Tag: খাদ্যসামগ্রী বিতরণ

  • দুস্থদের মাঝে খুলনা সিটি মেয়রের খাদ্যসামগ্রী বিতরণ

    প্রেস বিজ্ঞপ্তি: খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক করোনাভাইরাস (কোভিড-১৯) সংক্রমণ প্রতিরোধে আজ (বুধবার) সকালে নগরীর শহীদ সোহরাওয়ার্দী কলেজ প্রাঙ্গণে ২৫ নম্বর ওয়ার্ডের ঘরে থাকা চারশত ২১ কর্মহীন নিম্নআয়ের শ্রমজীবী, অসহায়, দুস্থ ও হতদরিদ্রদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেন। খুলনা সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র-২ মোঃ আলী আকবার টিপুর উদ্যোগে খাদ্যসামগ্রীর মধ্যে ছিল তিন কেজি চাল এবং তিন কেজি আটা।

    খাদ্যসামগ্রী বিতরণকালে সিটি মেয়র বলেন, করোনা প্রাদুর্ভাব থেকে মুক্তি পেতে সঠিকভাবে স্বাস্থ্যবিধি মানা, সামাজিক দূরত্ব বজায় রাখা ও সবসময় মাস্ক ব্যবহার করা সকলের কর্তব্য। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুস্থ, অসহায়, শ্রমজীবী মানুষের পাশে রয়েছেন। প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী দুস্থদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ অব্যাহত আছে। পাশাপাশি সারা দেশের দিনমজুর ও নিম্নআয়ের মানুষের জন্য মানবিক সহায়তা কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে।

    খাদ্যসামগ্রী বিতরণকালে কেসিসি’র প্যানেল মেয়র-২ মোঃ আলী আকবার টিপু, ২৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোঃ আইয়ুব আলী, সাধারণ সম্পাদক সরদার আব্দুল হালিমসহ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

  • খুলনায় সংবাদপত্র হকার্সদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

    খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক করোনাভাইরাস (কোভিড-১৯) প্রতিরোধে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত ‘মানবিক সহায়তা কর্মসূচির’ আওতায় আজ (শুক্রবার) বিকেলে নগরীর শঙ্খ মার্কেট চত্বরে খুলনা মহানগরসহ জেলার নয়টি উপজেলার দুইশত ৬৩ জন সংবাদপত্র হকার্সদের মাঝে আট কেজি করে চালসহ খাদ্যসামগ্রী বিতরণ করেন।

    খাদ্যসামগ্রী বিতরণকালে সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক বলেন, সরকার অসহায় মানুষের কষ্ট লাঘবে খাদ্যসামগ্রী ও নগদ অর্থ বিতরণ অব্যাহত রেখেছে। করোনাভাইরাস থেকে রক্ষা পেতে সঠিকভাবে সরকারি স্বাস্থ্যবিধি মেলে চলতে হবে সকলের। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্মহীন ও অসহায় মানুষের পাশে রয়েছেন।

    খাদ্যসামগ্রী বিতরণকালে জেলা সংবাদপত্র হকার্স ইউনিয়নের সভাপতি সরদার আনোয়ার হোসেন, সহসভাপতি সৈয়দ আলম গুডু, সাধারণ সম্পাদক মোঃ শহিদুল ইসলামসহ ইউনিয়নের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

    পরে সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত ‘মানবিক সহায়তা কর্মসূচির’ আওতায় নগরীর পাইওনিয়ার মাধ্যমিক বালিকা বিদ্যালয় চত্বরে ২২ নম্বর ওয়ার্ডের চারশত ২৮ জন ঘরে থাকা কর্মহীন নিম্নআয়ের শ্রমজীবীদের মাঝে সাত কেজি করে চাল ও সবজি ক্রয়ের জন্য নগদ একশত করে টাকাসহ খাদ্যসামগ্রী বিতরণ করেন। প্রেস বিজ্ঞপ্তি

  • বিএনপি’র কেন্দ্রীয় নেতা হাবিবের পক্ষ থেকে তালায় খাদ্যসামগ্রী বিতরণ

    নিজস্ব প্রতিবেদক: বিএনপির কেন্দ্রীয় নেতা হাবিবুল ইসলাম হাবিবের পক্ষ থেকে সাতক্ষীরার তালায় করোনা ভাইরাস ও ঘুর্ণিঝড় আম্পানে ক্ষতিগ্রস্ত ৫ শতাধিক অসহায় হতদরিদ্র পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।

    শুক্রবার সকালে উপজেলার ফুলবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ে চত্বরে উক্ত খাদ্য সামগ্রী বিতরণ করেন, প্রধান অতিথি কেন্দ্রীয় বিএনপি’র প্রকাশনা সম্পাদক ও সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিব।

    ধানদিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আলমগীর হোসেন আলমের সভাপতিত্বে ও উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক মীর্জা আতিয়ার রহমানের সঞ্চালনায় সেখানে আরো উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সভাপতি মৃনাল কান্তি রায়, সাধারণ সম্পাদক উপাধ্যক্ষ শফিকুল ইসলাম, ধানদিয়া ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম,সাধারন সম্পাদক মোহাম্মেল হোসেন,সাংগঠনিক সম্পাদক কামাল হোসেন, উপজেলা যুবদলের সভাপতি হাফিজুর রহমান,কৃষক দলের সভাপতি আলী হোসেন প্রমুখ।

    বিএনপি নেতারা এ সময় বলেন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে তালা উপজেলার ১২টি ইউনিয়নে এই খাদ্য সামগ্রী বিতরণ করা হচ্ছে।

  • প্রতিবন্ধীরা সমাজের বোঝা নয়, সম্পদ- খুলনা সিটি মেয়র

    বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি খুলনা সিটি ইউনিটের উদ্যোগে করোনাভাইরাস (কোভিড-১৯) প্রতিরোধে নগরীর ২৬ নম্বর ওয়ার্ডের আঞ্জুমান-আরা-শিশু বিকাশ বিদ্যাপীঠের ৬৪ প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে চাল, ডাল, তেল, লবণ, চিনি, সুজিসহ খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। সোমবার খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক এসব খাদ্যসামগ্রী বিতরণ করেন।

    এ সময় ২৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মোঃ গোলাম মাওলা শানুসহ রেড ক্রিসেন্ট সোসাইটি খুলনা সিটি ইউনিটের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

    খাদ্যসামগ্রী বিতরণকালে সিটি মেয়র বলেন, প্রতিবন্ধীরা সমাজের একটি অংশ। তারা দেশের বোঝা নয়, সম্পদ। সরকার প্রতিবন্ধীদের জন্য প্রতিবন্ধী ভাতাসহ বিভিন্ন সুযোগ-সুবিধা নিশ্চিত করছেন। মানবিক দৃষ্টি থেকে সরকারের পাশাপাশি যার যার অবস্থান থেকে নিজ সন্তান মনে করে প্রতিবন্ধীদের সাহায্যে সকলকে এগিয়ে আসতে হবে। করোনাভাইরাস থেকে মুক্ত হতে কঠোরভাবে স্বাস্থ্যবিধি মেনে চলতে মেয়র জনগণের প্রতি আহবান জানান। প্রেস বিজ্ঞপ্তি

  • খুলনায় বেবিট্যাক্সি চালকদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

    খুলনা ডাকবাংলা বেবিট্যাক্সি শ্রমিক ইউনিয়নের উদ্যোগে করোনাভাইরাস (কোভিড-১৯) প্রতিরোধে ছয়শত ১০ কর্মহীন বেবিট্যাক্সি চালকদের মাঝে আট কেজি করে চাল, আলু, দুধ, চিনি, সেমাইসহ খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক এসব খাদ্যসামগ্রী বিতরণ করেন।

    খাদ্যসামগ্রী বিতরণকালে সিটি তালুকদার আব্দুল খালেক মেয়র বলেন, শারীরিক দূরত্ব বজায় রাখা ছাড়া করোনাভাইরাস সংক্রমণ থেকে মুক্ত হওয়া সম্ভব নয়। এই দুর্যোগে কোন অসহায়, দুস্থ মানুষ খাদ্যসামগ্রী থেকে বাদ না পড়ে সে দিকে লক্ষ্য রাখতে হবে। তিনি বলেন, করোনা পরিস্থিতি মোকাবেলায় সরকার সবসময় জনগণের পাশে রয়েছে। কর্মহীন হয়ে পড়া অসহায় মানুষদের খাদ্যসামগ্রী নিশ্চিত করার জন্য সরকার দেশজুড়ে মানবিক সহায়তা কার্যক্রম আরও জোরদার করছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্মহীন দরিদ্র মানুষের হাতে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে ৫০ লাখ দরিদ্র পরিবারের প্রত্যেকে সরাসরি নগদ দুই হাজার পাঁচশত টাকা অর্থ সহায়তা পৌঁছে দিচ্ছেন।

    খাদ্যসামগ্রী বিতরণকালে খুলনা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম ডি এ বাবুল রানা, ডাকবাংলা বেবিট্যাক্সি শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ ফয়জুল ইসলাম টিটু, সাধারণ সম্পাদক মোঃ আনোয়ার হোসেন সোনা প্রমুখ উপস্থিত ছিলেন।

    এর আগে সিটি মেয়র ২৮ নম্বর ওয়ার্ড কাউন্সিলয়ের কার্যালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত ‘মানবিক সহায়তা কর্মসূচির’ আওতায় চারশত ২৮ কর্মহীন নিম্নআয়ের শ্রমজীবী, অসহায়, দুস্থ ও হতদরিদ্রদের মাঝে সাত কেজি করে চাল ও সবজি ক্রয়ের জন্য নগদ একশত করে টাকাসহ নিত্যপ্রয়োজনীয় সামগ্রী বিতরণ করেন। প্রেস বিজ্ঞপ্তি

  • করোনার প্রাদুর্ভাব থেকে রক্ষা পেতে আরো সতর্ক হতে হবে-খুলনা সিটি মেয়র

    করোনাভাইরাস (কোভিড-১৯) প্রতিরোধে আজ (শনিবার) সকালে খালিশপুর নিজস্ব চত্বরে সাতশত ২৫ কর্মহীন নিম্নআয়ের শ্রমজীবী, অসহায়, দুস্থ ও হতদরিদ্রদের মাঝে ১০ কেজি করে চালসহ ডাল, আলু, তেল, চিনি, পেঁয়াজ নিত্যপ্রয়োজনীয় সামগ্রী বিতরণ করা হয়। নর্থ-ওয়েস্ট পাওয়ার জেনারেশন কোম্পানি লিমিটেডের উদ্যোগে খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক এসব খাদ্যসামগ্রী বিতরণ করেন।

    খাদ্যসামগ্রী বিতরণকালে সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক বলেন, করোনা প্রাদুর্ভাব থেকে রক্ষা পেতে আমাদের আরো সতর্ক হতে হবে। এই সরকার সবসময় অসহায় মানুষের পাশে রয়েছে। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুস্থ, অসহায়, শ্রমজীবী মানুষের জন্য ঘোষিত প্রণোদনা প্যাকেজ বাস্তবায়ন ইতোমধ্যে শুরু করেছেন।

    খাদ্যসামগ্রী বিতরণকালে মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম ডি এ বাবুল রানা, নর্থ-ওয়েস্ট পাওয়ার জেনারেশন কোম্পানি লিমিটেডের নির্বাহী প্রকৌশলী মোঃ এজাজ মাসুম, ১৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর এসএম খুরশিদ আহম্মেদ, ১২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মোঃ মনিরুজ্জামান, সংরক্ষিত মহিলা কাউন্সিলর পারভীন আক্তার প্রমুখ উপস্থিত ছিলেন।

    পরে সিটি মেয়র দৌলতপুর ৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর চত্বরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত ‘মানবিক সহায়তা কর্মসূচির’ আওতায় চারশত ২৮ কর্মহীন নিম্নআয়ের শ্রমজীবী, অসহায়, দুস্থ ও হতদরিদ্রদের মাঝে সাত কেজি করে চাল ও সবজি ক্রয়ের জন্য নগদ একশত করে টাকাসহ নিত্যপ্রয়োজনীয় সামগ্রী বিতরণ করেন।

    সিটি মেয়র পর্যায়ক্রমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত ‘মানবিক সহায়তা কর্মসূচির’ আওতায় নগরীর ৭, ১০, ১৭, ২৬ ও ২৭ নম্বর ওয়ার্ডের চারশত ২৮ জন করে মোট দুই হাজার একশত ৪০ কর্মহীন নিম্নআয়ের শ্রমজীবী, অসহায়, দুস্থ ও হতদরিদ্রদের মাঝে সাত কেজি করে চাল ও সবজি ক্রয়ের জন্য নগদ একশত করে টাকাসহ নিত্যপ্রয়োজনীয় সামগ্রী বিতরণ করেন।

    দুপুরে মেয়র দৌলতপুর বাংলাদেশ জুট এ্যাসোসিয়েশনের উদ্যোগে দুই হাজার পাঁচশত কর্মহীন জুট বেলিং শ্রমিকদের মাঝে নিত্যপ্রয়োজনীয় সামগ্রী বিতরণ করেন। প্রেস বিজ্ঞপ্তি

  • সরকার সর্বস্তরের মানুষের কাছে খাদ্যসামগ্রী পৌঁছে দিচ্ছে

    করোনাভাইরাস (কোভিড-১৯) প্রতিরোধে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত ‘মানবিক সহায়তা কর্মসূচির’ আওতায় আজ (শুক্রবার) বিকালে খুলনার পুরাতন রেলস্টেশনে ২১ নম্বর ওয়ার্ডের চারশত ২৮ কর্মহীন নিম্নআয়ের শ্রমজীবী, অসহায়, দুস্থ ও হতদরিদ্রদের মাঝে সাত কেজি করে চাল ও সবজি ক্রয়ের জন্য নগদ একশত করে টাকাসহ নিত্যপ্রয়োজনীয় সামগ্রী বিতরণ করা হয়। খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক এসব খাদ্যসামগ্রী বিতরণ করেন।

    খাদ্যসামগ্রী বিতরণকালে সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক বলেন, সরকার সর্বস্তরের মানুষের কাছে খাদ্যসামগ্রী পৌঁছে দিচ্ছে। এই দুর্যোগে কোন অসহায় মানুষ যেন কষ্ট না পায় সেদিকে নজর রাখতে হবে। তিনি বলেন, শারীরিক দূরত্ব বজায় রেখে কাজকর্ম করতে হবে এবং স্বাস্থ্যবিধিগুলো মেনে চললে করোনাভাইরাস থেকে আমরা মুক্ত হতে পারবো।

    খাদ্যসামগ্রী বিতরণকালে খুলনা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম ডি এ বাবুল রানা, ২১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মোঃ শামসুজ্জামান মিয়া স্বপন, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোঃ জামিরুল হুদা, সাধারণ সম্পাদক মোঃ ইমরানুল হক বাবুসহ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

    পরে সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত ‘মানবিক সহায়তা কর্মসূচির’ আওতায় নগরীর ১১ নম্বর ওয়ার্ড এবং ১৩ নম্বর ওয়ার্ডের চারশত ২৮ জন করে মোট আটশত ৫৬ কর্মহীন নিম্নআয়ের শ্রমজীবী, অসহায়, দুস্থ ও হতদরিদ্রদের মাঝে সাত কেজি করে চাল ও সবজি ক্রয়ের জন্য নগদ একশত করে টাকাসহ নিত্যপ্রয়োজনীয় সামগ্রী বিতরণ করেন।  প্রেস বিজ্ঞপ্তি

  • সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের ৯৪ ব্যাচের শিক্ষার্থীদের খাদ্যসামগ্রী বিতরণ

    নিজস্ব প্রতিবেদক: ‘মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য, সচেতনতাই করোনা ভাইরাস প্রতিরোধের একমাত্র উপায়’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে মরণঘাতি নোবেল করোনা ভাইরাস সংক্রমণ রোধে আবারও মধ্যবিত্ত পরিবারের মাঝে নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ করেছে সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের ৯৪ ব্যাচের শিক্ষার্থীরা।

    রবিবার (১০ মে) সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের ৯৪ ব্যাচের শিক্ষার্থীদের উদ্যোগে সামাজিক দায়বদ্ধতা থেকে দিন ব্যাপি ২২০ টি মধ্যবিত্ত পরিবারের মধ্যে এ খাদ্য সামগ্রী বিতরণ করে। সরকারি নির্দেশনা মেনে লোক সমাগম না করে মধ্যবিত্ত পরিবারের বাড়িতে বাড়িতে এ খাদ্যসামগ্রী পৌছে দিয়েছে সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের ৯৪ ব্যাচের শিক্ষার্থীরা।

    এ সময় উপস্থিত ছিলেন দৈনিক যুগের বাতা’ পত্রিকার সম্পাদক ও প্রকাশক বিশিষ্ট ব্যবসায়ী আবু নাসের মো. আবু সাঈদ, সাতক্ষীরা কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরির সাধারণ সম্পাদক মো. কামরুজ্জামান রাসেল, ডা. তানভীর আহম্মেদ, ব্যাংক কর্মকর্তা রফিকুল ইসলাম, জাকারিয়া হোসেন, রবিউল আলম প্রমুখ। সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের ৯৪ ব্যাচের ঢাকা ও বিভিন্ন দেশে থাকা সদস্যদের সার্বিক সহযোগিতায় এ খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

  • বদলি পাটকল শ্রমিকের মাঝে খুলনা সিটি মেয়রের খাদ্যসামগ্রী বিতরণ

    খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক করোনাভাইরাস (কোভিড-১৯) প্রতিরোধে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত ‘মানবিক সহায়তা কর্মসূচির’ আওতায় আজ (রবিবার) দুপুরে খুলনার খালিশপুর প্লাটিনাম জুবলি জুট মিলসের তিনশত ৭৫ বদলি পাটকল শ্রমিকের মাঝে আট কেজি চালসহ খাদ্যসামগ্রী বিতরণ করেন।

    খাদ্যসামগ্রী বিতরণকালে সিটি মেয়র মেয়র তালুকদার আব্দুল খালেক বলেন, সরকার অসহায়, দুস্থ, নিম্নআয় ও শ্রমজীবী মানুষের কল্যাণে কাজ কারে যাচ্ছে। করোনাভাইরাস (কোভিড-১৯) প্রতিরোধে সরকার ত্রাণসামগ্রী বিতরণ অব্যাহত রেখেছে।

    খাদ্যসামগ্রী বিতরণকালে মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম ডি এ বাবুল রানা, খুলনা বিভাগীয় শ্রম দপ্তরের পরিচালক মোঃ মিজানুর রহমান, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের উপমহাপরিদর্শক মোঃ আরিফুল ইসলাম, ১১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মুন্সি আব্দুল ওয়াদুদ, সংরক্ষিত মহিলা কাউন্সিলর পারভীন আক্তার, মিল ইউনিয়নের সভাপতি সাহানা শারমিন, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোঃ জাকির হোসেন, সাধারণ সম্পাদক সরদার আলী আহম্মেদ প্রমুখ উপস্থিত ছিলেন।

    শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে আজ সকালে খুলনা বিভাগীয় শ্রম অধিদপ্তরের সম্মেলনকক্ষে শ্রমিক কল্যাণ তহবিল থেকে খুলনা, বাগেরহাট ও মাগুরা জেলার ২৪ জন অসহায় পাটকল শ্রমিক ও তাদের পরিবারের মাঝে পাঁচ লাখ টাকার আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়। বিভাগীয় শ্রম দপ্তরের পরিচালক মোঃ মিজানুর রহমান এসব চেক বিতরণ করেন।  প্রেস বিজ্ঞপ্তি

  • কর্মহীন শ্রমজীবীদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করলেন খুলনা সিটি মেয়র

    প্রেস বিজ্ঞপ্তি:  খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক করোনাভাইরাস (কোভিড-১৯) প্রতিরোধে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত ‘মানবিক সহায়তা কর্মসূচির’ আওতায় আজ (শুক্রবার) দুপুরে খুলনার দৌলতপুর দেয়ানা ৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর কার্যালয় চত্বরে চারশত ২৮ কর্মহীন নিম্নআয়ের শ্রমজীবী, অসহায়, দুস্থ ও হতদরিদ্রদের মাঝে সাত কেজি করে চালসহ আলু, ডাল, লবণ, পেঁয়াজ, সাবান ও খাদ্যসামগ্রী বিতরণ করেন।

    খাদ্যসামগ্রী বিতরণকালে খুলনা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম ডি এ বাবুল রানা, মুক্তিযোদ্ধা নূর ইসলাম বন্দ, বিজেএ’র চেয়ারম্যান শেখ সৈয়দ আলী, সাংবাদিক মোজাম্মেল হক হাওলাদার, দৌলতপুর থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম বন্দ, আকাঙ্খা গ্রুপের চেয়ারম্যান শেখ মজনু, ৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মোঃ কবির হোসেন কবু মোল্লা, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোঃ আব্দুর রউফ মোড়ল, শেখ দাউদ হায়দার, ৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ হারুন অর রশিদসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

    খাদ্যসামগ্রী বিতরণকালে সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা করোনাভাইরাস মোকাবেলায় সততার সাথে কাজ করে যাচ্ছেন। সরকার শ্রমজীবী, অসহায়, দুস্থ ও হতদরিদ্রদের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ অব্যাহত রেখেছে। করোনাভাইরাস সংক্রমণরোধে শারীরিক দূরত্ব বজায় নিশ্চিত করা সকলের দায়িত্ব। এই দুর্যোগ মোকাবেলায় সকলকে এগিয়ে আসার আহবান জানান সিটি মেয়র।

    সকালে সিটি মেয়র নগরীর চানমারী বাজারে আব্দুল বারিক ফাউন্ডেশনের উদ্যোগে করোনা প্রতিরোধে তিনশত কর্মহীন, অসহায়, দুস্থ ও হতদরিদ্রদের মাঝে সাত কেজি করে চালসহ আলু, ডাল, লবণ ও পেঁয়াজ খাদ্যসামগ্রী বিতরণ করেন। এসময় মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম ডি এ বাবুল রানা, মোংলা কাস্টমস ক্লিয়ারিং এন্ড ফরওয়াডিং এজেন্টস এ্যাসোসিয়েশনের সভাপতি মোঃ সুলতান হোসেন খান, আব্দুল বারিক ফাউন্ডেশনের চেয়ারম্যান মোঃ সেলিম হাওলাদার প্রমুখ উপস্থিত ছিলেন।

    পরে মেয়র ১৮ নম্বর ওয়ার্ডের দারুল কুরআন সিদ্দিকীয়া কামিল মাদ্রাসা চত্বরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত ‘মানবিক সহায়তা কর্মসূচির’ আওতায় পাঁচশত ৭১ কর্মহীন নিম্নআয়ের শ্রমজীবী, অসহায়, দুস্থ ও হতদরিদ্রদের মাঝে সাত কেজি করে চালসহ আলু, ডাল, লবণ ও পেঁয়াজসহ খাদ্যসামগ্রী বিতরণ করেন।