Tag: অভিযোগ
-

আশাশুনির বুড়িয়া প্রাইমারী স্কুল ভবন নির্মানে প্রতিবন্ধকতা শিক্ষার্থীদের দুর্ভোগ কাটছেনা
আব্দুর রশিদ: আশাশুনির বুড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবন নির্মানে প্রতিবন্ধকতায় কাজ শেষ হচ্ছেনা। ফলে ক্লাশ পরিচালনায় ভোগান্তি লেগেই আছে।উপজেলার বড়দল ইউনিয়নের ১০২ নং বুড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ১৯৬৯ সালে প্রতিষ্ঠিত। স্থানীয় রাজেন্দ্র মন্ডল, নিরোধ মন্ডল ও সুখেন্দু মন্ডল ১৯৭২ সালে ৫০ শতক ও ২০০১ সালে ৯ শতক মোট ৫৯ শতক জমি স্কুলে দান করেন। বুড়িয়া মৌজায় ০২ নং খতিয়ানে ৩৫ ও ৩৪ দাগে ২.০৬ একর জমির মধ্যে তাদের দানকৃত ৫৯ শতক জমিসহ পাউবোর একোয়ারভুক্ত ২৫ শতক জমিতেই স্কুল পরিচালিত হয়ে আসছে। ৩৫ দাগে ২৪ শতক ও ৩৪ দাগে ১০ শতক জমি স্কুলের নামে রেকর্ড হয়েছে। পুরাতন ভবন ব্যবহার অনুপযোগি হওয়ার পর সর্বশেষ একটি টিনসেড ভবনে স্কুল চলছে। একটি অফিস কক্ষ ও ৩টি অপেক্ষাকৃত ছোট কক্ষে ক্লাস বসছে। কষ্টকর পরিবেশে ক্লাস চালাতে বাধ্য হচ্ছেন শিক্ষকরা। সরকারি ভাবে স্কুলের নতুন ভবন নির্মান কাজ শুরু হলেও কয়েকজনের প্রতিবন্ধকতায় নির্মান কাজ বন্ধ ও বিলম্বিত হচ্ছে। প্রতিবন্ধকতা শুরু হলেও শিক্ষকদের শিক্ষাদানের পরিবেশ নষ্ট করে আদালতে হাটতে বাধ্য করা হয় ২০০১ সাল থেকে। জমিদাতাদের শরীকের একজন কমুদিনী মন্ডল ২০০১ সালে দেওয়ানী আদালতে দেং ১৪/০১ নং মামলা করেন। এসএ ৫০ দাগে স্কুলের জমির মধ্যে ২১ শতক জমি দাবী করেন তিনি। স্কুল কর্তৃপক্ষের অজ্ঞাতে একতরফা ভাবে নিজেদের পক্ষে রায় পান তিনি। স্কুল কর্তৃপক্ষ স্কুলের নামে রেকর্ডভুক্ত সমুদয় জমির খাজনাদি পরিশোধ করে চলতি ১৪৩২ সন পর্যন্ত চেকদাখিলা কেটে ভোগ দখলে আছেন।প্রধান শিক্ষক এস এম মুরশিদ আলম জানান, তিনি গত ২৬ জুন আদালত কর্তৃক দেং ৫৪/২০০৬ মামলার স্টাটাস্কো নোটিশ প্রাপ্ত হন। নোটিশ পেয়ে গত ২৬/৬/২৫ তাং উপজেলা শিক্ষা অফিসকে লিখিত ভাবে ২৯ জুন বিষয়টি অবহিত করেন। শিক্ষা অফিস লিখিত ভাবে ১ জুলাই উপজেলা ইঞ্জিয়ারকে লিখিত ভাবে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে জানান। ফলে নির্মান কাজ বন্ধ হয়ে যায়। একের পর এক মামলা ও প্রতিবন্ধকতার পিছনে ছুটতে ছুটতে প্রধান শিক্ষক যেমন নাজেহাল হচ্ছেন, তেমনি ক্লাশ পরিচালনায় প্রতিবন্ধকতার সৃষ্টি হচ্ছে। -

সাতক্ষীরায় এলজিইডির রাস্তা সংস্কারে ঠিকাদারের গাফিলতির কারণে ২ বছরে শেষ হয়নি রাস্তাটি
নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরা জেলার দেবহাটা উপজেলার ১নং কুলিয়া ইউনিয়নের বিল শিমুলবাড়িয়ার রাস্তা সংস্কারে এলজিইডির কর্তৃপক্ষ ও ঠিকাদারের গাফিলতির অভিযোগ তুলেছেন এলাকাবাসী। শিমুলবাড়িয়া এলাকায় ব্যবসায়ী ইউসুফের বাড়ির সামনে থেকে বিল শিমুলবাড়িয়া মোড় পর্যন্ত ১১৫০ মিটার রাস্তা সংস্কারের নামে গর্ত করে ঠিকাদার উধাও একটু বৃষ্টি হলে চলাচল অযোগ্য হয়ে পড়ে। মানুষের যাতায়াতের রাস্তা খুড়েঁ দুই বছরের ও কাজটি শুরু করেনি এই ঠিকাদার।
বৃষ্টি হলে পুরো রাস্তা জুড়ে মিনি পুকুরে পরিণত হয়েছে। ফলে কুলিয়া ইউনিয়নের ৯নং ওয়ার্ডের বিল শিমুলবাড়িয়া এলাকার ৩/৪ হাজার মানুষকে প্রতিদিন ভোগান্তি পোহাতে হচ্ছে। রাস্তা সংস্কারের নামে দীর্ঘদিন ধরে কাজটি ফেলে রেখে মানুষের ভোগান্তি চরমে। ঠিকাদারী প্রতিষ্ঠান কাজী মিজানুর রশিদ নামে রাস্তার কাজটি করছে এলজিইডি সূত্রে জানা যায়। প্রতিনিয়ত এলাকাবাসি ভোগান্তি শিকার হচ্ছে। ঠিকাদারী প্রতিষ্ঠান নানা অজুহাতে কাজ ফেলে রেখেছে বলে অভিযোগ স্থানীয়দের। অন্যদিকে প্রকল্পের তদারকি কর্তৃপক্ষেরও রয়েছে চরম উদাসীনতা।
সরেজমিনে গিয়ে দেখা যায়, এলাকার মানুষ গর্ত করে রাখা মাটির ওপর দিয়ে চলাচল করতে হচ্ছে। সাইকেল,মোটরসাইকেল,ভ্যান, ইজিবাইক, নিয়ে যাতায়াতে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। এমতাবস্থায় বিকল্প কোনো সড়ক না থাকায় শিক্ষার্থীসহ এলাকার হাজার হাজার মানুষকে চরম দুর্ভোগের মধ্য দিয়ে দিন কাটাতে হচ্ছে। জানা যায়, ১৮ মাস ধরে রাস্তাটি গর্ত করে রাখা রাস্তাটির কোন সংস্কার করা হয়নি। যার কারণে রাস্তাটির এ বেহাল দশা। এলজিইডি প্রকৌশলী থেকে ১১৫০ মিটার রাস্তা ৮২ লক্ষ টাকায় টেন্ডার হয়। রাস্তার কাজের নির্ধারিত সময় পার হলেও রাস্তায় কোন কাজই হয়নি।
শিমুলবাড়িয়ার বাসিন্দা মোঃ নাজমুল হাসান জানান, যখন রাস্তার কাজ শুরু হলো তখন আমরা এলাকাবাসী অনেক খুশি হয়েছিলাম। কিন্তু শুরু হওয়ার পর ১৮ মাস কাজ বন্ধ হওয়ায় আমাদের চলাফেরা করা খুব কঠিন হয়ে পড়েছে। কোন রুগী অসুস্থ হাসপাতালে নিয়ে যেতে অনেক কষ্ট হয়। আরো বলেন কয়েক সপ্তাহ আগে খুবই অসুস্থ একটি রুগীকে জীবন দিতে হয়েছে এই রাস্তার কারনে। রাস্তায় কাঁদা পানি ছিল যে যানবহন চলা অনুপযোগী সেই কারণে নিয়ে যেতে দেরি হওয়ায় অসুস্থ অবস্থায় মারা যান।
কথা হয় কয়েক জন ভ্যান ও ইজিবাইক চালক এর সাথে তারা জানান, এই রাস্তা দিয়ে যাতায়াতে খুবই সমস্যা হচ্ছে আমাদের। আয় রোজগার করতে হবে, তাই প্রতিদিন ভ্যান,ইজিবাইক নিয়ে বের হতে হয়। রাস্তার কারণে ভ্যান ও ইজিবাইক অনেক সমস্যা হচ্ছে। এই অবস্থায় গাড়ি চালায় সংসার চালাতে খুবই কষ্ট হচ্ছে। সারা দিন গাড়ি চালাই যে টাকা পাই সেই টাকা গাড়ির কাজে খরচ করে ফেলতে হয় যত দ্রুত সম্ভব সড়ক ঠিক করে দেওয়ার জোর দাবী জানায়।
মোঃ রবিউল ইসলাম জানান, সড়কের কাজ শুরু হয়ে থেমে গেলো। এ কেমন অবিচার? কাজ যদি চলমান থাকতো তাহলে আমরা এ দুর্ভোগ মেনে নিতাম। কিন্তু কাজ চলবেনা, আবার দুর্ভোগ পোহাতে হবে। এটা মেনে নেয়া যায় না। অনতিবিলম্বে আমাদের এই সড়ক সংস্কার করা হোক এ দাবী রাখছি।
এই বিষয় দেবহাটা উপজেলা এলজিইডি প্রকৌশলী দ্যুতি মন্ডল বলেন, ঠিকাদারের সাথে আমার কথা হয়েছে খুব শীঘ্রই কাজ শুরু করবে।
এই বিষয়ে জানার জন্য ঠিকাদার ফয়সালের কাছে মুঠোফোনে একাধিক বার ফোন দিলে ফোনটি বন্ধ পাওয়া যায়।
সাতক্ষীরা জেলা এলজিইডি নির্বাহী প্রকৌশলী এ,এস, এম তারিকুল হাসান খান জানান, আমি নতুন জয়েন্ট করছি তার পরেও ওই এলাকা রাস্তার বিষয়ে খোঁজ খবর নিয়েছি। পনি উন্নয়ন বোর্ডের মাটি কাটার কারনে রাস্তাটির কাজ শুরু করা সম্ভব হয়নি খুব তাড়াতাড়ি কাজটি শুরু হবে।
-
মনগড়া প্রতিবেদন দাখিল: সাতক্ষীরা জেলা শিক্ষা অফিসারের বিরুদ্ধে অভিযোগ
হাফিজুর রহমান,কালিগঞ্জ: সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার দারুল উলুম চৌমুহুনী ফাজিল মাদ্রাসার বরখাস্ত হওয়া অধ্যক্ষ মাওলানা আব্দুল কাদির হেলালীর পক্ষ নিয়ে জেলা শিক্ষা অফিসারের মনগড়া তদন্ত প্রতিবেদন দাখিলের ঘটনায় প্রতিকার চেয়ে গত ১২ আগষ্ট কারিগরী ও মাদ্রাসা শিক্ষা মন্ত্রীর কাছে আবেদন করেছেন ওই মাদ্রাসার জিবি কমিটির সদস্যরা।
দারুল উলুম চৌমুহুনী ফাজিল মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি মোঃ নুরুল হক সহ নয়জন স্বাক্ষরিত অভিযোগ থেকে জানা গেছে. মাওলানা আব্দুল কাদির হেলালী মাদ্রাসা শিক্ষা বোর্ডের বিধিমালা বহির্ভুতভাবে সাড়ে নয় বছরে দাখিল পাশ করে ১৯৮০ সালের পহেলা সেপ্টেম্বর নাবালক অবস্থায় গান্দুলিয়া দাখিল মাদ্রাসায় সুপারইনটেনডেন্ট পদে যোগদান করেন। শিক্ষা মন্ত্রণালয়ের বিধিতে মাদ্রাসা অধ্যক্ষ হিসেবে যোগদানের জন্য যে অভিজ্ঞতা ও যোগ্যতার কথা বলা আছে তা লঙ্ঘন করে তিনি দারুল উলুম চৌমুহুনী ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ হিসেবে যোগদান করেন।
সূত্রটি আরো জানায়, আব্দুল কাদির হেলালী ২০১২ সালের ফতেপুর ও চাকদহের নাশকতা মামলার এজাহার ও চার্জশীটভুক্ত আসামী। ২০১৩ সালে বিষ্ণুপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোসলেম আলী হত্যা মামলার এজাহার ও চার্জশীট ভুক্ত তিনি। এ ছাড়া ইউপি সদস্য শেখ ছিদ্দিকুর রহমান সহ পুলিশ বাদি হয়ে দায়ের করা প্রায় এক ডজন নাশকতার মামলার আসামী তিনি। ২০১৮ সালের ২৩ এপ্রিল সকাল সাড়ে সাতটায় নাশকতার পরিকল্পানাকারি হিসেবে উপপারিদর্শক সুধাংশু শেখর হালদার তাকে মুকুন্দ মধুসুধনপুর চৌমুহুনী এলাকা থেকে গ্রেপ্তার করে জেল হাজতে পাঠান।
অথচ আব্দুল কাদির হেলালীর চাকুরিতে বহাল হওয়া সংক্রান্ত এক আবেদনের প্রেক্ষিতে সাতক্ষীরা জেলা শিক্ষা অফিসার আব্দুল¬াহ আল মামুন ২০১৮ সালের ২৬ জুলাই কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের মহাপরিচালকের কাছে যে প্রতিবেদন দাখিল করেছেন তাতে ২০১৮ সালের ২৩ এপ্রিল মাদ্রাসায় হাজির হওয়ার আড়াই ঘণ্টার মধ্যে মাদ্রাসা থেকে হেলালীকে গ্রেপ্তার করা হয় বলে উল্লে¬খ করেছেন। যা আইনের পরিপন্থি। তিনি কাদির হেলালীর দারা বিশেষ সুবিধা প্রাপ্ত হয়ে পুলিশ প্রতিবেদনের বিরুদ্ধে প্রতিবেদন দিয়েছেন। এ ছাড়া সাতক্ষীরা আদালতের দেওয়ানী ৪/২০ নং মামলায় জেলা শিক্ষা অফিসার আব্দুল¬াহ আল মামুন দারুল উলুম চৌমুহুনী ফাজিল মাদ্রাসায় হাজির না হয়ে হেলালীর দ্বারা প্রভাবিত হয়ে মনগড়া প্রতিবেদন আদালতে দাখিল করেছেন। ফলে আদালতে এ ধরণের অসত্য প্রতিবেদন দাখিলের ফলে ভেঙে পড়তে পারে ওই মাদ্রাসার শিক্ষা ব্যবস্থা।
আবেদনকারিরা অবিলম্বে তদন্ত সাপেক্ষে জেলা শিক্ষা অফিসার আব্দুল¬াহ আল মামুনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের আবেদন জানিয়েছেন।
এ ব্যাপারে সাতক্ষীরা জেলা শিক্ষা অফিসার আব্দুল¬াহ আল মামুন কারো দারা প্রভাবিত হয়ে প্রতিবেদন দাখিলের কথা অস্বীকার করে এ প্রতিনিধিকে বলেন, তিনি সব কিছুই তদন্ত সাপেক্ষে প্রতিবেদন দাখিল করেছেন।
-
ভেটখালীতে এনজিও কর্মী কর্তৃক বসতভিটা দখলের হুমকী ও ক্ষয়ক্ষতির অভিযোগ
আব্রাহাম লিংকন, শ্যামনগর থেকে: শ্যামনগর উপজেলার রমজাননগরের ভেটখালীতে বসত ভিটা দখলের হুমকী, পুকুরে বর্জ্য প্রয়োগ সহ বিভিন্ন প্রকারের ক্ষয়ক্ষতির অভিযোগ উঠেছে। অভিযোগ সূত্রে জানা গেছে যে, ভেটখালী গ্রামের মৃত্যু তেজেন্দ্রনাথ মিস্ত্রীর এক মাত্র পুত্র দীনমুজুর তাপস কুমার মিস্ত্রী, পরিবারের এক মাত্র আয়ের উপার্জক হিসাবে সংসারে ৬ জন সদস্য নিয়ে জীবিকা নির্বাহ করে আসছে। পৌত্রিক থেকে পাওয়া মাত্র কয়েক শতক জমির ভিটাতে পরিবার পরিজনদের নিয়ে বসাবস করে আসছে। কিন্তু একুই এলাকার মৃত্যু ধীরেন্দ্রনাথ মিস্ত্রীর পুত্র বিমল চন্দ্র মিস্ত্রি নজর লাগে অসহায় তাপস মিস্ত্রীর ভিটার উপরে। দীর্ঘদিন ধরে বিমল মিস্ত্রী তাপস মিস্ত্রীর ভিটা কেনার প্রস্তাব দেয়। প্রস্তাবে তাপস মিস্ত্রী রাজি না হওয়ায় বিভিন্ন অত্যাচার করে আসছে বিমল মিস্ত্রী। ভিটার ঘেরা ভাঙ্গা, পুকুরে পাইখানা, ঘর ভাংচুর, রাতে চালে ঢিল মারা সহ নানান অত্যাচার করে আসছে।
তাপস মিস্ত্রী বলেন, বিমল মিস্ত্রী আমাকে ও আমার পরিবারকে বিভিন্ন ভাবে হুমকী ধামকী দিয়ে আসছে। ভিটা বিক্রি করে ইন্ডিয়াতে চলে যেতে বলছে। তাপস মিস্ত্রী আরও বলেন, আমার কোন ভাই, বোন নেই, এই অসহায়তার সুযোগ নিয়ে আমার ভিটাটা দখল করে নেওয়ার পায়তারা করছে। বিমল এনজিও বরসা অফিসে চাকুরী করে মাসে অনেক টাকা বেতন পায় এবং মাঝে মাঝে অফিসের স্যারদের দিয়ে থানায় বলিয়ে নেবে এমন হুমকিও দিয়ে থাকে। কথায় কথায় অফিসের বড় বড় উদ্বর্তন কর্মকর্তাদের দ্বারা আমাকে সাইজ করবে বলে হুমকি দিয়েও আসছে।
বিষয়টি নিয়ে বিমল মিস্ত্রীর ০১৭৩৩৩৪৩১৮৯ মোবাইলে জানতে চাইলে, তিনি রাগান্বিত হয়ে বলেন, অভিযোগটি সম্পূর্ন মিথ্যা। কোথায় সেই তাপস মিস্ত্রী। তাপস মিস্ত্রীকে ধরে রাখেন আমি বাজারে আসছি। ওর ব্যবস্থা করা হবে। কি মনে করেছে সে।
-
শ্যামনগরে বেড়ীবাঁধের ব্লক তুলে পুকুরের সিঁড়ি নির্মাণের অভিযোগ
আব্রাহাম লিংকন, শ্যামনগর থেকে: শ্যামনগরের কৈখালীতে ওয়াপদার বেঁড়ীবাঁধের ব্লক দিয়ে পুকুরের ঘাট নির্মানের অভিযোগ উঠেছে। জানা গেছে যে, সাতক্ষীরা পওর বিভাগ-১ এর অধিনন্থ ০৫ নং পোল্ডারের কৈখালীতে ইউনিয়নের জয়াখালী থেকে শৈলখালী পর্যন্ত পানি উন্নয়ন বোর্ডের তৈরিকৃত ব্লক দিয়ে ব্যক্তি মালিকানার পুকুরের ঘাট নির্মান করছে কিছু কতিপয় স্বার্থনৈশি মহল। সরেজমিনে গিয়ে দেখা গেছে, বেড়ীবাঁধ থেকে ব্লক তুলে প্রায় প্রতিটি বাড়ীর পুকুরের ঘাট তৈরীর জন্য পানি উন্নয়ন বোর্ডের তৈরিকৃত ব্লক দিয়ে পুকুরের ঘাট তৈরি করেছে। তবে এলাকার কিছু সচেতন মহল এই নিয়ে প্রতিবাদ করলে তাদের সাথে বিবেদ সৃষ্টি হয়েছে।
এলাকাবাসীরা জানান, কৈখালী একটি দ্বীপ এলাকা। বাংলাদেশের শেষ প্রান্ত ভারতের বর্ডার। এই ইউনিয়নটির দক্ষিন, পশ্চিমে কালুন্দী নদী। প্রতিনিয়ত এই নদীর ভাঙ্গনে ওয়াপদার বেঁড়ীবাঁধ নদীর গর্ভে চলে যাচ্ছে পানি উন্নয়ন বোর্ড কর্তৃক সংস্কারের অভাবে। আর এর মাঝে কিছু কুচক্রি মহল দিনের পর দিন ভাঙ্গনকূল থেকে ব্লক উঠিয়ে পুকুরের সিড়ির কাজে ব্যবহার করছে। এই নিয়ে কারোর মাথা ব্যথা নেই। আমরা প্রতিবাদ করতে গেলে একুই এলাকায় এক সাথে আর উঠাবসা হবে না। আমরা শ্যামনগর পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের জানিয়েছি। তারা ঘটনাস্থালে এসে ছবি উঠিয়ে নিয়ে গেছে। কিন্তু এর কোন সূরাহো হয়নি।
ইউনিয়ন চেয়ারম্যান শেখ আব্দুর রহিম বলেন, এলাকার কিছু মানুষ আছে যারা এমনটা করছে। তবে আমি তাদের নিষেধ করেছি। আর যাতে এমনটা না করে।
তবে শ্যামনগরের পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা সোহেল রানা বলেন, আমি আমার অফিসের ষ্টাফকে বিষয়টি তদন্ত করতে পাঠিয়েছিলাম কিন্তু যারা পানি উন্নয়ন বোর্ডের তৈরিকৃত ব্লোক দিয়ে পুকুরের ঘাট তৈরি করেছে তারা জানিয়েছেন, নতুন ব্লোক তৈরির সময়ে টেষ্ট করে যেগুলো নষ্ট হয়ে গিয়েছিল সেই গুলো তারা পুকুরের ঘাট তৈরির কাজে ব্যবহার করেছে। তবে এমন ধরনের কাজের ভিডিও পেলে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহন করবো।
-
মুন্সীগঞ্জে এনজিও’র মাধ্যমে মানুষকে জিম্মি রেখে হয়রানির অভিযোগ
আইয়ুব আলী, শ্যামনগর : শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নের যতীন্দ্র নগর মরাগাংয়ে এনজিও করে সাধারণ মানুষকে জিম্মি রেখে হয়রানির অভিযোগ উঠেছে যতীন্দ্র নাগর মরাগাং গ্রামের এলাই বক্সের সরদারের ছেলে রুহুল কুদ্দুসের বিরুদ্ধে। প্রথমে এস ডি এ নামের একটি এনজিও খুলে মানুষকে লোন দিতে শুরু করে পরবর্তীতে পাশ্বেখালি যতীন্দ্রনগর গ্রাম উন্নয়ন সমবায় সমিতি লিঃ এর মাধ্যমে স্থানীয় জেলে বাওয়ালিদের ঋণ দেওয়া ও সঞ্চয় নেওয়া শুরু করে। গ্রাহকদের ঋণ দিয়ে তাদের কাছ থেকে কৌশলে ব্যাংকের চেক স্ট্যাম্প নিয়ে নেয় পরবর্তীতে টাকা পরিশোধ করে দেয়ার পরেও তাদের চেক স্ট্যাম্প ফিরিয়ে দেয় না। ভুক্তভোগীদের কাছে অধিক হারে সুদের টাকা দাবি করে টাকা না দিতে পারলে মামলার ভয় দেখায়। এভাবে সাধারণ মানুষের কে জিম্মি করে রেখেছে।
সরোজমিনে জানা যায়, স্থানীয় ভুক্তভোগী রফিকুল ইসলাম জানান, রুহুল কুদ্দুসের সমিতির থেকে লোন নিয়ে পরিশোধ করে দেওয়ার পরেও আমাদের জামানত রাখা চেক ষ্ট্যাম্প ফেরত দেয়নি। প্রায় এক-দেড় বছরে ফেরত না দিয়ে বিভিন্ন ধরনের মামলা দেয়ার হুমকি দেয়। এভাবে আমাদেরকে জিম্মি রেখে অধিক হারে সুদের টাকা দাবি করে।
ভুক্তভোগী আতিয়ার রহমান সহ আরো অনেকে জানান, আমি তার সমিতির একজন সদস্য করার সময় টাকা দিতে না পারায় আমার নামে উকিল নোটিশ পাঠিয়েছে তারপর টাকা পরিষদ করতে গেলে আমার জমা দেওয়া স্ট্যাম্প ফেরত দেবে না বলে জানায়।
এরকম অনেকেই রুহুল কুদ্দুসের কাছে জিম্মি আছে বলে জানান ভুক্তভোগীরা। বিষয়টি নিয়ে এলাকার জনপ্রতিনিধিদের কাছে একাধিকবার অভিযোগ করলেও কোন সমাধান পায়নি বলেও জানা যায়।
এ ব্যাপারে অভিযুক্ত রুহুল কুদ্দুস বলেন, ২০১৭ সাল থেকে দীর্ঘদিন যাবৎ এলাকার মানুষের উন্নয়নে কাজ করে আসছি। আমার প্রতিপক্ষদের সমিতির সাথে অন্তর্ভুক্ত না করায় আমাকে ফাঁসানোর জন্য বিভিন্ন মহলে অভিযোগ করছে। যারা অভিযোগ করেছে তারা আমার সমিতির কোন সদস্য না। আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করছে যদি আমি অপরাধ করে থাকি আইনের মাধ্যমে শাস্তি দিক।
স্থানীয় ইউপি সদস্য আনারুল বলেন, অনেক ভুক্তভোগীরা আমার কাছে অভিযোগ করেছে কিন্তু আমাদেরকে মূল্যায়ন করেনা যার কারণে বিচার করতে পারিনা। এ বিষয়ে মুন্সিগঞ্জ ইউপি চেয়ারম্যান আবুল কাশেম বলেন, আমার কাছে অভিযোগ করেছিল আমি কুদ্দুস কে ফোন করে স্ট্যাম্প গুলো ফিরিয়ে দিতে বলেছিলাম।
প্রশাসনের কাছে স্থানীয়দের দাবি এ ধরনের কর্মকান্ডের তদন্তমূলক ব্যবস্থা গ্রহণ করা হোক।