দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বৃহস্পতিবার | ১৩ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ৩০শে সফর, ১৪৪৮ হিজরি | দুপুর ২:০২
অপপ্রচার চালিয়ে শ্যামনগরে এক নারী এনজিও কর্মীকে ফাঁসানোর...
এবার এস এস সিতে হাবিবার সাফল্য
কালিগঞ্জ ডায়াবেটিক হসপিটাল ঘেরাও ও মানববন্ধন
সাতক্ষীরা জেলা স্টেডিয়ামে প্রাইম “ব্যাংক স্কুল ক্রিকেট ২০২৬”...
সুন্দরবনে বাঘের আক্রমণে ক্ষতিগ্রস্ত তিন পরিবারকে স্বাবলম্বী করল...
তালার মহান্দী- কাটবুনিয়া সড়ক নির্মাণকাজের উদ্বোধনে জেলা পরিষদ...
শ্রেণিকক্ষ থেকে কর্মসংস্থান: উচ্চশিক্ষায় ২+২ মডেলের বিপ্লব
খুলনায় জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে প্রস্তুতি সভা
আশাশুনির গোদাড়ায় তিনজনকে কুপিয়ে পালিয়ে যাওয়া প্রধান আসামি...
সাতক্ষীরার ক্রীড়াঙ্গনের উজ্জ্বল নক্ষত্র ইমাদুল হক খান
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
আশাশুনিসাতক্ষীরা জেলা

আনুলিয়ার বহুরুপী জালালের ষড়যন্ত্রের প্রতিকারে বিএনপি’র সংবাদ সম্মেলন

কর্তৃক mirkhairul.news নভেম্বর ২১, ২০২৪
নভেম্বর ২১, ২০২৪ ০ কমেন্ট 219 ভিউস

 

আশাশুনি সংবাদদাতা: আশাশুনি উপজেলা বিএনপি আওয়ামীলীগের ছত্রছায়ায় বহুরুপী শেখ জালাল ও তার চক্র কর্তৃক নামে বেনামে ষড়যন্ত্রমূলক অভিযোগ করে প্রশাসনের কানভারি ও সমাজে বিশৃংখলা সৃষ্টির প্রতিবাদ ও ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য কর্তৃপক্ষের নিকট জোর দাবী জানিয়ে সংবাদ সম্মেলন করেছে। বৃহস্পতিবার (২১নভেম্বর) বেলা ১২টায় আশাশুনি প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
লিখিত বক্তব্য ও সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে উপজেলা বিএনপি’র আহবায়ক হেদায়েতুল ইসলাম বলেন, আনুলিয়া ইউপি’র বর্তমান চেয়ারম্যার রুহুল কুদ্দুস উপজেলা বিএনপি’র একজন সদস্য। তিনি ইতি পূর্বে ফ্যাসিস্ট আওয়ামীলীগ সরকারের শাসন আমলে অত্যন্ত দক্ষতার সাথে বিএনপি ছাত্র সংগঠন তথা ছাত্র দলের সভাপতি, কখনও উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক, কখনও বিএনপি’র আহবায়ক এবং জেলা বিএনপি’র যুগ্ম সম্পাদকের দায়িত্ব পালন করে এসেছেন। তার সহধর্মীনি মিসেস জাহানারা বেগম শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে জাতীয়তাবাদী চেতনায় উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা মহিলা দলের সহ-সভানেত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। বিগত ১৭বছরে বিএনপি নেতা চেয়ারম্যার রুহুল কুদ্দুস এর নামে ৬৮টি মিথ্যা গায়েবী মামলা দিয়ে এলাকা ছাড়া করে ফ্যাসিস্ট আওয়ামীলীগ সরকারের নেতাকর্মীরা। এছাড়া রুহুল কুদ্দুস এর ছেলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে খুলনা বিভাগের দায়িত্ব পালন করছেন। বিগত নির্বাচনে ভোট জালিয়াতির মধ্যেও ১১টি ইউনিয়নের মধ্যে স্বতন্ত্র প্রার্থী হিসেবে বিএনপি সদস্য রুহুল কুদ্দুস আনুলিয়ার মাটি মানুষের ভালবাসায় নৌকাকে পরাজিত করে জয়লাভ করেন। আগামী দিনে বিএনপি’র পক্ষ থেকে কোন বড় পদে প্রতিদ্বন্দ্বিতা করবে বলে আমরা আশাবাদী। হেদায়েতুল ইসলাম দুঃখের সাথে বলেন, ফ্যাসিস্ট আওয়ামীলীগের একটি চক্র জেলা স্বেচ্ছাসেবকলীগের নামধারী সদস্য, হুন্ডি ব্যবসায়ী, নারী পাচারকারী, টক্কর সাপ ব্যবসায়ী, কালো টাকার মালিক শেখ জালাল স্থানীয় একটি রাজনৈতিক শক্তির সাথে হাত মিলিয়ে রুহুল কুদ্দুস ও তার পরিবারকে নিয়ে গভীর ষড়যন্ত্রে মেতে উঠেছে। গত ৫আগষ্টের পর আনুলিয়া ইউনিয়নের কোথাও কোন খুন, যখম, রাহাজানি, হিন্দু সম্প্রদায়ের উপর কোন অত্যাচার-নির্যাতন হয়নি। উপরন্তু চেয়ারম্যান রুহুল কুদ্দুস এলাকাবাসীকে সাথে নিয়ে আনুলিয়া ইউনিয়নকে নিরাপত্তার চাদরে ঢেকে রেখেছিলেন। এত নিরাপত্তার মধ্যেও আনুলিয়া ইউনিয়নকে অশান্ত করতে শেখ জালাল টুকিটাকি বিছিন্ন ঘটনা ঘটিয়েছে। যা কঠোর হস্তে দমন করা হয়েছে।একাধিক পরিচয়পত্রের ছবি প্রদর্শন করে তিনি বলেন, সম্প্রতি জালাল বিএনপিতে গা ঘেষার চেষ্টা করলে চেয়ারম্যান রুহুল কুদ্দুস তার বিরোধীতা করে। এরপর থেকে শেখ জালাল উদ্দীন এলাকার বাইরে পলাতক থেকে চক্রান্তকারীদের নিয়ে কালো টাকার ক্ষমতায় চেয়ারম্যান রুহুল কুদ্দুস ও তার পরিবারের নামে মিথ্যা ও বানোয়াট অভিযোগ এনে নামে—বে-নামে প্রশাসনের বিভিন্ন দপ্তরে অভিযোগ দিচ্ছে। এভাবে রুহুল কুদ্দুসের বিশ্ববিদ্যালয় পড়ুয়া ছেলের ভবিষ্যৎ ধ্বংস করতে ষড়যন্ত্র করছে দাবী করে সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়। এছাড়া কখনও মোঃ সাজিদুল ইসলাম নামে আশাশুনির আনুলিয়া ইউনিয়নের রাজাপুর গ্রামের বাসিন্দা, কখনও মোঃ জালাল হোসেন শেখ নামে খুলনার দাকোপ উপজেলার লাউডোগ—কালিকাবাটি এলাকার বাসিন্দা, আবার কখনও মোঃ সাজিদুল ইসলাম নামে ঢাকা মিরপুর এলাকার বাসিন্দা বলে তার নামে একাধিক পরিচয়পত্র পাওয়া গেছে। বর্তমানে আওয়ামীলীগ সভানেত্রী শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে গেলেও তার দোসররা এই জালাল চক্রের অর্থে চেয়ারম্যার রুহুল কুদ্দুস, তার ছেলে শুভ ও তার পরিবারের বিরুদ্ধে নতুন করে ষড়যন্ত্রে মেতে উঠেছে। সংবাদ সম্মেলনে উপস্থিক বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এই ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ সহ চেয়ারম্যান রুহুল কুদ্দুস এর ভবিষ্যৎ রাজনৈতিক পরিমন্ডলেরর সফলতা কামনা করেন। এসময় উপজেলা বিএনপির সদস্য সচিব মশিউল হুদা তুহিন, যুগ্ম আহবায়ক শেখ আঃ রশিদ, শওকত হোসেন, আব্দুল আলিম, রবিউল আউয়াল ছোট, তুহিন উল্লাহ তুহিন, আজহারুল ইসলাম মন্টু সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
আশাশুনি ইউসিসিএ এর দূর্ণীতি ও জালিয়াতির প্রতিকার চেয়ে সংবাদ সম্মেলন
পরবর্তী পোস্ট
বড়দলে ইউনিয়ন পরিষদের প্রশাসক আইসিটি কর্মকর্তা

রিলেটেড পোস্ট

অপপ্রচার চালিয়ে শ্যামনগরে এক নারী এনজিও কর্মীকে ফাঁসানোর...

আগস্ট ১০, ২০২৬

তালার মহান্দী- কাটবুনিয়া সড়ক নির্মাণকাজের উদ্বোধনে জেলা পরিষদ...

আগস্ট ৭, ২০২৬

আশাশুনির গোদাড়ায় তিনজনকে কুপিয়ে পালিয়ে যাওয়া প্রধান আসামি...

আগস্ট ৪, ২০২৬

সাতক্ষীরার ক্রীড়াঙ্গনের উজ্জ্বল নক্ষত্র ইমাদুল হক খান

আগস্ট ৪, ২০২৬

সাতক্ষীরায় মাদক সহ গ্রেফতার-১

আগস্ট ৪, ২০২৬

সাতক্ষীরায় ব্লিস হাসপাতালে অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরণ

আগস্ট ৪, ২০২৬

সাতক্ষীরায় ইজিবাইকের নির্বিঘ্ন চলাচল ও চালকদের হয়রানি বন্ধের...

আগস্ট ৪, ২০২৬

দেবহাটায় গৃহবধূর ঘরে আপত্তিকর অবস্থায় জামায়াতকর্মী আটক

আগস্ট ৪, ২০২৬

সাতক্ষীরায় জমি জবরদখলে ব্যর্থ হয়ে বৃদ্ধের মাছের ঘেরে...

আগস্ট ৪, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting