দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
মঙ্গলবার | ৬ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৫শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি | দুপুর ১:৪৫
সাতক্ষীরায় কলেজ ছাত্র জাকারিয়া হত্যার প্রধান আসামী নাহিদসহ...
তালার সমবায় সহকারী পরিদর্শক সন্ন্যাসী কুমার মন্ডলের দৌড়ঝাপ...
দোকান ভাড়ার টাকা চাওয়ায় ব্যাবসায়ীকে পিটিয়ে জখম
পাইকগাছায় দূর হচ্ছে পানির সংকট: চলতি শিক্ষাবর্ষেই কৃষি...
আশাশুনিতে বিশ্ব শিক্ষক দিবস পালিত
শ্যামনগরে বনদস্যুদের সহযোগিতা ও চাঁদাবাজির অভিযোগে মানববন্ধন: তদন্ত...
এসএ টিভির প্রতিনিধি শাহীন গোলদারের মায়ের মৃত্যুতে তালা...
তালায় মাদক কারবারিদের মবে অবরুদ্ধ পুলিশ: আটক- ৩
তালায় মাদকবিরোধী অভিযানে যুবদলের নেতা নুরুর নেতৃত্বে পুলিশের...
বিশ্ব শিক্ষক দিবসে ডিবি স্কুলের সকল শিক্ষকদের বরণ:...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
আশাশুনি

আশাশুনির পিন্টু গাজী বিরল রোগে আক্রান্ত

কর্তৃক kobirubel.satnadee আগস্ট ৩, ২০১৯
আগস্ট ৩, ২০১৯ ০ কমেন্ট 367 ভিউস

সচ্চিদানন্দদে সদয়,আশাশুনি : দেশ জুড়ে আলোচিত খুলনার বৃক্ষ মানব আবুল বাজনদার ও সাতক্ষীরার মুক্তামনির পর আশাশুনিতে এবার সন্ধান মিললো বিরল রোগে আক্রান্ত হত দরিদ্র ভ্যান চালক পিন্টু গাজীর। স্থানীয় চিকিৎসকদের এ রোগের নাম জানা না থাকায় এ রোগীকে বিরল রোগে আক্রান্ত রোগী বলে চিহ্নিত করছেন স্থানীয় চিকিৎসকরা। উন্নত চিকিৎসায় এ রোগ নিরাময় করা সম্ভব বলে দাবী চিকিৎসকদের। জানাগেছে, পিন্টু গাজী আশাশুনি উপজেলার সদর ইউনিয়নের শ্রীকলস গ্রামের হত দরিদ্র মুজিবর গাজী পুত্র। শ্রীকলস এলাকার সরকারী গুচ্ছ গ্রামের দিন আনা, দিন খাওয়া অসহায় পরিবারের সন্তান পিন্টু গাজী ভ্যান চালিয়ে জীবিকা নির্বাহ করলেও দিনে দিনে অক্টোপাশের ন্যায়ে এ বিরল রোগ তাকে একটু একটু করে গ্রাস করছে। দিনে দিনে যেন অসুস্থ হয়ে পড়ছে ভ্যান চালক পিন্টু গাজী। পিন্টুর সংসারে রয়েছে বৃদ্ধ পিতা মাতা, স্ত্রী ও এক স্কুল পড়–য়া পুত্র সন্তান। সংসারের একমাত্র উপার্জনকারী পিন্টু অসুস্থ হয়ে পড়ার সাথে সাথে যেন তার পরিবারও অসুস্থ হয়ে পড়ছে। একমাত্র ছেলেরও লেখা-পড়া বন্দ হয়ে পড়ার উপক্রম। স্থানীয় চিকিৎসকরা উন্নত চিকিৎসা নেওয়ার কথা জানালেও তা যেন পিন্টু বা তার পরিবারের কাছে আকাশ কুশুম কল্পনা। যেখানে দু’বেলা দু’মুঠো ভাত জোগাতেই হিমসিম খাচ্ছে পুরো পরিবার, সেখানে উন্নত চিকিৎসা গ্রহণ করা তাদের কাছে অসম্ভব বলে জানান তারা। এ বিরল রোগের চিকিৎসার ব্যাপারে জানতে চাইলে আশাশুনি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ অরুণ কুমার ব্যানার্জী জানান, এ জাতীয় চিকিৎসা আমাদের এখানে নেই, এটা ঢাকা মেডিকেল কলেজের ডাঃ শামন্ত লাল সেন স্যারকে দেখালে এর সমাধান সম্ভব। একই সাথে তার চিকিৎসা সাহায্যের বিষয়ে জানতে চাইলে আশাশুনি উপজেলা সমাজ সেবা কর্মকর্তা সুমনা শারমিন বলেন, এ ধরণের বিরল রোগের জন্য আমাদের ততবেশী ফান্ড নেই। তবে সমাজ সেবা অধিদপ্তর ও সমাজ কল্যাণ পরিষদ থেকে তার চিকিৎসার জন্য সর্বত্বক চেষ্টা করবে। আশাশুনি সদর ইউনিয়নের শ্রীকলস গ্রামের ইউপি সদস্য শাহিনুর রহমান বলেন, পিন্টু গাজীর পরিবার গুচ্ছ গ্রামে বসবাস করে ভ্যান চালিয়ে জীবিকা নির্বাহ করে থাকে। উন্নত চিকিৎসায় এ রোগ থেকে সে যেন মুক্তি পেতে পারে তার জন্য তিনি উর্দ্ধতন কর্তৃপক্ষের কাছে দাবী জানান। অন্যদিকে বিরল রোগে আক্রান্ত ভ্যান চালক পিন্টু গাজী কান্না ভাঙ্গা কন্ঠে এ প্রতিবেদককে বলেন, সুস্থ ও স্বাভাবিকভাবে এ পৃথিবীতে জীবন জাপন করতে তার দেহের উন্নত চিকিৎসার জন্য তিনি মানববতার মা, মাননীয় প্রধানমন্ত্রী, জননেত্রী শেখ হাসিনার সুদৃষ্টি ও সহযোগীতা কামনা করেছেন।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
আশাশুনির শ্রীউলা ও বড়দল বেড়িবাঁধ চরম ক্ষতিগ্রস্ত : প্লাবনের আশঙ্কা
পরবর্তী পোস্ট
দেবহাটায় গ্রামপুলিশ মঞ্জুরকে অপসারনের দাবীতে এলাকাবাসীর মানববন্ধন

রিলেটেড পোস্ট

আশাশুনিতে বিশ্ব শিক্ষক দিবস পালিত

অক্টোবর ৫, ২০২৬

আশাশুনি স্বাস্থ্য কমপ্লেক্স অনিয়মের আখড়া: জনভোগান্তি চরমে

অক্টোবর ৪, ২০২৬

আশাশুনিতে ইট আত্মসাৎ ও অন্য রাস্তার ইটে কাজ...

অক্টোবর ৪, ২০২৬

আশাশুনির ওসি আরিপ পুলিশ কন্ট্রোল রুমে বদলী

অক্টোবর ৩, ২০২৬

আশাশুনিতে জাতীয়তাবাদী মহিলা দলের কর্মী সমাবেশ অনুষ্ঠিত

অক্টোবর ৩, ২০২৬

আশাশুনিতে বজ্রপাতে কাঠমিস্ত্রী নিহত

অক্টোবর ২, ২০২৬

আনুলিয়ায় চাঁদাবাজী, হত্যার হুমকি, মাছ লুট ও জবর...

অক্টোবর ১, ২০২৬

আশাশুনির বুধহাটা ইভটিজিংয়ের প্রতিবাদ করায় পিটিয়ে জখম, দুজন...

সেপ্টেম্বর ৩০, ২০২৬

আশাশুনির প্রতাপনগরে ১০০ মিটার বেড়িবাঁধ নদীগর্ভে

সেপ্টেম্বর ২৮, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting