দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
সোমবার | ৫ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৪শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি | দুপুর ১২:৩৩
তালায় মাদকবিরোধী অভিযানে পুলিশের ওপর হামলার অভিযোগ, আটক...
তালায় মাদক কারবারিকে গ্রেপ্তার করতে গিয়ে ‘মব’ সৃষ্টি...
মধু পল্লীতে গাছতলায় শ্রেণিকক্ষ: ২৭১ শিশুর শিক্ষাজীবনে অনিশ্চয়তা
আশাশুনি স্বাস্থ্য কমপ্লেক্স অনিয়মের আখড়া: জনভোগান্তি চরমে
দেবহাটায় অবৈধ বালু উত্তোলনে ৫০ হাজার টাকা জরিমানা,...
তালায় রাস্তায় বন্ধ করে একটি পরিবারকে উচ্ছেদের পাঁয়তারা
আশাশুনিতে ইট আত্মসাৎ ও অন্য রাস্তার ইটে কাজ...
কলারোয়ায় ইয়াবাসহ আটক: ৫ জনের কারাদণ্ড ও জরিমানা
সাতক্ষীরা জেলা মটর শ্রমিক ইউনিয়নের নির্বাচন সম্পন্ন: সভাপতি...
কিশোর গ্যাংয়ের অপতৎপরতা বৃদ্ধি, তা দমনে প্রয়োজনীয় প্রশাসনিক...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
আন্তর্জাতিক

ইউক্রেনে পশ্চিমা সম্পৃক্ততা পারমাণবিক যুদ্ধের সম্ভাবনা বাড়িয়েছে: বেলারুশ

কর্তৃক kobirubel.satnadee মার্চ ৩১, ২০২৩
মার্চ ৩১, ২০২৩ ০ কমেন্ট 434 ভিউস

আন্তর্জাতিক ডেস্ক:

বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কো বলেছেন, কিয়েভের প্রতি পশ্চিমা সমর্থন ইউক্রেনে পারমাণবিক যুদ্ধ শুরু হওয়ার সম্ভাবনা বাড়িয়ে দিয়েছে। লুকাশেঙ্কো বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র এবং তার স্যাটেলাইট রাষ্ট্রগুলোর প্রচেষ্টার ফলস্বরূপ, (ইউক্রেনে) একটি পূর্ণ মাত্রার যুদ্ধ শুরু হয়েছে।

বেলারুশের প্রেসিডেন্ট আরও বলেন, তার দেশে রাশিয়ার কৌশলগত পারমাণবিক অস্ত্র মোতায়েনের পরিকল্পনা; পশ্চিমা হুমকি থেকে মিনস্ককে রক্ষা করার একটি সুযোগ।

সম্প্রতি প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বেলারুশে পারমাণবিক ওয়ারহেডযুক্ত ইসকান্দের ক্ষেপণাস্ত্র মোতায়েনের ঘোষণা দিয়েছেন। বিশ্লেষকরা এই ঘটনাকে চূড়ান্ত সংঘাতের আশঙ্কা বাড়িয়ে দেওয়ার জন্য যথেষ্ট বলে মনে করছেন।

রাশিয়ার পক্ষ থেকে বলা হয়েছে, ইউক্রেনের মূল রণক্ষেত্রে যুক্তরাজ্য ইউরেনিয়াম বিস্ফোরকে সজ্জিত চ্যালেঞ্জার-২ নামের ট্যাংক পাঠানোর যে সিদ্ধান্ত নিয়েছে, তার পাল্টা ব্যবস্থা হিসেবে বেলারুশে তারা এই পারমাণবিক ক্ষেপণাস্ত্র পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে।

রাশিয়ার ইসকান্দের একটি স্বল্পপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, যা ওয়ারশ, কিয়েভসহ পোল্যান্ড, ইউক্রেনের প্রধান প্রধান অংশে আঘাত হানতে সক্ষম। রাশিয়ার পক্ষ থেকে বলা হয়েছে, এ ক্ষেপণাস্ত্র মোতায়েন পারমাণবিক অস্ত্র সীমিতকরণ চুক্তির শর্তকে লঙ্ঘন করে না।

যদিও ২০১৯ সালেই রাশিয়া আনুষ্ঠানিকভাবে ইন্টারমিডিয়েট-রেঞ্জ নিউক্লিয়ার উইপনস (আইএনএফ) চুক্তি থেকে বেরিয়ে গিয়েছিল এবং তার পরপর যুক্তরাষ্ট্রও একই কাজ করেছিল।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
কানাডার পার্লামেন্টে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস বিল পাস
পরবর্তী পোস্ট
রাশিয়া আরও উত্তর কোরিয়ান অস্ত্র চেয়েছে : যুক্তরাষ্ট্র

রিলেটেড পোস্ট

সহকর্মীদের সংঘর্ষে মালয়েশিয়ায় ৩ বাংলাদেশির মৃত্যু

আগস্ট ৪, ২০২৬

সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুলকে জামায়াত থেকে বহিষ্কার

জুলাই ২২, ২০২৬

অবৈধ অভিবাসীদের আশ্রয় দিয়ে বিপাকে নিয়োগকর্তা

জুলাই ৭, ২০২৬

কুয়ালালামপুরে বাংলাদেশি নাগরিকসহ ২০০ বিদেশি আটক

জুলাই ৬, ২০২৬

ভারতের মেডিকেল কলেজে ক্লাস নিচ্ছেন আ.লীগের সাবেক এমপি...

জুন ২৭, ২০২৬

প্রিপেইড মিটারে রিচার্জ সংকট, সাতক্ষীরায় ওজোপাডিকো কার্যালয়ে গ্রাহকদের...

জুন ৮, ২০২৬

আমি যা বলবো, নেতানিয়াহু সেটাই করবেন: ট্রাম্প

মে ২০, ২০২৬

মাথা উঁচু করে দ্রুত ফিরব: আনন্দবাজারকে শেখ হাসিনা

মে ১৯, ২০২৬

৬৮ হাজার টন ডিজেল নিয়ে রাতে আসছে আরও...

এপ্রিল ১৪, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting