দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
সোমবার | ৫ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৪শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি | সন্ধ্যা ৬:৩৮
সরকারি নির্দেশ অমান্য করে সাতক্ষীরায় জামায়াত নেতার নেতৃত্বে...
সাতক্ষীরা জেলা প্রশাসকের সঙ্গে যুবদলের নবগঠিত কমিটির সৌজন্য...
তালায় মাদকবিরোধী অভিযানে পুলিশের ওপর হামলার অভিযোগ, আটক...
তালায় মাদক কারবারিকে গ্রেপ্তার করতে গিয়ে ‘মব’ সৃষ্টি...
মধু পল্লীতে গাছতলায় শ্রেণিকক্ষ: ২৭১ শিশুর শিক্ষাজীবনে অনিশ্চয়তা
আশাশুনি স্বাস্থ্য কমপ্লেক্স অনিয়মের আখড়া: জনভোগান্তি চরমে
দেবহাটায় অবৈধ বালু উত্তোলনে ৫০ হাজার টাকা জরিমানা,...
তালায় রাস্তায় বন্ধ করে একটি পরিবারকে উচ্ছেদের পাঁয়তারা
আশাশুনিতে ইট আত্মসাৎ ও অন্য রাস্তার ইটে কাজ...
কলারোয়ায় ইয়াবাসহ আটক: ৫ জনের কারাদণ্ড ও জরিমানা
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
আন্তর্জাতিক

ইউক্রেন যুদ্ধ শুরুর পর প্রথম মুখোমুখি রুশ-মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

কর্তৃক kobirubel.satnadee মার্চ ৩, ২০২৩
মার্চ ৩, ২০২৩ ০ কমেন্ট 417 ভিউস

আন্তর্জাতিক ডেস্ক:

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সার্গেই ল্যাভরভকে ইউক্রেনে ‘আগ্রাসনের যুদ্ধ বন্ধ করতে’ বলেছেন। এক বছরের বেশি সময় আগে ইউক্রেন যুদ্ধ শুরুর পর এই প্রথম যুক্তরাষ্ট্র ও রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রীদের মুখোমুখি সাক্ষাৎ হলো। খবর: বিবিসি’র।

গতকাল বৃহস্পতিবার ভারতের রাজধানী দিল্লিতে জি-২০ সম্মেলনের পার্শ্ববৈঠকে সীমিত সময়ের জন্য কথা বলেন দুজন। মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানিয়েছেন, দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী ১০ মিনিটেরও কম সময় আলোচনা করেছেন। এ সময় রাশিয়ায় আটক মার্কিন নাগরিক পল হেলানের বিষয়ও তোলেন অ্যান্টনি ব্লিনকেন।

আলোচনার পর ব্রিফিংয়ে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ব্লিনকেন বলেন, ‘গত সপ্তাহে জাতিসংঘে আমিসহ অনেক অনেক লোক যা বলেছেন, আমি পররাষ্ট্রমন্ত্রীকে (সার্গেই ল্যাভরভ) সেটিই বলেছি। আজও জি-২০ পররাষ্ট্রমন্ত্রীদের অনেকে আজ যেটি বলেছেন- যুদ্ধ থামান এবং অর্থপূর্ণ কূটনীতিতে আসুন যাতে করে ন্যায্যতা এবং টেকসই শান্তিপূর্ণ সমাধান পাওয়া যায়।’

রাশিয়াকে পুনরায় পরমাণু অস্ত্র চুক্তিতে ফিরে আসারও আহ্বান জানিয়েছেন অ্যান্টনি ব্লিনকেন।

রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা দুই পররাষ্ট্রমন্ত্রীর মধ্যে বৈঠক হয়েছে তা নিশ্চিত করেছেন। তবে এর বেশি কিছু জানাননি তিনি।

এর আগে ২০২২ সালের জানুয়ারিতে জেনেভায় বৈঠক করেন অ্যান্টনি ব্লিনকেন ও সার্গেেই ল্যাভরভ।

বৃহস্পতিবার এই বৈঠকের আগে রুশ পররাষ্ট্রমন্ত্রী সার্গেই ল্যাভরভ অভিযোগ করে বলেন, ‘পশ্চিমারা নিরপেক্ষ দুটি রাষ্ট্রে প্রভাব বিস্তারের চেষ্টা করছে। পশ্চিমারা ক্রমাগত সবাইকে এবং সব বিষয়ে মাথা ঘামায়।’

জি-২০ সম্মেলনে সার্গেই ল্যাভরভ বলেন, ‘পশ্চিমারা কিয়েভকে যুদ্ধ চালিয়ে যেতে উৎসাহিত করছে।’

তবে সম্মেলনে জোটের সব দেশের পররাষ্ট্রমন্ত্রী একযোগে ইউক্রেন যুদ্ধ বন্ধে বিবৃতি দেবেন বলে আশা করা হলেও তা শেষমেষ সম্ভব হয়নি। বিশ্বের সম্পদশালী ১৯টি দেশ ও ইউরোপীয় ইউনিয়ন নিয়ে জি-২০ জোট গঠিত, যারা বৈশ্বিক অর্থনীতির ৮৫ শতাংশ নিয়ন্ত্রণ করে এবং পৃথিবীর জনসংখ্যার দুই তৃতীয়াংশ এসব দেশে বাস করে।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
জাপানে ৭০০০ নতুন দ্বীপের সন্ধান
পরবর্তী পোস্ট
মানসিক ভারসাম্যহীন ছেলের ভয়ে ঘর ছেড়ে রাস্তায় মা-বাবা, দাদিকে হত্যা!

রিলেটেড পোস্ট

সহকর্মীদের সংঘর্ষে মালয়েশিয়ায় ৩ বাংলাদেশির মৃত্যু

আগস্ট ৪, ২০২৬

সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুলকে জামায়াত থেকে বহিষ্কার

জুলাই ২২, ২০২৬

অবৈধ অভিবাসীদের আশ্রয় দিয়ে বিপাকে নিয়োগকর্তা

জুলাই ৭, ২০২৬

কুয়ালালামপুরে বাংলাদেশি নাগরিকসহ ২০০ বিদেশি আটক

জুলাই ৬, ২০২৬

ভারতের মেডিকেল কলেজে ক্লাস নিচ্ছেন আ.লীগের সাবেক এমপি...

জুন ২৭, ২০২৬

প্রিপেইড মিটারে রিচার্জ সংকট, সাতক্ষীরায় ওজোপাডিকো কার্যালয়ে গ্রাহকদের...

জুন ৮, ২০২৬

আমি যা বলবো, নেতানিয়াহু সেটাই করবেন: ট্রাম্প

মে ২০, ২০২৬

মাথা উঁচু করে দ্রুত ফিরব: আনন্দবাজারকে শেখ হাসিনা

মে ১৯, ২০২৬

৬৮ হাজার টন ডিজেল নিয়ে রাতে আসছে আরও...

এপ্রিল ১৪, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting