দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বুধবার | ৩০শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৯শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি | সকাল ৬:৪৬
সাতক্ষীরা মেডিকেল কলেজ ছাত্রশিবিরের উদ্যোগে নাইট ক্রিকেট টুর্নামেন্ট...
তালায় টিসিবির পণ্য বিক্রয়ের উদ্বোধন
দেবহাটার গণ্ডি পেরিয়ে ফেয়ার মিশনের আন্তর্জাতিক যাত্রা
সাতক্ষীরায় ক্ষতিগ্রস্ত সড়ক নিয়ে ফেসবুকে পোস্ট, চিঠি পেল...
শাশুড়ির পরকিয়া ধরাই কাল হল পুত্রবধুর
সাতক্ষীরা সীমান্তে বিজিবির কঠোর সতর্কতা,পলাতক আসামি ঠেকাতে বাড়ানো...
হাইকোর্টের আদেশে নবারুণ উচ্চ বালিকা বিদ্যালয়ে দায়িত্ব নিলেন...
কালিগঞ্জে ইয়াবা সহ   মাদকের গডফাদার ওবায়দুল্লাহ আটক
যুবদল নেতা সুমনের নেতৃত্বে ১০ পিচ স্বর্নের বার...
চুনা ম্যানগ্রোভকে ওইসিএম স্বীকৃতিতে স্থানীয়দের সম্মতি
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
সাতক্ষীরা জেলা

অবহেলিত সাতক্ষীরা জেলার উন্নয়নে সরকারি বিশেষ বরাদ্দের দাবি

কর্তৃক mirkhairul.news সেপ্টেম্বর ৭, ২০২৫
সেপ্টেম্বর ৭, ২০২৫ ০ কমেন্ট 291 ভিউস

সংবাদ বিজ্ঞপ্তি: ঢাকা, ৭ সেপ্টেম্বর, ২০২৫: সাতক্ষীরা জেলা বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের একটি গুরুত্বপূর্ণ সীমান্তবর্তী এলাকা, যা দীর্ঘদিন ধরে প্রাকৃতিক সম্পদ, কৃষি, মৎস্য ও মানবসম্পদের দিক থেকে দেশের অর্থনীতিতে উল্লেখযোগ্য ভূমিকা রেখে চলেছে। কিন্তু দুঃখজনকভাবে জেলা দীর্ঘদিন যাবৎ সরকারি উন্নয়ন বরাদ্দে অবহেলিত ও বঞ্চিত।

আজ রবিবার (৭ সেপ্টেম্বর) এক যৌথ সংবাদ বিজ্ঞপ্তিতে সাতক্ষীরা জেলা উন্নয়ন সমন্বয় ফোরামের উপদেষ্টা আফসার আলী, আহ্বায়ক ইকবাল মাসুদ, সদস্য মোস্তফা বকুলুজ্জামান, এস এম মেহেদী হাসানসহ অন্যান্য সদস্যবৃন্দ জেলার উন্নয়নের স্বার্থে বিশেষ সরকারি বরাদ্দ ঘোষণার দাবি জানান।

তারা জানান, সাতক্ষীরা জেলা শুধুমাত্র সীমান্তবর্তী একটি জেলা নয়, বরং দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখা একটি অঞ্চল। এই জেলা প্রতিবছর হাজার কোটি টাকার চিংড়ি ও মাছ রপ্তানি করে বৈদেশিক মুদ্রা অর্জনে ভূমিকা রাখে। জেলার চাষযোগ্য জমি ও লবণাক্ততা-সহিষ্ণু কৃষি প্রযুক্তি কৃষিখাতে উদ্ভাবনী দৃষ্টান্ত স্থাপন করেছে। সুন্দরবন ঘেঁষা এই জেলা পর্যটন শিল্পের সম্ভাবনাময় কেন্দ্রবিন্দু, যা উন্নয়নের মাধ্যমে বিশাল আয় করতে সক্ষম। সাতক্ষীরার মানবসম্পদ বিদেশে কর্মরত, যারা রেমিট্যান্স প্রেরণের মাধ্যমে দেশের অর্থনীতিকে শক্তিশালী করছে।

এছাড়াও, জেলার ৭টি উপজেলার বহু অঞ্চলে এখনো দুর্বল অবকাঠামো, জলাবদ্ধতা, নদীভাঙন ও কর্মসংস্থানের অভাব প্রকট আকার ধারণ করেছে। বর্তমান সংকট মোকাবিলায় জেলার জন্য বিশেষ বরাদ্দ ও পরিকল্পিত উন্নয়ন উদ্যোগ গ্রহণ করা সময়ের দাবি।

উল্লেখিত নেতৃবৃন্দ বলেন,“আমরা সরকারের কাছে জোরালো দাবি জানাচ্ছি, সাতক্ষীরার জন্য একটি আলাদা উন্নয়ন প্যাকেজ ঘোষণা করা হোক। যা হবে টেকসই, বাস্তবমুখী ও মানুষের জীবনে সরাসরি প্রভাব ফেলার উপযোগী।”

তারা আরও জানান, জেলার উন্নয়নকে কেন্দ্র করে পানি ব্যবস্থাপনা, মৎস্য খাত, কৃষি, স্বাস্থ্য, শিক্ষা ও যোগাযোগ অবকাঠামোয় বিশেষ বরাদ্দ জরুরি। তারা সরকারের পাশাপাশি বেসরকারি খাত, উন্নয়ন সংস্থা এবং আন্তর্জাতিক সহযোগীদের এগিয়ে আসার আহ্বান জানান।

সাম্প্রতিক সময়ে প্রাকৃতিক দুর্যোগ, নদীভাঙন, জলাবদ্ধতা ও লবণাক্ততার কারণে জেলার অর্থনীতি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। বিশেষ করে কৃষি ও মৎস্য খাত, যা সাতক্ষীরার প্রধান উৎপাদন ক্ষেত্র, তা চরম সংকটে পড়েছে। এছাড়া সীমান্তবর্তী জেলা হওয়ায় নিরাপত্তা ও পরিবহন ব্যবস্থায় উন্নয়ন একান্ত জরুরি।

এই বাস্তবতা বিবেচনায় রেখে, আমরা সাতক্ষীরা জেলার সচেতন নাগরিক, সামাজিক সংগঠন ও উন্নয়নকামী জনগণ সরকারের কাছে জোর দাবি জানাই। দাবিগুলো হলোঃ
১. সাতক্ষীরার জন্য বিশেষ উন্নয়ন বরাদ্দ ঘোষণা করতে হবে।
২. দীর্ঘমেয়াদি পরিকল্পনার আওতায় জেলার পানি, পরিবেশ ও কৃষি ব্যবস্থার টেকসই উন্নয়ন নিশ্চিত করতে হবে।
৩. সড়ক, রেল ও ডিজিটাল অবকাঠামো উন্নয়নে বিশেষ প্রকল্প হাতে নিতে হবে।
৪. স্বাস্থ্য ও শিক্ষাব্যবস্থায় আধুনিক সুবিধা পৌঁছে দিতে হবে প্রত্যন্ত অঞ্চলে।
৫. তরুণদের জন্য কর্মসংস্থানের সুযোগ তৈরি করতে শিল্প ও প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন করতে হবে।
৬। উপকূলীয় এলাকায় নদী ভাঙনরোধে টেকসই বাঁধ নির্মাণ করতে হবে।
৭। সুন্দরবন রক্ষায় পদক্ষেপ নিতে হবে।

আমরা বিশ্বাস করি, সাতক্ষীরা জেলা উন্নয়নের এই সুযোগ পাওয়ার যোগ্য এবং সময় এসেছে এই অবহেলিত জনপদের প্রতি ন্যায্য নজর দেওয়ার। আমরা সরকারের প্রতি আহ্বান জানাই এই দাবিকে অগ্রাধিকার দিয়ে দ্রুত পদক্ষেপ গ্রহণ করুন।

পরিশেষে সাতক্ষীরা জেলা উন্নয়ন সমন্বয় ফোরামের পক্ষ থেকে জেলার সর্বস্তরের জনগণকে এই দাবির সাথে একাত্মতা প্রকাশের জন্য আহ্বান জানান।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
নির্মল বায়ু সবার অধিকার’ স্লোগানে সাতক্ষীরায় কুইজ ও রচনা প্রতিযোগিতা
পরবর্তী পোস্ট
সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে প্রায় আট লক্ষ টাকার ভারতীয় মালামাল জব্দ

রিলেটেড পোস্ট

সাতক্ষীরা মেডিকেল কলেজ ছাত্রশিবিরের উদ্যোগে নাইট ক্রিকেট টুর্নামেন্ট...

সেপ্টেম্বর ২৯, ২০২৬

তালায় টিসিবির পণ্য বিক্রয়ের উদ্বোধন

সেপ্টেম্বর ২৯, ২০২৬

সাতক্ষীরায় ক্ষতিগ্রস্ত সড়ক নিয়ে ফেসবুকে পোস্ট, চিঠি পেল...

সেপ্টেম্বর ২৯, ২০২৬

শাশুড়ির পরকিয়া ধরাই কাল হল পুত্রবধুর

সেপ্টেম্বর ২৯, ২০২৬

সাতক্ষীরা সীমান্তে বিজিবির কঠোর সতর্কতা,পলাতক আসামি ঠেকাতে বাড়ানো...

সেপ্টেম্বর ২৯, ২০২৬

হাইকোর্টের আদেশে নবারুণ উচ্চ বালিকা বিদ্যালয়ে দায়িত্ব নিলেন...

সেপ্টেম্বর ২৯, ২০২৬

কালিগঞ্জে ইয়াবা সহ   মাদকের গডফাদার ওবায়দুল্লাহ আটক

সেপ্টেম্বর ২৯, ২০২৬

যুবদল নেতা সুমনের নেতৃত্বে ১০ পিচ স্বর্নের বার...

সেপ্টেম্বর ২৮, ২০২৬

সাতক্ষীরা জেলা ডিবি পরিদর্শনে পুলিশ সুপার

সেপ্টেম্বর ২৮, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting