দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বুধবার | ৩০শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৯শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি | বিকাল ৫:৩১
সাতক্ষীরা মেডিকেল কলেজ ছাত্রশিবিরের উদ্যোগে নাইট ক্রিকেট টুর্নামেন্ট...
তালায় টিসিবির পণ্য বিক্রয়ের উদ্বোধন
দেবহাটার গণ্ডি পেরিয়ে ফেয়ার মিশনের আন্তর্জাতিক যাত্রা
সাতক্ষীরায় ক্ষতিগ্রস্ত সড়ক নিয়ে ফেসবুকে পোস্ট, চিঠি পেল...
শাশুড়ির পরকিয়া ধরাই কাল হল পুত্রবধুর
সাতক্ষীরা সীমান্তে বিজিবির কঠোর সতর্কতা,পলাতক আসামি ঠেকাতে বাড়ানো...
হাইকোর্টের আদেশে নবারুণ উচ্চ বালিকা বিদ্যালয়ে দায়িত্ব নিলেন...
কালিগঞ্জে ইয়াবা সহ   মাদকের গডফাদার ওবায়দুল্লাহ আটক
যুবদল নেতা সুমনের নেতৃত্বে ১০ পিচ স্বর্নের বার...
চুনা ম্যানগ্রোভকে ওইসিএম স্বীকৃতিতে স্থানীয়দের সম্মতি
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
আশাশুনিসাতক্ষীরা জেলা

আশাশুনিতে উচ্চ মূল্যে সার ও ভেজাল কীটনাশক বিক্রয় হচ্ছে

কর্তৃক mirkhairul.news মার্চ ২২, ২০২৫
মার্চ ২২, ২০২৫ ০ কমেন্ট 262 ভিউস

সচ্চিদানন্দদেসদয়,আশাশুনি: আশাশুনি উপজেলাগুলোর হাট-বাজার জুড়ে কতিপয় সার ও বীজ ব্যবসায়ীরা উচ্চ মূল্যে আমদানীকৃত ভেজাল সার-বীজ ও কীটনাশকের রমরমা ব্যবসা চালিয়ে যাচ্ছে। উপজেলাগুলোর স্থানীয় কৃষি বিভাগ, বীজ দপ্তর ও বিএডিসিসহ সংশ্লিষ্ট একাধিক দপ্তরের বাজার মনিটরিং না করায় ওইসব অসাধু কৃষি উপকরণ ব্যবসায়ীরা নানা অজুহাতে প্রতারনার মাধ্যমে কৃষকদের কাছ থেকে অতিরিক্ত মুনাফা হাতিয়ে নিচ্ছে বলে অভিযোগ উঠছে।স্থানীয় কৃষকদের একাধিক সূত্র জানায়, আশাশুনির হাট-বাজারগুলোর বীজ ও কীট নাশক ব্যবসায়ীদের কাছ থেকে নানান কৃষিপণ্য কিনে প্রতিনিয়ত নানাও ভাবে প্রতারিত হচ্ছেন তারা। ভেজাল বীজ ও কীটনাশক ব্যবসায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহনের দাবী উঠেছে সর্বত্র। ওইসব অসাধু কৃষিপন্য ব্যবসায়ীদের খপ্পরে পরে আগামীদিনে কৃষিখাত অলাভজনক পেশায় পরিনত কিংবা এলাকার কৃষকরা নানান ধরনের কৃষিপণ্য উৎপাদন বিমুখ হয়ে উঠতে পারে বলে ধারনা করছেন কেউ কেউ। সংশ্লিষ্ট বাজার পরিচালনা কমিটি এবং স্থানীয় কৃষি দপ্তরের মনিটরিং কমিটি এ ব্যাপারে তাদের দায়িত্ব ভূমিকা নিয়ে এলাকার কৃষকদের মাঝে এখন প্রশ্নবিদ্দ। হাট-বাজারগুলোতে দেশী-বিদেশী বীজ-কীটনাশক প্রস্তুতকারক এবং ঠিকানা বিহীন নানান কৃষিপন্য যত্রতত্র বিক্রি হওয়ায় অনেক ক্ষেত্রে স্থানীয় কৃষকরা ফসল উৎপাদনে দূর্ভোগসহ নানাহ ভাবে প্রতারিত হচ্ছেন।সূত্রগুলো আরও জানায়, আসন্ন ইরি-বোরো মৌসুম ঘিরে অসাধূ কৃষিপণ্য ব্যবসায়ীরা আগে ভাগে নিত্য নতুন ব্রান্ডের বীজ-কীটনাশক মওজুদের পাশাপাশি ভেজাল বীজ ও কীটনাশক সরবরাহের সকল প্রস্তুতি সম্পন্ন করে রেখেছে। এ অঞ্চলে সারের তেমন সংকট না থাকলেও সরকারী -বেসরকারী সার ডিলারগণ স্থানীয় ভাবে বিক্রির পাশাপাশি চোরা পথে দেশের বিভিন্ন স্থানে সার পাচারের অভিযোগ উঠেছে। আসন্ন ইরি-বোরো মৌসুম ঘিরে এ অঞ্চলে ব্যাপক সারের চাহিদা রয়েছে। স্থানীয় কৃষকদের কাছে দেশীয় উৎপাদিত সারের চাহিদা সবচেয়ে বেশি। তবে সারসহ কৃষিপন্য পাইকারী-খুচরা বিক্রির ক্ষেত্রে সরকারি ভাবে কিংবা অসাধু কৃষিপন্য ব্যবসায়ীরা ওইসব পন্যের বাজার মূল্য অনেকটা গোপনীয়তা রক্ষা করে যাচ্ছে।ফলে অনেক ক্ষেত্রে না জেনে না বুঝে স্থানীয় কৃষকরা নানাও ভাবে প্রতারনার শিকার হচ্ছে। স্থানীয় ব্যবসায়ীরা কৃষকদের কাছে পন্য অনুযায়ী যা দাম চাচ্ছে সে দামেই কিনতে বাধ্য হচ্ছে কৃষকদের কিন্তু ক্রেতাকে পন্য বিক্রির রশিদ দেয়া হচ্ছে না।এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা বলেন, ‘ভেজাল কীটনাশকের বিষয়ে আমাদের সজাগ দৃষ্টি আছে। আপনারাও আমাদের তথ্য দিয়ে সহায়তা করবেন। কোনভাবেই ভেজাল কীটনাশক বিক্রি করতে দেওয়া হবে না।’কৃষি অফিস সূত্রে জানা যায়, কৃষি অফিসের কীটনাশক লাইসেন্স ১৬টি শর্ত রয়েছে। এর মধ্যে প্রধান শর্ত হলো লাইসেন্সপ্রাপ্ত ডিলারেরা সরকারি অনুমোদিত কোম্পানির ছাড়া কীটনাশক বিক্রি করতে পারবে না। আর যদি কেউ শর্ত ভঙ্গ করে তবে তার লাইসেন্স বাতিল বলে গণ্য হবে। কিন্তু এমন শর্ত মানছে না ডিলারেরা। তারা কোম্পানির অনুমোদন ছাড়াই বেশি লাভের আশায় নকল ও ভেজাল কীটনাশক বিক্রিতে উৎসাহিত হচ্ছে। প্রতি বছর ব্যবসায়ীদের কৃষি অফিস থেকে লাইসেন্স দেয়া ও নবায়ন করা হলেও হলেও অবৈধ পন্থা অবলম্বন কারী ব্যবসায়ীদের বিরুদ্ধে নেওয়া হয় না কোন ব্যবস্থা।প্রতি তিন মাস পর পর কীটনাশক টেষ্ট করার কথা বলা হলেও মন্ত্রনালয়ের এ আদেশ কউে সঠিক ভাবে পালন করছে না। সচেতন মহন মনে করেন যেহেতু বাংলাদেশ কৃষি নির্ভর দেশ, তাই এদেশের কৃষিকে রক্ষা করতে হলে সকল ধরনের নকল কীটনাশক, অসাধু ব্যবসায়ী ও উৎপাদনকারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনী ব্যবস্থা নেয়া অত্যান্ত জরুরি।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
সাতক্ষীরায় দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া ও ইফতার মাহফিল
পরবর্তী পোস্ট
সাতক্ষীরা পৌর বিএনপির মতবিনিময় সভা

রিলেটেড পোস্ট

সাতক্ষীরা মেডিকেল কলেজ ছাত্রশিবিরের উদ্যোগে নাইট ক্রিকেট টুর্নামেন্ট...

সেপ্টেম্বর ২৯, ২০২৬

তালায় টিসিবির পণ্য বিক্রয়ের উদ্বোধন

সেপ্টেম্বর ২৯, ২০২৬

সাতক্ষীরায় ক্ষতিগ্রস্ত সড়ক নিয়ে ফেসবুকে পোস্ট, চিঠি পেল...

সেপ্টেম্বর ২৯, ২০২৬

শাশুড়ির পরকিয়া ধরাই কাল হল পুত্রবধুর

সেপ্টেম্বর ২৯, ২০২৬

সাতক্ষীরা সীমান্তে বিজিবির কঠোর সতর্কতা,পলাতক আসামি ঠেকাতে বাড়ানো...

সেপ্টেম্বর ২৯, ২০২৬

হাইকোর্টের আদেশে নবারুণ উচ্চ বালিকা বিদ্যালয়ে দায়িত্ব নিলেন...

সেপ্টেম্বর ২৯, ২০২৬

কালিগঞ্জে ইয়াবা সহ   মাদকের গডফাদার ওবায়দুল্লাহ আটক

সেপ্টেম্বর ২৯, ২০২৬

যুবদল নেতা সুমনের নেতৃত্বে ১০ পিচ স্বর্নের বার...

সেপ্টেম্বর ২৮, ২০২৬

সাতক্ষীরা জেলা ডিবি পরিদর্শনে পুলিশ সুপার

সেপ্টেম্বর ২৮, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting