দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বৃহস্পতিবার | ১১ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৮শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৫শে জিলহজ, ১৪৪৭ হিজরি | রাত ২:৪৮
এখন টিভির প্রতিষ্ঠা বার্ষিকীতে ছাত্রদল নেতা বাপ্পী-শাহিনের শুভেচ্ছা
মুক্তিযোদ্ধারা দেশ ও জাতির শ্রেষ্ঠ সন্তান : জেলা...
চাঁদার দাবীতে তালায় সংখ্যালঘু নেতাকে মারধোর
চাঁদার টাকা না দিয়ে বিপাকে নায়েব
জেলা পরিষদ প্রশাসকের সঙ্গে নারকেলতলা ট্রাক শ্রমিক ইউনিয়নের...
পাইকগাছায় ৩ দিন ব্যাপী চিংড়ি চাষ প্রশিক্ষণ
বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে তালতলা হাইস্কুলে আলোচনা সভা
খুলনায় পরিবেশ সুরক্ষা, মাদক ও বাল্যবিবাহমুক্ত সমাজ গঠনে...
পাইকগাছায় গণধোলাইয়ের পর যুবক আটক
মেঘনায় নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
জাতীয়

আবাসিক হলে এক চোরের উৎপাতে অতিষ্ঠ জাবি ছাত্রীরা

কর্তৃক kobirubel.satnadee মার্চ ১২, ২০২৩
মার্চ ১২, ২০২৩ ০ কমেন্ট 384 ভিউস

জাতীয় ডেস্ক:

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ছাত্রীদের আবাসিক হলগুলোতে মানসিক বিকারগ্রস্থ এক চোরের উৎপাত দিন দিন বেড়েই চলেছে। শুধুমাত্র চুরির চেষ্টা করেই ক্ষান্ত হচ্ছে না এই চোর। ছাত্রীদের জানালার সামনে দাঁড়িয়ে অকথ্য ভাষায় অশ্লীল গালাগালিও করছে এই চোর।

শনিবার দিবাগত রাত ৩টায় সুফিয়া কামাল হলে, রবিবার ভোর ৪টায় বেগম খালেদা জিয়া হলে এবং সাড়ে ৪ টার দিকে শেখ হাসিনা হলে এই ঘটনা ঘটে।

প্রসঙ্গত, কিছু দিন পর পরই ছাত্রী হলগুলোতে চুরি এখন নিয়মিত ঘটনা হয়ে দাঁড়িয়েছে। আর এদিকে মাত্র ৫ দিনের ব্যবধানে ওই মানসিক বিকারগ্রস্থ চোরের ঘটনার পুনরাবৃত্তি ঘটায় নিজেদের নিরাপত্তা নিয়ে আরো একবার শঙ্কা প্রকাশ করেছে আবাসিক হলের ছাত্রীরা।

বেগম খালেদা জিয়া হলের প্রত্যক্ষদর্শী ছাত্রীরা জানান, ভোর ৪টা নাগাদ ১১৭ নম্বর রুমের জানালায় দাঁড়িয়ে একজন লোক অনেকক্ষণ যাবৎ গালিগালাজ করেছে, আমাদের হেনস্থা করেছে। জানালা দিয়ে মাথা আর হাত ঢুকিয়েছে। চিৎকার করা শর্তেও সেখানেই দাঁড়িয়ে কথা বলছিলেন তিনি। চোর নিজেই বলছে হল সুপার কি করবে, হল সুপারকে ডাকেন। এতো চিল্লাচিল্লি শুনেও কিভাবে এসব বলে। তাকে একটুও বিচলিত মনে হয়নি।

ভোর সাড়ে চারটা নাগাদ শেখ হাসিনা হলেও এরকম ঘটনা ঘটে, প্রত্যক্ষদর্শী ছাত্রীরা জানান, রাত আনুমানিক সাড়ে চারটা। ১১৮ নং রুমের সকলেই ঘুমাচ্ছিলো। জানালায় কারো নক করার আওয়াজে সবার ঘুম ভাঙে। একজন লোক এক নাগাড়ে অত্যন্ত বিশ্রী ভাষায় কথা বলেই যাচ্ছে। সবাই চিৎকার করে হল সুপার ও খালাদের ডাকতে যায়। এতো চিৎকারের পরও লোকটির কোনো ভ্রুক্ষেপ ছিলো না। সে তখনও ওখানে দাঁড়িয়ে অকথ্য ভাষায় বাজে কথাগুলো বারবার বলে যাচ্ছিল। পরে গার্ডদের জানানো হলেও তারা আর কাউকে খুঁজে পায়নি।

এ বিষয়ে সাংবাদিকতা ও গণমাধ্যম অধ্যয়ন বিভাগের ছাত্রী কামরুন নাহার বলেন, ভোর ৪টায় রুমের আপুর ‘চোর-চোর’ চিৎকার শুনে জেগে উঠি। তখন আমার পাশের আপুকে ডাকি। ভয় পেয়ে অনেকক্ষণ বসে ছিলাম। চোর হাত এবং মাথা জানালা দিয়ে ঢুকানোর চেষ্টা করেছে। রুমের জানালার কাছে দাঁড়িয়ে চোর অকথ্য ভাষায় কথা বলতে থাকে অনেকক্ষণ। তবে কিছু নিতে পারেনি।

তিনি আরো বলেন, এই ভোর বেলা আমাদের গালিগালাজ করে গেল, হেনস্থা করল, হলের গার্ডরা কি তখন ঘুমিয়ে ছিল? নাকি তারাই এর সঙ্গে জড়িত? এই হলে শিক্ষার্থীদের নিরাপত্তা কোথায়।

এ বিষয়ে সংশ্লিষ্ট তিনটি হলের প্রাধ্যক্ষদের সাথে যোগাযোগ করলে তারা জানান, ঘটনাটি শোনা মাত্রই হল সংশ্লিষ্টদের সাথে কথা বলেছেন তারা। তাৎক্ষণিক হলের গার্ডরা সেখানে যায়। কিন্তু সেখানে গিয়ে কাউকে তারা দেখতে পায়নি। তবে এমন ঘটনা যেহেতু ঘটেছে আমরা হলের নিরাপত্তা আরো জোরদার করবো।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
কুমারখালীতে বখাটের অস্ত্রের আঘাতে কলেজছাত্রী হাসপাতালে
পরবর্তী পোস্ট
কলারোয়ায় জলমহাল নীতিমালা উপেক্ষা করে মাছ ধরার অভিযোগ

রিলেটেড পোস্ট

ফিরে দেখা ইতিহাসঃ “ঐতিহাসিক ৬ দফা: বাঙালির মুক্তির...

জুন ১০, ২০২৬

দেশে ফিরলেন ভারতে আটক ৯১ বাংলাদেশি জেলে

জুন ৭, ২০২৬

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবির সভাপতি তামিম ইকবাল

জুন ৭, ২০২৬

অনলাইন সংবাদ পোর্টালের জন্য নীতিমালা করছে সরকার

জুন ৭, ২০২৬

গোশত কাটার সময় যে ভুল এড়াবেন

মে ২৭, ২০২৬

আরও ১২ নিয়ে হামে মৃত্যু ৫১২

মে ২৩, ২০২৬

হাম ও উপসর্গে মৃত্যু বেড়ে ৫০০ ছুঁই ছুঁই

মে ২২, ২০২৬

শিশু রামিসা হত্যার বিচার দাবিতে সাতক্ষীরায় সামাজিক সংগঠনের...

মে ২১, ২০২৬

শিশু রামিসা হত্যার প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন ও গণপ্রতিবাদ...

মে ২১, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting