দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
শনিবার | ৮ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৪শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৫শে সফর, ১৪৪৮ হিজরি | রাত ১০:০৪
সাতক্ষীরা জেলা স্টেডিয়ামে প্রাইম “ব্যাংক স্কুল ক্রিকেট ২০২৬”...
সুন্দরবনে বাঘের আক্রমণে ক্ষতিগ্রস্ত তিন পরিবারকে স্বাবলম্বী করল...
তালার মহান্দী- কাটবুনিয়া সড়ক নির্মাণকাজের উদ্বোধনে জেলা পরিষদ...
শ্রেণিকক্ষ থেকে কর্মসংস্থান: উচ্চশিক্ষায় ২+২ মডেলের বিপ্লব
খুলনায় জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে প্রস্তুতি সভা
আশাশুনির গোদাড়ায় তিনজনকে কুপিয়ে পালিয়ে যাওয়া প্রধান আসামি...
সাতক্ষীরার ক্রীড়াঙ্গনের উজ্জ্বল নক্ষত্র ইমাদুল হক খান
সাতক্ষীরায় মাদক সহ গ্রেফতার-১
সাতক্ষীরায় ব্লিস হাসপাতালে অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরণ
সাতক্ষীরায় ইজিবাইকের নির্বিঘ্ন চলাচল ও চালকদের হয়রানি বন্ধের...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
আন্তর্জাতিক

ইমরানের বাড়ির সামনে থেকে পিছু হটেছে পুলিশ, সরানো হয়েছে রেঞ্জার্স

কর্তৃক kobirubel.satnadee মার্চ ১৫, ২০২৩
মার্চ ১৫, ২০২৩ ০ কমেন্ট 400 ভিউস

আন্তর্জাতিক ডেস্ক:

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) নেতা ইমরান খানের বাসভবনের সামনে থেকে পিছু হটেছে পুলিশ। সরিয়ে নেওয়া হয়েছে রেঞ্জার্স।

ইমরানকে গ্রেপ্তারের জন্য লাহোরের জামান পার্কে তাঁর বাসভবনের সামনে অবস্থান করছিল পুলিশ। পরে ইমরান খানের সমর্থকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। পুলিশ সমর্থকদের লক্ষ্য করে কাঁদানে গ্যাসের শেল ছোড়ে। সমর্থকেরাও ইটপাটকেল ছোড়েন। ইমরানকে গ্রেপ্তার করার কোনো সুযোগ পুলিশকে দেননি সমর্থকেরা।

সূত্রের বরাতে জিও নিউজ জানিয়েছে, বুধবার পুলিশ সদস্যরা পিছু হটার পর পিটিআইয়ের প্রধান ইমরান খান মাস্ক পরে তাঁর বাসভবন থেকে বের হয়ে আসেন এবং দলীয় কর্মীদের সঙ্গে দেখা করেন। পিটিআইয়ের টুইটার অ্যাকাউন্টে ভিডিওটি শেয়ার করা হয়েছে।

ইমরান খানকে গ্রেপ্তার করতে পুলিশ ব্যর্থ হলে আদালতের নির্দেশ বাস্তবায়নে পাঞ্জাব রেঞ্জারদের একটি দল তাঁর বাড়ির সামনে পৌঁছায়। পরে তাদের সরিয়ে নেওয়া হয়।

সূত্র বলছে, আজ বুধবার পাকিস্তান সুপার লিগের নির্ধারিত ম্যাচ থাকায় পুলিশ সদস্যদের সরিয়ে নেওয়া হয়েছে। ওই এলাকা থেকে পুলিশ ১০ জন পিটিআই কর্মীকে গ্রেপ্তার করেছে।

প্রধানমন্ত্রী থাকার সময় পাওয়া উপহার রাষ্ট্রীয় তোষাখানায় জমা না দিয়ে বিক্রির অভিযোগে গত সোমবার ইসলামাবাদের একটি দায়রা আদালত ইমরানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। আদালতের নির্দেশের পর এদিনই ইসলামবাদ পুলিশের একটি দল ইমরান খানকে গ্রেপ্তার করতে লাহোরে পৌঁছায়।

মঙ্গলবার থেকে জামান পার্ক এলাকায় পুলিশের সঙ্গে ইমরানের সমর্থকদের থেমে থেমে সংঘর্ষ চলছে। লাহোরে জামান পার্ক এলাকায় ইমরানের বাড়িতে পুলিশ যাওয়ার পর কর্মী-সমর্থকেরা পথ অবরোধ করলে সংঘর্ষ শুরু হয়। মঙ্গলবার রাতভর দফায় দফায় সংঘর্ষ হয়েছে।

ইমরান খানকে গ্রেপ্তারে পুলিশ লাহোরের জামান পার্কে তাঁর বাড়িতে এলে পিটিআই কর্মী–সমর্থকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ শুরু হয়
হাসপাতাল সূত্রের বরাতে জিও নিউজের প্রতিবেদনে বলা হয়, সংঘর্ষে কমপক্ষে ৬২ জন আহত হয়েছেন। এর মধ্যে ৫৪ জন পুলিশ সদস্য।

এদিকে পাকিস্তানের তথ্যমন্ত্রী মরিয়ম আওরঙ্গজেব বলেছেন, জামান পার্ক এলাকায় নিযুক্ত পুলিশ সদস্যরা ‘নিরস্ত্র’ ছিলেন। তিনি আরও বলেন, পিটিআইয়ের প্রধান দেশে গৃহযুদ্ধ চাইছেন। ইমরানকে গ্রেপ্তারের সঙ্গে সরকারের কোনো সংযোগ নেই বলেও দাবি করেছেন মরিয়ম।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
দেশছাড়া ২ হাজারেরও বেশি আফগান এখনও আমিরাতের আটককেন্দ্রে: এইচআরডব্লিউ
পরবর্তী পোস্ট
আদানি গোষ্ঠীর বিরুদ্ধে তদন্তের দাবিতে ইডি অফিসে বিরোধীদের অভিযাত্রায় বাধা

রিলেটেড পোস্ট

সহকর্মীদের সংঘর্ষে মালয়েশিয়ায় ৩ বাংলাদেশির মৃত্যু

আগস্ট ৪, ২০২৬

সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুলকে জামায়াত থেকে বহিষ্কার

জুলাই ২২, ২০২৬

অবৈধ অভিবাসীদের আশ্রয় দিয়ে বিপাকে নিয়োগকর্তা

জুলাই ৭, ২০২৬

কুয়ালালামপুরে বাংলাদেশি নাগরিকসহ ২০০ বিদেশি আটক

জুলাই ৬, ২০২৬

ভারতের মেডিকেল কলেজে ক্লাস নিচ্ছেন আ.লীগের সাবেক এমপি...

জুন ২৭, ২০২৬

প্রিপেইড মিটারে রিচার্জ সংকট, সাতক্ষীরায় ওজোপাডিকো কার্যালয়ে গ্রাহকদের...

জুন ৮, ২০২৬

আমি যা বলবো, নেতানিয়াহু সেটাই করবেন: ট্রাম্প

মে ২০, ২০২৬

মাথা উঁচু করে দ্রুত ফিরব: আনন্দবাজারকে শেখ হাসিনা

মে ১৯, ২০২৬

৬৮ হাজার টন ডিজেল নিয়ে রাতে আসছে আরও...

এপ্রিল ১৪, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting