Daily Archives: Nov 11, 2026
কলারোয়ায় যুবদল নেতার সংবাদ সম্মেলন
কলারোয়া প্রতিবেদক: ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদে শনিবার সাতক্ষীরার কলারোয়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছেন হেলাতলা ইউনিয়ন যুবদলের সভাপতি শেখ শফিজুল ইসলাম। তিনি দামোদরকাটি গ্রামের মৃত শেখ মোফাজ্জেল হোসেনের ছেলে।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি অভিযোগ করেন, হেলাতলা ইউনিয়ন যুবদলের সভাপতি হওয়ায় বিগত সরকারের আমলে তাঁর বিরুদ্ধে অহেতুক মিথ্যা মামলা দেওয়া হয়েছিল। বর্তমানে...
দেবহাটায় ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা
ওমর ফারুক মুকুল, দেবহাটা থেকে: ডেঙ্গু মুক্ত সমাজ গঠনে সম্মিলিত উদ্যোগের অংশ হিসেবে কেন্দ্রীয় জামায়াতে ইসলামীর নির্দেশনায় সাতক্ষীরা দেবহাটা উপজেলা জামায়াতে ইসলামীর আয়োজনে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়েছে। শনিবার ১০ অক্টোবর সকাল ১০টায় সখিপুর বাজারের পাশে সাব রেজিষ্ট্রি অফিস প্রাঙ্গনে এই পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন করা...
সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ
নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে অত্যন্ত জাঁকজমকপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ ২০২৬ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১০ অক্টোবর) সকালে বিদ্যালয়ের হলরুমে বিদ্যালয় কর্তৃপক্ষের আয়োজনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. আলাউদ্দীন'র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরার জেলা প্রশাসক মিজ...