Tag: মানববন্ধন

  • অনিয়ম-দূর্নীতির প্রতিবাদে কালিগঞ্জে ইউপি সদস্য’র বিরুদ্ধে মানববন্ধন

    নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার মথুরেশপুর ইউনিয়নের ইউপি সদস্য মনিরুজ্জামান মনোর বিরুদ্ধে মৃত ব্যক্তির নামে বয়স্ক ভাতার টাকা উত্তোলন করে তা আত্মসাৎ, টাকার বিনিময়ে অবিবাহিত মহিলাকে বিধবা ভাতার কার্ড প্রদান, সরকারি বিভিন্ন কর্মসূচির টাকা আতœসাতসহ নানা অনিয়ম ও দূর্নীতির প্রতিবাদে মানববন্ধন কর্মসুচি পালন করেছে স্থানীয় এলাকাবাসী।

    রোববার সকালে উপজেলার উজাইমারি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে উক্ত মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

    স্থানীয় বাসিন্দা মোমিনুর রহমানের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন, কালিগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাকিম, সাবেক ছাত্রনেতা আমিনুর রহমান, ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি সুনীল ঘোষ, সাধারণ সম্পাদক হরিদাস মন্ডল, ভুক্তভুগী মায়া রানী মন্ডল, সাবিনা খাতুন প্রমুখ।

    বক্তারা এ সময় বলেন, মথুরেশপুর ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের ইউপি সদস্য মনিরুজ্জ¥ান মনো দীর্ঘদিন ধরে মৃত ব্যক্তির নামে বয়স্ক ভাতার টাকা উত্তোলন করে তা আতœসাৎ করে আসছেন। এছাড়া তিনি টাকার বিনিময়ে অবিবাহিত মহিলাকে বিধবা ভাতার কার্ড প্রদানসহ প্রতিবন্ধী ভাতার কার্ড, ভিজিডি কার্ড, ১০ টাকার মূল্যের চাউলের কার্ড ও সরকারি বিভিন্ন কর্মসূচির টাকা নিয়ে অনিয়ম দূর্নীতির আশ্রয় নিয়েছেন। বক্তারা এ সময় ইউপি সদস্য মনিরুজ্জ¥ান মনোর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।

  • আশাশুনিতে ভূয়া মৎস্যজীবী সমিতির নিবন্ধন বাতিলের দাবিতে মানববন্ধন

    নিজস্ব প্রতিবেদক: আশাশুনিতে ভুয়া মৎস্যজীবী সেজে প্রকৃত মৎস্য জীবীদের সাথে প্রতারণা, জলমহালের উপর অবৈধ পাকা বাড়ী নির্মাণের প্রতিবাদে মানববন্ধন করেছে উপজেলার বড়দল এলাকাবাসী। মঙ্গলবার বেলা ১১টায় আশাশুনি উপজেলা পরিষদ চত্ত্বরে ঘন্টাব্যাপী অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন বড়দল ইউনিয়নের সাবেক ইউপি সদস্য চন্ডী চরণ গাইন, খোকন মোল্যা, তাপস মন্ডল, ফারুক মোল্যা, দেলোয়ার হোসেনসহ আরও অনেকে।

    মানববন্ধনে বক্তরা বলেন, দুর্নীতি পরায়ন বড়দল ইউপি সদস্য নীলকন্ঠ গাইন ভূয়া মৎস্যজীবী সেজে প্রকৃত মৎস্যজীবীদের ক্ষতি করছে। জলমহালের উপর অবৈধ পাকা বাড়ী নির্মাণ করেছেন। একজন দূর্ণীতিবাজ ও মামলাবাজ হিসেবে পরিচিত এই নীলকণ্ঠ গাইন। তার বিরুদ্ধে অভিযোগের অন্ত নেই তবে কেউ মুখ খুলতে সাহস পায় না।

    বক্তারা বলেন, ভুয়া মৎস্যজীবী সেজে প্রভাব বিস্তার করে হেতাইলবুনিয়া মৎস্যজীবী সমবায় সমিতির নামে নিবন্ধন নিয়েছে। আমরা এই সমিতির নিবন্ধন বাতিল, জলমহালে গড়ে তোলা অবৈধ স্থাপনা উচ্ছেদের দাবি জানাচ্ছি।