দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
শনিবার | ১৭ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ | ৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি | রাত ২:২২
সাতক্ষীরায় আনন্দমুখর পরিবেশে বন্ধুসভার সভাপতি মৃত্যুঞ্জয় ও সদস্য...
বাল্যবিবাহ প্রতিরোধে সাতক্ষীরা শহরে মোবাইল কোর্ট পরিচালনায় জরিমানা
শ্যামনগরে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে সরকারি জমি...
তালায় মাছ চুরি সন্দেহে হাত-পা ভেঙে ও কুপিয়ে...
সুন্দরবনে নিষিদ্ধ অভয়ারণ্যে যৌথ অভিযান: নৌকাসহ ৩ জেলে...
দেবহাটায় ধর্ম অবমাননার অভিযোগ এনে শামীম হত্যাকান্ডের ঘটনায়...
আশাশুনিতে জামায়াতে ইসলামীর রুকন শিক্ষা বৈঠক
পাটকেলঘাটায় দুর্গাপূজায় অসহায়দের পাশে দাঁড়ালেন কেশব কুমার সাধু
সাতক্ষীরায় আলোচিত জাকারিয়া হত্যা: খুনিদের ফাঁসির দাবিতে শিক্ষার্থীদের...
সাতক্ষীরার বাজার কোলকাতায় রয়েল চাইনিজ এন্ড পার্টি সেন্টারের...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
সাতক্ষীরা জেলাসাতক্ষীরা সদর

অসাম্প্রদায়িকতার চেতনায় উদ্বুদ্ধ হয়ে ধর্মীয় সম্প্রীতি বজায় রাখতে হবে- এমপি রবি

কর্তৃক kobirubel.satnadee অক্টোবর ৪, ২০২২
অক্টোবর ৪, ২০২২ ০ কমেন্ট 565 ভিউস

নিজস্ব প্রতিবেদক: শারদীয় দুর্গাপূজা ২০২২ উপলক্ষে মহানবমীতে সাতক্ষীরা সদরের বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শণ ও শুভেচ্ছা বিনিময় করেছেন সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য নৌ-কমান্ডো ০০০১ বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। মঙ্গলবার (৪ অক্টোবর) বিকাল থেকে রাত পর্যন্ত সদরের ফিংড়ী ইউনিয়নের এল্লারচর পূজা মন্ডপ, বাঁকাল বারুই পাড়া পূজা মন্ডপসহ সদরের বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শণ করেন এবং দুর্গা মন্দিরে আগত ভক্তবৃন্দের সাথে শারদীয় শুভেচ্ছা বিনিময় করেন বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি এমপি।
এসময় তার বক্তব্যে এমপি রবি বলেন, “জননেত্রী শেখ হাসিনার হাতেই বাংলাদেশ নিরাপদ। বাংলাদেশ আওয়ামী লীগ সরকারের আমলে দেশের সকল ধর্মের মানুষ স্বতস্ফুর্তভাবে স্ব-স্ব ধর্মের আচার-অনুষ্ঠান পালন করতে পারে। সাম্প্রদায়িক সম্প্রীতির উজ্জ্বল দৃষ্ট্রান্ত বাংলাদেশ। সব ধর্মের মানুষকে অসাম্প্রদায়িকতার চেতনায় উদ্বুদ্ধ হয়ে সামাজিক ও ধর্মীয় সম্প্রীতি বজায় রাখার আহ্বান জানিয়ে  এমপি রবি বলেন, বাঙালী জাতির জনক বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার আমলে কেউ না খেয়ে থাকবে না। সরকারের পাশাপাশি দলীয় ভাবে আওয়ামী লীগও মা- মাটি ও মানুষের পাশে রয়েছে। আওয়ামী লীগ যতদিন ক্ষমতায় থাকবে দুঃখী মানুষের মুখে হাসি থাকবে। তাদের অন্ন বস্ত্র বাসস্থান হবে। বাংলাদেশ আওয়ামী লীগের সকল নেতৃবৃন্দ ঐক্যবদ্ধ থাকলে পৃথিবীর এমন কোন শক্তি নেই আমাদের কোন ক্ষতি করতে পারবে। অসম্ভবকে সম্ভব করার নামই হলো জননেত্রী শেখ হাসিনা। বঙ্গবন্ধুর কন্যার হাত ধরেই দুঃখী মানুষের ভাগ্যন্নোয়ন হচ্ছে। দেশ আজকে উন্নয়নের সোপানে এগিয়ে চলছে। আজকে গৃহহীনরা ঘর পাচ্ছে, ঘরে-ঘরে বিদ্যুৎ পাচ্ছে। দেশের মানুষ ভাত ও ভোটের অধিকার ফিরে পেয়েছে। শেখ হাসিনার হাতে যতদিন থাকবে দেশ, পথ হারাবে না বাংলাদেশ। জনগণের ভাগ্য উন্নয়নের লক্ষ্যে কাজ করে যাচ্ছেন প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা। আওয়ামী লীগ রাষ্ট্র ক্ষমতায় আছে বলে দেশের উন্নয়ন হয়েছে। আমরা যেদিকে তাকাই সেই দিকেই দেখি উন্নয়ন আর উন্নয়ন। যখনই আওয়ামী লীগ রাষ্ট্র ক্ষমতায় আসে তখনই এ দেশের উন্নয়ন হয়। এছাড়া আর কোনো সরকারের আমলে এত উন্নয়ন হয়নি।”
শারদীয় দুর্গা প‚জার মহানবমীতে পুজা মন্ডপ পরিদর্শণকালে এমপি রবি বিভিন্ন প‚জা মন্দির কমিটির নেতৃবৃন্দ ও আগত ভক্তবৃন্দের সাথে সার্বিক বিষয়ে খোঁজ-খবর নেন এবং কুশল বিনিময় করেন।
এসময় উপস্থিত ছিলেন ফিংড়ী ইউপি চেয়ারম্যান মো. লুৎফর রহমান, জেলা যুবলীগের সিনিয়র সদস্য যুব নেতা মীর মহিতুল আলম, সাতক্ষীরা পৌর আওয়ামী লীগের সাবেক সহ-দপ্তর সম্পাদক জিয়াউর বিন সেলিম যাদু, সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের কার্ডিওলজি কনস্যালটেন্ট ডা. সুমন কুমার দাশ, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি কাজী হাশিম উদ্দীন হিমেল, সাধারণ সম্পাদক মো. সুমন হোসেন, জেলা মৎস্যজীবী লীগের আহবায়ক মীর শাহিনসহ দলীয় ও সনাতন ধর্মলম্বী পন্ডিত এবং গন্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
আশাশুনিতে বিদ্যুতায়িত হয়ে শ্রমিক আহত
পরবর্তী পোস্ট
আলোচিত নায়েব আনিছুর রহমান কে রক্ষা করতে নতুন মিশন

রিলেটেড পোস্ট

সাতক্ষীরায় আনন্দমুখর পরিবেশে বন্ধুসভার সভাপতি মৃত্যুঞ্জয় ও সদস্য...

অক্টোবর ১৬, ২০২৬

বাল্যবিবাহ প্রতিরোধে সাতক্ষীরা শহরে মোবাইল কোর্ট পরিচালনায় জরিমানা

অক্টোবর ১৬, ২০২৬

সাতক্ষীরায় আলোচিত জাকারিয়া হত্যা: খুনিদের ফাঁসির দাবিতে শিক্ষার্থীদের...

অক্টোবর ১৬, ২০২৬

সাতক্ষীরার বাজার কোলকাতায় রয়েল চাইনিজ এন্ড পার্টি সেন্টারের...

অক্টোবর ১৫, ২০২৬

যোগ্য ও ত্যাগীরাই ছাত্রদলের নেতৃত্বে স্থান পাবে :...

অক্টোবর ১৫, ২০২৬

সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির নির্বাচন উপলক্ষে জাতীয়তাবাদী আইনজীবী...

অক্টোবর ১৫, ২০২৬

প্রান্তিক জনগোষ্ঠীর জীবিকার টেকসই উন্নয়নে সমন্বিত উদ্যোগের আহ্বান

অক্টোবর ১৫, ২০২৬

দুর্গাপূজার নিরাপত্তায়  বিজিবি সদস্য মোতায়েন

অক্টোবর ১৫, ২০২৬

প্রান্তিক জনগোষ্ঠীর জীবিকার টেকসই উন্নয়নে সমন্বিত উদ্যোগের আহ্বান

অক্টোবর ১৫, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting