Tag: মানববন্ধন

  • চট্টগ্রাম নাগরিক ফোরামের মানববন্ধন অনুষ্ঠিত

    প্রেস বিজ্ঞপ্তি: চট্টগ্রাম নাগরিক ফোরামের উদ্যোগে নারী নির্যাতন ও ধর্ষণের বিচারকার্য দ্রুত করার দাবীতে ১২ই অক্টোবর ২০২০ইং তারিখে বিকাল ৩টায় চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে ফোরামের মহাসচিব মো. কামাল উদ্দিন এর নেতৃত্বে এক জনাকির্ন মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

    উক্ত মানববন্ধনে ফোরামের চেয়ারম্যান ব্যারিস্টার মনোয়ার হোসেন লিখিত বক্তবে জানান, বাংলাদেশের বিভিন্ন স্থানে নারীদের উপর নির্যাতন, ধর্ষণ এমনকি গণ- ধর্ষণ এর যে ঘটনা ঘটেছে তাতে আমরা জাতি হিসেবে এবং সচেতন নাগরিক হিসেবে সত্যি ভীষণ লজ্জা বোধ শুধু নয়, আজ আমরা নিজেদেরকে ব্যর্থ নাগরিক মনে করছি। যারা নির্যাতিত বা ধর্ষিত হচ্ছেন তাদের সামাজিক মর্যাদা ও আত্মসম্মান রক্ষা করা সবার দায়িত্ব। আমি চট্টগ্রাম নাগরিক ফোরামের পক্ষে দাবি জানিছি এবং প্রস্তাব করছি- ভিক্টিমের বা তার অভিভাবকদের লিখিত সম্মতি ছাড়া পরিচয় সামাজিকভাবে ও মিডিয়াতে প্রকাশ করা যাবে না এবং ভিকটিমদের নিরাপত্তা দেয়া, মানসিক এ সামাজিক পুনর্বাসন ও সরকারীভাবে ক্ষতিপূরণ দিতে হবে। বক্তবে ধর্ষণকারীকে মৃত্যুদ-ে শাস্তির রায়েকে স্বাগত জানান তিনি আর বলেন, শুধু মৃত্যুদন্ড নয় নারী নির্যাতন ও ধর্ষণের বিচারকার্য দ্রুত করা প্রয়োজন।

    সাবেক প্যানেল মেয়র রেখা আলম বলেন, নারী ধর্ষণ, নারী নির্যাতনের মত জঘন্যতম ঘটনার দায়ী ব্যক্তিদের শাস্তির আওতায় আনতে হবে। সমাজের প্রতিটি সচেতন ব্যক্তিরা এই ধরনের জঘন্য কর্মকা-ের বিরুদ্ধে সোচ্চার হতে হবে। শুধু নারী নয়, নারী পুরুষ একসাথে প্রতিবাদ-প্রতিরোধ গড়ে তুলতে হবে।

    নাগরিক ফোরামের ভাইস চেয়ারম্যান কণ্ঠ শিল্পি শাহরিয়ার খালেদ বলেন, চট্টগ্রাম নাগরিক ফোরাম সবসময় নাগরিকদের মৌলিক অধিকারের কথা বলে থাকে। আজকেও রাজপথে মানববন্ধনের মাধ্যমে নারী ধর্ষণের বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছি। আগামীতেও যে কোন অন্যায় কাজ সংগঠিত হলে নাগরিক ফোরাম প্রতিবাদ করে যাবেন।

    চট্টগ্রাম নাগরিক ফোরামের মহাসচিব মো. কামাল উদ্দিন বলেন, নারীরা শারীরিকভাবে একবার ধর্ষীত হওয়ার পর মানসিকভাবে একাধিক ধর্ষীত হতে হয়। থানায় মামলা নেওয়া হতে শুরু করে মেডিক্যাল রিপোর্ট তথা আদালতে বিচার কার্যে ধর্ষীতাকে অসংখ্যবার লাঞ্চনার শিকার হতে হয়। শুধু মৃত্যুদ- দিলে হবে ধর্ষীতাকে মানসিক সামাজিক নিরাপত্তা দিতে হবে।

    অনুষ্ঠান পরিচালনা ও ফোরামের চেয়ারম্যানের লিখিত বক্তব্য পাঠ করেন- ডা: শেখ জাহেদ। মানববন্ধনের প্রতি সংহতি জানিয়ে বক্তব্য রাখেন মানবাধিকার ফোরামের নেতা সাংবাদিক আক্তার উদ্দিন রানা ও চট্টগ্রাম বেকারী মালিক সমিতির নেতা আশীষ চৌধুরী এবং মহিলা আওয়ামী লীগের নেত্রী জাহানারা, নারী উদ্দোক্তা নিলুফা আক্তার নিলু, রেশেদা আক্তার শিমু। অন্যানদের মধ্যে বক্তব্য রাখেন- ফোরামের নারী নেত্রী কানিজ ফাতেমা, ডেন্টিস শিমুল সেন, ডাক্তার শোয়াইবুল ইসলাম, লাভলী দিও, রিনা বেগম, সাদিয়া আক্তার, জান্নাতুল ফেরদৌস নিশু:, সীমা আক্তার, পায়েল, চামেলী, শাহরিয়ার আলম তাউসিফ, জাফর আলম রবিন, তাসলিম খাঁ, মোহাম্মদ মঈনুদ্দিন, মোহাম্মদ ইসমাইল, গিয়াস উদ্দিন চৌধুরী, অসীম বড়–য়া, তসলিম হাসান হৃদয়, নারী নেত্রী বুলবুল আক্তার, রিনা বেগম প্রমুখ।

    বক্তারা আরও বলেন, ধর্ষণ কারীদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদ- যেমন দেওয়া হবে তেমনি মিথ্যা মামলা কারীর জন্য মৃত্যুদ-ের বিধান রাখা প্রয়োজন।

  • চীনে কাঁকড়া রপ্তানির দাবিতে দেবহাটায় মানববন্ধন

    দেবহাটা প্রতিনিধি: দেবহাটার সখিপুরে জেলা কাঁকড়া ব্যবসায়ী সমিতির উদ্যাগে চীনে কাঁকড়া রপ্তানীর সুযোগ দেয়ার দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বেলা ১১টায় উপজেলার সাতক্ষীরা- কালিগঞ্জ প্রধান সড়কে সখিপুরস্থ সাতক্ষীরা জেলা কাঁকড়া ব্যবসায়ী সমিতির অফিসের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

    বাংলাদেশের দক্ষিন পশ্চিমাঞ্চলের জেলা সাতক্ষীরা। এ জেলায় মাছ, কাঁকড়া ও কুচে বিদেশে রপ্তানী করে হাজার হাজার কোটি টাকা বৈদেশিক মুদ্রা অর্জন করে বাংলাদেশ। কিন্তু করোনা সংক্রমিত হওয়া ও প্রশাসনিক জটিলতার কারনে ৩ মাসের অধিক সময় ধরে কাঁকড়া রপ্তানি বন্ধ থাকায় এলাকার উৎপাদিত কাঁকড়া চাষী ও ব্যবসায়ীরা চরম বিপাকে। বিশেষ করে চায়নায় কাঁকড়া রপ্তানী বন্ধ থাকার কারনে প্রায় লক্ষাধিক কাঁকড়া চাষী ও ব্যবসায়ী পথে বসার উপক্রম হয়েছে। তাই যাতে অতি শীঘ্রই চায়নায় কাঁকড়া রপ্তানী হয় তার ব্যবস্থা করার জন্য বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

    জেলা কাঁকড়া ব্যবসায়ী সমিতির সাধারন সম্পাদক বিশিষ্ট ব্যবসায়ী সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত মানববন্ধন ও সমাবেশে সহমত পোষন করে বক্তব্য রাখেন দেবহাটা উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও নওয়াপাড়া ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মুজিবর রহমান, সাবেক সাংগঠনিক সম্পাদক ও সখিপুর ইউপি চেয়ারম্যান শেখ ফারুক হোসেন রতন, জেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের আহবায়ক আবু রায়হান তিতু, জেলা কাঁকড়া ব্যবসায়ী সমবায় সমিতির সহ-সভাপতি পরিতোষ কুমার মন্ডল, সহ-সাধারন সম্পাদক বাসুদেব মন্ডল, কোষাধ্যক্ষ ও ইউপি সদস্য পরিতোষ বিশ্বাস, সদস্য গনেশ দাশ, সদস্য আনারুল ইসলাম, সদস্য জিয়াউর রহমান প্রমুখ। মানববন্ধনে কাঁকড়া ব্যবসায়ী সমবায় সমিতির সদস্য ও বিভিন্ন এলাকা থেকে আগত কয়েকশত কাঁকড়া ব্যবসায়ী ও চাষীরা অংশগ্রহণ করেন।

  • সরকারি কর্মকর্তাদের উপর হামলার প্রতিবাদে আশাশুনিতে মানববন্ধন অনুষ্ঠিত

    আশাশুনি ব্যুরো: ঘোড়াঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা সহ দেশের বিভিন্ন স্থানে সরকারি কর্মকর্তাদের উপর হামলার প্রতিবাদে ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে আশাশুনিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আশাশুনি উপজেলার সকল সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের উদ্যোগে বুধবার সকাল ১০টায় উপজেলা পরিষদের সামনের সড়কে উক্ত মানববন্ধন অনুষ্ঠিত হয়।

    মানববন্ধনে উপজেলা নির্বাহী অফিসার মীর আলিফ রেজা, সহকারী কমিশনার (ভূমি) শাহীন সুলতানা, আশাশুনি সরকারি কলেজের অধ্যক্ষ ডঃ মিজানুর রহমান, উপজেলা প্রকৌশলী আক্তার হোসেন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সোহাগ খান, পল্লী দারিদ্র বিমোচন কর্মকর্তা ফিরোজ আহমেদ, যুব উন্নয়ন কর্মকর্তা আজিজুল হক, সমাজ সেবা অফিসার রফিকুল ইসলাম, মহিলা বিষয়ক কর্মকর্তা সাইদুল ইসলাম, পিআইও সোহাগ খান সহ উপজেলায় কর্মরত অন্যান্য সরকারি কর্মকর্তা ও কর্মচারীরা অংশগ্রহণ করেন।

    মানববন্ধনে ঘোড়াঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াহিদা খানম, গণপূর্ত প্রকৌশলী দেলোয়ার হোসেনসহ ডাক্তার, প্রকৌশলী, শিক্ষক ও সকল কর্মকর্তা-কর্মচারীর উপর হত্যার উদ্দেশ্যে হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জ্ঞাপন করা হয় এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি কামনা করা হয়।

  • সুন্দরবনে পর্যটক প্রবেশের পাশ উন্মুক্তের দাবিতে মানববন্ধন

    সিরাজুল ইসলাম, শ্যামনগর: বাংলাদেশের সর্ব বৃহত্তর বন সুন্দরবনে পর্যটক প্রবেশের পাশ উন্মুক্তের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ৮ সেপ্টেম্বর সকাল ১০ টায় বুড়িগোয়ালিনীর আকাশ নীলা ইকো ট্যুরিজম সেন্টারের সামনে সুন্দরবন সুরক্ষা কমিটি সাতক্ষীরা ও সুন্দরবন ম্যানগ্রোভ অপারেটর এ্যাসোসিয়েশনের আয়োজনে বোট মালিক শ্রমিক ও স্থানীয় ব্যাবসায়ীদের নিয় মানববন্ধন অনুষ্ঠিত হয়।

    মানববন্ধনে গাজী সালাহউদ্দিন বাপ্পির সভাপতিত্বে উপস্থিত ছিলেন সুন্দরবন সুরক্ষা কমিটির সদস্য সচিব আহসানুর রহমান রাজিব, শ্যামনগর রিপোর্টার্স ক্লাবের সভাপতি গাজী আল ইমরান, সুন্দরবন প্রেসক্লাবে সাবেক সাধারণ সম্পাদক পিযুষ বাউলিয়া পিন্টু, টুরিস্ট ব্যবসায়ী সোনার বাংলা গুরুপের পরিচালক নাজমুল সাহাদত পলাশ, সাংবাদিক আব্দুল হালিম, হুদা মালী, আনিচুর রহমান,ফজলুল হক, মাছুম বিল্লাহ সহ আরো অনেকে বক্তব্য রাখেন।

    এ সময় বক্তারা বলেন, দেশ-বিদেশের ভ্রমণপিপাসুদের সুন্দরবনে ভ্রমণের জন্য প্রবেশের, দ্রুত পাশ পারমিটের জন্য বন বিভাগের উর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছে।

  • ইউএনও ওয়াহিদা’র উপর হামলার প্রতিবাদে কলারোয়ায় মানববন্ধন

    কামরুল হাসান: কলারোয়ায় জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধা ওমর আলী শেখ ও তাঁর কন্যা উপজেলা নির্বাহী অফিসার ওয়াহিদা খানমের ওপর হামলার প্রতিবাদ ও জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

    মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকালে উপজেলা পরিষদ ও মুক্তিযোদ্ধা সংসদ এর আয়োজনে পৃথক ভাবে যশোর-সাতক্ষীরা মহাসড়কে বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, সরকারি, আধা সরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা ও স্থানীয় নাগরিকবৃন্দ এ মানববন্ধন করেন। মানববন্ধনে দেশবাসীর কাছে ইউএনও ওয়াহিদা খানম ও তাঁর বাবার সুস্থ্যতা কামনায় দোয়া প্রার্থনা করা হয়।

    কলারোয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মৌসুমী জেরীন কান্তার উপস্থিতিতে মানববন্ধনে উপস্থিত ছিলেন কলারোয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু, কলারোয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) বুরহান উদ্দীন, উপজেলা ভাইস চেয়ারম্যান কাজী আসাদুজ্জামান শাহজাদা, উপজেলা মৎস্য কর্মকর্তা রবীন্দ্রনাথ মন্ডল, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডার গোলাম মোস্তফা, বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবদুল হামিদ, সমাজসেবা কর্মকর্তা শেখ ফারুক হোসেন, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোজাফফর উদ্দীন, এলজিইডি কর্মকর্তা নাজিমুল হক, প্রাণি সম্পদ কর্মকর্তা অমল কুমার সরকার, উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা তাহের মাহমুদ সোহাগ, প্রোগ্রাম অফিসার মোতাহার হোসেন প্রমুখ।

  • শ্যামনগরে হত্যা মামলার আসামি লিটনের ফাঁসির দাবিতে মানববন্ধন

    নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরার শ্যামনগর উপজেলার নুরনগরের হত্যা মামলার আসামি শীর্ষ সন্ত্রাসী লিটনের ফাঁসির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল এবং সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২ সেপ্টেম্বর) ইউনিয়ন বাসীর উদ্যোগে সকাল ১০ টায় উপজেলার নুরনগর বাজার যাত্রী ছাউনির সামনে থেকে নুরনগর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে নুরনগর ইউনিয়ন পরিষদ মোড় হয়ে নূরনগর আশালতা মাধ্যমিক বিদ্যালয় থেকে কাঁচা বাজার এসে শেষ হয়। এসময় মানববন্ধনে সহস্রাধিক নারী ও পুরুষের উপস্থিতি লক্ষ্য করা যায়।

    মানববন্ধনে বক্তারা বলেন, খুনি লিটন হত্যার উদ্দেশ্যে একাধিক ব্যাক্তিকে চাকু মেরে এলাকায় আতঙ্ক সৃষ্টি করেছে। তার ভয়ে কেউ টু শব্দ করতে পারে না। খুনির মামলায় হাইকোর্ট থেকে জামিন নিয়ে এক মাসের মধ্যেই তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে নুরনগরের আব্দুল্যাহর ছেলে ফয়সালকে দিন দুপুরে ত্রীমোহনি মোড়ে শত শত লোকের সামনে প্রকাশ্যে হত্যার উদ্দেশ্যে উপর্যপরি চাকুর আঘাত করলে মারাত্মক ভাবে আহত হয়। বর্তমানে ফয়সাল খুলনা আড়াইশ’ বেড এ চিকিৎসাধীন। এছাড়াও একাধিক মামলাসহ মাদক মামলার আসামি শীর্ষ সন্ত্রাসী লিটন। এখনই যদি তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা না হয় তাহলে এলাকার কেউ বাড়ি থাকতে পারবে না তার ভয়ে।

    তারা আরও বলেন, আমরা যারা শীর্ষ সন্ত্রাসী লিটনের বিরুদ্ধে মানববন্ধন করছি, আমাদেরও নিরাপত্তার সংকট হবে যদি তাকে গ্রেফতার করে শাস্তি না দেয়া হয়।

    এ সময় মানববন্ধনে উপস্থিত ছিলেন, নুরনগর ইউনিয়নের ছাত্র লীগের সভাপতি জিএম রেজাউল করিম সাহেব, আব্দুল্যাহ, মুনসুর রহমান, সমাজ সেবক হাফিজুর রহমান, খলিলুর রহমান খলিল, শফিকুল ইসলাম শফি, বাবার আলী গাজী সহ এলাকাবাসী।

  • আশাশুনির আনুলিয়ায় মানববন্ধন অনুষ্ঠিত

    আশাশুনি ব্যুরো: আশাশুনি উপজেলার আনুলিয়ায় ইউপি চেয়ারম্যান আলমগীর আলম লিটনের বিরুদ্ধে ষড়যন্ত্র, অপপ্রচার, দুদকে মামলা ও মিথ্যা সংবাদ সম্মেলনের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৪ আগষ্ট) সকালে ইউনিয়নের বিছট বাজারে উক্ত মানববন্ধন অনুষ্ঠিত হয়।

    ইউনিয়নের সর্বস্তরের জনগণ, জন প্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক, বীর মুক্তিযোদ্ধাদের অংশ গ্রহনে দীর্ঘ মানববন্ধন অনুষ্ঠিত হয়। ৬ নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি মোকছেদ আলী গাজীর সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন, ইউনিয়ন যুবলীগ সভাপতি মেম্বর শওকত হোসেন, ইউনিয়ন আ’লীগ সাংগঠনিক সম্পাদক ইসমত তোহা লিংকন, সাবেক মেম্বর রুহুল আমিন ও আবজালুর রহমান প্রমুখ।

    মানববন্ধনে বক্তারা বলেন, আলমগীর আলম লিটন আনুলিয়া ইউপি চেয়ারম্যান হওয়ার পর থেকে ইউনিয়নকে একটি আদর্শ ইউনিয়নে পরিণত করেছেন। ইউনিয়নের সকল রাস্তা, প্রতিষ্ঠান, বাজার, মসজদি, মন্দির, কবর-শ্মশানের উন্নয়ন করেছেন। এমন কোন প্রতিষ্ঠান নেই যেখনে তিনি উন্নয়ন করেননি। টিআর প্রকল্পের আওতায় শহীদ মিনার, গেইট, সৌর বিদ্যুৎ দৃষ্টিনন্দন প্রকল্পের সফল বাস্তবায়ন করেছেন। ৭৭টি প্রতিষ্ঠানে লক্ষাধিক টাকা করে বরাদ্দ দিয়েছেন। এমন কোন মসজিদ পাওয়া মুশকিল যেখানে লাখ টাকার কম সহায়তা করেছেন। তার উন্নয়নমূলক কর্মকান্ডে ঈর্ষান্বিত হয়ে একটি মহল তার বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে।

    বক্তারা বলেন, মেম্বর শাহাবুদ্দিন তার চাচাত ভাই কালামের রাস্তার পাশের জমি অবৈধ দখল নিয়ে ক্লিনিক করার স্বপ্নে বিভোর হয়ে ঘেরাবেড়া দিতে শুরু করেন। তখন জমির মালিক কালামের পাশে থেকে ইউনিয়ন পরিষদ তার জমি উদ্ধারে ব্যবস্থা নেয়। এতে ক্ষিপ্তি হয়ে শাহাবুদ্দিন নাশকতা মামলার আসামী অপর মেম্বর ইনামুল, ইউনিয়ন কৃষকদল সভাপতি আমান হত্যা মামলার আসামী মোক্তার, ফারুক ও মহিলা মেম্বার খুকুমনি একজোট হয়ে চেয়ারম্যানের বিরুদ্ধে ষড়যন্ত্র ও অপপ্রচার শুরু করেন।

    চেয়ারম্যান লিটনের বিরুদ্ধে তারা ডিসি, ইউএনও, এসপি, ডিআইজ বরাবর একের পর এক মিথ্যা ও ষড়যন্ত্রমূলক অভিযোগ করেছেন। এ পর্যন্ত ৫টি তদন্ত শেষ হয়েছে, কোনটিই সত্য প্রমানিত হয়নি। তখন একই অভিযোগ আদালতে করলে দুদকে দেওয়া হয়েছে। অভিযোগ ফেস করতে চেয়ারম্যান সদা প্রস্তুত। কিন্তু অভিযোগ প্রমানিত না হওয়া পর্যন্ত তাকে দোষি সাব্যস্ত করা, তার বিরুদ্ধে প্রচারপত্র, সংবাদ পত্রে অভিযোগ এবং জনগণকে প্রভাবিত করতে ছলনার আশ্রয় নেয়া জনগণ মেনে নিতে পারে না। তার কোন অবৈধ সম্পদ থাকলে প্রমান করুন, সরকার তা নিয়ে নেবে, এতে তার কোন দুঃখ থাকবেনা। কিন্তু অপপ্রচার করলে ইউনিয়ন আওয়ামীলীগ, ছাত্রলীগ, যুবলীগ, অঙ্গসগযোগি সংগঠনের নেতাকর্মীরা আইন মেনে জবাব দিতে কার্পণ্য করবে না। এব্যাপারে প্রত্যেক ওয়ার্ডে প্রতিরোধ কমিটি গঠন করে, ইউনিয়নের ১৯০০০ ভোটারের ৯০% ভোটার তার পক্ষে একযোগে কাজ করবে বলে ঘোষণা দেয়া হয়।

    বক্তারা বলেন, চেয়ারম্যানের সততার কারনে কর্মসৃজন কর্মসূচির ৯০ জন গরহাজির থাকায় টাকা ফেরৎ দেওয়া হয়েছে, তিনি বহু জমির মালিক, জমির বৈধ আয় এবং স্ত্রীর বেতনের টাকা দিয়েই পারিবারিক কাজকাম ও ঘরবাড়ি নির্মান করেন। তাই ৯ জন মেম্বার তার কাজের সহযোগি হিসাবে ইউনিয়নকে ঢেলে সাজাতে ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছে। তিনি সকল ত্রাণ সামগ্রী ও সরকারি সহায়তা প্রকাশ্যে বিতরণ করেছেন এবং তা ফেসবুকে দিয়ে স্বচ্ছতা প্রমাণ করেছেন। তাই তার বিরুদ্ধে কোনরকম মিথ্যা প্রোপাগ্ন্ডা করলে কাউকে ছাড় দেয়া হবে না।

    মানববন্ধন শেষে একটি র‌্যালী বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে প্রশাসনের প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহনের দাবী জানানো হয়।

  • আশাশুনিতে সম্পত্তি দখল ও মারপিটের ঘটনার প্রতিকারে মানববন্ধন

    নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরার আশাশুনি উপজেলার দরগাহপুর ইউনিয়নের সোনাই গ্রামে পৈত্রিক সম্পত্তি দখল, ভয়ভীতি প্রদর্শন ও পুলিশ কর্তৃক মারপিটের ঘটনার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল (২৬ জুলাই) রবিবার বিকালে সোনাই গ্রামবাসীর আয়োজনে সোনাই সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন রাস্তায় উক্ত মানববন্ধন অনুষ্ঠিত হয়।

    মানবন্ধনে বক্তারা বলেন,“ উপজেলার দরগাহপুর ইউনিয়নের শ্রীধরপুর মৌজার এস,এ- ৩০৬ নং খতিয়ানে ১ একর ৫৯ শতক জমি যার হাল ৩৫২৮ দাগে ০৬ শতক জমি মালিক সোনাই গ্রামের মৃতু নটবর গাইনের পুত্র চিত্ত রঞ্জন গাইন। সোনাই সরকারি প্রাথমিক বিদ্যালয় নির্মানের পূর্বে চিত্তরঞ্জন গাইন একই গ্রামের সতীশ গাইনের পুত্র শিক্ষক গৌরঙ্গ গাইনের সাথে এওয়াজ বদল করে বিদ্যালয়টি নির্মাণ করা হয়। বিদ্যালয় নির্মানের পর চিত্তরঞ্জন গাইনে আরও কিছু জমি সেখানে থেকে যায। উক্ত জমি বের কওে ভোগ দখল করতে চাইলে গৌরাঙ্গ গাইন গং জমিটি অবৈধ ভোগদখলের পায়তার করে। এ ব্যাপারে চিত্তরঞ্জন গাইন বাদী হয়ে আশাশুনি থানায় একটি অভিযোগ দায়ের করে।

    অভিযোগের ভিত্তিতে এলাকায় শান্তি শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে এ,এস,আই কবির হোসেন বিষয়টি নিয়ে থানায় একটি সালীশি বৈঠক ডাকেন। বৈঠকে বিষয়টি সেসময় আপাতত: নিরসন না হওয়ায় উভয়পক্ষ ফিরে যান। জমিজমা সংক্রান্ত বিষয়ে চিত্তরঞ্জন গাইন গত ১৩ জুলাই তারিখে থানায় ৫৬০ নং একটি সাধারণ ডায়েরীও করে।

    বক্তারা অভিযোগ করে বলেন, এর পর গত ২৭ জুন বেলা ১১টার সময় এ,এস,আই কবির সঙ্গীয় ফোর্স নিয়ে সরেজমিনে যান। এক পর্যায়ে তিনি অভিযোগকারীর পুত্র বধূ মানি রানী গাইন, স্ত্রী সুশিলা গাইনকে মারপিট করে। এ সময় অভিযোগকারী চিত্তরঞ্জন গাইন এবং তার পরিবারের সদস্য বিবেকানন্দ গাইন, জগবন্ধু গাইন, বাবু গাইন, হরিদাশ গাইন, কার্ত্তিক গাইনকে মারপিটের উদ্দেশ্যে তাড়িয়ে নিয়ে যায়। বিষয়টি উপজেলা পরিষদ চেয়ারম্যান এ,বি,এম মোস্তকিমকেও অবহিত করা হয় বলে বক্তারা তাদের বক্তব্যে উল্লেখ করেন।

    বক্তারা অবিলম্বে জমি জবরদখলকারী গৌরাঙ্গ গাইন গং দের হাত থেকে পৈত্রিক সম্পত্তি ফিরে পেতে এবং পুলিশী মারপিটের ঘটনার সুষ্ঠ বিচারের দাবী জানিয়ে প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তাদের আশু হস্তক্ষেপ কামনা করেন।

    মানববন্ধনে বক্তব্য রাখেন সোনাই সরকারি প্রাথমিকি বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি কৃষ্ণপদ মন্ডল, অভিভাবক সদস্য কার্ত্তিক চন্দ্র মন্ডল ও মানী রানী গাইন। এ সময় আওয়ামীলীগের উপজেলা কাউন্সিলর চিত্ত রঞ্জন সরকার, প্রাইভেট শিক্ষক দুলাল চন্দ্র মন্ডল, সমাজ সেবক গহর আলী সহ আরো অসংখ্য গ্রামবাসী উপস্থিত ছিলেন।

    এ ব্যাপারে এএসআই কবীরের সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে থানায় না পেয়ে তার বক্তব্য নেয়া সম্ভব হয়নি।

  • আশাশুনিতে সিএইচসিপিদের চাকুরী স্থায়ীকরনের দাবীতে মানববন্ধন

    আশাশুনি ব্যুরো: আশাশুনিতে কমিউনিটি ক্লিনিকে কর্মরত সিএইচসিপিদের চাকুরী স্থায়ীকরণসহ ৪ দফা দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বেলা ১১ টার দিকে আশাশুনি স্বাস্থ্য কমপ্লেক্সের সামনের সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

    আশাশুনি উপজেলা সিএইচসিপি এ্যাসোসিয়েশানের আয়োজনে “শেখ হাসিনার অবদান কমিউনিটি ক্লিনিক বাঁচায় প্রাণ” শ্লোগানকে সামনে রেখে মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন, বজলুর রহমান বাবু, স ম সেলিম রেজা, সাইফুজ্জামান সাগর, সাইদুল বাশার, স্মৃতি রানী দাস, ফারজানা আক্তার, তরিকুল ইসলাম, রবিউল ইসলাম, শেখ আলীমুন রাজীব, আশরাফ হোসেন, সেলিনা খাতুন, সোহেলী সুলতানা, অমিত সরকার, বাসুদেব কুমার মন্ডল, আছাফুজ্জামান, হরিদাস অধিকারী, দেবব্রত বাছাড়, তানিয়া ইয়াসমিন, তানিয়া রহমান, আবু রায়হান, আলীমুদ্দীন, ফিরোজ আহমেদ, অলোকা রানী, অনামিকা সরকার, রবিন্দ্র নাথ, মোজাম্মেল হক, কল্পনা খাতুন, রবিউল ইসলাম, আইয়ুব আলী প্রমুখ।

    উপজেলার ৩৮টি কমিউনিটি ক্লিনিকে কর্মরত সিএইচসিপিদের অংশ গ্রহনে মানববন্ধনে বক্তারা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আকুল আবেদন জানিয়ে বলেন, ২০১৩, ২০১৪, ২০১৬ ও ২০১৯ সালে রাজস্বকরণের চিঠি দিলেও তা বাস্তবায়িত হয়নি। ২০১৫ সালে তাদের চাকুরী রাজস্ব করণের জন্য মাহামান্য হাইকোর্টে রীট করা হলে বিজ্ঞ আদালত সিএইচসিপিদের পক্ষে রায় প্রদান করেন, কিন্তু এখনো তা বাস্তবায়িত হয়নি। তারা অবিলম্বে তাদের চাকরী স্থায়ীকরণের পাশাপাশি চাকুরীর শুরু থেকে ইনক্রিমেন্ট দেওয়া, ১১ তম গ্রেড দেওয়া, পদোন্নতির ব্যবস্থা করা ও প্রবৃদ্ধি ফান্ডের ব্যবস্থা করার জোর দাবি জানান।

  • সাতক্ষীরায় করোনা টেস্টের পিসিআর ল্যাব স্থাপনের দাবিতে মানববন্ধন

    নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরায় করোনা ভাইরাসের নমুনা পরীক্ষার পিসিআর ল্যাব স্থাপনের দাবিতে মানববন্ধন কর্মসুচি পালিত হয়েছে। সোমবার সকাল ১০টায় সাতক্ষীরা শহরের পাকাপুলের উপর সাতক্ষীরা সচেতন নাগরিক সমাজের ব্যান্যারে এ কর্মসুচি পালিত হয়।

    সাতক্ষীরা নাগরিক আন্দোলন মঞ্চের সাধারণ সম্পাদক হাফিজুর রহমান মাসুমের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ সাতক্ষীরা জেলা শাখার সাধারণ সম্পাদক স্বপন কুমার শীল, নাগরিক আন্দোলন মঞ্চের যুগ্ম সম্পাদক অধ্যক্ষ শিবপদ গাইন, সিপিবি’র সাতক্ষীরা জেলা শাখার সম্পাদক মশিউর রহমান পলাশ, শেখ রাসেল শিশু কিশোর পরিষদের সভাপতি রাশেদুজ্জামান রাশি, পৌর শাখার সভাপতি নূরুল হক, নাগরিক আন্দোলন মঞ্চের যুগ্ম সম্পাদক রওনক বাসার, প্রথম আলো বন্ধু সভার সভাপতি জাহিদা জাহান মৌ, সহ-সভাপতি আবুল হোসেন, গ্রাম ডাক্তার শফিকুল ইসলাম প্রমুখ।

    বক্তারা বলেন, সাতক্ষীরার করোনা পরিস্থিতি ক্রমশঃ ভয়াবহ আকার ধারণ করছে। খুলনা পিসিআর ল্যাব এবং যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জিনোম সেন্টারে নমুনা পরীক্ষার চাপ বেশি থাকায় সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে মাঝে মাঝে নমুনা সংগ্রহ বন্ধ রাখতে হচ্ছে। এমতাবস্থায় সাতক্ষীর মেডিকেল কলেজ হাসপাতালে পিসিআর ল্যাব স্থাপন জরুরী হয়ে পড়েছে। বক্তারা এ সময় সাতক্ষীরায় পিসিআর ল্যাব স্থাপনের জন্য স্বাস্থ্যমন্ত্রী ও প্রধানমন্ত্রীর দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন।