Tag: খাদ্যসামগ্রী বিতরণ

  • স্বর্ণশিল্পী শ্রমিক ও কর্মহীনদের মাঝে খুলনা সিটি মেয়রের খাদ্যসামগ্রী বিতরণ

    খুলনা জেলা প্রশাসনের উদ্যোগে ‘বেসরকারি মানবিক সহায়তা সেল’-এর আওতায় করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে নিম্ন আয়ের তিনশত ২১ কর্মহীন স্বর্ণশিল্পী শ্রমিকদের মাঝে আজ (সোমবার) সকালে খুলনা জিলা স্কুল মাঠে সাত কেজি করে চাল এবং সবজিসহ খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক এসব খাদ্যসামগ্রী বিতরণ করেন।

    খাদ্যসামগ্রী বিতরণকালে করোনা মোকাবেলায় সকলকে আবারও ঘরে থাকার আহবান জানান সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক। তিনি বলেন, এই সময়ে সুস্থ্য থাকার জন্য ঘরে থাকার কোন বিকল্প নেই। স্বাস্থ্যবিধি মেনে চললে আমরা করোনাভাইরাস থেকে অচিরেই মুক্ত হতে পারবো। প্রয়োজনে কর্মহীনদের বাড়িতে বাড়িতে খাদ্যসামগ্রী পেীঁছে দেওয়া হবে। এ দুর্যোগ মোকাবেলায় সরকার ত্রাণসামগ্রী বিতরণ অব্যাহত রেখেছে।

    খাদ্যসামগ্রী বিতরণকালে খুলনার জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেন, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম ডি এ বাবুল রানা ও খুলনা বিভাগীয় শ্রম দপ্তরের পরিচালক মোঃ মিজানুর রহমান উপস্থিত ছিলেন।

    ইতোপূর্বে তিনশত কর্মহীন স্বর্ণশিল্পী শ্রমিকদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।

    পরে সিটি মেয়র পর্যায়ক্রমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত ‘মানবিক সহায়তা কর্মসূচির’ আওতায় নগরীর ১৩, ১০, ২৩, ২১, ১৫, ১, ৩, ৫ ও ১৯ নম্বর ওয়ার্ডের চারশত ২৮ জন করে মোট তিন হাজার আটশত ৫২ কর্মহীন নিম্নআয়ের শ্রমজীবী ও দরিদ্রদের মাঝে সাত কেজি করে চালসহ আলু, ডাল, লবণ, পেঁয়াজসহ নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ করেন।

    প্রেস বিজ্ঞপ্তি

  • বাসচালক ও হেলপারদের মাঝে খুলনা সিটি মেয়রের খাদ্য সামগ্রী বিতরণ

    খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক করোনাভাইরাস প্রতিরোধে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত ‘মানবিক সহায়তা কর্মসূচির’ আওতায় আজ (রবিবার) সকালে খুলনা বিভাগীয় শ্রম দপ্তর চত্বরে পাঁচশ ৬০ কর্মহীন বাসচালক ও হেলপারদের মাঝে আট কেজি করে চালসহ খাদ্যসামগ্রী বিতরণ করেন।

    খাদ্যসামগ্রী বিতরণকালে মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম ডি এ বাবুল রানা, খুলনা বিভাগীয় শ্রম দপ্তরের পরিচালক মোঃ মিজানুর রহমান, মহানগর শ্রমিক লীগের সাধারণ সম্পাদক রণজিৎ কুমার ঘোষ ও শ্রমিক নেতারা উপস্থিত ছিলেন।

    উল্লেখ্য, এ পর্যন্ত এক হাজার দুইশত ২০ কর্মহীন বাসচালক ও হেলপারের মাঝে চালসহ নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। পর্যায়ক্রমে আরো এক হাজার ৮০ কর্মহীন বাসচালক ও হেলপারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হবে।

    প্রেস বিজ্ঞপ্তি:

  • সঠিকভাবে খাদ্যসামগ্রী বিতরণ করতে হবে – খুলনা সিটি মেয়র

    প্রেস বিজ্ঞপ্তি:  খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক করোনাভাইরাস প্রতিরোধে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত ‘মানবিক সহায়তা কর্মসূচির’ আওতায় আজ (শুক্রবার) সকালে খুলনা সিটি কর্পোরেশনের উদ্যোগে নগর ভবন চত্বরে ৯১ জন বর্জ্য ব্যবস্থাপনাকর্মী, ৬৭ জন বিদ্যুৎ শ্রমিক এবং একশ ২৫ জন দারোয়ানকে আট কেজি করে চাল এবং সবজি ক্রয়েরর জন্য একশত করে টাকা বিতরণ করেন।

    খাদ্যসামগ্রী বিতরণকালে সিটি মেয়র বলেন, সঠিকভাবে খাদ্যসামগ্রী বিতরণ করতে হবে, যাতে কোন অনিয়ম না হয় সে দিকেও বেশি নজর দিতে হবে। এই দুর্যোগে ত্রাণ বিতরণে নিম্নআয়ের কোন ব্যক্তি বাদ না পরে সেদিকে খেয়াল রাখতে হবে। তিনি বলেন, সবসময় সামাজিক দুরত্ব বজায় রাখতে হবে। কারোনাভাইরাস প্রতিরোধে সকলকে ঘরে থাকতে হবে এবং স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। করোনা প্রাদুর্ভাব সহনীয় পর্যায়ে না আসা পর্যন্ত খাদ্যসামগ্রী বিতরণ অব্যাহত থাকবে।

    এ সময় খুলনা বিভাগীয় শ্রম দপ্তরের পরিচালক মোঃ মিজানুর রহমান উপস্থিত ছিলেন।