Tag: পরিদর্শন

  • শীঘ্রই ক্ষতিগ্রস্থ এলাকায় স্থায়ী বাঁধ নির্মাণ কাজ শুরু হবে- রুহুল হক এমপি

    মাসুদুর রহমান মাসুদ: ঘূর্নিঝড় আম্পান ও আম্পান পরবর্তী সময়ে পানি উন্নয়ন বোর্ডের বেড়িবাঁধ ভেঙে প্লাবিত এলাকায় খুব শীঘ্রই স্থায়ী ও মজবুত বেড়িবাঁধ নির্মাণ কাজ শুরু হবে। গত কয়েক মাস ধরে মন্ত্রী, প্রধানমন্ত্রীর দপ্তর, পানি উন্নয়ন বোর্ডের দপ্তর সহ সকল পর্যায়ের নের্তৃবৃন্দের সাথে কথা বলে যতো তাড়াতাড়ি সম্ভব অসহায় মানুষের দুঃখ দূর্দশা দূর করার জন্য চেষ্টা করে যাচ্ছি। কি অসুবিধা আছে সেগুলো স্বচক্ষে দেখার জন্য আমি এখানে এসেছি। আমি অত্যন্ত দুঃখিত যে আমরা এতোদিন চেষ্টা করেও বাঁধ বাঁধতে পারিনি। আমরা সেনাবাহিনীকে নিয়োগ করেছিলাম, কিন্তু তারা বর্তমান সময়ের প্রেক্ষাপটে বেশি পানি থাকায় বাঁধ বাঁধতে পারেনি। যতো তাড়াতাড়ি সম্ভব এই বাঁধ হবে। এজন্য নতুন করে অর্থ বরাদ্ধ, নতুন ডিজাইন সবই হয়ে গেছে। আমি আশা করি জননেত্রী শেখ হাসিনার প্রত্যক্ষ তত্ত্বাবধানে, এলাকার নেতৃবৃন্দের সহযোগিতায় এখানকার বাঁধ অতি দ্রুত হয়ে যাবে।

    শনিবার (১৯ সেপ্টেম্বর) সকাল থেকে আশাশুনি উপজেলার নদী রক্ষা বাঁধ ভেঙে প্লাবিত প্রতাপনগর, শ্রীউলা ও আশাশুনি সদরে আংশিক এলাকা পরিদর্শনকালে উপরোক্ত কথাগুলো বলেন সাবেক স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, সাতক্ষীরা-০৩ আসনের জাতীয় সংসদ সদস্য অধ্যাপক ডাঃ আফম রুহুল হক এমপি।

    তিনি বলেন, সাতক্ষীরা জেলার নদী ভাঙ্গন এলাকার মানুষের মানবেতর জীবন যাপনের বিষয়ে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা পর্যন্ত অবহিত আছেন। আমি প্রতিটি মুহূর্তে পানি উন্নয়ন বোর্ড সহ সংশ্লিষ্ট উর্ধতন কর্মকর্তাদের সাথে যোগাযোগ রেখেছি। আমাকে আশ্বস্থ করা হয়েছে যে এক মাসের মধ্যে ভাঙন কবলিত এলাকার সব সজায়গায় স্থায়ী ও মজবুত বেড়িবাঁধ নির্মাণ কাজ শুরু করা হবে।

    তিনি আরও বলেন, সাতক্ষীরা জেলার ঝুঁকিপূর্ণ বেড়িবাঁধ নির্মাণে দুই হাজার কোটি টাকা বরাদ্ধ আসছে। আমার বিশ্বাস ওই পরিমাণ টাকার কাজ হলে আমাদেরকে ভবিষ্যতে এরকম দুঃসময়ের মুখোমুখি হতে হবে না।

    প্রতাপনগর ইউনিয়নের বিভিন্ন এলাকা পরিদর্শন শেষে ইউনিয়নের অসহায় মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন তিনি। বিভিন্ন এলাকা পরিদর্শনের একপর্যায়ে এপিএস কলেজ পরিদর্শনে যান অধ্যাপক ডাঃ আফম রুহুল হক এমপি। এ সময় কলেজ কর্তৃপক্ষের সঙ্গে কলেজ সংক্রান্ত বিষয়ে সংক্ষিপ্ত মতবিনিময় করেন তিনি।

    পরিদর্শনকালে তার সফরসঙ্গী ও অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা পানি উন্নয়ন বোর্ড-২ এর নির্বহী কর্মকর্তা সুধাংশু সরকার, আশাশুনি উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর আলিফ রেজা, থানা অফিসার ইনচার্জ মোহাম্মাদ মোহাম্মদ গোলাম কবির, উপজেলা আ’লীগের সহ-সভাপতি মোল্যা রফিকুল ইসলাম ও নীল কন্ঠ সোম, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক শম্ভুজিত মন্ডল, উপজেলা ভাইস চেয়ারম্যান অসীম বরণ চক্রবর্তী, প্রতাপনগর ইউপি চেয়ারম্যান শেখ জাকির হোসেন, আনুলিয়া ইউপি চেয়ারম্যান আলমগীর আলম লিটন, শ্রীউলা ইউপি চেয়ারম্যান আবু হেনা সাকিল, আশাশুনি সদর ইউনিয়নের চেয়ারম্যান স ম সেলিম রেজা মিলন, উপজেলা শ্রমিকলীগ সভাপতি ঢালী সামছুল আলম, উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি এসএম সাহেব আলী, উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক রনজিত বৈদ্য, প্রভাষক দীপঙ্কর বাছাড় দীপু, আওয়ামী লীগ নেতা আসাদুজ্জামান আশু, আরিফুল ইসলাম, মৃণাল কান্তি মন্ডল, সিরাজুল ইসলাম সহ কালিগঞ্জ ও দেবহাটা উপজেলার আওয়ামী লীগের নেতৃবৃন্দ।

  • জমি বিরোধ নিষ্পত্তি করতে শ্যামনগর আ’লীগ নেতার ঘটনাস্থল পরিদর্শন

    নিজস্ব প্রতিবেদক: জমি বিরোধ নিষ্পত্তি করতে সাতক্ষীরার শ্যামনগর আ’লীগ নেতা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। উপজেলার ভুরুলিয়া ইউনিয়নের গৌরীপুরে গ্রামের একটি জমিজমা সংক্রান্ত বিষয় নিষ্পত্তি করতে উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ- সভাপতি ও কালিগঞ্জ রোকেয়া মনসুর ডিগ্রী কলেজের অধ্যক্ষ একে এম জাফরুল আলম ঘটনাস্থল পরিদর্শন করেন।

    উল্লেখ্য, ওই অঞ্চলের দুইটি সংখ্যালঘু পরিবার দীর্ঘ ১৪ বছর ধরে জমিজমা সংক্রান্ত বিষয় নিয়ে ইউনিয়ন পরিষদ ও উপজেলা পরিষদ পর্যন্ত গিয়েছেন। বিষয়টি নিষ্পত্তির জন্য পরবর্তীতে স্থানীয়ভাবে মীমাংসার উদ্যোগ নিলে উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি একে এম জাফরুল আলম এর উপস্থিতিতে নিষ্পত্তির উদ্যোগ নেয়া হয় এবং বিষয়টি স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে নিষ্পত্তি করার সিদ্ধান্ত গৃহীত হয়। শুকনো মৌসুমে পড়লে জমি মেপে দেয়া হবে বলে উল্লেখ করা হয়েছে।

    উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি জাফরুল আলম এর চমৎকার কৌশলে উক্ত সিদ্ধান্ত গৃহীত হয়। এ ঘটনায় স্থানীয়রা উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি একে এম জাফর আলমকে ধন্যবাদ জানিয়েছেন।

  • আশাশুনি ভাঙন কবলিত এলাকা পরিদর্শনে পাউবো মহাপরিচালক

    আশাশুনি ব্যুরো: বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড (পাউবো) এর মহাপরিচালক (পরিকল্পনা) মোতাহার হোসেন আশাশুনির ভাঙন কবলিত এলাকা পরিদর্শন করেছেন। মঙ্গলবার দুপুরে উপজেলার শ্রীউলা ইউনিয়নের হাজরাখালী বেড়িবাঁধ ভাঙন কবলিত এলাকা পরিদর্শন করেন তিনি।

    ভাঙন কবলিত এলাকা পরিদর্শনকালে পানি উন্নয়ন বোর্ডের খুলনা রেঞ্জের চীফ ইঞ্জিনিয়ার রফিক উল্লাহ, এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার আবুল হোসেন, সাতক্ষীরার নির্বাহী প্রকৌশলী-২ সুধাংশু সাহা, উপজেলা ভাইস চেয়ারম্যান অসীম বরণ চক্রবর্তী, শ্রীউলা ইউপি চেয়ারম্যান আবু হেনা সাকিল প্রমুখ উপস্থিত ছিলেন ।

    পরিদর্শনকালে মহাপরিচালক খোলপেটুয়া নদীর জোয়ার আটকানোর অংশ হিসেবে হাজরাখালী থেকে মাড়িয়ালা হয়ে কোলাঘোলা পর্যন্ত সাড়ে ৬ক.মি. বিকল্প রিং বাঁধ নির্মানের জন্য স্থানীয় জনপ্রতিনিধিদের ধন্যবাদ জানান। এছাড়াও এলাকাবাসীর পক্ষে জনপ্রতিনিধিবৃন্দ জরাজীর্ণ কলিমাখালী স্লুইচ গেট সহ উপজেলার সকল স্লুইচ গেট মেরামত ও খাল খননের মাধ্যমে জলাবদ্ধতা নিরসনের দাবী ও প্রতাপনগরের দুটি গ্রামকে জোয়ারভাটা থেকে পরিত্রাণ দিতে আরও দুই কি.মি. বিকল্প রিং বাঁধ নির্মানে সহযোগিতার জন্য উপস্থিত কর্মকর্তাবৃন্দের কাছে আহ্বান জানান।

    এ সময় তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর নদী ভাঙ্গনে ক্ষতিগ্রস্ত সকল বেড়িবাঁধ সংস্কারে দুই হাজার কোটি টাকার প্রকল্পের কাজ অতি দ্রুতই শুরু হবে। তার নির্দেশনায় টেঁকসই বাঁধ নির্মান করে নদীপাড়ের মানুষের দুঃখ দুর্দশা লাঘব করা হবে। বাঁধকে টেঁকসই করতে বেড়িবাঁধে বনায়ন ও নদী সংলগ্ন খালগুলো খনন করে পানি নিস্কাশন ব্যবস্থা সহজ করে জলাবদ্ধতা দুর করা হবে।

  • আশাশুনির আনুলিয়ায় আশ্রায়ন প্রকল্প পরিদর্শন করলেন ইউএনও

    আশাশুনি ব্যুরো: আশাশুনির আনুলিয়া ইউনিয়নের ভোলানাথপুর আশ্রায়ন প্রকল্প পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী অফিসার মীর আলিফ রেজা।

    মঙ্গলবার দুপুরে ভোলানাথপুর আশ্রায়ন প্রকল্প পরিদর্শনকালে তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর আশ্রায়ন প্রকল্পের আওতায় মুজিববর্ষ উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিশ্রু অনুযায়ী বাংলাদেশের কেউ গৃহহীন না থাকার লক্ষ্যে আনুলিয়া ইউনিয়নের উপকারভোগীর তালিকা অনুযায়ী তা ১২টি ব্যারাকে সর্বমোট ৬০টি পরিবারকে এখানে পুনর্বাসন করা হবে। যেটি আগামী সপ্তাহে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হবে।

