Tag: মতবিনিময় সভা

  • আশাশুনির মানুষকে নিঃস্বার্থভাবে সেবা দিতে চাই- ওসি গোলাম কবীর

    মাসুদুর রহমান মাসুদ: সমাজের অসহায়, দুঃস্থ, সুবিধাবঞ্চিত মানুষেরা যাতে কোন রকম হয়রানীর শিকার না হয় সেজন্য আমাদের সবাইকে সচেতন থাকা দরকার। ওসির দায়িত্ব পেয়ে গত তিন মাস আগে আমি এই থানায় যোগদান করি। যোগদানের পর সাতক্ষীরা পুলিশ সুপার মুস্তাফিজুর রহমান স্যারের দিক নির্দেশনায় সকল অপরাধ নির্মূলের চেষ্টা অব্যাহত রেখেছি। সেবা পরম ধর্ম। আর পুলিশের ব্রত হচ্ছে সেবা। তাই আইনশৃঙ্খলা রক্ষায় কার্যকরী ব্যবস্থা গ্রহনের পাশাপাশি আশাশুনির সুবিধা বঞ্চিত অসহায় মানুষকে আমি নিঃস্বার্থভাবে সেবা দিতে চাই। আশাশুনি প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভায় উক্ত কথা বলেন আশাশুনি থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ গোলাম কবীর।

    তিনি বলেন, কেউ কারো বিরুদ্ধে মামলা দিতে আসলে আইনত আমি তা নিতে বাধ্য। তবুও সুযোগ সন্ধানী দুষ্ট লোকের কারনে কেউ যেন প্রতারনার শিকার না হয়, থানায় এসে কেউ যেন হয়রানি না হয়, ভূয়া-প্রতারনামূলক মামলার কারনে কেউ যেন ক্ষতিগ্রস্থ না হয় সেজন্য আমি প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছি। থানায় মামলা, অভিযোগ ও জিডি করতে কোনো টাকা লাগবে না। থানায় অভিযোগ দিতে আসলে আমার জন্য কাউকে অপেক্ষা করা লাগবে না, ডিউটি অফিসারের সাথে কথা বলেও অভিযোগ দেয়া যাবে। তদন্ত সাপেক্ষে ঘটনা সত্য হলে মামলা হবে, কিন্তু অযথা কারো বিরুদ্ধে প্রতিহিংসামূলক মামলা দায়েরের কোন সুযোগ নেই।

    প্রেসক্লাব সভাপতি জি,এম আল ফারুক এর সভাপতিত্বে আশাশুনি প্রেসক্লাব কার্যালয়ে অনুষ্ঠিত মতবিনিময় সভায় ওসি গোলাম কবির আরও বলেন, আমাদের সবাইকে আমাদের সন্তানদের দিকে খেয়াল রাখতে হবে। মাদক, জুয়া ও নেশা জাতীয় দ্রব্যের আসক্তি থেকে তাদেরকে দুরে রাখতে হবে। সস্তানদেরকে ধর্মীয় মূল্যবোধ ও নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে। তারা কখন কোথায় যায়, কি করে সে বিষয়ে খোঁজ-খবর রাখতে হবে। তাহলে আমাদের সন্তানরা যেমন মানুষের মতো মানুষ হয়ে গড়ে উঠবে তেমনি সমাজের অপরাধ প্রবনতাও কমে যাবে।

    তিনি বলেন, সাংবাদিকরা মানুষের চক্ষু খুলে দেয় এবং সমাজের মানুষদেরকে ন্যায়-অন্যায়ের ব্যাপারে উপলব্ধি সৃষ্টি করিয়ে সমাজকে এগিয়ে নিতে সহায়তা করে থাকে। তাই পেশাগত দায়িত্ব পালনের ক্ষেত্রে তিনি সাংবাদিকদেরকে পুলিশের পাশে থেকে সহযোগিতা করার আহবান জানান।

    বৃহস্পতিবার সকালে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রেসক্লাবের সাবেক সভাপতি জি, এম মুজিবুর রহমান, আহসান হাবিব, সহ সভাপতি আলি নেওয়াজ, আব্দুল আলিম, সাধারন সম্পাদক সমির রায়, যুগ্ন সাধারন সম্পাদক মাসুদুর রহমান মাসুদ, সাংগঠনিক সম্পাদক এস,কে হাসান, সদস্য ফায়জুল কবীর, গোলাম মোস্তফা, সোহরাব হোসেন প্রমুখ বক্তব্য রাখেন।

    এ সময় প্রেস ক্লাবের দপ্তর সম্পাদক আকাশ হোসেন, কোষাধ্যক্ষ শাহাদাৎ হোসেন টিটোল, ক্রীড়া সম্পাদক বুরহান উদ্দীন বুলু, প্রচার সম্পাদক বাহবুল হাসনাইন সহ প্রেস ক্লাবের কার্যনির্বাহী সদস্য ও সাধারণ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

  • কলারোয়ায় শিশু পাচার প্রতিরোধে করণীয় শীর্ষক মতবিনিময় সভা

    কলারোয়া প্রতিনিধি: কলারোয়ায় শিশু পাচার প্রতিরোধ ও সুরক্ষা এবং কোভিট-১৯ পরিস্থিতিতে করনীয় বিষয়ে পৌরসভার সদস্যদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৬ আগস্ট) বেসরকারি উন্নয়ন সংস্থা ইনসিডিন বাংলাদেশ’র আয়োজনে কলারোয়া পৌরসভা অডিটোরিয়ামে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

    বক্তারা-শিশু পাচার, পাচারের ধরণ, শিশু পাচার পরিস্থিতি, পাচারের কৌশল, পাচারের উদ্দেশ্য ও এর ফলে কি ঘটে, বাল্য বিবাহ, শেষ পরিণতি, পাচার প্রতিরোধে সুপারিশ, শিশু সুরক্ষা, কোভিট-১৯ পরিস্থিতিতে করণীয় ইত্যাদি বিষয়ে আলোচনা করেন। একই সাথে পৌরসভার সদস্যদের মাধ্যমে পাচারের কুফল ও প্রতিরোধে করণীয় নিয়ে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে গুরুত্বারোপ করা হয়।

    অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলারোয়া পৌর প্রেসক্লাবের সভাপতি জুলফিকার আলী। প্রধান অতিথি ছিলেন- পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র প্রধান শিক্ষক মনিরুজ্জামান বুলবুল। ইনসিডিন বাংলাদেশের সাতক্ষীরা জেলা প্রতিনিধি ও প্রোগ্রাম অফিসার সাকিবুর রহমানের সঞ্চালনায় মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন পৌরসভার প্যানেল মেয়র শেখ জামিল হোসেন ও ফারহানা হোসেন, পৌরসচিব তুষার কান্তি দাস, সিনিয়র সহকারী প্রকৌশলী ওয়াজিহুর রহমান, পৌর কাউন্সিলর মেজবাহ উদ্দিন লিলু, রফিকুল ইসলাম, আকিমুদ্দীন আকি, লুৎফুন নেছা লুতু, আলফাজ উদ্দিন, শেখ ইমাদুল ইসলাম, মফিজুল হক, পাবলিক ইনস্টিটিউটের সভাতি বিশিষ্ট ব্যবসায়ী শেখ শহিদুল ইসলাম, ফ্রেন্ডস স্পোর্টিং ক্লাবের সভাপতি আবদুর রশিদ কচি, সাংবাদিক এসএম ফারুক হোসেন, শিশু শিক্ষার্থী মাহি আল হাসান মাহি, সামিয়া রহমান অনন্যা প্রমুখ।

  • আশাশুনিতে বিজ্ঞান শিক্ষায় উৎসাহ সৃষ্টিতে করনীয় শীর্ষক মতবিনিময় সভা

    আশাশুনি ব্যুরো: আশাশুনির বদরতলায় সরকারি কর্মকর্তা, শিক্ষক, জনপ্রতিনিধি, সাংবাদিক, উন্নয়ণকর্মী, ছাত্র-ছাত্রী, অভিভাবকদের নিয়ে জনসাধারণের অনলাইনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৪ আগষ্ট) সকালে মৌমাছি সংস্থার প্রধান কার্যালয়ে এ সভার আয়োজন করা হয়।

    বিজ্ঞান শিক্ষার উৎসাহ সৃষ্টির লক্ষ্যে আমাদের করনীয় শীর্ষক অনলাইন মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন মহিষাডাঙ্গা কলেজ অধ্যক্ষ আক্তারুল আলম। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সহযোগিতায় এবং মৌমাছি বিজ্ঞান ক্লাবের বাস্তবায়নে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসাবে যুক্ত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মীর আলিফ রেজা। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান অসীম বরণ চক্রবর্তী, বাগেরহাটের উদয়ণ বাংলাদেশের নির্বাহী পরিচালক শেখ আসাদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার হাসানুজ্জামান, মৌমাছি বিজ্ঞান ক্লাবের সভাপতি মানিক চন্দ্র বাছাড়, মুকুল ইসলাম প্রমুখ।

    শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন, শাহরীন সুলতানা সুরভী ও গীতা পাঠ করেন কাকুলী মন্ডল। জুম মিটিং সঞ্চলনা করেন মৌমাছি বিজ্ঞান ক্লাবের নির্বাহী পরিচালক সুশান্ত মল্লিক।

  • দুর্গোৎসব উদযাপন উপলক্ষে আশাশুনিতে মতবিনিময় সভা

    আশাশুনি ব্যুরো: আসন্ন শারদীয় দুর্গোৎসব উদযাপন উপলক্ষে আইন-শৃঙ্খলা সুন্দর রাখতে আশাশুনিতে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পূজা উদযাপন পরিষদের আয়োজনে গতকাল শুক্রবার সকালে আশাশুনি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি নীলকন্ঠ সোম।

    প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আশাশুনি উপজেলা পরিষদ চেয়ারম্যান এবিএম মোস্তাকিম। বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান অসীম বরণ চক্রবর্তী, থানা অফিসার ইনচার্জ গোলাম কবির।

    উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক রনজিত বৈদ্যর পরিচালনায় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ সভাপতি অধ্যাপক সুবোধ চক্রবর্তী, পূজা উদযাপন পরিষদ নেতা সাবেক শিক্ষক কালিপদ রায় ও প্রভাষক হিরুলাল সরকার প্রমূখ। অনুষ্ঠানে সাবেক স্বাস্থ্যমন্ত্রী অধ্যাপক ডঃ আ ফ ম রুহুল হক এমপি’র সহধর্মিনী ইলা হকের মৃত্যুতে এক মিনিট নীরবতা পালন করা হয়।

  • সাতক্ষীরায় কোভিড-১৯ চিকিৎসায় নিয়োজিত ডাক্তার ও সংশ্লিষ্টদের সাথে মতবিনিময় সভা

    নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে কোভিড-১৯ চিকিৎসায় নিয়োজিত ডাক্তার ও সংশ্লিষ্টদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসনের আয়োজনে শনিবার দুপুরে মেডিকেল কলেজ হাসপাতাল মিলনায়তনে উক্ত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাতক্ষীরা-১ তালা-কলারোয়া আসনের সংসদ সদস্য এ্যাড. মুস্তফা লুৎফুল¬াহ।

    সাতক্ষীরা মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডাঃ কাজী হাবিবুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব জনাব ইউসুফ হারুন। এ সময় সেখানে আরো উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক এসএম মোস্তফা কামাল, অতিরিক্ত পুলিশ সুপার (সদর) জিয়াউর রহমানসহ মেডিকেল কলেজের চিকিৎসক, নার্সসহ জেলা প্রশাসনের উচ্চ পদস্থ কর্মকর্তাবৃন্দ।

    বক্তারা এ সময়, জেলার ডেডিকেটেড করোনা হাসপাতালের জন্য হাই ফ্লো ন্যাসাল ক্যানুলা, আরটি পিসিআর ল্যাব স্থাপন, পর্যাপ্ত চিকিৎসা সুরক্ষা সামগ্রী নিশ্চিত করার বিষয়ে ফলপ্রসু আলেকপাত করেন। এছাড়া চিকৎসক ও নার্স সংকট দূরীকরণে আরো চিকিৎ্সক ও নার্স পদায়নের বিষয়ে নিয়ে আলোচনা করেন তারা।

  • আলাইপুর হাফিজিয়া মাদরাসা ও এতিমখানার উন্নয়নকল্পে মতবিনিময় সভা

    কামরুল হাসান: কলারোয়ার আলাইপুর খানপাড়া হাফিজিয়া মাদরাসা ও এতিমখানার উন্নয়নকল্পে সামাজিক দূরত্ব বজায় রেখে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে উপজেলার কয়লা ইউনিয়নের আলাইপুর খানপাড়া জামে মসজিদে ওই সভা অনুষ্ঠিত হয়।

    সভায় ডালিম খানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কয়লা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ ইমরান হোসেন।

    সভায় আরও উপস্থিত ছিলেন আতিয়ার মোড়ল, মাওলানা আবুল কাশেম, আব্দুল কাদের, মাওলানা নজরুল ইসলাম, মাহবুবুর বিশ্বাস, মুনছুর আলী, শেখ সোহেল, শেখ ইকরামুল, শেখ নাজমুল হোসেন, জাকির হোসেন, আহসান খান, অপুখানসহ আলাইপুর, রায়টা, ঢ্যাপা আগুনপুর গ্রামবাসী।

  • কলারোয়ায় স্বেচ্ছাসেবী সংগঠন ‘সেবা’র মতবিনিময় সভা

    কলারোয়া প্রতিনিধি: কলারোয়ায় অরাজনৈতিক স্বেচ্ছাসেবি সংগঠন সেবার আয়োজনে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে কলারোয়া উপজেলা পরিষদ অডিটোরিয়ামে সেবার উপদেষ্টা শেখ কামাল রেজার সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন তালা-কলারোয়ার সংসদ সদস্য অ্যাডঃ মুস্তফা লুৎফুল্লাহ।

    সভায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও সেবার পৃষ্ঠপোষক আমিনুল ইসলাম লাল্টু, উপজেলা নির্বাহী কর্মকর্তা মৌসুমী জেরীন কান্তা, কলারোয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার জিয়াউর রহমান।

    এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন করোনা ভাইরাসে আক্রন্তমৃত ব্যক্তির লাশ দাফন ইউনিটের দলনেতা উপজেলা মসজিদের খতিব মুফতি মতিউর রহমান, সেবার সদস্য সচিব মিজানুর রহমান, মাষ্টার আব্দুল্লাাহ আল মামুন, সেবার লাশ দাফন করনো ইউনিটের সদস্য সাংবাদিক আরিফুল হক চৌধুরী, মাষ্টার অনুপ কুমার সহ সেবার সদস্যবৃন্দ।

    এ সময় মৃত ব্যক্তির লাশ দাফনের জন্য সেবার পক্ষ থেকে কিছু দাবি লিখিত আকারে উপজেলা প্রশাসনের কাছে হস্তান্তর করা হয়।মতবিনিময় শেষ উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পিপিই, হ্যান্ড সানেটাইজার, মাস্ক দেওয়া হয়। সমগ্র অনুষ্টানটি পরিচালনা করেন সেবার আহবায়ক মাষ্টার শেখ সাহাজাহান আলী শাহিন।

  • তালায় শিশু পাচার প্রতিরোধ ও কোভিড-১৯ বিষয়ে মতবিনিময় সভা

    তালা প্রতিনিধি: সাতক্ষীরার তালায় শিশু পাচার প্রতিরোধ ও সুরক্ষায় এবং জেন্ডার ভিত্তিক সহিংসতা নিরসনে স্থানীয় যুব সংগঠন/ক্লাব সদস্যদের সম্পৃক্তকরন ও কোভিড-১৯ বিষয়ে উপজেলা পর্যায়ে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

    মঙ্গলবার (০৮ জুন) উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন তালা উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাজমুন নাহার। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইকবাল হোসেন।

    বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা হাসপাতালের মেডিকেল অফিসার ডাক্তার শাহরিয়ার আল-মেহেদী, ইনসিডিন বাংলাদেশ এর প্রতিনিধি সাকিবুর রহমান সাকিব, যাযযায়দিনের তালা উপজেলা প্রতিনিধি সাংবাদিক মোঃ মামুন রেজা, জেন্ডার প্রমোটার বিউটি আক্তার, নাজমুল হোসেন, অপর্না, সংগীত শিল্পি ইন্দ্রজিৎ কুমার সরকার, তপতি চক্রবর্তি, স্মুতিরানী মন্ডল প্রমুখ।

  • কলারোয়ায় করোনা প্রতিরোধ কমিটি ও ব্যবসায়ী প্রতিনিধিদের মতবিনিময় সভা

    নিজস্ব প্রতিবেদক: সাম্প্রতিক সরকারি নির্দেশনা বাস্তবায়নে করনীয় নির্ধারণে কলারোয়া উপজেলা করোনা প্রতিরোধ কমিটি ও ব্যবসায়ী প্রতিনিধিদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১০মে) দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে ওই সভা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ সরকারের মন্ত্রিপরিষদ বিভাগ কর্তৃক প্রেরিত এক নির্দেশনায় ১০ মে ২০২০ তারিখ হতে শর্তাদির মধ্যে প্রযোজ্য বিষয়াদি বিবেচনা করে দেশের বিভিন্ন জেলা উপজেলা সমুহে আভ্যন্তরীন ভাবে ব্যবসা বানিজ্য দোকান পাট,  শপিংমলসহ অন্যান্য কার্যাবলী খুলে দেওয়ার যে নির্দেশনা দেয়া হয়েছে সেই  বিষয়ে সামাজিক দূরত্ব বজায় রেখে কিভাবে তা নিয়ন্ত্রণ করা যায় তা নির্ধারণ  করতে ওই মতবিনিময় সভার আয়োজন করে কলারোয়া উপজেলা প্রশাসন।

    কলারোয়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আরএম সেলিম শাহনেওয়াজের  সভাপতিত্বে ও সঞ্চালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা  চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু।

    উপস্থিত ছিলেন উপজেলা করোনা প্রতিরোধ কমিটির সদস্য- থানার অফিসার ইনচার্জ  (ওসি) শেখ মুনীর-উল-গীয়াস, পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র প্রধান শিক্ষক  মনিরুজ্জামান বুলবুল, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা  (ইউএইচ এন্ড এফপিও) ডাক্তার জিয়াউর রহমান, সমাজসেবা কর্মকর্তা শেখ ফারুক  হোসেন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সুলতানা জাহান, ব্যবসায়ী  প্রতিনিধিদের মধ্যে কলারোয়া বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক উপজেলা  আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলিমুর রহমান, সহ.সভাপতি আশফাকুর রহমান সোহল  প্রমুখ।

    আলোচনার একপর্যায়ে কলারোয়া থানার ওসি শেখ মুনীর-উল-গীয়াস বলেন- ‘করোনা  যুদ্ধের সম্মুখ যোদ্ধা হিসাবে বাংলাদেশ পুলিশের প্রায় দেড় হাজার পুলিশ  সদস্য করোনা আক্রান্ত হয়েছে। কয়েকজন মারাও গেছেন। তারপরও পুলিশবাহিনী  থেমে নাই। রাতদিন তারা অক্লান্ত পরিশ্রম করে চলেছেন। এর মধ্যে করোনার  কারণে মানুষ গৃহবন্দী হওয়ার ফলে কাজ না থাকায় পারিবারিক দ্বদ্ব ও জমিজমা  নিয়ে দ্বদ্ব চরম আকার ধারণ করেছে। এত কিছু সামাল দিতে আজ আমরা অনেক  ক্লান্ত। তাই নতুন করে দোকান পাট খুলে গেলে শুধু পুলিশের উপর নির্ভর  করলে হবে না। সকলকে দায়িত্ব নিয়ে এগিয়ে আসতে হবে। আইন শৃঙ্খলা বাহিনীর  পাশাপাশি উপজেলার সব বাজার গুলোতে স্বেচ্ছাসেবক নিয়োগ দিতে হবে।’

    ইউএনও সেলিম শাহনেওয়াজ বলেন- ‘বাজার নিয়ন্ত্রণে স্বেচ্ছাসেবক নিয়োগের সব  ব্যয়ভার বহন করবে বাজার কমিটির তত্বাবধানে বাজারের সাধারণ ব্যবসায়ীরা।’

    উপজেলা চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু বলেন- ‘সরকার দেশের উন্নয়নের কথা  মাথায় রেখে এই উদ্যোগ নিয়েছে। আমরা উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসন,  পৌরসভা, বাজার পরিচালনা কমিটি এবং সাধারণ ব্যবসায়ীদের সাথে নিয়ে সম্মিলিত  প্রচেষ্টায় তা নিয়ন্ত্রণ করবো ইনশাল্লাহ।’

  • সাতক্ষীরায় নিরাপদ আম বাজারজাতকরণ বিষয়ক মতবিনিময় সভা

    সাতক্ষীরায় করোনা পরিস্থিতিতে নিরাপদ আম বাজারজাতকরণ বিষয়ক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় আগামী ৩১ মে থেকে হিমসাগর, ৭ জুন ল্যাংড়া ও ১৫ জুন থেকে আম্রপালি আম ভাঙা ও বাজারজাত করণের সিদ্ধান্ত নেওয়া হয়। এছাড়া কোন বাগানের আম যদি আগে পাকে, তবে সংশ্লিষ্ট উপসহকারী কর্মকর্তাকে জানালে তিনি বাগান পরিদর্শন করে অগ্রিম আম ভাঙার সিদ্ধান্ত দেবেন।

    সোমবার সাতক্ষীরা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এই সভা অনুষ্ঠিত হয়।

    সভায় সাতক্ষীরা জেলা প্রশাসক এসএম মোস্তফা কামালের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।

    আরও বক্তব্য রাখেন সদর উপজেলা চেয়ারম্যান আসাদুজ্জামান বাবু, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক নুরুল ইসলামসহ কৃষি বিভাগের কর্মকর্তা ও আম চাষীবৃন্দ।

    সভায় সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি প্রধান অতিথির বক্তব্যে বলেন, চাষীই মূল শক্তি। চাষীরাই দেশের প্রাণ। তাদের রক্ষা করেই সব সিদ্ধান্ত নিতে হবে। তবে, অবশ্যই উৎপাদিত আমের গুণাগুণ রক্ষা করে।

    জেলা প্রশাসক এসএম মোস্তফা কামাল বলেন, সাতক্ষীরার আমের সুনাম রয়েছে। এই সুনাম ও ঐতিহ্য ধরে রাখতে ব্যবসায়ী ও ফল চাষীদের নিয়ে নিরাপদ আম বাজারজাতকরণের উদ্যোগ নেওয়া হয়েছে। এজন্য সকলকেই সহযোগিতার মনোভাব নিয়ে কাজ করতে হবে।  প্রেস বিজ্ঞপ্তি: