দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বৃহস্পতিবার | ১৩ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ৩০শে সফর, ১৪৪৮ হিজরি | বিকাল ৫:২৯
অপপ্রচার চালিয়ে শ্যামনগরে এক নারী এনজিও কর্মীকে ফাঁসানোর...
এবার এস এস সিতে হাবিবার সাফল্য
কালিগঞ্জ ডায়াবেটিক হসপিটাল ঘেরাও ও মানববন্ধন
সাতক্ষীরা জেলা স্টেডিয়ামে প্রাইম “ব্যাংক স্কুল ক্রিকেট ২০২৬”...
সুন্দরবনে বাঘের আক্রমণে ক্ষতিগ্রস্ত তিন পরিবারকে স্বাবলম্বী করল...
তালার মহান্দী- কাটবুনিয়া সড়ক নির্মাণকাজের উদ্বোধনে জেলা পরিষদ...
শ্রেণিকক্ষ থেকে কর্মসংস্থান: উচ্চশিক্ষায় ২+২ মডেলের বিপ্লব
খুলনায় জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে প্রস্তুতি সভা
আশাশুনির গোদাড়ায় তিনজনকে কুপিয়ে পালিয়ে যাওয়া প্রধান আসামি...
সাতক্ষীরার ক্রীড়াঙ্গনের উজ্জ্বল নক্ষত্র ইমাদুল হক খান
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
আশাশুনি

আশাশুনির কৃষকরা উৎসাহ উদ্দীপনায় বোরো আবাদ শুরু করেছে

কর্তৃক kobirubel.satnadee জানুয়ারি ১১, ২০২১
জানুয়ারি ১১, ২০২১ ০ কমেন্ট 347 ভিউস

সচ্চিদানন্দদেসদয়,আশাশুনি থেকে: আশাশুনির কৃষকরা  আমনের দাম ভালোই পেয়েছে। সে কারণে আশাশুনির কৃষকরা উৎসাহ উদ্দীপনায় বোরো আবাদ শুরু করেছে। জমি প্রস্তুত করতে মাঠে ব্যস্ত সময় পার করছে কৃষরা।জমিতে পানি সেচ, হালচাষ, সার প্রয়োগ, বীজ উঠানো, ও প্রস্তুতকৃত জমিতে চারা রোপণ করার প্রতিযোগিতায় নেমেছে কৃষকরা। গত মৌসুমের আমন ধানের ভালো ফলন ভাল পেয়ে কৃষকদের বোরো আবাদে এবার আগ্রহ বেড়েছে।

এদিকে সকালের শীত উপেক্ষা করে সন্ধ্যা অবধি বোরোর জমি প্রস্তুত ও চারা রোপণ কাজে ব্যস্ত সময় পার করছেন তারা। কেউ বা জমিতে হাল চাষ দিচ্ছেন। কেউ জমির আইলে কোদাল পাড়া কিংবা জৈব সার বিতরণ কাজে ব্যস্ত। কেউ সেচের জন্য ড্রেন নির্মাণ কিংবা পাম্পের বা শ্যালো মেশিনের জন্য ঘর তৈরি করছেন। আবার অনেকে তৈরি জমিতে পানি সেচ দিয়ে ভিজিয়ে রাখছেন। আনুষাঙ্গিক কাজ শেষ করে কেউ বা বীজতলা থেকে চারা তুলে তা রোপণ করছেন ক্ষেতে।

উপজেলা কৃষি সম্প্রসারণ অফিস চলতি ইরি বোর মৌসুমে  ধানের চাষাবাদের লক্ষ্যমাত্রা নির্ধারন করে লক্ষ্যমাত্রা অর্জনে তৎপরতা চালিয়ে যাচ্ছেন। গত ২০১৯-২০ মৌসুম অপেক্ষা ৩০ হেক্টর বেশী জমিতে ধানাবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। বোরো হাইব্রিড ধানের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ২৫০০ হেক্টর জমিতে। এবং উপশী জাতের ধানের লক্ষ্যমাত্রা নির্ধারন করা হয়েছে ৪৫০০ হেক্টর জমিতে। লক্ষ্যমাত্রা অর্জিত হলে ধান উৎপাদন লক্ষ্যমাত্রা নির্ধারন করা হয়েছে হাইব্রিড প্রতি হেক্টরে ৪.৮৫ মেঃটন হিসাবে ১২ হাজার ১২০ মেঃটন এবং উপশী প্রতি হেক্টরে ৪.১২ মেঃটন হিসাবে ১৮ হাজার ৫৪০ মেঃটন। সর্বমোট ৭০০০ হেক্টর জমিতে ধান উৎপাদনের সম্ভাবনা ৩০ হাজার ৬৬০ মেঃটন। গত ২০১৯-২০ মৌসুমে হাইব্রিড ২৬০৫ হেক্টর জমিতে ১২ হাজার ২৪৪ মেঃটন ও উপশী ৪৩৬৫ হেক্টর জমিতে ১৭ হাজার ২৪ মেঃটন ধান উৎপাদিত হয়েছিল। চলতি মৌসুমে ১ হাজার ৩৯২ মেঃটন ধান বেশী উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারন করা হয়েছে।

আশাশুনি উপজেলার কাদাকাটি ইউনিয়নের চাষি সুকুমার বলেন, বিগত কয়েক বছর ধরে ধানের ন্যায্য দাম না পাওয়ায় লোকসান গুনতে হয়েছে আমাদের। এবার আমন চাষে করে আমরা লাভবান হয়েছি। সেই আশায় পুরোদমে আবার বোরো আবাদ শুরু করে দিয়েছি।উপজেলার বুধহাটা গ্রামের নিলু দাস জানান, গত আমন মৌসুমে ধানের ফলন ও বাজারমূল্য ভালো পাওয়ায় চলতি বোরো মৌসুমে আবাদ করতে তারা বেশি আগ্রহী।অন্যান্য বছর কোল্ড ইনজুরিতে পচন লেগে বীজ চারা নষ্ট হয়ে যেতো। কিন্তু এ বছর আবহাওয়া অনুকূলে থাকায় বোরো চারাও বেশ ভালো হয়েছে।আশাশুনির শে^তপুর এলাকার বাসিন্দা গোলাম মস্তোফা জানান, বোরো ধান লাগাতে দিন-রাত পরিশ্রম করতে হয়। এছাড়া বোরো আবাদে খরচও বেশি হয়। বোরো ধান লাগানোর পর থেকে তিন-চার দিন পরপর সেচ দিতে হয়। আশা রাখি বোরো আবাদ হলে বেশি লাভবান হবো।

উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ রাজিবুল হাসান বলেন, আবহাওয়া মৌসুমের শুরুতে কিছুটা বৈরী ছিল। আবহাওয়া স্বাভাবিক থাকলে এবং পোকা মাকড়ের আক্রমনসহ সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকলে লক্ষ্যমাত্রা অর্জিত হবে ইনশাল্লাহ। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সকল কর্মকর্তা এবং উপ সহকারি কৃষি কর্মকর্তাবৃন্দ নিয়মিত ভাবে মাঠে থেকে ফসলের অবস্থা পর্যবেক্ষণ ও কৃষকদের সহযোগিতা দিয়ে আসছে।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
সাতক্ষীরা-মুন্সীগঞ্জ সড়ক ৩৪ ফুটে উন্নীত করতে চাই- সচিব সফিকুল আহম্মদ
পরবর্তী পোস্ট
মোদিকে ‘ইডিয়ট’ বলে চাকরি হারান বৈমানিক

রিলেটেড পোস্ট

আশাশুনির গোদাড়ায় তিনজনকে কুপিয়ে পালিয়ে যাওয়া প্রধান আসামি...

আগস্ট ৪, ২০২৬

আশাশুনিতে সাবেক মাদ্রাসা শিক্ষার্থীর সার্টিফিকেট হারিয়ে যাওয়ায় থানায়...

আগস্ট ৩, ২০২৬

আশাশুনির বুধহাটায় জানাজা চলাকালে চেয়ারম্যান প্রার্থী এ্যাড. শহিদুলের...

আগস্ট ২, ২০২৬

 খোলপেটুয়া- কপোতাক্ষ নদী এখন বিএনপি – জামায়তের বালু...

আগস্ট ২, ২০২৬

আশাশুনির বুধহাটায় জানাজা চলাকালে চেয়ারম্যান প্রার্থী এ্যাডঃ শহিদুলের...

আগস্ট ২, ২০২৬

আশাশুনির ৯টি প্রতিষ্ঠানে এমপি মুহাদ্দিস রবিউল বাশারের পক্ষে...

আগস্ট ২, ২০২৬

আশাশুনিতে অবসরপ্রাপ্ত সেনা কল্যাণ সংস্থার কমিটি গঠন

আগস্ট ১, ২০২৬

আশাশুনির শ্রীউলায় গাঁজা ও নগদ টাকাসহ মাদক কারবারি...

আগস্ট ১, ২০২৬

বুধহাটায় দীর্ঘ ৩৬ বছর ইমামতির পর মাওলানা আব্দুল...

জুলাই ৩১, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting