Tag: চট্টগ্রাম

  • চট্টগ্রামের পাঁচ জেলায় ৪৩ জনের মৃত্যু, ৮ লাখ মানুষ দিশেহারা

    চট্টগ্রামের পাঁচ জেলায় ৪৩ জনের মৃত্যু, ৮ লাখ মানুষ দিশেহারা

    অতি ভারী বর্ষণ, পাহাড়ি ঢল ও পাহাড়ধসে ভয়াবহ মানবিক বিপর্যয় দেখা দিয়েছে চট্টগ্রাম বিভাগের পাঁচ জেলায়। জেলাগুলো হলো- চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান। এসব জেলায় বন্যা ও পাহাড়ধসে এ পর্যন্ত ৪৩ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন ৩৯ জন। এতে ক্ষতিগ্রস্ত হয়ে দিশেহারা হয়ে পড়েছেন আট লাখ ৬৬ হাজার ৬১৪ জন মানুষ। যাদের অধিকাংশের বাড়িঘর ডুবে গেছে।

    এদিকে, ক্ষতিগ্রস্তদের উদ্ধার, নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া এবং ত্রাণ সহায়তায় জেলা প্রশাসনগুলোর পাশাপাশি প্রায় ১০ হাজার স্বেচ্ছাসেবক মাঠে কাজ করছেন বলে চট্টগ্রাম বিভাগীয় কার্যালয় সূত্র জানিয়েছে।

    প্রশাসনের তথ্য অনুযায়ী, নিহত ৪৩ জনের মধ্যে বন্যা ও পাহাড়ধসে সবচেয়ে বেশি প্রাণহানি ঘটেছে কক্সবাজার জেলায়। জেলাটিতে এ পর্যন্ত ২৩ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে রোহিঙ্গা জনগোষ্ঠীর ১৩ জন রয়েছেন। চট্টগ্রাম জেলায় মারা গেছেন ১১ জন। বান্দরবান পার্বত্য জেলায় ছয় জন এবং রাঙামাটি পার্বত্য জেলায় তিন জনের মৃত্যু হয়েছে। সব মিলিয়ে পাঁচ জেলায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৪৩ জনে।

    এদিকে দুর্যোগে পাঁচ জেলায় মোট আহত হয়েছেন ৩৯ জন। এর মধ্যে চট্টগ্রাম জেলায় ১২ জন, কক্সবাজারে ২৪ জন, খাগড়াছড়িতে একজন এবং বান্দরবানে দুজন। কক্সবাজারে আহতদের মধ্যে পাঁচ জন রোহিঙ্গা।

    জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, অতিবৃষ্টি, পাহাড়ি ঢল ও পাহাড়ধসে ক্ষতিগ্রস্ত হয়েছেন আট লাখ ৬৬ হাজার ৬১৪ জন মানুষ। এর মধ্যে সবচেয়ে বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে চট্টগ্রাম জেলার মানুষ। এই জেলায় ক্ষতিগ্রস্ত মানুষের সংখ্যা ছয় লাখ ৬২ হাজার। কক্সবাজারে এক লাখ ৫৮ হাজার ২৭ জন, রাঙামাটিতে তিন হাজার ৮২০ জন, খাগড়াছড়িতে ৩৪ হাজার ৪১৭ জন এবং বান্দরবানে আট হাজার ৩৫০ জন।

    ক্ষতিগ্রস্তদের জন্য পাঁচ জেলায় মোট ১ হাজার ৭২৭টি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে। এর মধ্যে চট্টগ্রামে ৬৭০টি, কক্সবাজারে ৬৪০টি, রাঙামাটিতে ৪৭টি, খাগড়াছড়িতে ১৫০টি এবং বান্দরবানে ২২০টি। এসব আশ্রয়কেন্দ্রে এ পর্যন্ত ৩৭ হাজার ৫৫ জন আশ্রয় নিয়েছেন। এর মধ্যে চট্টগ্রামের আশ্রয়কেন্দ্রগুলোতে ২২ হাজার ৬০০ জন, কক্সবাজারে দুই হাজার ৯৭৪ জন, রাঙামাটিতে তিন হাজার ৮২০ জন, খাগড়াছড়িতে দুই হাজার ৯১৬ জন এবং বান্দরবানে চার হাজার ৭৪৫ জন।

    সার্বিক পরিস্থিতি সম্পর্কে জানতে চাইলে চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দীন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘বিভাগের যে চার জেলায় বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে, তা সার্বক্ষণিক মনিটরিং করা হচ্ছে। পানিবন্দি লোকজনকে উদ্ধারের পাশাপাশি ত্রাণ বিতরণ করা হচ্ছে। অনেক এলাকা ডুবে থাকায় উদ্ধারকাজ ব্যাহত হচ্ছে।’

    স্থানীয় সূত্রে জানা যায়, টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে চট্টগ্রামের বিস্তীর্ণ এলাকা এখনও পানির নিচে। সবচেয়ে ভয়াবহ পরিস্থিতি সাতকানিয়া ও বাঁশখালী উপজেলায়। দুই উপজেলার কয়েক লাখ বাসিন্দা এখনও পানিবন্দি। এ ছাড়াও হাটহাজারী, ফটিকছড়ি, বোয়ালখালী, চন্দনাইশ ও লোহাগাড়া উপজেলায়ও বন্যায় বহু মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন। সাত উপজেলায় জেলা প্রশাসনের হিসেবে পানিবন্দি এবং ক্ষতিগ্রস্ত মানুষের সংখ্যা দাঁড়িয়েছে আট লাখের বেশি। তারা খাদ্য সংকটে পড়েছেন। এসব উপজেলায় পর্যাপ্ত ত্রাণ পৌঁছেনি বলে জানিয়েছেন বন্যাকবলিত এলাকার বাসিন্দারা। একই সঙ্গে বিশুদ্ধ পানির সংকটেও পড়েছেন তারা।

  • হৃদয়ের গুলিতে আজাদ নিহত, পুলিশ হেফাজতে ইসহাক

    হৃদয়ের গুলিতে আজাদ নিহত, পুলিশ হেফাজতে ইসহাক

    মোঃ কামাল উদ্দীন : চট্টগ্রাম নগরীর পাঁচলাইশ থানাধীন মুরাদপুরের ফরেস্ট গেইট এলাকায় ২৫ বছর বয়সী মো. আজাদ গুলিবিদ্ধ হয়ে নিহত হওয়ার ঘটনাটি নগরজুড়ে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। প্রথম দৃষ্টিতে এটি একটি হত্যাকাণ্ড হলেও, ঘটনাটির পেছনে কী ঘটেছিল এবং কী কারণে এমন পরিণতি—সেই প্রশ্নের উত্তর এখনও তদন্তাধীন।
    ঘটনার দিন বিকেলে এই প্রতিবেদকের একটি নির্ভরযোগ্য সূত্র থেকে গুলির খবর আসে। প্রাথমিক তথ্য যাচাই করে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রথম সংবাদ প্রকাশ করা হয় যে, গুলিতে আজাদ নামে এক যুবক নিহত হয়েছেন। এরপর বিভিন্ন সংবাদমাধ্যম ঘটনাটি প্রচার করে। পরবর্তী সময়ে ঘটনাস্থল পরিদর্শন, স্থানীয়দের সঙ্গে কথা বলা এবং সংশ্লিষ্ট সূত্র থেকে তথ্য সংগ্রহের মাধ্যমে ঘটনার নেপথ্য জানার চেষ্টা করে দৈনিক সাতনদী।
    পুলিশের ভাষ্য অনুযায়ী, আজাদ, ইসহাক ও হৃদয় নামে তিনজন একটি পরিত্যক্ত বাড়ির ভেতরে ছিলেন। তদন্তে প্রাথমিকভাবে উঠে এসেছে, সেখানে কোনো এক পর্যায়ে বিরোধের সৃষ্টি হয় এবং হৃদয় আগ্নেয়াস্ত্র দিয়ে আজাদকে গুলি করেন। গুলিবিদ্ধ অবস্থায় আজাদকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। হৃদয় বর্তমানে পলাতক এবং তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। ইসহাককে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেওয়া হয়েছে।
    অন্যদিকে, ঘটনার পর হাসপাতালে নেওয়ার সময় প্রথমে যে বক্তব্য দেওয়া হয়েছিল—আজাদকে নাকি রাস্তার পাশে হাঁটার সময় অজ্ঞাত ব্যক্তি গুলি করেছে—তদন্তে তার সঙ্গে মিল পাওয়া যায়নি বলে জানিয়েছেন সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তারা। নগর পুলিশের সহকারী কমিশনার (পাঁচলাইশ জোন) জানিয়েছেন, গুলির ঘটনা পরিত্যক্ত বাড়ির ভেতরেই ঘটেছে এবং তদন্ত অব্যাহত রয়েছে।
    সরেজমিন অনুসন্ধানে স্থানীয় বাসিন্দাদের একটি অংশের সঙ্গে কথা বলে জানা যায়, ঘটনাস্থলের পরিত্যক্ত বাড়িগুলো দীর্ঘদিন ধরে নিরাপত্তাহীন অবস্থায় পড়ে রয়েছে। কয়েকজন বাসিন্দা অভিযোগ করেন, সেখানে প্রায়ই অপরিচিত ব্যক্তিদের যাতায়াত দেখা যায় এবং রাতের বেলায় আড্ডা বসে। কেউ কেউ মাদকসেবন ও অন্যান্য অসামাজিক কর্মকাণ্ডের অভিযোগও করেন। তবে এসব অভিযোগের স্বাধীন সত্যতা এই প্রতিবেদনের পক্ষে নিশ্চিত করা সম্ভব হয়নি এবং বিষয়গুলো তদন্তসাপেক্ষ।
    নাম প্রকাশে অনিচ্ছুক এক নারী বাসিন্দা দাবি করেন, তিনি নিজের বাসার জানালা থেকে ঘটনার কিছু অংশ প্রত্যক্ষ করেছেন। তাঁর বক্তব্য অনুযায়ী, নিহত আজাদ ও কয়েকজন যুবককে অতীতেও ওই এলাকায় একাধিকবার দেখা গেছে। তিনি আরও দাবি করেন, ঘটনার দিন কয়েকজন নারীও ওই এলাকায় প্রবেশ করেছিলেন। তবে হত্যার প্রকৃত কারণ সম্পর্কে তিনি নিশ্চিত নন এবং তাঁর বক্তব্যও স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।
    এলাকাবাসীর অনেকেই উদ্বেগ প্রকাশ করে বলেন, যদি পরিত্যক্ত বাড়িগুলো দীর্ঘদিন ধরে অপরাধপ্রবণ ব্যক্তিদের আড্ডাস্থল হয়ে থাকে, তবে সেগুলো নিরাপত্তার আওতায় আনা প্রয়োজন। তাদের মতে, এমন স্থানে নিয়মিত নজরদারি ও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হলে ভবিষ্যতে এ ধরনের ঘটনা প্রতিরোধ করা সহজ হতে পারে।
    এই হত্যাকাণ্ড ঘিরে এখনও অনেক প্রশ্নের উত্তর মেলেনি। কেন আজাদকে গুলি করা হলো? ঘটনাস্থলে ঠিক কারা উপস্থিত ছিলেন? বিরোধের প্রকৃত কারণ কী? পলাতক হৃদয়কে গ্রেপ্তারের পর এসব প্রশ্নের উত্তর আরও পরিষ্কার হতে পারে বলে মনে করছেন তদন্ত-সংশ্লিষ্টরা।
    দৈনিক সাতনদী মনে করে, এই ঘটনার পূর্ণাঙ্গ সত্য উদঘাটন শুধু একটি হত্যার বিচার নিশ্চিত করার জন্য নয়; বরং জননিরাপত্তা, পরিত্যক্ত স্থাপনার ব্যবহার এবং সম্ভাব্য অপরাধপ্রবণ পরিবেশ সম্পর্কে বাস্তব চিত্র সামনে আনার জন্যও জরুরি। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কোনো ব্যক্তি বা গোষ্ঠীর বিরুদ্ধে চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানো সমীচীন নয়। তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটিত হবে—এটাই প্রত্যাশা।

  • চট্রগ্রামে রেলের জায়গায় অবৈধ সংযোগে কোটি টাকার বাণিজ্য!

    চট্টগ্রাম ব্যুরো:-  চট্টগ্রামের টাইগার পাস এলাকায় রেলওয়ে কলোনীর স্টাফ কোয়ার্টার দখল সহ ছোট বড় অবৈধ স্থাপনা তৈরি করে কোটি টাকা ভাড়া বাণিজ্য করছে একটি চক্র। এলাকায় রেলের খালি জায়গা গুলোতে ৫০০ এর অধিক কাচাঁ পাকা ঘর গড়ে উঠেছে। প্রতি ঘর থেকে ৪-৫ হাজার টাকা করে প্রতি মাসে আদায় করা হয়। আর এসব ঘরে অবৈধ স্থাপনা গুলোতে গ্যাস ও বিদ্যুৎ সংযোগ প্রদান করে পূর্ব টাইগার পাস সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সামনে থাকা পাওয়ার হাউস থেকে। এই সকল অবৈধ সংযোগ প্রদান করেন পাওয়ার হাউসের কর্মকর্তা লাল মিন্টু, হাবিব ও রনি। অবৈধ স্থাপনায় বিনা মিটারে এই সকল সংযোগ প্রদান করা হয়। নেয়া হয় মোটা অংকের মাসিক মাসোহারা। এদের সাথে বিদ্যুৎ বিভাগের উর্ধ্বতন কর্মকর্তারা জড়িত আছে বলেও জানা যায়। টাইগার পাস ২নং গেইট দিয়ে ঢুকতে রেলওয়ে কলোনীর ১নং বিল্ডিং পিছনে রাতারাতি তৈরী হয়েছে অবৈধ রিক্সার গ্যারেজ। যেখানে রাতে কিশোর গ্যাং কালচার ফলোয়ারা বসায় মাদকের আসর। অনুসন্ধানে কিশোর গ্যাং কালচার ফলোয়ারের মধ্যে নাম উঠে এসেছে সিফাত, বাদশা, কাউসার, হৃদয়, জয়ন্ত, রাজ, রংপুরের বাবু, রুবেলসহ আরও অনেকের। তাদের ভয়ে এলাকার কেউ মুখ খুলতে সাহস পায় না। তাদের ব্যবহার করে এই বড় ভাইগুলো গড়ে তুলেছে ভূমি দখলের সা¤্রাজ্য। তাদের দ্বারা ঘর তৈরি করে ঘর প্রতি ২-৩ লাখ টাকা হিসাবে বিক্রি করে শত কোটি টাকা হাতিয়ে নিয়েছে বলেও অভিযোগে আছে।
    এ সকল অবৈধ স্থাপনার বিরুদ্ধে সরকারী অনেক কর্মসূচিরও কমতি নেই। গত ২২ জানুয়ারি সকাল সাড়ে ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত টাইগারপাসের রেলওয়ে কলোনিতে এ অভিযান চালানো হয়। নগরের টাইগারপাসে ৭০০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করে রেলওয়ের প‚র্বাঞ্চলের প্রায় ৫ একর জায়গা উদ্ধার করেছে ভ‚-সম্পত্তি বিভাগ।
    এলাকার কয়েকজন স্থানীয় বাসিন্দা জানায়, এলাকায় তাদের দৌরাত্ব অনেক। কোয়াটার দখল করে তা ভাড়ায় দেওয়ার বাইরেও তারা এলাকার বিভিন্ন জায়গা ঘর বাড়িসহ নানা রকম স্থাপনা গড়ে তুলেছে। ব্যবহার করছে অভিনব পদ্ধতি। শাক-সবজির খেত, কবুতর ও হাস মুরগির খামারসহ রিক্সার গ্যারেজ রয়েছে। এলাকার স্কুল পড়–য়া ছেলেরা এদের সাথে মেলামেশা করে মাদকাসক্ত হয়ে পড়ছে। আমবাগান দিয়ে প্রবেশ মুখের একটিসহ ভেতরের বেশ কয়েকটি বিল্ডিং ভাড়া দেওয়ার জন্য সা¤প্রতিক সময়ে রং করেছে স্থানীয় সন্ত্রাসীরা। রেল কর্তৃপক্ষ স্টাফ কোয়ার্টারগুলো তাদের স্টাফদের জন্য মেরামত করে রাখলে তার পরদিনই স্থানীয় সন্ত্রাসীরা দরজা-জানালা ভেঙে দেয় অথবা খুলে নিয়ে যায়। বিদ্যুতের তার কেটে নিয়ে যায়। যার ফলে পুরো কলোনিতে চলছে স্থানীয় সন্ত্রাসীদের দখলদারিত্ব। তারা চাঁদাবাজি ও এলাকাকে উচ্ছৃঙ্খল করে রখেছে। এদের গডফাদার এলাকার কিছু বড় ভাই বলে তারা জানায়।