দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বুধবার | ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৫ই সফর, ১৪৪৮ হিজরি | রাত ১:০১
শ্যামনগরে কোস্ট গার্ডের অভিযানে ৫৬৩ পিস ইয়াবাসহ তিন...
কালিগঞ্জ বাসটার্মিনাল এলাকায় গাঁজা সেবনের প্রস্তুতিকালে হাবিবুল্লাহ সরদার...
শ্যামনগরে কোষ্টগার্ডের অভিযানে নিষিদ্ধ যুবলীগ নেতাসহ আটক ২
মেয়াদ ফুরিয়ে ৩ মাস পার, আধা কিলোমিটার সড়কের...
আশাশুনিতে আইন-শৃঙ্খলা কমিটির সভা, চাঁদাবাজি ও মাদক বন্ধে...
দেবহাটায় সেবা প্রদানকারী প্রতিষ্ঠানের সেবা সংক্রান্ত সমন্বয় সভা
ময়নাতদন্তে ‘শ্বাসরোধে হত্যা’র চূড়ান্ত তথ্য, অথচ থমকে আছে...
ভোমরা স্থল বন্দরের বিনিময় সভা অনুষ্ঠিত
দেবহাটায় জাতীয় পুষ্টি কমিটির সমন্বয় সভা অনুষ্ঠিত
দেবহাটায় ওয়াপদার জমি দখল করে পাকা স্থাপনা নির্মাণ
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
আশাশুনি

আনুলিয়া ইউনিয়ন আ.লীগের পকেট কমিটি বাতিলের দাবি

কর্তৃক kobirubel.satnadee সেপ্টেম্বর ১৮, ২০২১
সেপ্টেম্বর ১৮, ২০২১ ০ কমেন্ট 387 ভিউস

নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরার আশাশুনি উপজেলার ৯নং আনুলিয়া ইউনিয়ন আ.লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান আলমগীর আলম লিটনের বিরুদ্ধে অগঠনতান্ত্রিক ভাবে আনুলিয়া ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামী লীগের পকেট কমিটি গঠনের অভিযোগ উঠেছে। শনিবার দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবের আব্দুল মোতালেব মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে অগঠনতান্ত্রিকভাবে গঠিত ওই পকেট কমিটি বাতিল পূর্বক নতুন করে কমিটি গঠনের দাবি জানিয়েছেন ইউনিয়ন আ.লীগের নেতৃবৃন্দ।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে আনুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ ফারুকুজ্জামান বলেন, ২০১২ সালে অনুষ্ঠিত সম্মেলনে নির্বাচনের মাধ্যমে আনুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের কমিটি গঠিত হয়। সেই থেকে আমরা সকলে ইউনিয়ন আ.লীগকে সুসংগঠিত করতে দায়িত্ব পালন করে আসছি। কিন্তু ইউনিয়ন আ.লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান আলমগীর আলম লিটন সম্মেলন না করে নির্বাচিত কমিটির সাধারণ সম্পাদক এমনকি ওয়ার্ডের সভাপতি ও সম্পাদককে না জানিয়ে সম্পূর্ন অগঠনতান্ত্রিকভাবে দলে অনুপ্রবেশকারি হাইব্রীডদের নিয়ে ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামী লীগের একটি পকেট কমিটি গঠন করেছেন। কমিটিতে তারা আপন তিন ভাই, একজন চাচা, চাচাতো ভাই, দুই ফুফাতো ভাই, আপন মামা ও মামাতো ভাই রয়েছে। এছাড়া ওই পকেট কমিটিতে বিএনপি ক্যাডার, রাজাকার পরিবারের সদস্য ও মাদকাসক্ত ব্যক্তিদেরকে রাখা হয়েছে। পক্ষান্তরে ইউনিয়ন আ.লীগের প্রতিষ্ঠাতা সভাপতি, সাবেক সভাপতি ও সম্পাদক, মুক্তিযোদ্ধা কমান্ডারসহ সিনিয়র নেতা কর্মীদেরকে ওই কমিটিতে রাখা হয়নি। পরে তিনি উপজেলার সভাপতি ও সম্পাদককে ভুল বুঝিয়ে ওই পকেট কমিটি অনুমোদন করিয়েছেন। ফলে লিটন এর স্বেচ্চাচারিতার কারণে আ.লীগের অনেক ত্যাগী নেতাকমী ঐতিহ্যবাহী এই সংগঠন থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন। নিজের হীনস্বার্থ চরিতার্থ করার জন্য লিটন আনুলিয়া ইউনিয়ন আ.লীগকে ধ্বংসের পথে ঠেলে দিয়েছেন।

তিনি অভিযোগ করে বলেন, ছাত্রদলের রাজনীতি থেকে অনুপ্রবেশ করে আওয়ামী লীগের রাজনীতিকে পুজি করে চেয়ারম্যান লিটন নিজের ও স্ত্রী’র নামে বেনামে অঢেল সম্পত্তির মালিক হয়েছেন। আলমগীর আলম লিটন একজন স্বার্থন্বেষী, অর্থপিপাসু, দুর্নীতিবাজ,  ক্ষমতালোভি ও অহংকারি ব্যক্তি। তিনি সব সময় দাম্ভিকতার সাথে বলে বেড়ান “আমার জনগণের ভোট লাগবে না, সরকারের প্রয়োজনে নৌকা প্রতীক দিয়ে আমাকে চেয়ারম্যান নির্বাচিত করবে”। একারণে ইউনিয়নের প্রকৃত আ.লীগের নেতা কর্মীদের বঞ্চিত করে আলমগীর আলম লিটন  জামায়াত ও বিএনপি’র লোকদেরকে পৃষ্টপোষকতা করে চলেছেন। মোটা অংকের অর্থের বিনিময় তিনি সেনাবাহিনীতে চাকুরির জন্য জামায়াতের রোকন নয়াখালী গ্রামের জহির উদ্দিনের এক ছেলে ও নাশকতা মামলার আসামী বিএনপি ক্যাডার বিছট গ্রামের আবদুল মোড়লের দুই ছেলেকে আওয়ামী পরিবারের সন্তান বলে সনদ দিয়েছেন।

ফারুকুজ্জামান আরো বলেন, দলের গঠনতন্ত্র অনুযায়ি একই ব্যক্তি উপজেলা আ.লীগের সহ সভাপতি ও ইউনিয়নের সভাপতি পদে থাকতে পারবেন না। কিন্তু আলমগীর আলম লিটন দু’টি পদেই রয়েছেন। যে কারণে গঠনতন্ত্র অনুযায়ি স্বচ্ছতার সাথে আওয়ামী লীগের আনুলিয়া ইউনিয়ন কমিটি নবায়ন করা দরকার।

তিনি আনুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগকে শক্তিশালী করতে আলমগীর আলম লিটন কর্তৃক গঠিত ইউনিয়ন ও ওয়ার্ডের পকেট কমিটি বাতিল করে গঠনতন্ত্র অনুযায়ি কমিটি নবায়ন ও লিটনের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণে আশাশুনি উপজেলা ও জেলা আওয়ামী লীগের সভাপতি এবং সাধারণ সম্পাদক সহ সংশ্লিষ্ট সকলের জরুরী হস্তক্ষেপ কামনা করেন।

সংবাদ সম্মেলনে আনুলিয়া ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড অওয়ামী লীগের সভাপতি ও সম্পাদক যথাক্রমে দবির উদ্দিন, শরিফুল ইসলাম, শাহাবুদ্দীন গাজী, আশরাফ উদ্দীন, যুবলীগ নেতা নয়ন প্রমুখ উপস্থিত ছিলেন।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
তালায় সরদার জাকিরের নেতৃত্বে প্রতিমা ভাংচুর, লাঙ্গলের প্রচারবাইক চালককে মারপিট
পরবর্তী পোস্ট
সদর উপজেলা রাইচ মিল মালিক সমিতির শোক

রিলেটেড পোস্ট

মেয়াদ ফুরিয়ে ৩ মাস পার, আধা কিলোমিটার সড়কের...

জুলাই ২৮, ২০২৬

আশাশুনিতে আইন-শৃঙ্খলা কমিটির সভা, চাঁদাবাজি ও মাদক বন্ধে...

জুলাই ২৮, ২০২৬

আশাশুনিতে পুলিশের অভিযানে দুইজন গ্রেপ্তার

জুলাই ২৮, ২০২৬

আশাশুনিতে পুলিশের বিশেষ অভিযান, ওয়ারেন্টভুক্ত দুই আসামি গ্রেপ্তার

জুলাই ২৮, ২০২৬

আশাশুনির আনুলিয়ায় ওয়াইফাই লাইনের কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট...

জুলাই ২৮, ২০২৬

গুনাগারকাটি দরবার শরীফ জিয়ারত করলেন এম.পি রবিউল বাশার

জুলাই ২৬, ২০২৬

আশাশুনিতে ফ্যামিলি কার্ডের তথ্য যাচাইকারী আবেদনকারীদের মৌখিক পরীক্ষা

জুলাই ২৬, ২০২৬

আশাশুনি উপজেলা জাতীয়তাবাদী ওলামা দলের আহ্বায়ক কমিটির অনুমোদন

জুলাই ২৬, ২০২৬

ঐতিহ্যবাহী গুনাগারকাটি দরবার শরীফ জিয়ারত করলেন এমপি রবিউল...

জুলাই ২৬, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting