দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
রবিবার | ১৬ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | ৩রা রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি | দুপুর ১:৪০
কালিগঞ্জে ‘বিএনপি’ কার্যালয়ে বোমা হামলার অভিযোগ, আহত ১:-
সরকারি চাকুরে নারীর চরিত্র হননে ব্যস্ত এরা কারা?
নলতায় বেগম খালেদা জিয়ার ৮২ তম জন্মবার্ষিকী উপলক্ষে...
সাতক্ষীরা জেলা হোমিও কল্যান সংস্থার জরুরি সভা 
কাদাকাটি জামায়াতের সভাপতির পিতার রুহের মাগফিরাত কামনায় আলোচনা...
কালিগঞ্জে খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে কৃষকদলের মিলাদ ও...
অপপ্রচার চালিয়ে শ্যামনগরে এক নারী এনজিও কর্মীকে ফাঁসানোর...
এবার এস এস সিতে হাবিবার সাফল্য
কালিগঞ্জ ডায়াবেটিক হসপিটাল ঘেরাও ও মানববন্ধন
সাতক্ষীরা জেলা স্টেডিয়ামে প্রাইম “ব্যাংক স্কুল ক্রিকেট ২০২৬”...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
খেলাধুলা

আরব আমিরাত ও শ্রীলঙ্কার আইপিএল আয়োজনের প্রস্তাব

কর্তৃক kobirubel.satnadee জুন ৭, ২০২০
জুন ৭, ২০২০ ০ কমেন্ট 351 ভিউস


ক্রীড়া ডেস্ক: ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠেয় আগামী ১০ জুন আইসিসির বোর্ড সভায় যদি ২০২০ টি-টোয়েন্টি বিশ্বকাপ বাতিলের সিদ্ধান্ত হয়েই যায়, তাহলে অক্টোবর-নভেম্বরের উইন্ডোতেই ভারতের টি-২০ লিগ আইপিএল হতে পারে বলে ধারণা আন্তর্জাতিক ক্রিকেট সমাজের। এমনটা হলে, শোনা যাচ্ছিল, করোনাভাইরাস মহামারির বর্তমান পরিস্থিতিতে আইপিএল আয়োজনের প্রস্তাব দিতে পারে সংযুক্ত আরব আমিরাতের ক্রিকেট বোর্ড।

শনিবার গালফ নিউজে প্রকাশিত এক প্রতিবেদন জানালো সংযুক্ত আরব আমিরাত ক্রিকেট বোর্ড সত্যিই আইপিএল আয়োজনের প্রস্তাব দিয়েছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডকে (বিসিসিআই)। ‘অতীতে আমরা সফলভাবে আইপিএলের ম্যাচ আয়োজন করেছি আরব আমিরাতে। দ্বিপক্ষীয় বা বহুজাতিক অনেক টুর্নামেন্ট অতীতে সফলভাবে আয়োজনের পরীক্ষিত রেকর্ড আছে আমাদে’-ইউএই ক্রিকেট বোর্ডের সাধারণ সম্পাদক মুবাশ্বির উসমানকে এভাবেই উদ্ধৃত করে লিখেছে পত্রিকাটি।

‘আমাদের অত্যাধুনিক ক্রিকেট ভেন্যু ও অবকাঠামো যেকোনও ক্রিকেট আয়োজনের জন্যই অতি কাঙ্ক্ষিত স্থান হয়ে উঠেছে’-এমনটা দাবি করে উসমানি বলেছেন, ‘ইউএই ক্রিকেট বোর্ড প্রকৃতপক্ষে ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ডকেও তাদের ক্রিকেট মৌসুম সম্পন্ন করার জন্য নিজেদের ভেন্যু ব্যবহারের প্রস্তাব দিয়েছে। আমরা ইংল্যান্ড ও ভারতের সাহায্যে এগিয়ে এসেছি এবং আমাদের ভেন্যু ব্যবহারের প্রস্তাব দিয়েছি। অতীতে অনেকবার ইংল্যান্ডের ম্যাচ হয়েছে এখানে। যদি এই দুই বোর্ড আমাদের প্রস্তাবে সম্মত হয়, আমরা খুশিমনেই তাদের ম্যাচ আয়োজনের দায়িত্ব নেবো।’

এদিকে শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ড শ্রীলঙ্কা ক্রিকেটও ১৩তম আইপিএল আয়োজনের প্রস্তাব দিয়েছে ভারতকে, যদি ভারতের বোর্ড বিদেশের মাটিতে সেটি আয়োজনের সিদ্ধান্ত নেয়।

বিত্তশালী আইপিএল এবার শুরু হওয়ার কথা ছিল গত ২৯ মার্চ থেকে। কিন্তু হঠাৎই বিশজুড়ে করোনাভাইরাস হানা দেওয়ায় সেটি স্থগিত হয়ে যায় অনির্দিষ্টকালের জন্য। সবার অনুমান, আগামী টি-২০ বিশ্বকাপ বাতিল হয়ে গেলে ওই উইন্ডো কাজে লাগিয়ে তা আয়োজন করতে পারে ভারতের ক্রিকেট বোর্ড। অস্ট্রেলিয়ায় ২০২০ টি-২০ বিশ্বকাপ হওয়ার কথা আগামী ১৮ অক্টোবর থেকে ১৫ নভেম্বর পর্যন্ত সময়ে। কিন্তু ভ্রমণ নিষেধাজ্ঞার মধ্যে কঠোর স্বাস্থ্যবিধি মেনে দর্শকশূন্য স্টেডিয়ামে সেটির আয়োজন কতটা ফলপ্রসূ ও অর্থবহ হবে সেটি নিয়ে উদ্বেগ আছে ক্রিকেট বিশ্বের।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
ঐতিহাসিক ছয় দফা দিবস আজ
পরবর্তী পোস্ট
বাদ পড়লেন বুবলী, শাকিব খানের নতুন ‘প্রিয়তমা’ কে ?

রিলেটেড পোস্ট

লামিন ইয়ামাল ও নিকো উইলিয়ামসের অভিবাসী পরিবার ও...

জুলাই ২৪, ২০২৬

অপরিবর্তিত একাদশ নিয়ে মাঠে নামছে আর্জেন্টিনা

জুলাই ১২, ২০২৬

পুলিশ সুপার কাপ” ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

জুলাই ৪, ২০২৬

জিকো মনে করেন, জাপানের বিপক্ষে কঠিন পরীক্ষার মুখে...

জুন ২৭, ২০২৬

ইরানের শেষ মুহূর্তে করা ‘গোল’ বাতিল হলো যে...

জুন ২৭, ২০২৬

খুলনায় আন্তর্জাতিক মানের টার্ফ, নতুন প্রজন্মকে মাঠে ফেরানোর...

জুন ১৭, ২০২৬

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবির সভাপতি তামিম ইকবাল

জুন ৭, ২০২৬

চট্টগ্রাম বিভাগকে পরাজিত করে সেমিফাইনালে সাতক্ষীরার গণেশপুর সরকারি...

জুন ৬, ২০২৬

কালিগঞ্জের বসন্তপুর ইকোপার্ক সক্ষমতা যাচাই ফাইল আটক লাল...

মে ২৪, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting