দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বুধবার | ২৩শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ | ১২ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি | বিকাল ৪:০৭
কৃষক পরিবার থেকে উঠে আসার গল্প 
কলারোয়ায় যুবদলের সন্ত্রাসবিরোধী সমাবেশ ও মিছিল
পাইকগাছায় ৪ লাখ চিংড়ির পিএল জব্দ: শিবসা নদীতে...
দেবহাটায় পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে...
জন্মস্থানে চিরনিদ্রায় শায়িত হলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী...
সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রী মরিয়মের...
নকশা বহির্ভূত ভাবে পৌরসভায় ৫ তলা ভবন নির্মাণ...
দেবহাটা ইউসিসিএর নির্বাচন শান্তিপূর্নভাবে সম্পন্ন: মন্টু চেয়ারম্যান নির্বাচিত
এমপি গাজী নজরুলের ফাঁসির দাবিতে শ্যামনগরে বিক্ষোভ মিছিল
ভাত চুরির অভিযোগ থেকে আজমুলের মৃত্যু: ৬০ ঘণ্টা...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
আন্তর্জাতিক

ইমরান খানের নামে গ্রেফতারি পরোয়ানা

কর্তৃক kobirubel.satnadee ফেব্রুয়ারি ২৮, ২০২৩
ফেব্রুয়ারি ২৮, ২০২৩ ০ কমেন্ট 410 ভিউস

আন্তর্জাতিক ডেস্ক:
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পিটিআই চেয়ারম্যান ইমরান খানের নামে জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন ইসলামাবাদের একটি আদালত। তোশাখানা মামলার শুনানিতে ধারাবাহিকভাবে অনুপস্থিতির কারণে তার বিরুদ্ধে এই পরোয়ানা জারি করা হয়েছে। খবর ডনের।

এদিন একদল কর্মী-সমর্থককে নিয়ে ইসলামাবাদের জুডিশিয়াল কমপ্লেক্সের দুটি আদালতে হাজির হয়েছিলেন ইমরান খান। তবে আজ চারটি ভিন্ন মামলায় ব্যক্তিগত হাজিরা ছিল পিটিআই চেয়ারম্যানের। এর মধ্যে দুটি ছিল জুডিশিয়াল কমপ্লেক্স আদালতে এবং দুটি এফ-৮ কাছারিতে।

ইমরান খানের নামে বেআইনি অর্থায়ন মামলা এবং সন্ত্রাসবাদ মামলার শুনানি ছিল জুডিশিয়াল কমপ্লেক্সে অবস্থিত আদালতে। আর তোশাখানা মামলা ও হত্যাচেষ্টা মামলার শুনানি ছিল এফ-৮ কাছারির দায়রা আদালতে। জুডিশিয়াল কমপ্লেক্স থেকে এফ-৮ কাছারির দূরত্ব প্রায় আধা ঘণ্টার রাস্তা।

এদিন এফ-৮ কাছারিতে অতিরিক্ত দায়রা জজ জাফর ইকবালের আদালতে তোশাখানা মামলার শুনানি অনুষ্ঠিত হয়। এই মামলায় ইমরান খানের আইনজীবী আদালতকে অনুরোধ করেন, তার মক্কেলকে আজকের শুনানি থেকে অব্যাহতি দেওয়া হোক। কারণ তাকে একই সময় আরও কয়েকটি আদালতে হাজির হতে হবে। এর আগে তার বিরুদ্ধে শুনানি দুবার মুলতবি করা হয়েছিল।

শুনানিতে পিটিআই’র আইনজীবী আলি বুখারি আদালতকে বলেন, তার মক্কেল জুডিশিয়াল কমপ্লেক্সের দুটি আদালতে হাজিরা দিতে রওয়ানা দিয়েছেন। তাই তিনি আজ এই আদালতে হাজির হতে পারবেন না। এ জন্য শুনানি পাঁচ দিনের জন্য মুলতবি করার আবেদন করেন বুখারি।

তবে, ইসিপির কৌঁসুলি এই প্রস্তাবের বিরোধিতা করে বলেন, পিটিআই প্রধান আসলে আদালতে হাজির হতে চান না। তিনি আদালতে পৌঁছানোর জন্য কতদূর ভ্রমণ করছেন তা আদালতের দেখার বিষয় নয়। ইমরান খান জুডিশিয়াল কমপ্লেক্সে যেতে পারলে এই আদালতেও হাজির হতে পারবেন বলে উল্লেখ করেন তিনি।

এসময় পিটিআই’র আইনজীবী বলেন, অন্য দুটি মামলা থেকে মুক্ত হলে তার মক্কেল বিচারিক সময়ের মধ্যে আদালতে পৌঁছাতে পারবেন।

এর প্রেক্ষিতে বিচারক বলেন, অভিযোগ গঠন অপেক্ষমান থাকায় তার এখানেও আসা উচিত। পরে আইনজীবী বলেন, খাজা হারিস এই মামলায় ইমরান খানের প্রতিনিধিত্ব করছেন এবং তিনি আজ এখানে আসতে পারবেন না।

এরপর শুনানি সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেন বিচারক। পরে শুনানি ফের শুরু হলে তিনি ইমরান খানের নামে জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারি করেন এবং শুনানি ৭ মার্চ পর্যন্ত মুলতবি করেন।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
বিশ্বাস ফেরাতে ঋণ শোধ করছেন আদানি
পরবর্তী পোস্ট
আদালতের চক্করে ইমরান খান

রিলেটেড পোস্ট

সহকর্মীদের সংঘর্ষে মালয়েশিয়ায় ৩ বাংলাদেশির মৃত্যু

আগস্ট ৪, ২০২৬

সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুলকে জামায়াত থেকে বহিষ্কার

জুলাই ২২, ২০২৬

অবৈধ অভিবাসীদের আশ্রয় দিয়ে বিপাকে নিয়োগকর্তা

জুলাই ৭, ২০২৬

কুয়ালালামপুরে বাংলাদেশি নাগরিকসহ ২০০ বিদেশি আটক

জুলাই ৬, ২০২৬

ভারতের মেডিকেল কলেজে ক্লাস নিচ্ছেন আ.লীগের সাবেক এমপি...

জুন ২৭, ২০২৬

প্রিপেইড মিটারে রিচার্জ সংকট, সাতক্ষীরায় ওজোপাডিকো কার্যালয়ে গ্রাহকদের...

জুন ৮, ২০২৬

আমি যা বলবো, নেতানিয়াহু সেটাই করবেন: ট্রাম্প

মে ২০, ২০২৬

মাথা উঁচু করে দ্রুত ফিরব: আনন্দবাজারকে শেখ হাসিনা

মে ১৯, ২০২৬

৬৮ হাজার টন ডিজেল নিয়ে রাতে আসছে আরও...

এপ্রিল ১৪, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting