দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বৃহস্পতিবার | ১৩ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ৩০শে সফর, ১৪৪৮ হিজরি | রাত ১০:৫৫
অপপ্রচার চালিয়ে শ্যামনগরে এক নারী এনজিও কর্মীকে ফাঁসানোর...
এবার এস এস সিতে হাবিবার সাফল্য
কালিগঞ্জ ডায়াবেটিক হসপিটাল ঘেরাও ও মানববন্ধন
সাতক্ষীরা জেলা স্টেডিয়ামে প্রাইম “ব্যাংক স্কুল ক্রিকেট ২০২৬”...
সুন্দরবনে বাঘের আক্রমণে ক্ষতিগ্রস্ত তিন পরিবারকে স্বাবলম্বী করল...
তালার মহান্দী- কাটবুনিয়া সড়ক নির্মাণকাজের উদ্বোধনে জেলা পরিষদ...
শ্রেণিকক্ষ থেকে কর্মসংস্থান: উচ্চশিক্ষায় ২+২ মডেলের বিপ্লব
খুলনায় জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে প্রস্তুতি সভা
আশাশুনির গোদাড়ায় তিনজনকে কুপিয়ে পালিয়ে যাওয়া প্রধান আসামি...
সাতক্ষীরার ক্রীড়াঙ্গনের উজ্জ্বল নক্ষত্র ইমাদুল হক খান
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
আন্তর্জাতিক

আশঙ্কজনক পর্যায়ে পৌঁছেছে ভারতে ডাক্তারদের মৃত্যু

কর্তৃক kobirubel.satnadee আগস্ট ১৪, ২০২০
আগস্ট ১৪, ২০২০ ০ কমেন্ট 332 ভিউস

আন্তর্জাতিক ডেস্ক: করোনাভাইরাসের মহামারিতে ভারতে ডাক্তারদের মৃত্যু আশঙ্কাজনক পর্যায়ে পৌঁছেছে বলে সরকারের সর্বোচ্চ পর্যায়ে সতর্ক বার্তা পাঠিয়েছে দেশটির চিকিৎসকদের একটি সংগঠন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে লেখা চিঠিতে ইন্ডিয়ান মেডিক্যাল এসোসিয়েশন (আইএমএ) জানিয়েছে, ইতোমধ্যে প্রায় দুইশ’ ডাক্তার করোনায় প্রাণ হারিয়েছে। ফলে মহামারির মধ্যে তাদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ ক্রমেই বাড়ছে বলে সতর্ক করা হয় ওই চিঠিতে। মার্কিন সংবাদমাধ্যম সিএনএন’র প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

করোনাভাইরাসের মহামারিতে মৃতের সংখ্যায় যুক্তরাজ্যকে ছাড়িয়ে গেছে ভারত। বিশ্বের চতুর্থ সর্বোচ্চ মৃতের দেশে পরিণত হয়েছে দেশটি। শুক্রবার ভারতীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, গত ২৪ ঘণ্টায় নতুন করে এক হাজার সাত জনের মৃত্যুর মধ্য দিয়ে দেশটিতে মোট ৪৮ হাজার ৪০ জনের মৃত্যু হলো। ফলে এই সংখ্যায় এখন তাদের চেয়ে এগিয়ে থাকা তিনটি দেশ হলো যুক্তরাষ্ট্র, ব্রাজিল ও মেক্সিকো। এদিন নতুন করে ৬৪ হাজার ৫৫৩ জনের করোনা শনাক্ত হওয়ায় ভারতে মোট শনাক্তের সংখ্যা পৌঁছেছে ২৪ লাখ ৬১ হাজার ১৯০ জনে।

সাধারণ মানুষের পাশাপাশি ভারতে ডাক্তারদের আক্রান্ত হওয়ার ঘটনা বাড়তে থাকায় গত ৭ আগস্ট প্রধানমন্ত্রী নরেন্দ মোদিকে চিঠি দেয় আইএমএ। এসোসিয়েশনের সভাপতি এবং সাধারণ সম্পাদকের লেখা চিঠিতে বলা হয়, ‘কোভিড-এ আক্রান্ত এবং মৃত্যু হওয়া ডাক্তারদের সংখ্যা ক্রমেই বাড়ছে। এদের মধ্যে উল্লেখযোগ্য সংখ্যকই জেনারেল প্রাকটিশনার।’

ভারতীয় ডাক্তারদের সংগঠন আইএমএ বলছে, ৭ আগস্ট পর্যন্ত করোনায় প্রাণ হারানো ডাক্তারদের সংখ্যা ১৯৬ জন। এর মধ্যে দক্ষিণাঞ্চলীয় রাজ্য তামিল নাড়ুতে ৪৩ জন, পশ্চিমাঞ্চলীয় মহারাষ্ট্র ও গুজরাটে ২৩ জন করে ডাক্তারের মৃত্যু হয়েছে।

নরেন্দ্র মোদিকে পাঠানো আইএমএ’র চিঠিতে বলা হয়, ‘কোভিড-১৯ সরকারি –বেসরকারি ডাক্তারদের মধ্যে বৈষম্য করছে না আর অনেক জেনারেল প্রাকটিশনার করোনায় মারা যাচ্ছে কারণ নিয়মিতভাবে তাদের কাছে মানুষ জ্বর ও অন্যান্য লক্ষ্মণ নিয়ে আলোচনা করতে আসে।’

ওই চিঠিতে লেখা হয়, ‘ডাক্তার এবং তার পরিবারের সদস্যদের ভর্তি করতে হাসপাতালের শয্যা পাওয়া যাচ্ছে না বলে বিরক্তিকর খবরও আসছে। কোনও কোনও ক্ষেত্রে ওষুধেরও অভাব রয়েছে। কোভিড-এ ডাক্তারদের মৃত্যু আশঙ্কাজনক পর্যায়ে পৌঁছে গেছে।’ ডাক্তার এবং তাদের পরিবারের সদস্যদের জন্য পর্যাপ্ত সুবিধা নিশ্চিত করতে সরকারের প্রতি আহ্বান জানায় আইএমএ। ভাইরাস সংক্রমণের উচ্চ ঝুঁকিতে থাকা সব পর্যায়ের ডাক্তারদের জন্য লাইফ ইন্সুরেন্স এবং চিকিৎসায় প্রণোদনা দেওয়ার আহ্বানও জানানো হয়।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
জাহ্নবীর ছবি নিয়ে ভারতীয় বিমানবাহিনীর আপত্তি
পরবর্তী পোস্ট
বিদেশি শ্রমিক নিয়োগে বিধিনিষেধ তুলে নিচ্ছে মালয়েশিয়া

রিলেটেড পোস্ট

সহকর্মীদের সংঘর্ষে মালয়েশিয়ায় ৩ বাংলাদেশির মৃত্যু

আগস্ট ৪, ২০২৬

সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুলকে জামায়াত থেকে বহিষ্কার

জুলাই ২২, ২০২৬

অবৈধ অভিবাসীদের আশ্রয় দিয়ে বিপাকে নিয়োগকর্তা

জুলাই ৭, ২০২৬

কুয়ালালামপুরে বাংলাদেশি নাগরিকসহ ২০০ বিদেশি আটক

জুলাই ৬, ২০২৬

ভারতের মেডিকেল কলেজে ক্লাস নিচ্ছেন আ.লীগের সাবেক এমপি...

জুন ২৭, ২০২৬

প্রিপেইড মিটারে রিচার্জ সংকট, সাতক্ষীরায় ওজোপাডিকো কার্যালয়ে গ্রাহকদের...

জুন ৮, ২০২৬

আমি যা বলবো, নেতানিয়াহু সেটাই করবেন: ট্রাম্প

মে ২০, ২০২৬

মাথা উঁচু করে দ্রুত ফিরব: আনন্দবাজারকে শেখ হাসিনা

মে ১৯, ২০২৬

৬৮ হাজার টন ডিজেল নিয়ে রাতে আসছে আরও...

এপ্রিল ১৪, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting