Daily Archives: Nov 11, 2026

Satnadee Satkhira

ঘর হারিয়ে খাদ্য অধিকারও হারাচ্ছে সাতক্ষীরার বাস্তুচ্যুত মানুষ খানি’র গবেষণা

মোঃ মোকাররাম বিল্লাহ ইমন: ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস ও তীব্র নদীভাঙনে ভিটেমাটি হারিয়ে সাতক্ষীরা শহরের বস্তিতে আশ্রয় নেওয়া জলবায়ু বাস্তুচ্যুত জনগোষ্ঠীর ৭৪.৯ শতাংশ মানুষ বর্তমানে তীব্র খাদ্য নিরাপত্তাহীনতায় ভুগছেন। ‘অভ্যন্তরীণ বাস্তুচ্যুতি ব্যবস্থাপনা বিষয়ক জাতীয় কৌশলপত্র ২০২১’ গ্রহণের পাঁচ বছর পেরিয়ে গেলেও এর অঙ্গীকার ও সুফল বস্তিবাসীদের দৈনন্দিন জীবনে পৌঁছায়নি। ফলে বাস্তুচ্যুত পরিবারগুলো...
Satnadee Satkhira

শ্যামনগরে জেলে বাওয়ালীর গোডাউনে রহস্যজনক আগুন: ১০ লাখ টাকার বেশি ক্ষতি

এস কে সিরাজ, শ্যামনগর থেকে: সাতক্ষীরার শ্যামনগরে জেলে বাওয়ালী শেখ মোঃ আহসান উল্লাহর মাছ ধরার সরঞ্জাম রাখার গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনায় প্রায় ১০ লাখ টাকার অধিক ক্ষয়ক্ষতির অভিযোগ উঠেছে। অভিযোগ সূত্রে জানা যায়, গত ১৩ অক্টোবর দিবাগত রাত আনুমানিক আড়াইটার দিকে চন্ডিপুর (পাতাখালী) এলাকায় কপোতাক্ষ নদীর তীরে ওয়াপদা পাড়সংলগ্ন তাঁর গোডাউনে...
Satnadee Satkhira

সুন্দরবনে আবারো মুক্তিপনের দাবি: জিয়া বাহিনীর হাতে ২ জেলে অপহরণ

শেখ আব্দুল হাকিম, শ্যামনগর থেকে: সাতক্ষীরা রেঞ্জের পশ্চিম সুন্দরবনে মুক্তিপনের দাবিতে আবারো ২ জেলেকে অপহরণ করেছে বনদস্যু জিয়াউর রহমান ওরফে জিয়া বাহিনীর সদস্যরা। বুধবার ভোর ৫টার দিকে গহীন সুন্দরবনের বাদুড়ঝুলি খালে মাছ ধরার সময় অস্ত্রের মুখে জিম্মি করে মালামাল সহ জেলেদের অপহরণ করে। জিম্মি ২ জেলেকে মুক্তির জন্য পরিবারের কাছে...