দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বুধবার | ১৯শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | ৬ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি | দুপুর ২:৪২
আদালতের নোটিশের মধ্যেই বিরোধপূর্ণ জমিতে দোকান বসানোর অভিযোগ
দেবহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স রুটিন পরিদর্শন করলেন সাতক্ষীরার...
আশাশুনিতে বৃক্ষরোপণ কর্মসূচি ও আইনশৃঙ্খলা বিষয়ক সমাবেশ
কাদায় বেহাল কৈখালীর ‘আলহাজ্ব মরহুম আদম গাজীর কেয়ার’...
দেবহাটায় ২৫ গ্রাম গাঁজাসহ চিহ্নিত মাদক কারবারি রাজ্জাক...
কালিগঞ্জে বিএনপি কার্যালয়ে বোমা হামলার অভিযোগ, আহত ১
দেবহাটায় নানা আয়োজনে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন 
কালিগঞ্জে ‘বিএনপি’ কার্যালয়ে বোমা হামলার অভিযোগ, আহত ১:-
সরকারি চাকুরে নারীর চরিত্র হননে ব্যস্ত এরা কারা?
নলতায় বেগম খালেদা জিয়ার ৮২ তম জন্মবার্ষিকী উপলক্ষে...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
জাতীয়

‘আমাকে সাইজ করার চেষ্টা করলে নিজেরাই সাইজ হয়ে যাবেন’

কর্তৃক kobirubel.satnadee ফেব্রুয়ারি ২২, ২০২৩
ফেব্রুয়ারি ২২, ২০২৩ ০ কমেন্ট 312 ভিউস

জাতীয় ডেস্ক:

সরকারকে উদ্দেশে করে ১৪ দলীয় জোটের শরীক বাংলাদেশ তরিকত ফেড়ারেশনের চেয়ারম্যান সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারী বলেছেন, আমার মুখ খোলাবেন না। আমি মুখ খুললে আপনাদের অসুবিধা হয়ে যাবে। আমি আপনাদের (আওয়ামী লীগ) সঙ্গেই আছি। আমাকে সাইজ করার চেষ্টা করলে নিজেরাই সাইজ হয়ে যাবেন।

গত সোমবার রাতে চট্টগ্রামের ফটিকছড়িতে শাহ সুফী সৈয়দ শফিউল বশর (ক.) মাইজভান্ডারীর খোশরোজ শরীফ উপলক্ষে আয়োজিত ওয়াজ ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নজিবুল বশর মাইজভান্ডারীর দুই ছেলের বিরুদ্ধে প্রাইম ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্টের ৩৯ কোটি ৪০ লাখ টাকা আত্মসাতের অভিযোগে সম্প্রতি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এ ঘটনায় বর্তমান সরকার ও দুদকের প্রতি কড়া হুঁশিয়ারি উচ্চারণ করেছেন চট্টগ্রাম-২ আসনের এই সংসদ সদস্য।

নজিবুল বশর বলেন, আমি দুদকের বিরুদ্ধে রিট করবো। দুদকের বিরুদ্ধে চ্যালেঞ্জ করবো। কারণ আমরা পরিষ্কার। আমি ও আমার ছেলের জন্য মাইজভান্ডার দরবার শরীফ কলঙ্কিত হবে। তার চেয়ে মরে যাওয়ায় ভালো।

দুদক মাইজভান্ডার শরীফ ও তরিকত বিরোধীদের এজেন্ডা বাস্তবায়নের চেষ্টা করছে বলেও মন্তব্য করেন তিনি।

দুদক কর্মকর্তাদের উদ্দেশে তিনি বলেন, ৩৯ কোটি ৪০ লাখ টাকা ঋণ নিয়ে টাকা জমা দিয়ে দিলে কি আর ওই টাকা আত্মসাত থাকে? ওই মামলায় দুদক তথ্য গোপন করেছে। দুদক নজিবুল বশর মাইজভান্ডারীকে এখনো চেনেনি। এ ছাড়াও তিনি দুদক কমিশনার মোজাম্মেল হকের উদ্দেশেও কড়া হুঁশিয়ারি উচ্চারণ করেন।

সরকারের সঙ্গে কোনো বিরোধ নেই জানিয়ে নজিবুল বশর বলেন, আমি ১৪ দলীয় জোটে আছি এবং থাকবো। ওরা এখনও নজিবুল বশর কী জিনিস, তা বুঝতে পারেনি। আমার জন্য অনেকে কথা বলবে। বিএনপিকে ঘরে ঢুকানো সম্ভব; কিন্তু নজিবুল বশর মাইজভান্ডারীকে না।

তিনি আরও বলেন, আমার সিট আমি ঠিক করি। সরকারও জানে। কওমী মাদ্রাসার সঙ্গে সরকারের গণ্ডগোল, আমি সরকারকে সহযোগিতা করেছি।

আগামী নির্বাচনেও চট্টগ্রাম-২ আসন থেকে এমপি নির্বাচিত হবেন বলে জানিয়েছেন নজিবুল বশর। তিনি বলেন, আমি তো ভেসে আসি নাই। মাইজভান্ডারের দিকে যারাই অসৎ উদ্দেশে হাত দিয়েছে, তাদের হাত পুেড় গেছে।

সরকারকে ইঙ্গিত করে নজিবুল বশর বলেন, আমার মুখ খোলাবেন না। আমি মুখ খুললে অসুবিধা হয়ে যাবে। আমি আপনাদের সঙ্গে আছি।

সৈয়দ হাবিবুল বশর মাইজভান্ডারীর সভাপতিত্বে অনুষ্ঠিত ওয়াজ ও দোয়া মাহফিলে আরও বক্তব্য দেন সৈয়দ মাহতাবুল বশর মাইজভান্ডারী ও সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারীর ছেলে ও দুদকের করা অর্থ আত্মসাৎ মামলার আসামি সৈয়দ তৈয়বুল বশর মাইজভান্ডারী।

প্রসঙ্গত, প্রাইম ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড থেকে ৩৯ কোটি ৪০ লাখ টাকা ঋণ নিয়ে আত্মসাৎ করার অভিযোগে বাংলাদেশ তরিকত ফেডারেশনের যুগ্ম মহাসচিব সৈয়দ তৈয়বুল বশর মাইজভান্ডারী ও তার ভাই সৈয়দ আফতাবুল বশর মাইজভান্ডারীসহ ১৪ জনের বিরুদ্ধে মামলা করেছে দুদক। গত ১৯ ফেব্রুয়ারি বিকেলে দুদকের সমন্বিত জেলা কার্যালয় ঢাকা-১ কমিশনের সহকারী পরিচালক সাইফুল ইসলাম বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
শীর্ষ চীনা কর্মকর্তার সঙ্গে ক্রেমলিনে বৈঠকে পুতিন
পরবর্তী পোস্ট
হাথুরুর রসিকতা, ‘হেডমাস্টার’ এখন বুড়ো

রিলেটেড পোস্ট

রংপুর-৩ আসনের ভোট নিয়ে প্রশ্ন: সময়ের হিসাব তুলে...

জুলাই ৩১, ২০২৬

দল থেকে ব’হি’ষ্কা’র হওয়া এমপি নজরুলের আসন শূন্য...

জুলাই ২২, ২০২৬

সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুলকে জামায়াত থেকে বহিষ্কার

জুলাই ২২, ২০২৬

তিস্তা মহাপরিকল্পনা ও ভূরাজনীতি : বদ্বীপের অর্থনৈতিক মুক্তির...

জুলাই ২, ২০২৬

হাইকোর্টের স্থগিতাদেশ বহাল, তবুও কালুরঘাট ফেরিঘাটে দ্বিতীয় দরপত্র

জুলাই ২, ২০২৬

হৃদয়ের গুলিতে আজাদ নিহত, পুলিশ হেফাজতে ইসহাক

জুলাই ২, ২০২৬

সাতক্ষীরায় গণসংহতি আন্দোলনের গণজাগরণ: জেলা কার্যালয়ে নেতাকর্মীদের ভীড়

জুন ৩০, ২০২৬

ভারতের মেডিকেল কলেজে ক্লাস নিচ্ছেন আ.লীগের সাবেক এমপি...

জুন ২৭, ২০২৬

জাতির নেতৃত্ব দিতে প্রস্তুত হতে হবে,সোনালি সময় নষ্ট...

জুন ২২, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting