাতে কাঠমিস্ত্রী নিহত
শ্যামনগর উপজেলা নাগরিক উন্নয়ন ফোরামের নবগঠিত কমিটি ঘোষণা
ছেলে ও পৌত্রের নির্যাতনের অভিযোগে হাসপাতালে ৮০ বছরের...
কলারোয়ায় জলাবদ্ধতায় মানিকনগর প্রাথমিক বিদ্যালয়: ভোগান্তিতে শিক্ষার্থীরা
নগরঘাটায় ফুটবল টুর্নামেন্টের বিজয়ী দলের পুরস্কারের গরু-ছাগলের মাংসে...
আগরদাঁড়ী মাদ্রাসা ছাত্রশিবিরের প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত
সাতক্ষীরা জেলার সার্বিক উন্নয়ন অগ্রগতি ও সম্ভাবনা
পাইকগাছায় মাদক ও অপহরণ মামলার আসামিসহ গ্রেফতার ৪:...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
জাতীয়

উত্তরে ৩, দক্ষিণে ৫ হাট চূড়ান্ত

কর্তৃক kobirubel.satnadee জুলাই ১৩, ২০২০
জুলাই ১৩, ২০২০ ০ কমেন্ট 350 ভিউস

ন্যাশনাল ডেস্ক: করোনা পরিস্থিতির মধ্যেও এবছর কোরবানি উপলক্ষ্যে রাজধানী ঢাকায় ২টি স্থায়ী হাটসহ ২৬ অস্থায়ী কোরবানির পশুর হাট বসানোর সিদ্ধান্ত নেয় দুই সিটি করপোরেশন। এরইমধ্যে দুই দফা দরপত্র আহ্বান শেষে ৫টি পশুর হাট চূড়ান্ত করেছে দক্ষিণ সিটি করপোরেশন। আর উত্তর সিটি করপোরেশন করেছে ৩টি। সংস্থাটি আরও তিনটি হাট বাতিল করেছে। বাকি হাটগুলোর বিষয়ে তৃতীয় দফায় টেন্ডার আহ্বান করা হয়েছে।

ডিএসসিসির সম্পত্তি বিভাগ সূত্রে জানা যায়, এবার দক্ষিণে ১৪টি অস্থায়ী হাট বসানো হবে। আর পশু বেচাবিক্রির একটি স্থায়ী হাট রয়েছে। এটি হচ্ছে- সারুলিয়া পশুর হাট। এছাড়া ১৪টি অস্থায়ী হাট হলো- উত্তর শাহজাহানপুর খিলগাঁও রেলগেট বাজারের মৈত্রী সংঘ মাঠ, হাজারীবাগের ইনস্টিটিউট অব লেদার টেকনোলজি মাঠসংলগ্ন উন্মুক্ত এলাকা, কামরাঙ্গীর চরের ইসলাম চেয়ারম্যানবাড়ির মোড় থেকে বুড়িগঙ্গার বাঁধ, পোস্তগোলা শ্মশানঘাট, শ্যামপুর বালুর মাঠ, মেরাদিয়া বাজার, আরমানিটোলা মাঠ, লিটল ফ্রেন্ডস ক্লাবসংলগ্ন গোপীবাগ বালুর মাঠ ও কমলাপুর স্টেডিয়ামসংলগ্ন বিশ্বরোড, দনিয়া কলেজ মাঠসংলগ্ন খালি জায়গা, ধূপখোলা মাঠ, সাদেক হোসেন খোকা মাঠের পাশে ধোলাইখাল ট্রাক টার্মিনাল, ডিএসসিসির আফতাবনগরের (ইস্টার্ন হাউজিং) ব্লক ই, এফ, জি ও এইচ এবং সেকশন-১ ও ২, আমুলিয়া মডেল টাউন এবং লালবাগের রহমতগঞ্জ খেলার মাঠ। এগুলো ইজারা দেওয়ার জন্য গত ১৪ জুন দরপত্র আহ্বান করে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।

প্রথম দফায় ২৮ জুন টেন্ডার খোলা হয়। তখন ৩টি হাট চূড়ান্ত করা হয়। বাকি হাটগুলো আবারও টেন্ডারের জন্য আহ্বান করা হয়। তার দরপত্র খোলা হয় ৮ জুন। এ দফায় হাট মূল্যায় কমিটি আরও দুটি হাট ইজারা দেওয়ার জন্য সিদ্ধান্ত নেয়। এই হাটগুলো হচ্ছে- উত্তর শাহজাহানপুর খিলগাঁও রেলগেট বাজারের মৈত্রী সংঘ মাঠ, হাজারীবাগের ইনস্টিটিউট অব লেদার টেকনোলজি মাঠসংলগ্ন উন্মুক্ত এলাকা, পোস্তগোলা শ্মশানঘাট সংলগ্ন আশপাশের খালি জায়গা, লিটল ফ্রেন্ডস ক্লাবসংলগ্ন গোপীবাগ বালুর মাঠ ও কমলাপুর স্টেডিয়ামসংলগ্ন বিশ্বরোড এবং ডিএসসিসির আফতাবনগরের (ইস্টার্ন হাউজিং) ব্লক ই, এফ, জি ও এইচ এবং সেকশন-১ ও ২, আমুলিয়া মডেল টাউন এবং লালবাগের রহমতগঞ্জ খেলার মাঠ। বাকি হাটগুলো তৃতীয় দফায় টেন্ডার আহ্বান করা হবে। এই দফায় দরপত্র খোলা হবে আগামী ১৯ জুন।

অন্যদিকে ডিএনসিসি এলাকায় ১০টি অস্থায়ী কোরবানি পশুর হাট বসানোর সিদ্ধান্ত হয়েছে। এগুলো হচ্ছে- উত্তরা ১৫ নম্বর সেক্টরের ১ নম্বর ব্রিজের পশ্চিমের অংশ এবং ২ নম্বর ব্রিজের পশ্চিমে গোলচত্বর পর্যন্ত সড়কের ফাঁকা জায়গা, ভাটারা (সাঈদনগর) পশুর হাট, ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের খেলার মাঠ, বাড্ডা ইস্টার্ন হাউজিং (আফতাব নগর) ব্লক-ই, সেকশন ৩-এর খালি জায়গা, মোহাম্মদপুর বুদ্ধিজীবী সড়কসংলগ্ন (বছিলা) পুলিশ লাইন, মিরপুর সেকশন ৬ ওয়ার্ড ৬ (ইস্টার্ন হাউজিং), উত্তরা ১৭ নম্বর সেক্টরে বৃন্দাবন থেকে উত্তর দিকে বিজিএমইএ পর্যন্ত, কাওলা শিয়ালডাঙ্গা সংলগ্ন খালি জায়গা এবং ৪৩নং ওয়ার্ডের পূর্বাচল ব্রিজসংলগ্ন মস্তুল ডুমনী বাজারমুখী রাস্তার উভয় পাশ। আর গাবতলীতে বসবে স্থায়ী হাট।

উত্তরা ১৫ নম্বর সেক্টরের ১ নম্বর ব্রিজের পশ্চিমের অংশ এবং ২ নম্বর ব্রিজের পশ্চিমে গোলচত্বর পর্যন্ত সড়কের ফাঁকা জায়গা, ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের খেলার মাঠ ও ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের খেলার মাঠ ইজারা দেওয়া থেকে সরে আসে ডিএনসিসি। এই হাটগুলো বাতিল করে গত দুই জুন একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। বাকি হাটগুলোর মধ্যে- উত্তরা ১৭ নম্বর সেক্টরে বৃন্দাবন থেকে উত্তর দিকে বিজিএমইএ পর্যন্ত, কাওলা শিয়ালডাঙ্গা সংলগ্ন খালি জায়গা ও ৪৩ নং ওয়ার্ডের পূর্বাচল ব্রিজসংলগ্ন মস্তুল ডুমনী বাজারমুখী রাস্তার উভয় পাশ হাট ইজারা দেওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত হয়েছ বলে জানিয়েছেন ডিএনসিসির জনসংযোগ কর্মকর্তা এএসএম মামুন। বাকি হাটগুলো ফের টেন্ডারের জন্য রাখা হয়েছে।

জানতে চাইলে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা শাহ মো. এমদাদুল হক বলেন, ‘আমরা এখন পর্যন্ত ৫টি হাট চূড়ান্ত করেছি। বাকিহাটগুলো ইজারা দেওয়ার জন্য তৃতীয় দফায় দরপত্র আহ্বান করা হবে। এখন পর্যন্ত কোনও হাট বাতিল করার সিদ্ধান্ত হয়নি। আমাদের পূর্ব নির্ধারিত তৃতীয় দফায় হাটের দরপত্র খোলা হবে আগামী ১৯ জুলাই।’

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
দীর্ঘ হচ্ছে বেতন কমানো ব্যাংকের তালিকা
পরবর্তী পোস্ট
করোনায় আজ ৩৯ জনের মৃত্যু

রিলেটেড পোস্ট

লিটারে ২০ টাকা বাড়ল জ্বালানি তেলের দাম

সেপ্টেম্বর ২০, ২০২৬

রংপুর-৩ আসনের ভোট নিয়ে প্রশ্ন: সময়ের হিসাব তুলে...

জুলাই ৩১, ২০২৬

দল থেকে ব’হি’ষ্কা’র হওয়া এমপি নজরুলের আসন শূন্য...

জুলাই ২২, ২০২৬

সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুলকে জামায়াত থেকে বহিষ্কার

জুলাই ২২, ২০২৬

তিস্তা মহাপরিকল্পনা ও ভূরাজনীতি : বদ্বীপের অর্থনৈতিক মুক্তির...

জুলাই ২, ২০২৬

হাইকোর্টের স্থগিতাদেশ বহাল, তবুও কালুরঘাট ফেরিঘাটে দ্বিতীয় দরপত্র

জুলাই ২, ২০২৬

হৃদয়ের গুলিতে আজাদ নিহত, পুলিশ হেফাজতে ইসহাক

জুলাই ২, ২০২৬

সাতক্ষীরায় গণসংহতি আন্দোলনের গণজাগরণ: জেলা কার্যালয়ে নেতাকর্মীদের ভীড়

জুন ৩০, ২০২৬

ভারতের মেডিকেল কলেজে ক্লাস নিচ্ছেন আ.লীগের সাবেক এমপি...

জুন ২৭, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting