দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
শনিবার | ৩রা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ | ২২শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি | সকাল ৮:০৮
আদালতের আদেশ অমান্য করে সাতক্ষীরায়  জমি দখলের পায়তারা
সাতনদী পত্রিকার সম্পাদককে হুমকি: পাইকগাছা প্রেসক্লাবের নিন্দা ও...
আশাশুনিতে বজ্রপাতে কাঠমিস্ত্রী নিহত
শ্যামনগর উপজেলা নাগরিক উন্নয়ন ফোরামের নবগঠিত কমিটি ঘোষণা
ছেলে ও পৌত্রের নির্যাতনের অভিযোগে হাসপাতালে ৮০ বছরের...
কলারোয়ায় জলাবদ্ধতায় মানিকনগর প্রাথমিক বিদ্যালয়: ভোগান্তিতে শিক্ষার্থীরা
নগরঘাটায় ফুটবল টুর্নামেন্টের বিজয়ী দলের পুরস্কারের গরু-ছাগলের মাংসে...
আগরদাঁড়ী মাদ্রাসা ছাত্রশিবিরের প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত
সাতক্ষীরা জেলার সার্বিক উন্নয়ন অগ্রগতি ও সম্ভাবনা
পাইকগাছায় মাদক ও অপহরণ মামলার আসামিসহ গ্রেফতার ৪:...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
আশাশুনি

আশাশুনির গর্ব জাতীয় কাবাডি দলের অধিনায়ক জাকির হোসেন

কর্তৃক kobirubel.satnadee মে ৩, ২০২১
মে ৩, ২০২১ ০ কমেন্ট 332 ভিউস

আশাশুনি প্রতিবেদক: আশাশুনি উপজেলার গর্ব বাংলাদেশ জাতীয় কাবাডি দলের অধিনায়ক জাকির হোসেন। যার হাত ধরে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায় থেকে কাবাডি খেলার অনেক পুরষ্কার অর্জন করেছে বাংলাদেশ। জানাগেছে, উপজেলার কুল্যা ইউনিয়নের কচুয়া (বালিয়াঘাটা) গ্রামের রমজান আলী শিকারীর ছেলে জাকির হোসেন একই ইউনিয়নের আগরদাড়ী রহিমীয়া মাধ্যমিক বিদ্যালয় থেকে ২০০১ সালে এসএসসি পাশ করেন। এরপর তিনি তার বড় ভাই তৎকালীন বিডিআর সদস্য মিজানুর রহমান এর হাত ধরে ১৪ সেপ্টেম্বর’২০০২ সালে বিডিআর এর সিপাহী হিসাবে যোগদান করেন। যোগদানের পর বিডিআর এর হয়ে তিনি ভলিবল ও হ্যান্ডবল খেলতেন। এসময় তার বড় ভাই মিজানুর রহমান বিডিআর এর হয়ে কাবাডি খেলতেন। তার বড় ভাই জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে অনেক ম্যাচ খেলেছেন। যেটি দেখে ও তার বড় ভাইয়ের অনুপ্রেরণায় জাকির হোসেন ২০০৭ সালে বিডিআর এর ইউনিট লেভেলের কাবাডি দলে যোগ দেন। এরপর তার ভাই ২০০৯ সালে দশের চক্রে পড়ে বিডিআর বিদ্রোহে জড়িয়ে জেলে যান। তারপরও থেমে থাকেনি কাবাডিয়ান জাকির হোসেন এর প্রতিভা। তিনি বিজিবির হয়ে বিভিন্ন লীগ ও টুর্নামেন্ট খেলতে খেলতে ২০১৩ সালে বিজিবি এর কাবাডি দলের জুনিয়র অধিনায়ক হন। এরপর ২০১৫ সাল থেকে অধ্যাবধি পর্যন্ত তিনি বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) দলের অধিনায়ক ও টিম ইনচার্জ এর দ্বায়িত্ব পালন করে আসছেন। এদিকে, বিজিবি সদস্য জাকির হোসেন ২০১১ সালে নিজের দলের গন্ডি পেরিয়ে বাংলাদেশ জাতীয় কাবাডি দলে খেলার সুযোগ পান। এরপর থেকে তিনি অধ্যাবধি পর্যন্ত জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের হয়ে মাঠ মাতিয়ে চলেছেন। তিনি বাংলাদেশ জাতীয় দলের সহ-অধিনায়ক হিসাবে আন্তর্জাতিক পর্যায়ে ২০১৪ সালে এশিয়ান গেমস, ২০১৬ সালে সাফ গেমস, ২০১৮ সালে এশিয়ান গেমস ও ওয়ার্ল্ড কাপ এ অংশ নেন। এরপর অধিনায়ক হিসাবে তিনি ২০১৭ ও ২০১৯ সালে এশিয়ান গেমস এ দলের নেতৃত্ব দেন। এছাড়াও তিনি ভারতসহ বিভিন্ন দেশে ও বাংলাদেশে বিভিন্ন লীগ পর্যায়ের টুর্নামেন্টে অংশ গ্রহন করেছেন। মজার বিষয় হলো, জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের তিনি যতগুলো টুর্নামেন্টে অংশগ্রহন করেছেন তার অধিকাংশতে তিনি ম্যান অব দ্যা ম্যাচ ও ম্যান অব দ্যা টুর্নামেন্ট নির্বাচিত হন। ছাড়াও তার দল জাতীয় ও আন্তর্জাতিক পর্যায় থেকে রৌপ্য ও গোল্ড অর্জন করেছে বহুবার। খেলাধুলার পাশাপাশি পড়াশুনাও চালিয়েছেন তিনি। ২০২০ সালে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে এইচএচসি পাশ করেন কাবাডিয়ান জাকির হোসেন। এক ছেলে সন্তানের জনক জাকির হোসেন বর্তমানে ১ বিজিবি, রাজশাহী এর অধীনে রংপুর বিজিবি রিজিওন এ কর্মরত আছেন। আশাশুনির গর্ব কাবাডিয়ান জাকির হোসেন দৈনিক দৃষ্টিপাতকে জানান, আগামীতে তিনি অবসরে যাওয়ার পর তার গ্রামেই একটি কাবাডি ক্লাব স্থাপন করবেন তিনি। যে ক্লাবের মাধ্যমে তিনি বিনামূল্যে প্রশিক্ষণ প্রদান করে বিভিন্ন পর্যায়ে কাবাডির খেলোয়ার ছড়িয়ে দিতে চান। এছাড়াও তার একমাত্র সন্তান সীমান্ত ইসলাম শিমুকেও কাবাডি রপ্ত করাচ্ছেন, তাকেও আন্তর্জাতিক মানের কাবাডি খেলোয়ার বানাতে চান তিনি। তিনি আরও বলেন, আমার উপজেলার তরুন প্রতিভা খুঁজে বের করে আমি যদি প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে জাতীয় ও আন্তর্জাতিক বিভিন্ন স্তরে কাবাডি খেলোয়োর হিসাবে স্থান করিয়ে দিতে পারি সেটাই হবে আমার স্বার্থকতা। এসময় তিনি বাংলাদেশ জাতীয় কাবাডি দল ও বিজিবি কাবাডি দল এর সকল সদস্যের জন্য সকলকে দোয়া করার আহবান জানান।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
বাস্তবতার সাথে টিকে থাকতে পারছে না আশাশুনির হাতপাখার কারিগররা
পরবর্তী পোস্ট
তালায় ঈদগাহের মেঝে ঢালাই উদ্বোধন করলেন চেয়ারম্যান নজরুল ইসলাম

রিলেটেড পোস্ট

আশাশুনিতে বজ্রপাতে কাঠমিস্ত্রী নিহত

অক্টোবর ২, ২০২৬

আনুলিয়ায় চাঁদাবাজী, হত্যার হুমকি, মাছ লুট ও জবর...

অক্টোবর ১, ২০২৬

আশাশুনির বুধহাটা ইভটিজিংয়ের প্রতিবাদ করায় পিটিয়ে জখম, দুজন...

সেপ্টেম্বর ৩০, ২০২৬

আশাশুনির প্রতাপনগরে ১০০ মিটার বেড়িবাঁধ নদীগর্ভে

সেপ্টেম্বর ২৮, ২০২৬

আশাশুনিতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় সাবেক চেয়ারম্যান আলিম মোল‍্যা...

সেপ্টেম্বর ২৭, ২০২৬

কাদাকাটিতে ডা. গাউসুল হক মোড়লের দাফন সম্পন্ন

সেপ্টেম্বর ২৭, ২০২৬

আশাশুনি ও প্রতাপনগরে জামায়াতের গণসংযোগ অনুষ্ঠিত

সেপ্টেম্বর ২৭, ২০২৬

মুক্তিযোদ্ধার ভাড়া দেওয়া দোকানে আগুন, তিন দিনেও মামলা...

সেপ্টেম্বর ২৩, ২০২৬

কৃষক পরিবার থেকে উঠে আসার গল্প 

সেপ্টেম্বর ২৩, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting