Tag: কুল্যা ইউনিয়ন পরিষদের সমসাময়িক হালচাল

  • আশাশুনির কুল্যা ইউনিয়ন পরিষদের সমসাময়িক হালচাল : পর্ব-৬

    নিজস্ব প্রতিবেদক: (২৬ জুন তারিখের পূর্ব প্রকাশিতের পর) সাতক্ষীরার আশাশুনি উপজেলার ৩নং কুল্যা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের বিরুদ্ধে অনীত অনাস্থা প্রস্তাব বিষয়ে বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত ইউনিয়ন পরিষদের ১২ জন মেম্বারের সকলেই ইউপি চেয়ারম্যান মোঃ আব্দুল বাছেত আল হারুন চৌধুরীর বিরুদ্ধে স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯ এর ৩৯ ধারার বিধান মোতাবেক অনাস্থা প্রস্তাব আনয়ন করলে উক্ত আইনের ৩৯(৫) ধারা মোতাবেক তদন্তকারী কর্মকর্তা আজ বুধবার  ১২ আগস্ট-২০২০ তারিখে এ বিশেষ সভা আহবান করেন।

    প্রাপ্ত তথ্যে জানা গেছে কুল্যা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল বাছেত আল হারুন চৌধুরীর বিরুদ্ধে ৪টি অভিযোগের কথা উল্লেখ করে গত ৪ জুন ২০২০ তারিখে আশাশুনি উপজেলা নির্বাহি কর্মকর্তার নিকট লিখিত অনাস্থা জ্ঞাপন করেন ইউপি সদস্যবৃন্দ। এর পর উপজেলা নির্বাহি কর্মকর্তা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহীন সুলতানা কে এ বিষয়ের তদন্তকারী কর্মকর্তার দায়িত্বভার অর্পন করেন।

    দায়িত্বপ্রাপ্ত হয়ে তিনি গত ২৫ জুন এ বিষয়ে উপয় পক্ষকে তার কার্যালয়ে শুনানীর জন্য আহবান করেন। তার নিজস্ব কার্যালয়ে নির্ধারিত সময় সকাল ১১টায় শুনানী অনুষ্ঠিত হয়। বাদীপক্ষ ও বিবাদী পক্ষের কাছে তাদের বক্তব্য শোনেন তিনি। পরে তিনি উভয় পক্ষকে প্রয়োজনীয় তথ্য উপাত্ত সহ লিখিত আকারে তাদের স্বপক্ষের বক্তব্য/ জবাব জমা দেয়ার জন্য নির্দেশনা দেন। নির্দেশনার আলোকে বিবাদী ইউপি চেয়ারম্যান ঐদিনই তার লিখিত জবাব জমা দিলেও সেদিন লিখিত বক্তব্য বা মতামত জমা দেননি বাদীপক্ষ তথা মেম্বরগণ। পরবর্তীতে নির্ধারিত সময়ের মধ্যেই মেম্বরগণ তাদের লিখিত বক্তব্য জমা দেন।

    পরবর্তীতে তদন্তকারী কর্মকর্তা এ বিষয়ে বিষদ তদন্ত শেষে স্থানীয় সরকার বিধিমালা অনুযায়ী উভয় পক্ষকে বিশেষ সভায় যোগদানের জন্য নোঠিশ প্রদান করেন। সে মোতাবেক  বুধবার বিকালে বাদী-বিবাদী উভয় পক্ষকে নিয়ে কুল্যা ইউনিয়ন পরিষদ কার্যালয়ে বিশেষ সভা অনুষ্ঠিত হয়।

    প্যানেল চেয়ারম্যান রফিকুল ইসলাম পান্নার সভাপতিত্বে বিশেষ সভায় পর্যবেক্ষক হিসাবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ও তদন্তকারী কর্মকর্তা শাহীন সুলতানা। এ সময় ইউপি চেয়ারম্যান আব্দুল বাছেত আল হারুন চৌধুরী ও সকল (১২ জন) ইউপি সদস্য উপস্থিত ছিলেন। সভায় সকল ইউপি সদস্য অনাস্থা প্রস্তাবের পক্ষে মতামত ব্যক্ত করেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

    এ বিষয়ে তদন্তকারী কর্মকর্তা বলেন, নীতিমালা অনুসারে বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে। বিধি অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গৃহীত হবে।

    এ বিষয়ের ফলাফল আর কুল্যা ইউনিয়ন পরিষদের অজানা আরও তথ্য জানতে আগামী ৭ম পর্বে আমাদের সাথে যুক্ত থাকুন আর চোখ রাখুন দৈনিক সাতনদী পত্রিকার পাতায় ও অনলাইন মিডিয়ায়।

  • আশাশুনির কুল্যা ইউনিয়ন পরিষদের সমসাময়িক হালচাল : পর্ব-৪

    = আজ শুনানী
    = স্নায়ু চাপে উভয়পক্ষ
    = প্রমাণ যোগাড়ে ব্যস্ত চেয়ারম্যান ও মেম্বররা
    = মেম্বরদের দফায় দফায় শলাপরামর্শ
    = চেয়ারম্যানকে ভিন্ন কায়দায় ঘায়েল করার প্রচেষ্টা।
    = নিয়মিত অফিস করছেন চেয়ারম্যান
    = তথ্য নিতে মেম্বরদের পরিষদে গমন
    = দু’পক্ষের মাঝে উত্তেজনা
    = উৎসুখ ইউনিয়নবাসী
    = তদন্ত অনুযায়ী ব্যবস্থা

    নিজস্ব প্রতিবেদক: (পূর্ব প্রকাশিতের পর) সাতক্ষীরার আশাশুনি উপজেলার ৩নং কুল্যা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা জ্ঞাপনের উপর শুনানী হবে আজ। শুনানী বিষয়ে ¯œায়ু চাপে রয়েছে উভয় পক্ষ। স্ব-স্ব পক্ষে প্রমাণ যোগাড়ে ব্যস্ত সময় পার করেছেন চেয়ারম্যান ও মেম্বররা। ১২ মেম্বও নিজেদের মাঝে দফায় দফায় শলা পরামর্শ করেছেন গত কয়েকদিন। আর নিয়মিত অফিস করছেন ইউপি চেয়ারম্যান। প্রয়োজনীয় তথ্য পেতে হঠাৎ ইউনিয়ন পরিষদে যান মেম্বররা। চেয়ারম্যানকে ভিন্ন কায়দায় ঘায়েল করার চেষ্টা চালাচ্ছে দুর্বৃত্তরা। শুনানী বিষয়ে উৎসুখ হয়ে আছে গোটা ইউনিয়নবাসী। আর তদন্ত অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তা।

    প্রাপ্ত তথ্যে জানা গেছে কুল্যা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল বাছেত আল হারুন চৌধুরীর বিরুদ্ধে গত ১ জুন জেলা প্রশাসক বরাবর দূর্নীতি ও অনিয়মের ৮ দফা অভিযোগ দাখিল করেন ঐ ইউনিয়নের মেম্বরবৃন্দ। এর ৩ দিন পর গত ৪ জুন ২০২০ তারিখে আশাশুনি উপজেলা নির্বাহি কর্মকর্তার নিকট চেয়ারম্যানের বিরুদ্ধে লিখিতভাবে তাদের অনাস্থা জ্ঞাপন করেন মেম্বররা। তবে জেলা প্রশাসকের কাছে দাখিলকৃত অভিযোগ পত্রে চেয়ারম্যানের বিরুদ্ধে ৮টি অভিযোগের কথা উল্লেখ করে থাকলেও সেখান থেকে কিছুটা সরে এসে অনাস্থা পত্রে তারা চেয়ারম্যানের বিরুদ্ধে ৪টি অভিযোগের কথা উল্লেখ করেন।

    উল্লেখিত ৪টি অভিযোগের মধ্যে রয়েছে-

    (১) চেয়ারম্যান একজন দূর্নীতিবাজ; তিনি ইউনিয়ন পরিষদের মাঠ ভরাটে বরাদ্ধ ৭ মে:টন চাউল আত্মসাৎ করেছেন এবং ইউডিসি উদ্যোক্তাকে অপসারন কওে তদস্থলে নিজের লোক বসাইয়া জন্ম নিবন্ধনের হাজার হাজার টাকা সংগ্রহ করে নামমাত্র কিছু টাকা সরকারি খাতে জমা রেখে বাকী টাকা আত্মসাৎ করেছেন।

    (২) তিনি সরকারি ত্রাণ আত্মসাৎকারী; করোনার কারনে বরাদ্ধকৃত ত্রানের অনুকূলে ২৩% টাকা আত্মসাৎ করেছেন এবংবরাদ্ধকৃত ত্রানের অনুকুলে ২৩% টাকাও আত্মসাৎ করেছেন। শিশুখাদ্য গুড়াদুধ বিতরণ করেন নাই এবং করোনা ভাইরাস প্রতিরোধক উপকরণ বিতরণ না কওে আত্মসাৎ করেছেন।

    (৩) তিনি ক্ষমতার অপব্যবহারকারী; সরকারি নিয়ম উপেক্ষা করে তিনি নিজের লোক দ্বারা ত্রাণ বিতরণ করেন এবং গায়ের জোরে ইউডিসি উদ্যোক্তাকে অপসারণ করেছিলেন

    (৪) সরকারি সম্পদ বন্টনে অনিয়মকারী; সুপেয় পানি সংরক্ষনের ট্যাংকির অনুকূলে সরকারি নীতির ৪ গুণ টাকা নিয়েছেন। সাথে ৬টি টিউবওয়েল বিতরনেও অনিয়ম করেছেন।

    উক্ত ৪ দফা অনাস্থা জ্ঞাপনের প্রেক্ষিতে উপজেলা নির্বাহি কমকর্তা মীর আলিফ রেজা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহিন সুলতানাকে তদন্তকারী কর্মকর্তা হিসেবে দায়িত্ব অর্পন করেন। দায়িত্বপ্রাপ্ত হয়ে তিনি আজ ২৫ জুন বেলা ১১ ঘটিকায় তার নিজ কার্যালয়ে শুনানীর দিন ধার্য করেন। উক্ত শুনানীতে উভয়পক্ষকে প্রয়োজনীয় কাগজপত্র ও স্বাক্ষীসাবুদ সহ উপস্থিত থাকার জন্য বলা হয়েছে। তবে করোনা ভাইরাস মহামারীর কারনে উভয়পক্ষে সর্বোচ্চ ৩ জন করে ব্যক্তি শুনানী কার্যে অংশ নিতে পারবেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

    এদিকে সরেজমিনে ঘুরে বিভিন্ন ব্যক্তির সাথে কথা বলে জানা গেছে, শুনানী উপলক্ষে ¯œায়ুচাপে আছে উভয়পক্ষই। নিজের/ নিজেদের স্বপক্ষে প্রয়োজনীয় কাগজ পত্র ও প্রমাণাদি যোগাড়ে গত কয়েকদিন ব্যস্ত সময় পার করেছেন সকলেই। চেয়ারম্যান নিয়মিত অফিস করছেন এবং তার নিজের পক্ষে প্রয়োজনীয় কাগজপত্র প্রস্তুত করছেন বলে জানান তিনি। আর মেম্বররাও তাদের মধ্যে দফায় দফায় শলাপরামর্শ করছেন আর নিজেদের পক্ষে প্রয়োজনীয় প্রমানাদি যোগাড় করতে ঘাম ঝরিয়েছেন।

    এদিকে চেয়ারম্যানকে ভিন্ন কায়দায় ঘায়েল করার জন্যও ষড়যন্ত্র করা হয়েছে বলে জানা গেছে। ইউপি চেয়ারম্যান হারুন চৌধুরী বলেন, আমার নামে মিথ্যা অপবাদ দেয়ার জন্য ষড়যন্ত্র করা হয়েছে বলে বিশ^স্থ একটি সূত্রে জানতে পেরেছি। এর পর থেকে আমি সাবধানে চলফেরা করার চেষ্টা করছি। তিনি বলেন, আমাকে যদি কাগজপত্রে পরাজিত করতে না পারেন তাহলে আমার নামে মিথ্যা অপবাদ দিয়ে পরাস্ত করার জন্য চেষ্টা চালাচ্ছে একটি মহল।

    বিশ্বস্ত সূত্রে জানা গেছে, অভিযোগ দাখিল ও অনাস্থা জ্ঞাপনের পর ইউনিয়ন পরিষদে আসা যাওয়া থেকে নিজেদের অনেকটা বিরত রাখলেও প্রয়োজনীয় তথ্য পেতে গত মঙ্গলবার পরিষদে যান মেম্বররা। সেখানে তারা ইউপি সচীবের কাছে কিছু তথ্য উপাত্ত চান। চেয়ারম্যান অনুমোতি দিলে তিনি (সচীব) যেকোন তথ্য দিতে রাজি বলে জানালে মেম্বরদের মাঝে কিছুটা ক্ষোভের সৃষ্টি হয়। এছাড়া উইডিসি উদ্যোক্তর কাছেও অনুরুপ কিছু তথ্য দাবী করলে তিনিও অনুরুপ বলায় ক্ষোভের মাত্রা বেড়ে যায় তাদের মাঝে।

    গতকাল বুধবারও এক মেম্বরকে লু্িঙ্গ পরে দু’জন লোক সহ পরিষদে ঘোরা ফেরা দেখা গেছে। বিশ^স্ত সূত্রে জানা গেছে, ঐ মেম্বর বিকালে ইউডিসি উদ্যেক্তাকে কিছু তথ্য দেয়ার জন্য চাপ দেন। তবে ইউডিসি উদ্যেক্তা পূর্বের ন্যায় বিনীত জবাব দিলে তিনি উদ্যোক্তার নিজস্ব রুমে যেয়ে অবস্থান নেন এবং একটু গরম সুরে বলেন আরও মেম্বররা আসছে। তবে শেষ পর্যন্ত অন্য মেম্বররা আসেননি। তবে জনৈক মেম্বর চেয়ারম্যান ছাড়া অন্য কাউকে কোন তথ্য না দেয়ার জন্য উদ্যেক্তাকে বলেন।

    উক্ত মেম্বরের গরম সুরের ঐ কথা চেয়ারম্যানের কানে গেলে তিনি গ্রাম পুলিশকে ডেকে পাঠান। এ সময় পরিষদে সেবা নিতে আসা কয়েক ব্যক্তির মাধ্যমে মেম্বরের ঐ গরম সুরের কথা চারিদিকে ছড়িয়ে পড়লে চেয়ারম্যানের অনুসারী কয়েকজন গন্যমান্য ব্যক্তি ইউনিয়ন পরিষদে গিয়ে হাজির হলে পরিষদ ত্যাগ করেন ঐ মেম্বর।

    অপরদিকে আজকের শুনানী নিয়ে আগ্রহ আকাঙ্খা লক্ষ্য করা গেছে ঐ ইউনয়বাসীর মাঝে। অধিকাংশ সাধারন মানুষ চেয়ারম্যানের পক্ষে স্বাক্ষ্য দেয়ার জন্য মুখিয়ে আছেন বলে সরেজমিনে ঘুরে দেখা গেছে। তবে মেম্বরদের পক্ষেও অল্প স্বল্প কিছু লোককে কথা বলতে শুনা গেছে।

    এদিকে এ বিষয়ে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা আশাশুনি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহিন সুলতানার সাথে কথা হলে তিনি বলেন, কুল্যা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের বিপক্ষে উপজেলা নির্বাহি কর্মকর্তা বরাবর যে অনাস্থা জ্ঞাপন করা হয়েছে তার অভিযোগ সমুহের বিষয়ে (৪টি বিষয়ে) বৃহস্পতিবার শুনানী হবে। জেলা প্রশাসক বরাবর দাখিলকৃত অভিযোগের বিষয়ে আজ কোন শুনানী হবে না বলেও নিশ্চিত করেন তিনি। সরেজমিনে কোন তদন্ত হবে কি না জানতে চাইলে তিনি বলেন, আজ উভয় পক্ষকে নিয়ে শুনানী হবে, প্রয়োজন হলে নিয়মানুযায়ী পরবর্তীতে সরেজমিনে তদন্ত করা হবে। তদন্ত অনুযায়ী কর্তৃপক্ষ এ বিষয়ে ব্যবস্থা নিবেন বলেও তিনি জানান।

    তাই অভিযোগের শুনানী, তদন্ত, তদন্ত শেষে ফলাফল আর কুল্যা ইউনিয়ন পরিষদের অজানা আরও তথ্য জানতে আগামী ৫ম পর্বে আমাদের সাথে যুক্ত থাকুন আর চোখ রাখুন দৈনিক সাতনদী পত্রিকার পাতায় ও অনলাইন মিডিয়ায়।

  • আশাশুনির কুল্যা ইউনিয়ন পরিষদের সমসাময়িক হালচাল : পর্ব-২

    = দূর্নীতি ও অনিয়মের অভিযোগে চেয়ারম্যানের বিরুদ্ধে একাট্টা মেম্বররা।
    = ইউনিয়ন পরিষদে যাতায়াত বন্ধ মেম্বরদের।
    = চেয়ারম্যানকে বয়কট/ অপসারনে মেম্বরদের অনাস্থা জ্ঞাপন।
    = অনাস্থা প্রস্থাবের সরকারি বিধি বিধান।
    = মেম্বরদের প্রকৃত দূর্নীতিবাজ আখ্যা দিয়ে চেয়ারম্যানের পক্ষে অধিকাংশ মানুষ।
    = দূর্নীতিবাজ ও তার দূর্নীতির চিত্র প্রকাশের দাবী ভূক্তভোগীদের।
    = সরেজমিনে গণতদন্তের দাবী এলাকাবাসীর।

    নিজস্ব প্রতিবেদক: (পূর্ব প্রকাশিতের পর) সাতক্ষীরার আশাশুনি উপজেলার ৩নং কুল্যা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের বিরুদ্ধে দূর্নীতি ও অনিয়মের অভিযোগ দাখিল করে একাট্টা হয়েছে পরিষদের ১২ ইউপি সদস্য। ইউনিয়ন পরিষদে যাতায়াত বন্ধ করে দিয়েছেন তারা। অভিযোগ দাখিলের পরও অধিকাংশ সাধারণ মানুষের মৌন সমর্থন চেয়ারম্যানের পক্ষে থাকায় চেয়ারম্যানকে কাবু করতে নতুন ছক আঁকে মেম্বররা। দূর্নীতির অভিযোগে চেয়ারম্যান পরাস্ত না হলে তাকে বয়কট/চেয়ার থেকে অপসারন করার জন্য আঁকা নতুন ছকে সর্বশেষ পদ্ধতি হিসেবে চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা জ্ঞাপন করে মেম্বররা। অনাস্থা প্রস্তাবে চেয়ারম্যানের দূর্নীতি প্রমানিত হলে অপসারন হতে পারেন চেয়ারম্যান; আর দূর্নীতি প্রমানিত না হলে বেকায়দায় পড়তে পারেন অভিযোগ দাখিলকারী মেম্বররাও। এদিকে চেয়ারম্যানকে নয়; মেম্বরদেরই প্রকৃত দূর্নীতিবাজ আখ্যা দিয়ে ইউনিয়নের সংখ্যাগরিষ্ট সাধারণ মানুষ চেয়ারম্যানের পক্ষে অবস্থান নিয়েছে। অধিকাংশ মেম্বরের দ্বারা প্রতারনা ও অর্থদন্ডের শিকার হয়ে মেম্বরদের অনিয়ম ও দূর্নীতির চিত্র তুলে ধরার দাবী জানিয়েছে ভূক্তভোগীরা। আর চেয়ারম্যানের বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে শুধু টেবিলে বসে তার তদন্ত না করে টিবল তদন্তের পাশাপাশি সরেজমিনে গণতদন্ত করার জন্য সংশ্লিষ্ট উর্দ্ধতন প্রশাসনিক কর্মকর্তাদের প্রতি দাবী জানিয়েছে এলাকার সাধারণ মানুষ। গত ৫ জুন ১ম পর্বে “ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে আনীত অভিযোগ ও সে বিষয়ে সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যানের ব্যাখ্যা” – প্রকাশের পর দৈনিক সাতনদীর তথ্যাঅনুসন্ধানে উঠে এসেছে এসব চিত্র।

    উল্লেখ্য, আশাশুনির কুল্যা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এস, এম রফিকুল ইসলামের মৃত্যু জনিত কারনে ২০১৯ সালের ২৫ জুলাই অনুষ্ঠিত উপ-নির্বাচনে আওয়ামী লীগের সমর্থনে নৌকা প্রতীকে নতুন চেয়ারম্যান নির্বাচিত হন আব্দুল বাছেত আল হারুন চৌধুরী। ঐ বছরের ৩ সেপ্টেম্বর শপথ গ্রহণ করেন তিনি। এর পরদিন (৪ সেপ্টেম্বর) প্যানেল চেয়ারম্যানের কাছ থেকে পরিষদের দায়িত্বভার গ্রহণ করেন তিনি। দায়িত্ব গ্রহনের ৯ মাসের মাথায় তার বিরদ্ধে অনিয়ম ও দূর্নীতির ৮ দফা অভিযোগ উত্থাপন করে গত ১ জুন ২০২০ তারিখে সাতক্ষীরা জেলা প্রশাসকের নিকট লিখিত অভিযোগ দাখিল করেন ঐ ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ।

    তথ্যানুসন্ধানে জানা গেছে, অভিযোগ দাখিলের পর থেকে ইউনিয়ন পরিষদে যাতায়াত বন্ধ করে দিয়েছে ইউপি সদস্যবৃন্দ। এতে করে জনসেবা থেকে বঞ্চিত হচ্ছে ইউনিয়নের ৯টি ওয়ার্ডের সেবাপ্রত্যাশীরা।

    সরেজমিনে ঘুরে এবং সংশ্লিষ্ট বিভিন্ন ব্যক্তির সাথে কথা বলে জান গেছে, অভিযোগ দাখিলের খবর চাউর হলে উপজেলার অফিসপাড়ায় এবং কুল্যা ইউনিয়নের পাড়া-মহল্লা, হাটে-বাজারে আর চায়ের আড্ডায় মানুষের আলোচনার মুখ্য বিষয় হয়ে ওঠে এই বিষয়টি। এতে মিশ্র প্রতিক্রিয়া দেখা দেয় সাধারণ মানুষের মাঝে।

    এ বিষয়ে দৈনিক সাতনদীর পক্ষ থেকে ঐ ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের শতাধিক ব্যক্তির সাথে কথা বলা হয়। তারা তাদের অভিমতে বলেন, “অল্প কিছুদিন হলো ইউপি চেয়ারম্যান পরিষদের দায়িত্ব পেয়েছেন। আপাত দৃষ্টিতে তিনি একজন সৎ, ন্যায় পরায়ন ও ক্লিন ইমেজের মানুষ। একজন সম্পূর্ন নতুন মানুষ প্রথমবার ইউনিয়ন পরিষদের মতো একটি জনগুরুত্বপূর্ন প্রতিষ্ঠানের দায়িত্ব নিয়ে সেখানে দূর্নীতি করতে গেলে আইনের ফাঁক ফোঁকর বুঝতেও অন্তত: এক বছর সময় লাগে। এই স্বল্প সময়ে চেয়ারম্যান হারুন চৌধুরী দূর্নীতি করেছেন এটা আসলে খুব একটা বিশ^াসযোগ্য নয়। তবে প্রকৃতই তিনি যদি কোন দূর্নীতি করে থাকেন তাহলে নিরপেক্ষ তদন্ত হওয়া উচিৎ।”

    নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ব্যক্তি সাতনদীকে বলেন, মেম্বররা যতোই চেয়ারম্যানের বিরুদ্ধে অভিযোগ আর অনাস্থা জ্ঞাপন করেন না কেন জনগন জানে কে বা করা দূর্নীতিবাজ। তাই চেয়ারম্যানের পক্ষেই সাধারণ জনসমর্থন বেশি।

    তারা বলেন, দায়িত্ব পালনে চেয়ারম্যানের তুলনায় অনেক মেম্বরের সময়কাল বেশি হওয়ায় তারা সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে অনেক অভিজ্ঞ। বিগত দিনে বিভিন্ন ভাতার কার্ড প্রদান, কাবিখা, বিধবা ভাতা, বয়স্ক ভাতা, ঘর বরাদ্ধের নামে মানুষের কাছ থেকে টাকা আদায় করার বহু অভিযোগ রয়েছে অধিকাংশ মেম্বরের বিরুদ্ধে। ইউনিয়ন পরিষদে বিভিন্ন সময়ে যে বাজেট-বরাদ্ধ এসে থাকে মেম্বররা তাদের ইচ্ছেমতো তার তালিকা তৈরী ও বন্টন করে থাকেন। বর্তমান চেয়ারম্যানের সাথে তাদের এসব বিষয়ে আপোষ না হওয়ায় বেঁকে বসে মেম্বররা। অপরদিকে ইচ্ছেমতো কাজ করার সুযোগ না দিতে বদ্ধ পরিকর থাকেন চেয়ারম্যান। আর তাতেই বাঁধে মূল বিপত্তি। একাট্টা (ঐক্যবদ্ধ) হয়ে যান মেম্বররা। চেয়ারম্যান উঠে যান অনিয়ম-দূর্নীতির কাঠগড়ায়।

    অবশ্য মেম্বররা দাবী করেছেন, চেয়ার‌্যান বিভিন্ন বিষয়ে তাদের সাথে পরামর্শ বা সমন্বয় না করায় তারা তাদের ন্যায্য দাবী আদায়ের স্বার্থেই অভিযোগ দাখিল ও অনাস্থা প্রস্তাবের পথে হাটতে বাধ্য হয়েছেন।

    তথ্যানুসন্ধানে জানা গেছে, জেলা প্রশাসকের কাছে অভিযোগ দাখিলের পর অধিকাংশ পাবলিক সেন্টিমেন্ট চেয়ারম্যানের পক্ষে যেতে থাকলে অবস্থা পর্যবেক্ষন করতে থাকেন মেম্বররা। পরে তারা স্থানীয় সাংবাদিকদের উপস্থিতিতে ফেসবুক লাইভেও একাধিকবার তাদের অভিযোগ ও দাবীর কথা তুলে ধরেন। অবশ্য এ সময় দু’একজন মেম্বর তাদের বক্তব্যে অসংলগ্ন ও চেয়ারম্যানকে হুমকি প্রদান স্বরুপ কথা বলায় তাদের ক্ষমতার খুঁটির জোর কোথায় তা জানতে প্রশ্ন দেখা দিয়েছে জনমনে। অপরদিকে কোন রকম দূর্নীতি করেননি উল্লেখ করে চেয়ারম্যান তার দৃঢ়চেতা মনোভাব প্রকাশ করতে থাকলে এবং তার পক্ষের লোকজনও তাদের পক্ষে যুক্তি উপস্থাপন ও মেম্বরদের দূর্নীতির খোঁজ করতে থাকলে নড়েচড়ে বসেন মেম্বররা। মেম্বররা আবারও নিজেদের মধ্যে একাধিক বৈঠক ও শলা পরামর্শ গত ৬ জুন ২০২০ তারিখে আশাশুনি উপজেলা নির্বাহি কর্মকর্তার নিকট চেয়ারম্যানের বিরুদ্ধে লিখিতভাবে তাদের অনাস্থা জ্ঞাপন করেন। তবে জেলা প্রশাসকের কাছে দাখিলকৃত অভিযোগ পত্রে চেয়ারম্যানের বিরুদ্ধে ৮টি অভিযোগের কথা উল্লেখ করে থাকলেও সেখান থেকে কিছুটা সরে এসে অনাস্থা পত্রে তারা চেয়ারম্যানের বিরুদ্ধে ৪টি অভিযোগের কথা উল্লেখ করেন।

    উল্লেখিত ৪টি অভিযোগের মধ্যে রয়েছে- (১) চেয়ারম্যান একজন দূর্নীতিবাজ; তিনি ইউনিয়ন পরিষদের মাঠ ভরাটে বরাদ্ধ ৭ মে:টন চাউল আত্মসাৎ করেছেন। (২) তিনি সরকারি ত্রাণ আত্মসাৎকারী; করোনার কারনে বরাদ্ধকৃত ত্রানের অনুকূলে ২৩% টাকা আত্মসাৎ করেছেন। (৩) তিনি ক্ষমতার অপব্যবহারকারী; সরকারি নিয়ম উপেক্ষা করে তিনি নিজের লোক দ্বারা ত্রাণ বিতরণ করেন এবং গায়ের জোরে ইউডিসি উদ্যোক্তাকে অপসারণ করেন এবং (৪) সরকারি সম্পদ বন্টনে অনিয়মকারী; সুপেয় পানি সংরক্ষনের ট্যাংকির অনুকূলে সরকারি নীতির ৪ গুণ টাকা নিয়েছেন। সাথে ৬টি টিউবওয়েল বিতরনেও অনিয়ম করেছেন।

    চেয়ারম্যানে বিরুদ্ধে উপরোক্ত অভিযোগ সম্বলিত অনাস্থা পত্র জমা দেয়ার পর জনমনে প্রশ্ন দেখা- “কি হবে এখন ?” কিভাবে হবে উদ্ধুধ সমস্যার সমাধান ?

    অনাস্থা প্রস্তাব বিষয়ে ইউনিয়ন পরিষদ বিধিমালা- স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন ২০০৯ এর সপ্তম অধ্যায়ে- বিভিন্ন ধারা উপধারায় যা বলা হয়েছে তার আলোকে উল্লেখ করা যায় যে, বিধিমালার ৩৯ এর (৩) উপধারায় অনুযায়ী, অনাস্থা প্রস্তাব প্রাপ্তির পর উপজেলা নির্বাহী অফিসার একজন কর্মকর্তা নিয়োগ করিবেন এবং উক্ত কর্মকর্তা অভিযোগসমূহের বিষয়ে বক্তব্য প্রদানের জন্য ১০ (দশ) কার্যদিবসের সময় প্রদান করিয়া অভিযুক্ত চেয়ারম্যানকে কারণ দর্শানোর নোটিশ দিবেন। জবাব সন্তোষজনক বিবেচিত না হইলে উপ-ধারা (৩) অনুযায়ী নিযুক্ত কর্মকর্তা জবাব প্রাপ্তির অনধিক ৩০ (ত্রিশ) কার্যদিবসের মধ্যে অনাস্থা প্রস্তাবে যে সকল অভিযোগের বর্ণনা করা হয়েছে, সে সকল অভিযোগ তদন্ত করিবেন। তদন্তে অভিযোগের সত্যতা প্রমাণিত হইলে উপ-ধারা (৩) অনুযায়ী নিযুক্ত কর্মকর্তা অনধিক ১৫ (পনের) কার্যদিবসের মধ্যে অভিযুক্ত চেয়ারম্যানসহ সংশ্লিষ্ট সকল নিবার্চিত সদস্যের নিকট সভার নোটিশ প্রেরণ নিশ্চিতকরণপূর্বক পরিষদের বিশেষ সভা আহবান করিবেন। নিয়মানুযায়ী সভার কার্যক্রম পরিচালত হবে। এরপর উপ-ধারা (৩) অনুযায়ী নিযুক্ত কর্মকর্তা সভা শেষ হইবার পর সভার কার্যবিবরণী প্রস্তুত করিয়া আনুষঙ্গিক কাগজপত্রসহ সরকারের নিকট প্রেরণ করিবেন। সরকার উপযুক্ত বিবেচনা করিলে, অনাস্থা প্রস্তাব অনুমোদন অথবা অননুমোদন করিবে।

    আইনি এ সকল প্রক্রিয়া অনুসরন ও বাস্তবায়ন শেষেই জানা যাবে কি ঘটবে কুল্যা ইপি চেয়ারম্যান, ইউনিয়ন পরিষদ ও ইউনয়নবাসীর ভাগ্যে।

    এদিকে সরেজমিনে তথ্যানুসন্ধান করতে গেলে দেখা গেছে, চেয়ারম্যানের বিরুদ্ধে অভিযোগ ও অনাস্থা জ্ঞাপনকে আমলে না নিয়ে চেয়ারম্যানের ক্লিন ইমেজের কথাই ব্যক্ত করছে ইউনিয়নের অধিকাংশ সাধারণ মানুষ। সাতনদীর ক্যামেরার সামনে অনেকেই মেম্বরদেরকেই প্রকৃত দূর্নীতিবাজ হিসেবে আখ্যা দিয়েছেন। তাদের বিরুদ্ধে মৌখিকভাবে তুলে ধরেছেন বিভিন্ন অভিযোগ, প্রতারনা ও বঞ্চনার কথা। আবার অনেকেই লিখিতভাবে অভিযোগ দিয়েছেন প্রশাসনিক কর্মকর্তাদের কাছে, যার কপি এসে পৌঁছেছে দৈনিক সাতনদীর হাতে।

    ঐসব অভিযোগ থেকে বিভিন্ন ওয়ার্ডের মেম্বরদের অনিয়ম, দূর্নীতি, অবৈধ অর্থ আদায়, কার্ড বেঁচাবিক্রি সহ নানাবিধ বিষয় জানা গেছে। অবশ্য অভিযোগসমুহের তদন্ত ও প্রমান সাপেক্ষেই জানা যাবে মেম্বররা প্রকৃতই কোন অনিয়ম বা দূর্নীতি করেছেন কি না।

    তবে ভূক্তভোগীরা বলছেন, কাবিখা, বয়স্কভাতা, বিধবা ভাতা, রেশন, প্রতিবন্ধি ভাতা, ভিজিডি সহ বিভিন্ন বিষয়ে যদি সরেজমিনে বৃহৎ তদন্ত করা হয় তাহলে অনেক সাধূ দরবেশেরও গোমর ফাঁস হতে পারে। তাই প্রকৃত দূর্নীতিবাজ ও তার অনিয়ম-দূর্নীতির চিত্র জনসমক্ষে তুলে ধরার দাবী জানিয়েছে ভূক্তভোগীরা।

    আর চেয়ারম্যানের বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে সেটি সহ মেম্বর- মহিলা মেম্বরদেরও নানা কর্মকান্ডের বিষয়ে সরেজমিনে গণতদন্তের জন্য সংশ্লিষ্ট উর্দ্ধতন প্রশাসনিক কর্মকর্তাদের প্রতি দাবী জানিয়েছে সচেতন এলাকাবাসী।

    তবে অনাস্থা জ্ঞাপনের পেছনের তথ্যানুসন্ধানে বেরিয়ে আসে আরেক নতুন তথ্য। কুল্যা ইউনিয়ন পরিষদের সাবেক এক সচীব ও সাবেক এক ইউপি সদস্য নাম প্রকাশ না করার শর্তে এ প্রতিবেদককে জানান যে, অনাস্থা জ্ঞাপনের বিষয়টি এই ইউনিয়ন পরিষদের জন্য নতুন নয়। অযৌক্তিক চাহিদা পূরণ না হওয়ায় সাবেক চেয়ারম্যান মরহুম এস এম রফিকুল ইসলামের আমলেও মেম্বর থাকা অবস্থায় বর্তমান মেম্বর আব্দুল মাজেদ গাজী ও উত্তম কুমার বিশ^াসের নের্তৃত্বে পরিষদের তৎকালীন অন্যান্য মেম্বরদের দলে ভিড়িয়ে চেয়ারম্যান রফিকুল ইসলামের বিরদ্ধেও অন্তত: ৩ থেকে ৪ বার অনাস্থা জ্ঞাপন করতে যান তারা। কিন্তু তদন্ত হওয়ার আগেই তৎকালীন চেয়ারম্যান মেম্বরদের ডেকে সমন্বয় করে নেন।

    এসব বিষয়ে অভিযোগকারী মেম্বরদের মধ্যে বয়োজ্যেষ্ঠ কুল্যা ইউনিয়ন পরিষদের ১নং ওয়ার্ড সদস্য আব্দুল মাজেদ গাজীর সাথে যোগাযোগ করতে তার ব্যবহৃত মোবাইল ফোনে একাধিকবার কল করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

    তবে ৬নং ওয়ার্ড সদস্য উত্তম কুমার দাশ এর সাথে মোবাইলে যোগাযোগ করা হলে তিনি তাদের দাখিলকুত ৮ দফা অভিযোগের কথা উল্লেখ করেন এবং বলেন চেয়ারম্যান আমাদের হিস্যা সঠিকভাবে দেননা। তিনি বিভিন্ন রকম অনিয়মের সাথে জড়িত।

    তিনি বলেন, এর আগেও আমরা তার বিরুদ্ধে একবার অনাস্থা জ্ঞাপনের প্রস্তুতি নিয়েছেলাম। কিন্তু সেবার প্রস্তুতিকালেই আমাদের মধ্যে সমন্বয় হয়। এবার তিনি (চেয়ারম্যান) কোন সমন্বয়ের উদ্যোগ নেননি।

    সাবেক চেয়ারম্যান মরহুম এসএম রফিকুল ইসলামের আমলে তিনি সহ অন্যান্য মেম্বররা একাধিকবার অনাস্থা জ্ঞাপন করেছিলেন কি না জানতে চাইলে তিনি এর সত্যতা স্বীকার করে বলেন, তিনি যেহেতু বিএনপি’র চেয়ারম্যান ছিলেন তাই তিনি অনাস্থা জ্ঞাপনের প্রস্ততির সাথে সাথেই আমাদের ডেকে সমন্বয় করে নিতেন।

    আর অভিযুক্ত ইউপি চেয়ারম্যান আব্দুল বাছেত আল হারুন চৌধুরীর সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, জননেত্রী শেখ হাসিনা আমাকে নৌকা প্রতীকের মনোনয়ন দেয়ায় জনগনের ভোটে আমি চেয়ারম্যান নির্বাচিত হয়েছি। প্রধানমন্ত্রীর সেই আস্থার প্রতিদান স্বরুপ এবং গণরায়কে সম্মান দিতে আমি কোনরুপ অনিয়ম দূর্নীতিকে প্রশ্রয় না দেয়ায় মেম্বররা তাদের অবৈধ সুযোগ সুবিধা আদায় করতে না পেরে আমার বিরুদ্ধে অসত্য, ভিত্তিহীন অভিযোগ দাখিল করেছেন।

    তিনি বলেন, আমি কোন অনিয়ম ও দূর্নীতির সাথে জড়িত নই। তাই আমি কোন অভিযোগ বা অনাস্থাকে ভয় পাচ্ছি না। তদন্তে যদি আমার দূর্নীতি প্রমানিত হয় তাহলে আমি যেকোন শাস্তি মাথা পেতে নেব। আর যদি প্রমাণিত না হয় তাহলে যারা আমার সুনাম ক্ষুন্ন করার জন্য ভিত্তিহীন অভিযোগ দাখিল করেছেন তাদের বিরুদ্ধেও আইনানুগ পদক্ষেপ নেয়া হবে।

    এ বিষয়ে আশাশুনি উপজেলা নির্বাহি অফিসার মীর আলিফ রেজার সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, কুল্যা ইউনিয়ন পরিষদের বিষয়ে একজন তদন্তকারী কর্মকর্তা নিযুক্ত করা হয়েছে। সরকারী নিয়মানুযায়ী ব্যবস্থা নেয়া হবে। এ সময় সরকারী বিধি বিধানের কথা জানতে চাইলে তিনি উপরোল্লেখিত নিয়মের কথাই ব্যক্ত করেন।

    তাই অভিযোগের তদন্ত, তদন্ত শেষে ফলাফল আর কুল্যা ইউনিয়ন পরিষদের অজানা আরও তথ্য জানতে আগামী ৩য় পর্বে আমাদের সাথে যুক্ত থাকুন আর চোখ রাখুন দৈনিক সাতনদী পত্রিকার পাতায় ও অনলাইন মিডিয়ায়।

  • দূর্নীতি: আশাশুনির কুল্যা ইউনিয়ন পরিষদের সমসাময়িক হালচাল : পর্ব-১

    নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরা জেলার আশাশুনি উপজেলার ৩নং কুল্যা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের বিরুদ্ধে ইউপি সদস্যবৃন্দ কর্তৃক দূর্নীতি ও অনিয়মের অভিযোগ করায় ফুঁসে উঠেছে ইউনিয়নের সাধারণ মানুষ। মেম্বরদেরও নানা অনিয়ম-দূর্নীতির তথ্য ফাঁস করতে শুরু করেছে বিভিন্ন ওয়ার্ডের ভূক্তভোগী লোকজন। এলাকাবাসীর অভিমত, অল্প কিছুদিন হলো ইউপি চেয়ারম্যান পরিষদের দায়িত্ব পেয়েছেন। এই স্বল্প সময়ের মধ্যে তিনি কোন অনিয়ম-দূর্নীতি করেছেন কি না সাধারণ মানুষ তা ওয়াকিফহাল নয়। তবে তাদের দাবী, বছরের পর বছর ধরে কার্ড বিক্রি, কাবিখা, বিধবা ভাতা, বয়স্ক ভাতা, ঘর বরাদ্ধের নামে এলাকার অসহায় গরীব মানুষদের কাছ থেকে টাকা আদায়, ত্রানের চাউল আত্মসাৎ সহ নানা অনিয়মের অভিযোগে অভিযুক্ত মেম্বররা সদ্য নির্বাচিত ইউপি চেয়ারম্যানকে তাদের মত-পথে আনতে না পেরে চেয়ারম্যানের বিরুদ্ধে কাল্পনিক অভিযোগ করে থাকতে পারেন। পাশাপাশি অনেকেই আবার কোন কোন মেম্বরের ভয়ে মুখ খুলতে সাহস পাচ্ছে না। তবে অপরাধী যেই হোক ইউনিয়ন থেকে অনিয়ম-দূর্নীতির অবসান হোক এই প্রত্যাশা সকলের।

    মেম্বররা অভিযোগ করে বলছেন, তারা চেয়ারম্যানের কাছ থেকে তাদের চাহিদা মতো কোন সহায়তা পাচ্ছেন না। করোনা ভাইরসের কারনে বরাদ্ধকৃত ত্রাণ সহ বিভিন্ন প্রকল্পের অর্থ আত্মসাৎ করেছেন ইউপি চেয়ারম্যান। তাই এর সুষ্ঠ বিচার চেয়েছেন তারা।

    আর আনীত অভিযোগসমূহ সম্পূর্ন, কাল্পনিক, মিথ্যা ও ভিত্তিহীন উল্লেখ করে অভিযোগ সমুহের ব্যাখ্যা দিয়েছেন ইপি চেয়ারম্যান। অভিযোগকারীদের বাঁকা পথের ইনকামের রাস্তায় পা না দেয়া তথা তাদের অবৈধ আয়ের রাস্তা বন্দ হওয়ায় তারা তার বিরুদ্ধে মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগ করেছেন দাবী করে সাধারণ মানুষের পাশাপাশি তিনিও অভিযোগ সমুহের সুষ্ঠ তদন্তের আহবান জানিয়েছেন উর্দ্ধতন সংশ্লিষ্টদের প্রতি। অভিযুক্ত হলে নিজের বিচার হোক উল্লেখ করার পাশাপাশি অভিযোগ প্রমাণিত না হলে অভিযোগকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনেরও দাবী জানিয়েছেন সদ্য নির্বাচিত এই চেয়ারম্যান।

    এ সকল বিষয়ের অনুসন্ধানে দৈনিক সাতনদীর পক্ষ থেকে সরেজমিনে প্রাপ্ত তথ্য উপাত্তের ভিত্তিতে ধারাবাহিক প্রতিবেদনের আজ প্রথম পর্বে তুলে ধরা হলো ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে আনীত অভিযোগ ও সে বিষয়ে ইউপি চেয়ারম্যানের ব্যাখ্যা সহ অন্যান্য সংশ্লিষ্টদের অভিমত ।

    জানা গেছে, গত ১ জুন’ ২০ তারিখে কুল্যা ইউনিয়ন পরিষদের সংরক্ষিত ওয়ার্ডের মেম্বর পারভীন সুলতানা সহ ৩ জন এবং সাধারণ ওয়ার্ডের মেম্বর আব্দুল মাজেদ গাজী সহ ৯ জন সর্বমোট ১২ জন ইউপি সদস্য ইউপি চেয়ারম্যান আব্দুল বাছত আল হারুন চৌধুরীর বিরুদ্ধে সুনির্দিষ্ট ৮টি অভিযোগ এনে সাতক্ষীরা জেলা প্রশাসক বরাবর একটি লিখিত অভিযোগ দাখিল করেন।

    ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে আনীত অভিযোগ সমুহ হলো:

    ১. মহামারী করোনা ভাইরাসের কারনে হতদরিদ্র পরিবারের জন্য সরকার কর্তৃক বরাদ্ধকৃত ত্রাণ ও অর্থ সামগ্রী ইউপি চেয়ারম্যান তার নিজের লোকদের মাঝে বিতরণ করেছেন।
    ২. ইউনিয়ন পরিষদের মাঠ ভরাটের নামে ৭ মে: টন চাউল আত্মসাৎ করেছেন।
    ৩. মহাজনপুর বিলগামী রাস্তা প্রকল্পের নামে ৭ মে: টন চাউল আত্মসাৎ করেছেন।
    ৪. জন্ম নিবন্ধন থেকে ৮০ হাজার টাকার মতো আত্মসাৎ করেছেন।
    ৫. ট্রেড লাইসেন্স বাবদ ৩৫ হাজার টাকার মতো আত্মসাৎ করেছেন।
    ৬. অডিট খরচ বাবদ মেম্বরদের নিকট থেকে ২৪ হাজার টাকা উত্তোলন করে আত্মসাৎ করেছেন।
    ৭. সুপেয় পানি সরবরাহের ১৭টি ট্যাঙ্কির অনুকূলে প্রতিটি ৮ হাজার টাকা করে ১ লক্ষ ৩৬ হাজার টাকার মতো আত্মসাৎ করেছেন।
    ৮. ত্রান আনার পরিবহন খরচ বাবদ মেম্বরদের নিকট থেকে টাকা উত্তোলন করে আত্মসাৎ করেছেন।

    অভিযোগ সমুহের ব্যাপারে ইউপি চেয়ারম্যানের ব্যাখ্যা:  অভিযোগ সমুহের ব্যাখ্যায় ইউপি চেয়ারম্যান হারুন চৌধুরী বলেন,

    (১) করোনা ভাইরসের কারনে ত্রাণ হিসেবে যে বরাদ্ধ পাওয়া গেছে তা ট্যাগ অফিসারের মাধ্যমেই হতদরিদ্রদের মাঝে বিরতরণ করা হয়েছে। যার মাস্টার রোল সংরক্ষিত আছে। তাছাড়া উপকারভোগীরা কেউ আমার পরিবারের সদস্য বা নিজের লোক নয়। তিনি বলেন, চেয়ারম্যান হিসেবে গোটা ইউনিয়নবাসীই আমার লোক।

    ট্যাগ অফিসারের বক্তব্য:
    এ ব্যাপারে ট্যাগ অফিসার উপজেলা যুব উন্ন্য়ন কর্মকর্তা এস এম আজিজুল ইসলাম বলেন, আমি দায়িত্ব পালন করাকালীন হঠাৎ দূর্ঘটনার শিকার হয়ে চিকিৎসাধীন থাকায় বর্তমানে দায়িত্ব পালন করতে পারছি না। প্রশাসনের পক্ষ থেকে বিষয়টি তদারকি করা হচ্ছে। তবে যতোদিন দায়িত্ব পালন করেছি চেয়ারম্যান মেম্বরদের করা তালিকানুযায়ী সুষ্ঠভাবে ত্রানসামগ্রী বন্টন করা হয়েছে। চেয়ারম্যান- মেম্বররা এ ব্যাপারে সহযোগীতা করেছেন। আমি দায়িত্ব পালনকরাকালীন সময়ে ত্রাণ বিতরণে কোন অনিয়ম হয়নি।

    (২) মাঠ ভরাটের ব্যাপারে ইউপি চেয়ারম্যান বলেন, মাঠ ভরাটের জন্য যে ৭ মে: টন চাউল বরাদ্ধ হয়েছে আজ পর্যন্ত তার অর্ধেক অর্থাৎ সাড়ে তিন মে: টন চাউল দু’টি ডিও এর মাধ্যমে নিয়মানুযায়ী উত্তোলন করে মাঠের কাজ করা হয়েছে, ফুলবাগান করা হয়েছে। বাকী সাড়ে ৩ মে: টন চাউল এখনো উত্তোলনই করা হয়নি। যা সংশ্লিষ্ট দপ্তরে খোঁজ নিলে যে কেউ তার সত্যতা পাবেন। কাজেই যে চাউল উত্তোলনই করা যায়নি তার সম্পূর্নটা আমি কিভাবে আত্মসাৎ করলাম তা আমার বোধগম্য নয়।

    সরেজমিন তথ্য: এ ব্যাপারে বিল ভাউচার দেখা সহ বিস্তারিত জানা সম্ভব না হলেও সরেজমিনে ইউনিয়ন পরিষদের সামনের পুকুর থেকে মাটি তুলে মাঠ ভরাট ও ফুল বাগান দৃশ্যমান পাওয়া যায়।

    (৩) চেয়ারম্যান বলেন, মহাজনপুর বিলগামী রাস্তা প্রকল্পের (কাবিখা, ২য় পর্যায়) জন্য যে ৭ মে: টন চাউলের প্রকল্প দেয়া হয়েছে আজও পর্যন্ত তার কোন বরাদ্ধ হাতে পাওয়া যায়নি। আমি নিজের পকেটের টাকা দিয়ে ১৪শ’ ফুট রাস্তায় মাটির কাজ করিয়েছি। যেটার বরাদ্ধ এখনো ছাড় হয়নি তা আত্মসাতের বিষয়টি হাস্যকর ছাড়া আর কিছুই নয়।

    সরেজমিন তথ্য: এ ব্যাপারে মহাজানপুর বিলগামী উক্ত রাস্তায় যেয়ে সেখানে মাটি ফেলে রাস্তা উঁচু করার বিষয়টি দেখতে পাওয়া যায়।

    প্রকল্প কিমিটির সেক্রেটারী ইউপি সদস্যের বক্তব্য: এ ব্যাপরে রাস্তাটির প্রকল্প কমিটির সেক্রেটারী সংশ্লিষ্ট ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুর রশিদের কাছে জানতে চাইলে তিনি এখনো পর্যন্ত প্রকল্পের অর্থ বরাদ্ধ বা ছাড় না হওয়ার বিষয়টি স্বীকার করেন। এ সময় রাস্তার কাজের জন্য চেয়ারম্যান নিজ পকেট থেকে তার কাছে টাকা দিয়েছেন এমন তথ্য উপস্থাপন করা হলে তিনি তাও অস্বীকার করেননি। তবে যে প্রকল্পের অর্থই ছাড় হয়নি সে প্রকল্পের টাকা আত্মসাতের অভিযোগ পত্রে তিনি কিভাবে স্বাক্ষর করলেন- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আসলে এ ব্যাপারে ১নং ওয়ার্ডের মেম্বর মাজেদ গাজী ভাল জানেন বলে বিষয়টি এড়িয়ে যান।

    (৪) জন্ম নিবন্ধনের টাকা আত্মসাতের ব্যাপারে তিনি বলেন, আমি ০৩ সেপ্টেম্বর ২০১৯ তারিখে চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেয়েছি। ইউনিয়ন তথ্য সেবা কেন্দ্রের উদ্যোক্তার দেয়া তথ্যমতে দায়িত্ব গ্রহনের থেকে অদ্যবধি পর্যন্ত যতোজনের নিবন্ধনভূক্ত করা হয়েছে। উক্ত খাতের প্রাপ্ত সরকারি ফিসের ৯ হাজার ৪শ’ ৭৫ টাকা সরকারী কোডে জমা দেয়া হয়েছে।

    তথ্য সেবা কেন্দ্রের উদ্যোক্তার বক্তব্য: এ ব্যাপারে তথ্য সেবা কেন্দ্রের উদ্যোক্তা রবিউল ইসলাম বলেন, চেয়ারম্যান সাহেব দায়িত্ব নেয়ার পর থেকে এ পর্যন্ত ১২৩৫ জনের জন্মনিবন্ধন এন্ট্রি করা হয়েছে এ খাতের প্রাপ্ত সরকারি ফিস ৯ হাজার ৪শ’ ৭৫ টাকা সরকারী কোডে জমা দেয়া হয়েছে। কিছু টাকা পরিষদের কাজে ব্যয় করা হয়েছে।

    (৫) ট্রেড লাইসেন্সের টাকা আত্মসাতের ব্যাপারে ইউপি চেয়ারম্যান বলেন, এ খাতের টাকা ব্যংকে জমা করা হয় এবং ইউনিয়ন পরিষদের ব্যয় নির্বাহ করা হয়। এখাত থেকে কোন টাকা আত্মসাৎ করা হয়নি। তিনি বলেন, বিগত ১৯ নভেম্বর’ ২০১৯ হতে উক্ত খাতের ৫৪ হাজার ২শ’ টাকা কৃষি ব্যাংকের চলতি হিসাবে জমা দেয়া হয়েছে। করোনা পরিস্থিতির কাজের ব্যস্ততার কারনে কিছু টাকা ব্যাংকে জমা দেয়া সম্ভব হয়নি। তবে উক্ত টাকা থেকে পরিষদের প্রয়োজনীয় কাজে ব্যায় করা হয়েছে, যার হিসাব সংরক্ষিত আছে।

    ইউপি সচীবের বক্তব্য: এ ব্যাপারে ইউপি সচীব সিরাজুল ইসলাম বলেন, ট্রেড লাইসেন্স খাতের সমুদয় টাকা পরিষদের লেজারভূক্ত আছে। এ খাতের কোন টাকা তসরুপ হয়নি।

    (৬) অডিট খরচ বাবদ মেম্বরদের নিকট থেকে টাকা উত্তোলনের বিষয়ে তিনি বলেন, আমার দায়িত্বকালীন সময়ে অডিটের জন্য ইউপি সদস্যদের নিকট থেকে কোন টাকা গ্রহন করা হয়নি।

    (৭) সুপেয় পানি সরবরাহের ট্যাঙ্কির টাকা আত্মসাতের অভিযোগের ব্যাপারে চেয়ারম্যান বলেন, ১৭টি পানির ট্যাঙ্কির জন্য জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরে তালিকা দেয়া হয়েছে। এখনো পর্যন্ত সেখান থেকে কোন ট্যাঙ্কি পাওয়া যায়নি এবং জনগণকেও কোন ট্যাঙ্ক প্রদান করা হয়নি। ট্যাঙ্ক বাবদ কারো কাছ থেকে কোন টাকা গ্রহণ করা হয়নি।

    তালিকাভূক্ত ব্যক্তির বক্তব্য: পানির ট্যাঙ্কি পাওয়ার তালিকাভূক্ত ব্যক্তিদের মধ্যে আগরদাড়ি গ্রামের আব্দুল খারেকের পুত্র আব্দুল মোমিন বলেন, চেয়ারম্যান সাহেব এ ব্যাপারে আমার কাছ থেকে বা আমার জানা মতে অন্য কারো কাছ থেকেও কোন টাকা গ্রহন করেনি। তালিকাভূক্ত মহিষাডাঙাগা গ্রামের সন্দ্বিপ মন্ডলও একই কথা বলেন।

    (৮) সর্বশেষ ত্রান আনার পরিবহন খরচ বাবদ মেম্বরদের নিকট থেকে টাকা উত্তোলন করে আত্মসাতের অভিযোগের ব্যাপারে ইউপি চেয়ারম্যান হারুন চৌধুরী বলেন, করোনা মহামারীর কারনে প্রাপ্ত ত্রান বহন খরচ বাবদ সামান্য কিছু টাকা সদস্যদের কাছ থেকে নেয়া হয়েছে যা ইউপি সদস্যগণ দায়িত্বপ্রাপ্ত গ্রাম পুলিশ রেফাজুল ইসলামের নিকট  দিয়েছেন। গ্রাম পুলিশ উক্ত টাকা ট্রলি ভাড়া ও গোডাউনের লেবার খরচ বাবদ ব্যয় করেছেন।

    গ্রাম পুলিশের বক্তব্য:
    এ ব্যাপারে গ্রাম পুলিশ রেফাজুল ইসলাম দৈনিক সাতনদীকে জানান, যখন পরিষদের কোন মালামাল আসে তখন তার পরিবহন ভাড়া ও অন্যান্য খরচ যা হয় তা ১৩ ভাগ করে চেয়ারম্যান সহ ও ১২জন মেম্বরের কাছ থেকে সমানুপাতে গ্রহণ কওে আমি পরিবহণ মালিককে পরিশোধ করি। এখানে চেয়ারম্যান কোন টাকা গ্রহন করেননি/ করেন না।

    আনীত অভিযোগের ব্যাপারে ইউপি চেয়ারম্যান তার স্বপক্ষে উপরোক্ত ব্যাখ্যা দিয়েছেন। তবে মেম্বররা চেয়ারম্যানের বিরুদ্ধে লিখিত অভিযোগ করেছেন। উক্ত অভিযোগের তথ্যানুসন্ধান করতে গেলে অভিযোগকারীদের বিরুদ্ধেও নানারকম অভিযোগ উত্থাপন করছেন ঐ ইউনিয়নের বিভিন্ন ওযার্ডের ভূক্তভোগী সাধারণ মানুষ। যার অডিও ভিডিও সংরক্ষিত আছে দৈনিক সাতনদীর কাছে। অবস্থাদৃষ্টে মনে হতে পারে কুল্যা ইউনিয়নে চরম অরাজকতা বিরাজ করছে। অভিযোগ পাল্টা অভিযোগে ভরপুর গোটা ইউনিয়ন।

    তাই দৈনিক সাতনদীর তথ্যানুসন্ধানে উঠে আসা উক্ত ইউনিয়নের দূর্নীতি-স্বজনপ্রীতির প্রকৃত চালচিত্র দেখার জন্য আগামী পর্বে আমাদের সাথে থাকুন আর চোখ রাখুন দৈনিক সাতনদীর পত্রিকার পাতায় ও অনলইন মিডিয়ায়।