    আশ্রায়ন প্রকল্প পরিদর্শনকালে পিআইও সোহাগ খান, আনুলিয়া ইউপি চেয়ারম্যান আলমগীর আলম লিটন, ইঞ্জিনিয়ার মামুন, সেনাবাহিনীর সদস্য প্রমুখ উপস্থিত ছিলেন।

  • শ্যামনগরের গোলাখালী ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শন করলেন ইউএনও

    আব্রাহাম লিংকন, শ্যামনগর থেকে: শ্যামনগরের রমজাননগর ইউনিয়নের গোলাখালী ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শন করলেন ইউএনও আবুজার গিফারী। রমজাননগর ইউনিয়নের শেষ প্রান্তে গোলাখালী দ্বীপ গ্রামের অর্ধেক জনবসতি ও আর অর্ধেক সুন্দরবন। মাত্র ৮৫ পরিবার নিয়ে এই গ্রামটি গঠিত। প্রতি নিয়ত সুন্দরবনের বাঘের আক্রমন, নদীতে কুমিরের আক্রমন, ঘূর্নিঝড়, জলোচ্ছ্বাস্ সহ বিভিন্ন সমস্যা নিয়ে জীবিকা নির্বাহ করে থাকে। এই দ্বীপের ৮৫ পরিবারের মানুষেরা সুন্দরবনের উপর নির্ভশীল। খাদ্য, বাসস্থান, চিকিৎসা ও শিক্ষার নেই কোন ব্যবস্থা। প্রতি নিয়ত জীবন সংগ্রামে শিশু থেকে প্রাপ্ত বয়স পর্যন্ত জীবন বাজি রেখে বেঁচে আছে। ২৩ আগষ্ট রবিবার গোলাখালী দ্বীপ ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শন করেন। পরিদর্শনকালে সৌজন্য মূলক ১শ পরিবারের মধ্যে কিছু ত্রান বিতারন করেন।

    এ সময়ে উপস্তিত ছিলেন, উপজেলা প্রকল্প বস্তবায়ন কর্মকর্তা মো: শাহীনূর ইসলাম, জনস্বাস্থ অফিসার মো: মোস্তাফিজুর রহমান, রমজাননগর ইউনিয়নের চেয়ারম্যান শেখ আল-মামুন, ইউপি সদস্য সোহারাব হোসেন সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।

    ইউএনও আবুজার গিফারী বলেন, এই দীপে একটি জরার্জীন্ন মসজিদ রয়েছে। এই মসজিদের জন্য ২ বান টিন ও ৬ হাজার টাকা প্রদান করবো। এবং ক্ষতিগ্রস্থদের তালিকা তৈরি করে সরকারের মাধ্যমে ক্ষতিপূরনের ব্যবস্থা করা হবে।

  • আশাশুনির প্রতাপনগরে ক্ষতিগ্রস্থ এলাকা পরিদর্শন করেছেন জেলা প্রশাসক

    আশাশুনি ব্যুরো: আশাশুনি উপজেলার প্রতাপনগর ইউনিয়নের ক্ষতিগ্রস্থ এলাকা ও বেড়ীবাঁধ সমূহ পরিদর্শন করেছেন সাতক্ষীরা জেলা প্রশাসক এস এম মোস্তফা কামাল। রবিবার দুপুরে তিনি প্রতাপনগর ইউনিয়নের শ্রীপুর, কুড়িকাহুনিয়া, হরিশখালি ও চাকলাসহ ক্ষতিগ্রস্থ এলাকা ও বেঁড়ীবাধ সমূহ পরিদর্শন করেন।

    এ সময় তিনি বলেন, অবহেলিত মানুষের দুঃখের কথাগুলো শুনেছি শুনে উর্দ্ধতন কর্মকর্তা সবাইকে বলেছি। দুর্গত এলাকার মানুষ যাতে ত্রাণ সামগ্রী সুষ্টভাবে পায় এবং কোন প্রকার দুর্নীতি যাতে না হয় ইউপি চেয়ারম্যানকে সে বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছে।

    তিনি আরও বলেন, কোন প্রকার দুর্নীতির কথা যদি শোনা যায় তাহলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এসময় তিনি সরকারের উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে মানুষের দূর্ভোগের কথা তুলে ধরে আরো বরাদ্দ আনার আশ্বাস প্রদান করেন। এছাড়াও তিনি পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলীকে স্থানীয় জনগনকে সাথে নিয়ে রিং বাঁধ সংস্কারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য নির্দেশনা প্রদান করেন।

    জেলা প্রশাসক এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও স্থানীয় জনপ্রতিনিধিদের পানিবন্দী মানুষদেরকে নিরাপদ আশ্রয়কেন্দ্রে নিতে নির্দেশনা প্রদান করেন এবং মানুষজনের জরুরী প্রয়োজনীয় চাহিদার ব্যবস্থা করতে নির্দেশনা প্রদান করেন।
    পরিদর্শনকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর আলিফ রেজা, ভাইস চেয়ারম্যান অসীম বরণ চক্রবর্তী, প্রতাপনগর ইউপি চেয়ারম্যান শেখ জাকির হোসেন সহ স্থানীয় জনপ্রতিনিধিবৃন্দ তার সাথে উপস্থিত ছিলেন।

  • শ্রীউলায় ক্ষতিগ্রস্থ এলাকা পরিদর্শন করলেন ইউএনও

    মাসুদুর রহমান মাসুদ: আশাশুনি উপজেলার শ্রীউলা ইউনিয়নের ক্ষতিগ্রস্থ এলাকা পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী অফিসার মীর আলিফ রেজা। শনিবার বিকালে তিনি উক্ত এলাকা পরিদর্শন করেন।

    এ সময় তিনি বলেন, বানভাসী মানুষেদের জন্য প্রথমে ২৫ মেট্রিকটন চাল ও নগদ ৫০ হাজার টাকা দেওয়া হয়েছে। এছাড়াও পরবর্তীতে ৩৫ মেট্রিকটন চাল সহ নগদ ৪০ হাজার টাকা দেওয়া হয়েছে এবং পানিবন্দি এলাকার সাধারণ লোকজনদের নিরাপদ স্থানে আসার জন্য বলা হয়েছে। স্বাস্থ্য বিভাগ থেকে খাবার স্যালাইন এবং ঔষধ দেওয়া হচ্ছে।

    এ সময় তিনি বানভাসী মানুষদের দুঃখ লাঘবে সব সময় পাশে থেকে কাজ করার আশ্বাস প্রদান করেন।

  • আশাশুনির ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শন করলেন উপজেলা চেয়ারম্যান

    মাসুদুর রহমান মাসুদ: আশাশুনিতে পানি উন্নয়ন বোর্জেল বেড়ীবাঁধ ভেঙ্গে ও রিং বাঁধ ভেঙ্গে প্লাবিত এলাকা পরিদর্শন করেছেন আশাশুনি উপজেলা চেয়ারম্যান এ বি এম মোস্তাকিম। শনিবার সকালে তিনি আশাশুনি সদর ও শ্রীউলা ইউনিয়নের ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শন করেন।

    পরিদর্শনকালে উপজেলা চেয়ারম্যান ক্ষতিগস্থ এলাকার মানুষদের উদ্দেশ্যে বলেন, প্রত্যেক দুর্যোগের সময় আমি আপনাদের পাশে ছিলাম, এখনো আছি এবং ভবিষ্যতেও থাকবো। দুর্যোগের দুর্বিসহ পরিণতি যতদিন থাকবে ততদিন অসহায় মানুষের পাশে থাকবো। মানুষ যাতে খাদ্য ও প্রয়োজনীয় সহায়তা পায় তার ব্যবস্থা করা হবে, কাউকে অভুক্ত থাকতে দেওয়া হবেনা। খাদ্য সংকট নিরসনের জন্য সর্বোচ্চ পর্যায়ে যোগাযোগ অব্যাহত রেখেছি।

    পরিদর্শনকালে শ্রীউলা ইউপি চেয়ারম্যান আবু হেনা সাকিল, সদর ইউপি চেয়ারম্যান স ম সেলিম রেজা মিলন, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুস সামাদ বাচ্চুসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

  • সাতক্ষীরায় নির্মাণাধীন বঙ্গবন্ধুর ম্যুরাল পরিদর্শন করলেন এমপি রবি

    নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরা সদর উপজেলা পরিষদ চত্বরে নির্মাণাধীন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল পরিদর্শন করলেন সাতক্ষীরা ০২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। রবিবার (০৫ জুলাই) বেলা ১২টায় সদর উপজেলা পরিষদ চত্বরে যান এবং বঙ্গবন্ধুর নির্মাণাধীন ম্যুরাল পরিদর্শন করেন।

    এ সময় এমপি রবি মহান স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা নিবেদন করে কিছু সময় বঙ্গবন্ধুর নির্মাণাধীন ম্যুরাল’র সামনে দাঁড়িয়ে থাকেন। পরে তিনি নির্মাণাধীন বঙ্গবন্ধুর ম্যুরাল নির্মাণ কাজের খোঁজ-খবর নেন। এসময় তিনি নির্মাণ কাজে সন্তোষ প্রকাশ করেন এবং সদর উপজেলা চেয়ারম্যান ও সদর উপজেলা নির্বাহী অফিসারকে ধন্যবাদ জানান।

    এ সময় উপস্থিত ছিলেন সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ¦ মো. আসাদুজ্জামান বাবু, সদর উপজেলা নির্বাহী অফিসার দেবাশীষ চৌধুরী, জেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি মকসুমুল হাকিম, সদর উপজেলা সমাজসেবা অফিসার শেখ সহিদুর রহমান, পৌর আওয়ামী লীগ নেতা জিয়াউর বিন সেলিম যাদু প্রমুখ। এসময় দলীয় ও সদর উপজেলা প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

  • আশাশুনি সদরে বাঁধ নির্মাণ কাজ পরিদর্শনে উপজেলা চেয়ারম্যান

    আশাশুনি ব্যুরো: আশাশুনি উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান এবিএম মোস্তাকিম সদর ইউনিয়নের জেলেখালি ও দয়ারঘাটের ভাঙ্গন কবলিত ভেড়ী বাঁধ নির্মাণ কাজ পরিদর্শন করেছেন। বৃহস্পতিবার সকালে তিনি বাঁধ নির্মাণ কাজ পরিদর্শন করেন।

    কাজ পরিদর্শনকালে উপজেলা চেয়ারম্যান বলেন, এই এলাকার মানুষের বেঁচে থাকার একমাত্র উপায় টেকসই বেড়িবাঁধ নির্মাণ। আশাশুনি উপজেলায় ১০০ কিঃমিঃ ওয়াপদার টেকসই বাঁধ নির্মাণ করা হলে মানুষ নদী ভাঙ্গনের হাত থেকে রক্ষা পাবে। অতি দ্রুত সময়ের মধ্যে ভাঙ্গন কবলিত ওয়াপদা ক্লোজার আটকিয়ে বাঁধ নির্মাণ করা হবে।

    এ সময় পাউবো কর্মকর্তা আবুল হোসেন, সদর ইউপি চেয়ারম্যান স ম সেলিম রেজা মিলন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুস সামাদ বাচ্চু, দপ্তর সম্পাদক জগদিস সানা প্রমুখ উপস্থিত ছিলেন।