দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
শুক্রবার | ১৪ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১লা রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি | রাত ৩:২০
অপপ্রচার চালিয়ে শ্যামনগরে এক নারী এনজিও কর্মীকে ফাঁসানোর...
এবার এস এস সিতে হাবিবার সাফল্য
কালিগঞ্জ ডায়াবেটিক হসপিটাল ঘেরাও ও মানববন্ধন
সাতক্ষীরা জেলা স্টেডিয়ামে প্রাইম “ব্যাংক স্কুল ক্রিকেট ২০২৬”...
সুন্দরবনে বাঘের আক্রমণে ক্ষতিগ্রস্ত তিন পরিবারকে স্বাবলম্বী করল...
তালার মহান্দী- কাটবুনিয়া সড়ক নির্মাণকাজের উদ্বোধনে জেলা পরিষদ...
শ্রেণিকক্ষ থেকে কর্মসংস্থান: উচ্চশিক্ষায় ২+২ মডেলের বিপ্লব
খুলনায় জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে প্রস্তুতি সভা
আশাশুনির গোদাড়ায় তিনজনকে কুপিয়ে পালিয়ে যাওয়া প্রধান আসামি...
সাতক্ষীরার ক্রীড়াঙ্গনের উজ্জ্বল নক্ষত্র ইমাদুল হক খান
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
তালা

ইউপি নির্বাচনী হালচাল: তালার খলিলনগর ইউনিয়ন

কর্তৃক kobirubel.satnadee জানুয়ারি ৯, ২০২১
জানুয়ারি ৯, ২০২১ ০ কমেন্ট 379 ভিউস

শেখ ইমরান, তালা থেকে: তালা উপজেলার পূর্বে খলিলনগর ইউনিয়ন পরিষদ । আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে এই ইউনিয়নেও নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে। হাটে/বাজারে, চায়ের দোকানে, মাঠে-ঘাটে সম্ভাব্য প্রার্থীদের নিয়ে চলছে চুলচেরা বিশ্লেষণ। সেই সাথে সম্ভাব্য প্রার্থীরাও এলাকার প্রতিটি গ্রাম পর্যায়ে গণসংযোগ, মটরসাইকেল শোভাযাত্র সহকারে শো ডাউন বাড়িয়েছেন, লবিং শুরু করেছেন দলীয় মনোনয়ন প্রাত্যাশায়।

সরেজমিনে গিয়ে দেখা যাই, নির্বাচনী তফসিল ঘোষণা না হলেও ইতোমধ্যে খলিলনগর ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় মনোনয়ন প্রত্যাশী সহ সকল প্রার্থীরা অগ্রিম ব্যানার ফেস্টুন ও প্যানা বোর্ড টানিয়েছেন। ভোটারদের দিচ্ছেন বিভিন্ন প্রতিশ্রুতি।

আওয়ামীলীগ থেকে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে অংশ নিতে চান বর্তমান চেয়ারম্যান আজিজুর ইসলাম রাজু। সাবেক চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের উপ-প্রচার সম্পাদক প্রভাষক প্রণব ঘোষ বাবলু, সাবেক ছাত্রলীগ নেতা দেবব্রত রায় দেব, জাতীয় পার্টি থেকে সাংবাদিক এস.এম জাহাঙ্গীর হাসান ও বিএনপি থেকে শেখ ফারুক হোসেন (রানা)।

বর্তমান চেয়ারম্যান আজিজুল ইসলাম রাজু বলেন, আমি ২০১৬ সালের ইউপি নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে বিজয় লাভ করে অদ্যবদি চেয়ারম্যান হিসেবে দায়িক্ত পালন করছি। এক সময় এই ইউনিয়ন পরিষদে আসতে আসতে মানুষের জুতার তলা ক্ষয় হয়ে যেত। এখন ইউনিয়ন পরিষদে লোক খুজে পাওয়া যায় না, কারন করো কাজ পেইন্ডিং থাকে না, আসলেই কাজ শেষ। কোন প্রকার হয়রানির সুযোগ নাই, টাকা লেনদেনের সুযোগ নাই, টাকার বিনিময়ে আমার জানামতে আমি কোন কাজ করিনাই। যদি কোন ইউপি সদস্য টাকা গ্রহনের কথা শুনি সেই কাজ আমিতো করিইনা বরং তার বিরুদ্ধে একসানে যায়। সত্যকে আকড়ে ধরে আছি । জন্মলগ্নে থেকে আওয়ামীলীগ করি কিন্তু দূভার্গ্য আওয়ামীলীগের টিকিট আমাদের ভাগ্যে নেই।  ১৯৯৩ সালে তালা সরকারি কলেজে ছাত্রদল/ছাত্রলীগ মারামারিতে তালা থানার ছাত্রদলের সাধারণ সম্পাদক নিহত হওয়ার ঘটনাই ১৭ মাস ২৩ দিন জেল খেটেছি। ছাত্র রাজনীতি থেকে অদ্যবদি দালালের খাতায় নাম উঠিনাই আমার । আমি কখনো স্বজন প্রীতি, দূর্ণীতি, পক্ষপাতিত্বে বিচার , টাকা আত্বস্বার্থ, অর্থ কেলেঙ্কারি, ঘর দেওয়ার  কেলেঙ্কারি, পুলিশি নির্যাতন করিনা, আজও করিনাই, একটি প্রামাণ দেখেতে পারলে নির্বাচন করবো না। এই আত্ববিশ^াস নিয়ে জনগনের পাশে দাঁড়ায়, কথা বলি, আশাকরি জনগণ আমাকে বিপুল ভোটে নির্বাচিত করবে।

সাবেক চেয়ারম্যান প্রভাষক প্রণব ঘোষ বাবলু জানান, আমি বিগত দুইবার খলিলনগর ইউপি চেয়ারম্যান ছিলাম । আমার সময় আমার ইউনিয়নের রাস্তাঘাট, স্কুলভবন, বাজারের চাঁদনী, সাইক্লোলন সেন্টর,তফসিল আফিস, ইউনিয়ন পরিষদের ভবন সহ সার্বিক উন্নয়নে নিরঅলস প্ররিশ্রম করেছি। আমি আগত নির্বাচনে নৌকা প্রতিক নিয়ে নির্বাচন করতে চাই।  বর্তমান চেয়ারম্যানের ব্যার্থতার করনে উন্নয়ন মুলক কর্মকান্ড ব্যাথিত হচ্ছে।   আমি যদি আগামী নির্বাচনে নির্বাচিত হতে পারি তাহলে খলিলনগর ইউনিয়নের আমার অসমপ্ত কাজ সমাপ্ত করার চেষ্টা করবো। আইন শৃঙ্খলা, রাস্তাঘাট, কালখাট/ব্রিজ, নির্মাণ করার চেষ্টা করবো। উইনিয়ন বাসীকে একটি কথাই বলতে চাই উন্নয়ন কর্মকান্ড, জনগনের নিরাপর্তায় নিজেকে বিলিয়ে দিবো।

খলিলনগর ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি, বিএল কলেজ ছাত্রলীগের সাবেক নেতা ও একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচন পরিচালনা ও পর্যবেক্ষণ উপ-কমিটির সদস্য দেবব্রত রায় দেব জানান, আমি নির্বাচন করতে চাই ইউনিয়নকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। আমরা দেখেছি দীর্ঘকাল ধরে আমাদের ইউনিয়ন খুববেশি উন্নয়ন হয়নি। এই ইউনিয়ন তিন থানার বর্ডার। এখানে বিভিন্ন সমস্যা আছে। সাধারণ মানুষকে অনেক  অনেক আশ্বাস দিয়েছে কিন্তু বাস্তবে তার ফল পাইনি। তাই আমি মনে করছি ,আমি যদি নির্বাচিত হতে পারি তাহলে এই ইউনিয়নের মানুষের জন্য ভাল কিছু করতে পারবো এবং তাদের চাওয়া-পাওয়া পুরণ করতে পারবো।

তালা উপজেলা জাতীয় পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক সাংবাদিক এস.এম জাহাঙ্গীর হাসান বলেন, খলিলনগর ইউনিয়ন জাতীয় পার্টির দুর্গ।  তালা উপজেলা জাতীয় পার্টির প্রায়ত সাবেক সভাপতি জি.এম আব্দুল আলী এই ইউনিয়নে বারবার চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার উন্নয়নের ধারাকে অব্যহত রাখতে (লাঙ্গল) প্রতিক নিয়ে নিবার্চন করবো। আমি আশা করি ইউনিয়ন বাসী আমাকে বিপুল ভোটে নির্বাচিত করবে ইনশাল্লাহ।

সাতক্ষীরা জেলা যুবদলের সহ সাহিত্য ও প্রকাশনা সম্পাদক শেখ ফারুক হোসেন বলেন, আমি বি.এন.পি থেকে নির্বাচন করতে চাই। দল আমাকে মনোনয়ন দিলে আমি নির্বাচন করবো। আমি ইউনিয়ন বাসীকে সেবা করার লক্ষে কাজ করে চলেছি।

তালা উপজেলা নির্বাচন কর্মকর্তা রাহুল রায় জানান, কেন্দ্রীয়ভাবে নির্বাচনী তফশীল ঘোষণা হলেই তালা উপজেলার সকল ইউপি নির্বাচনের প্রক্রিয়া শুরু হবে। খলিলনগর ইউপি নির্বাচনে মোট ভোটার ২৬ হাজার ১১৯ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১৩ হাজার ৩৯৮ জন ও মহিলা ভোটার ১২ হাজার ৭২১ জন।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
তালায় ভূমিহীন সমিতির কমিটি গঠন
পরবর্তী পোস্ট
আশাশুনির শ্রীউলায় আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা

রিলেটেড পোস্ট

তালার মহান্দী- কাটবুনিয়া সড়ক নির্মাণকাজের উদ্বোধনে জেলা পরিষদ...

আগস্ট ৭, ২০২৬

তালায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

জুলাই ৩০, ২০২৬

তালায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

জুলাই ৩০, ২০২৬

তালায় মিথ্যা অপবাদ দিয়ে জমি দখলের চেষ্টা

জুলাই ২৬, ২০২৬

মিথ্যা অপবাদ দিয়ে কৃষককে বাড়ি উচ্ছেদের পাঁয়তারা 

জুলাই ২৫, ২০২৬

 খলিলনগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদে প্রনব ঘোষ বাবলু...

জুলাই ২৪, ২০২৬

সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুলকে জামায়াত থেকে বহিষ্কার

জুলাই ২২, ২০২৬

সাতক্ষীরায় আইসক্রিম ফ্যাক্টরী ও কনফেকশনারিতে ভোক্তা-অধিকারের অভিযান ২৯,৫০০...

জুলাই ২২, ২০২৬

মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থানের ঘোষণা পুলিশ কর্মকর্তা কামালের

জুলাই ২১, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting