Blog

  • আশাশুনি জাতীয় শোক দিবস পালনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

    আশাশুনি প্রতিনিধি: আশাশুনিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদত বার্ষিকী পালনে জাতীয় শোক দিবসের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল সাড়ে ৯টায় উপজেলা পরিষদ সন্মেলন কক্ষে প্রস্তুতি সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মীর আলিফ রেজা। সভায় উপস্থিত ও বক্তব্য রাখেন, সহকারি কমিশনার (ভূমি) পাপিয়া আক্তার, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সেলিম সুলতান, সমাজ সেবা অফিসার সুমনা শারমিন, কৃষি অফিসার রাজিবুল হাসান, শিক্ষা অফিসার সামছুন্নাহার, ডাঃ আশিকুর রহমান, খাদ্য নিয়ন্ত্রক সোবহান সরদার, পিআইও সোহাগ খান, ইউআরসি ইন্সট্রাক্টর ঈমান উদ্দীন, প্রধান শিক্ষক আশরাফুন্নাহার নার্গিস, অধ্যাঃ সুবোধ চক্রবর্তী, শিখা রানী পাল প্রমূখ। সভায় আগামী ১৫ আগষ্ট জাতীয় শোক দিবস পালনে বিভিন্ন কর্মসূচী গ্রহন করা হয়েছে। কর্মসূচী সমূহ আগামী ৮ আগষ্ট চিত্রাংকন ও রচনা প্রতিযোগীতা, ১৫ আগষ্ট সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা অর্ধনমিতভাবে উত্তোলন, বঙ্গবন্ধুর প্রকৃতিতে পুষ্পস্তবক অর্পন এবং শোক র‌্যালী, সাড়ে ৯টায় আলোচান সভা ও পুরষ্কার বিতরন, ১০টায় স্বেচ্ছায় রক্তদান, গ্রুপিং এবং রেজিষ্ট্রেষন, সাড়ে ১০টায় যুব উন্নয়ন, মহিলা ও সমাজ সেবা অধিদপ্তর কর্তৃক ঋন বিতরণ, সাড়ে ১১টায় মহিলাদের আলোচনা সভা ও দোয়া মাহফিল, বাদ জোহর বিশেষ মোনাজাত ও মিলাদ, সুবিধামত সময় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন ও কর্মের উপর প্রামান্য চিত্র ‘চিরঞ্জীব বঙ্গবন্ধু’ প্রদর্শনসহ বিভিন্ন কর্মসূচী গ্রহন করা হয়।

  • কলারোয়ায় বিতর্ক, রচনা ও সাংস্কৃতিক প্রতিযোগিতা

    কলারোয়া প্রতিনিধি: কলারোয়া আলিয়া মাদরাসা সম্মেলন কক্ষে সোমবার বেলা ১১টায় বিতর্ক, রচনা ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। দুর্নীতি প্রতিরোধে তরুণ প্রজন্মের মাঝে সততা ও নিষ্ঠাবোধ সৃষ্টি করা ওবং দুর্নীতির বিরুদ্ধে গণসচেতনতা গড়ে তোলার লক্ষ্যে দুদক আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদরাসা অধ্যক্ষ মাওলানা আইয়ুব আলি। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস ও দুপ্রক’র বাস্তবায়নে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কলারোয়া পাবলিক ইনস্টিটিউট’র সাধারণ সম্পাদক এড. শেখ কামাল রেজা। বিশেষ অতিথি ছিলেন উপজেলা দুপ্রক’র সহ-সভাপতি আলহাজ্ব কাজী শামসুর রহমান, উপজেলা দুপ্রক সদস্য সাংবাদিক শেখ জুলফিকারুজ্জামান জিল্লু ও বেত্রবতী হাইস্কুলের প্রধান শিক্ষক সাংবাদিক রাশেদুল হাসান কামরুল। অনুষ্ঠানে সকল ইভেন্ট বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন ক্রীড়া ব্যক্তিত্ব, শিক্ষক ও সাংবাদিক শেখ শাহাজাহান আলি শাহিন।

  • শ্যামনগরে চেয়ারম্যান কর্তৃক বাড়ি ভাংচুর ও লুটপাটের প্রতিবাদে সাংবাদিক সম্মেলন

    নিজস্ব প্রতিবেদক: শ্যামনগরের পদ্মপুকুরে ভূমিদস্যু ইউপি চেয়ারম্যান কর্তৃক ভূমিহীনদের বসতবাড়ি ভাংচুর ও লুটপাটের প্রতিবাদে সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবে এক সাংবাদিক সম্মেলনে করেন শ্যামনগর উপজেলার পদ্মপুকুর ইউনিয়নের ঝাপা গ্রামের স্থায়ী বাসিন্দারা। সম্মেলনে লিখিত বক্তব্যে বলেন আমরা প্রকৃতপক্ষে ভূমিহীন, অসহায় দরিদ্র। ইটের ভাটায় শ্রমিকের কাজ এবং নদীতে মাছ ধরে আমরা জীবন-জীবিকা নির্বাহ করি। বিগত ২০০৭ সাল থেকে ঝাপা মৌজায় খতিয়ান নং ১৩০০, ১নং দাগে ৩ পরিবারের নামে ৩ এক সরকারি সম্পত্তি সরকার বাহাদুরের কাছ থেকে ইজারা নিয়ে বসতঘর নির্মাণ করে এবং ছোট ছোট ঘের করে মৎস্যচাষ করে আসছিলাম। কিন্তু গত ইউনিয়ন পরিষদ নির্বাচনে পদ্মপুকুর ইউপির চেয়ারম্যান নির্বাচিত হন এড. আতাউর রহমান। নির্বাচিত হওয়ার পর আমাদের ওই ইজারা নেওয়া সম্পত্তির উপর কু নজর পড়ে তার। সে আমাদের স্ব পরিবারে উচ্ছেদ করে আমাদের সম্পত্তি দখলের পায়তারা শুরু করে। এর জের ধরে চেয়ারম্যান আতাউর ও তার বাহিনীর সদস্যরা আমাদের তিন অসহায় পরিবারকে উচ্ছেদের জন্য বিভিন্ন ষড়যন্ত্র চালাতে থাকে।
    গত ৫/৭/২০১৯ তারিখে স্থানীয় সাবেক মেম্বর তপন কুমারের মৎস্য ঘের থেকে আমাদের ৫ বছরের একটি শিশুসহ কয়েকটি শিশু মাছ ধরে। এবিষয় নিয়ে ওইদিন তপন মেম্বরের লোকজন আমাদের পরিবারের সকলকে বেধড়ক মারপিট করে। পরে চেয়ারম্যান আতাউর রহমান ঘটনাস্থলে গিয়ে বিষয়টি দেখে আমাদের বলেন, তোমরা মামলা করো না আমি মিমাংসা করে দেবো। এদিকে তপন মেম্বরকে দিয়ে আমাদের বিরুদ্ধে মামলা দায়ের করিয়ে ১ একজন আটক করিয়ে জেল হাজতে পাঠায়। তারা আরো বলেন ১৩ জুলাই সকালে চেয়ারম্যান আমাদের পক্ষ থেকে শহীদুলকে বলেন, বাড়ি ছেড়ে তোমরা নেমে আসো আমি মিমাংসা করে দেবো। পরে শনিবার রাত সাড়ে ১০টার দিকে চেয়ারম্যান আতাউর রহমান, তার সহযোগী একই এলাকার মৃত. সুখচাঁদ গাজীর পুত্র আইয়ুব, সামাদ গাজীর পুত্র শফি, সুরমান মোল্লার পুত্র মনিরুল, ইউসুফ গাজীর পুত্র সাইফুল্লাহ, শরবত আলীর পুত্র সোহরাব হোসেন, মোহাম্মাদ আলীরপুত্র মিন্টু মল্লিক, শাহাজানের পুত্র রাহাজানসহ ১০০/১৫০ জন সন্ত্রাসীর বিভিন্ন ধারালো অস্ত্র শস্ত্র নিয়ে আমাদের বাড়িতে হামলা চালায়। এসময় আমাদের তিনটি বাড়ি ভেঙে দেয়। বাড়িতে থাকা মূল্যবান মালমাল,স্বর্ণের গহনা, টাকা পয়সা লুটপাট করে। আমাদের ওই সম্পত্তি ও বাড়ি ছাড়া আর কিছুই নেই। সেটুকুও কেড়ে নিলো চেয়ারম্যান। এখন স্ত্রী সন্তান নিয়ে পথে পথে ঘুরে বেড়াচ্ছি। এব্যাপারে ভূমিদস্যু চেয়ারম্যান আতাউর রহমান ও তার বাহিনী কর্তৃক আমাদের বাড়ি ঘর ভাংচুর ও লুটপাটের দৃষ্টান্ত মূলক শাস্তি এবং আমাদের ইজারাকৃত সম্পত্তি ফেরত পাওয়ার দাবিতে সাতক্ষীরা জেলা প্রশাসক ও সাতক্ষীরা পুলিশ সুপারসহ সংশি¬ষ্ট কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেন তার।

  • কালিগঞ্জে মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সাংবাদিক সম্মেলন

    নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরার কালিগঞ্জে রেকর্ডীয় সম্পত্তি অবৈধভাবে দখল করতে না পেরে মিথ্যা মামলা ও মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবে এক জনার্কীন সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন কালিগঞ্জের বদ্দিপুুর গ্রামের নাজির উদ্দীন সরদারের ছেলে নাসির উদ্দীন। লিখিত বক্তব্যে তিনি বলেন আমি কালিগঞ্জ উপজেলা কৃষকলীগের সাংগঠনিক সম্পাদক হিসেবে দীর্ঘদিন সুনামের সাথে দায়িত্ব পালন করে আসছি। বিগত ২০১১ সালে তেলেখালী মৌজায়, জে এল নং- ১৩৯, এস এ খতিয়ান ১৩১ ও ৯৬ এস এ দাগ ৫৭৯, ৮০৯,৮১০ দাগে আশরাফ দিং এবং আমি ২০১৮ সালে একই দাগে দুইজন মিলে মোট ৬৬ শতক সম্পত্তি ক্রয় করি। ক্রয়ের পর থেকে একাধিক মামলার আসামী মহলদা গ্রামের আব্দুল গফুর সরদারের পুত্র আমিনুর রহমান ও তার শ^শুর হোসেন আলী উক্ত সম্পত্তি অবৈধভাবে দখলের পায়তারা শুরু করে। বিষয়টি নিয়ে আদালতে মামলা চলমান রয়েছে। কিন্তু মামলা নিস্পত্তি না হওয়ার পূর্বেই আমিনুর বিভিন্ন কৌশলে আমাদের সম্পত্তি দখলের ষড়যন্ত্র করছে। আমিনুর ও তার শ^শুর হোসেন আলী চিহ্নিত মামলাবাজ ও দস্যু প্রকৃতির ব্যক্তি। তারা একত্রে মানুষের নামে মিথ্যা মামলা দিয়ে সম্পত্তি দখল, চাঁদাবাজিসহ বিভিন্ন অপকর্ম করে থাকে। কিন্তু আমাদের ক্রয়কৃত সম্পত্তি দখল করতে না পেরে একের পর এক আমাদের নামে মিথ্যা মামলা দায়ের করেছে। সম্প্রতি অব্যহতি পাওয়া একটি মামলায় আমাকে ১নং আসামী করে মামলা দিয়েছিলো আমিনুর গং। মামলায় যে সময় উল্লেখ করা হয়েছে সে সময় আমি ভারতের ছিলাম। আদালতে ভারতে থাকাকালীন আমার পাসপোর্ট স্থাপন করায় আমাকে উক্ত মামলা থেকে অব্যাহতি দেয়। এছাড়া আমিনুর তার মামী সাজেদা কে দিয়ে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাব্যুনালে মিথ্যা অপহরণ মামলা দায়ের করে। ওই মামলার স্বাক্ষী আমিনুর নিজে। অথচ ওই ঘটনা সম্পর্কে আমি কিছুই জানি না।
    ওই মামলাবাজ আমিনুর রহমান ও তার শ^শুর কর্র্তৃক আমার এবং আশরাফের নামে দেওয়া মামলা গুলোর মধ্যে – ৭৪/১১, দেং- ১০০/১১, সিআরপি ২২৩,১৩৩, জিআর২১৬/১৩, সি আর ১২৪/১৪, পিটিশন ৯৭২/১১, সি আর ০২/১৩ সি আর ৩৭৩/১২, জিআর ২২/৯১, পিটিশন ৪৪০/১৩ ও ১১০৪/১৭। এছাড়া আমিনুর তার নিজের গায়ে এসিড লাগিয়ে নিজের আপোন ভাইদের নামে এবং আশরাফের নামে মামলা দায়ের করে। যেটি বর্তমানে চলমান রয়েছে। শুধু আমরা নই এলাকার অনেক মানুষের নামে মিথ্যা মামলা দায়ের করে পথে বসিয়েছে তারা। গত ১৮ জুলাই ওই আমিনুর প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে আমাকে মাদক ব্যবসায়ী বলেছেন। ব্যবসা করে জীবিকা নির্বাহ করি। তার অভিযোগ গুলো সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন। এব্যাপারে তিনি মামলাবাজ আমিনুর ও তার শ^শুরের দৃষ্টান্ত মূলক শাস্তি এবং তাদের দেওয়া মিথ্যা মামলার হাত থেকে রক্ষা পেতে সাতক্ষীরা পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেন।

  • শ্যামনগরে মৎস্যজীবীদের জন্য চাউল বরাদ্ধ

    সিরাজুল ইসলাম, শ্যামনগর : মাছের প্রজনন মৌসুমে সরকারীভাবে মাছ ধরা নিষেধাজ্ঞা থাকায় মৎস্য অধিদপ্তর কর্তৃক শ্যামনগরে ২০১৭৮ জন মৎস্যজীবিদের জন্য ১০৮০ মে.টন চাউল বরাদ্ধা দেওয়া হয়েছে। গতকাল এসংকান্ত পরিপত্র শ্যামনগর উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ে পৌছিয়েছে। প্রতি মৎস্যজীবি পাবেন এবার ৪৬কেজি ৬শ গ্রাম করে চাউল। শ্যামনগর উপজেলার ১২টি ইউনিয়নে রেজিঃ ভূক্ত ২৩১৭৮ জন মৎস্যজীবি রয়েছে। এর মধ্যে ভূরুলিয়া ইউনিয়নে ২০৯ জন। তাদের বরাদ্ধ ০৯ মে.টন ৭৩৯ কেজি। কাঁশিমাড়ী ইউনিয়নে ৫৯৪জন বরাদ্ধ ২৭মে.টন ৬৮০ কেজি। সদর ইউনিয়নে ৪১২জন বরাদ্ধ ১৯মে.টন ১৯৯ কেজি। নূরনগর ইউনিয়য়নে ৫৮৭ জন বরাদ্ধ ২৭মে.টন ৩৫৪ কেজি। কৈখালী ইউনিয়ন ২৪৭৩জন বরাদ্ধ ১১৫ মে.টন ২৪১ কেজি। রমজাননগর ইউনিয়ন ২০০২ জন বরাদ্ধ ৯৩ মে.টন ২৯৩ কেজি। মুন্সীগঞ্জ ইউনিয়ন ৩০৯৬জন, বরাদ্ধ ১৪৪মে.টন ২৭৩কেজি। ঈশ্বরীপুর ইউনিয়ন ৯৩০জন, বরাদ্ধ ৪৩ মে.টন ৩৩৮ কেজি। বুড়িগোয়ালীনি ইউনিয়ন ৩১৭৪জন বরাদ্ধ ১৪৭মে.টন ৯০৮ কেজি। আটুলিয়া ইউনিয়ন ২০৯৩ জন বরাদ্ধ ৯৭মে.টন ৫৩৩ কেজি। পদ্ম পুকুর ইউনিয়ন ২৫৮৮জন, বরাদ্ধ ১২০মে.টন ৬০০ কেজি ও গাবুর ইউনিয়নে ৫০২০জন বরাদ্ধ ২৩৩মে.টন ৯৩২ কেজি। যা আজ থেকে বিতরণের নির্দেশনা দেওয়া হয়েছে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদকে।

  • শ্যামনগরে ঢেউটিন ও চেক বিতরণ

    শ্যামনগর প্রতিনিধি: গতকাল সকাল ১১.০টায় শ্যামনগর উপজেলা সভা কক্ষে উপজেলা নির্বাহী অফিসার মো. কামরুজ্জামানের সভাপতিত্বে সাতক্ষীরা সংসদীয় ০৪ আসনের এমপি এসএম জগলুল হায়দার মহোদয়ের হাত দিয়ে দুস্ত, শিক্ষা প্রিিতষ্ঠান ও জরাজীর্ণ ধর্মীয় প্রতিষ্ঠানের ঢেউটিন ও নগদ টাকা চেক বিতরণ করেন। এছাড়া ভিন্ন একটি অনুষ্ঠানে প্রতিবন্ধীদের মাঝে প্রতিবন্ধীভাতার চেক বিতরণ করেন। উক্ত অনুষ্ঠানে উপজেলা প্রেসক্লাবের সভাপতি আলঃ জিএম আকবর কবির, সরকারি কর্মকর্তা কর্মচারী ও গণমাধ্যম কর্মীরা উপস্তিত ছিলেন।

  • অবৈধ স্থাপনায় অস্তিত্ব সংকটে কুলিয়া লাবণ্যবতী খাল

    লিটন ঘোষ বাপি : দেবহাটার কুলিয়া লাবণ্যবতী খাল এখন অস্তিত্ব সংকটে। লাবন্যবতী খালটি ইছামতি নদীর ঐতিহাসিক কোমরপুর স্লুইচ গেট নামক স্থান থেকে উৎপত্তি হয়ে কুলিয়া ইউনিয়নের বুক চিরে শশাডাঙ্গার উপর দিয়ে এল্লারচর হয়ে ব্যাংদহার উপর দিয়ে বয়ে চলেছে অবিরাম। সেই প্রাণবন্ত লাবণ্যবতী খালটি এখন নিষ্প্রাণ প্রায়। কোথাও কোথাও মাটি ভরাট হয়ে সমতল ভূমির সঙ্গে মিশে গেছে। আবার কোথাও কোথাও প্রভাবশালীরা দখল করে গড়ে তুলেছে অবৈধ স্থাপনা। জানা যায়, দেবহাটার লাবণ্যবতী খালটি এক সময় এলাকার মানুষের চলাচল এবং ব্যবসা-বাণিজ্যের প্রসারে যাতায়াত ও যোগাযোগের সেতুবন্ধন হিসেবে খালটি খনন করা হয়। খালের বুক চিরে চলতো পাল তোলা নৌকা। সেই খালটিতে এখন নৌকা চলাতো দূরের কথা, এক ধাপেই পার হওয়া যায়। এছাড়াও খালটি খননের ফলে লাবণ্যবতীর নান্দনিক সৌন্দর্যে ফিরে আসে কিন্তু আজ খাল দখলের প্রতিযোগিতা চলছে। দৃশ্যত: কুলিয়ার বালিয়াডাঙ্গার শেষ দিকটা বসতি সহ প্রায় সকল জায়গায় খালে জেগে ওঠা চরগুলোতে স্থায়ীভাবে বসতি গড়ে তুলে অবকাঠামো ও ইচ্ছামত খালের ভিতরের জায়গায় ভেড়ি বাধ দিয়ে তৈরি করা হচ্ছে ছোট বড় ঘের। পানির অবাধ চলাচলে বড় বাধা সৃষ্টি করলেও এগুলো যেন কেউ দেখতেই পায়না। ‘সাদা সোনা খ্যাত বাগদা চিংড়ী’ সিংহ ভাগই উৎপাদন হয় এই দেবহাটা উপজেলায়। আর এই চিংড়ী উৎপাদন করার জন্য লাবন্যবতী খালের পানির উপর ভর করে শাখরা থেকে ব্যাঙদাহ পর্যন্ত আনুমানিক ৫০ হাজার বিঘা জমিতে মৎস্য চাষ হয়। অথচ দেখা যায়, বিভিন্ন ময়লা-আবর্জনায় আর অবৈধ দখলদারিত্বেও কারনে খালটি প্রায় ঢেকে গেছে। যারফলে একটু বৃষ্টি হলেই এলাকার মৎস্য ঘের সহ ফসলী জমি পানিতে তলিয়ে যায়। এতে করে ক্ষতিগ্রস্থ হচ্ছে মৎস্য ও ফসলী চাষীরা।
    কুলিয়া দত্তডাঙ্গার মৎস্য চাষি কবির বলেন, ‘এক সময় লাবণ্যবতী খাল দিয়ে কুলিয়া ইউনিয়নের ও তার আশেপাশের পানি নিষ্কাশন হতো। কিন্তু এই লাবণ্যবতী খালটি প্রায় ভরাট হয়ে যাওয়ায় এলাকার পানি নিষ্কাশন বাঁধাগ্রস্থ হচ্ছে’। এলাকার ঘের ব্যবসায়ী চন্দ্রকান্ত বলেন, ‘ লাবণ্যবতী খাল পুনঃখনন করা না হলে আসন্ন বর্ষা মৌসুমে আবারও ডুবে মরতে হবে আমাদের।’ তিনি আরও বলেন, ‘লাবণ্যবতী খাল পুনঃখনন করে দেবহাটার ইছামতি নদীর সঙ্গে সংযুক্ত করতে পারলে জলাবদ্ধতার হাত থেকে কিছুটা রক্ষা পাবে এলাকাবাসী।’ জাতীয় হিন্দু মহাজোটের সাতক্ষীরা জেলা সদস্য সচিব প্রভাষক সুজন ঘোষ বলেন, লাবণ্যবতী খাল দখলদারীদের কাছ থেকে দখলমুক্ত করতে হবে। খালের অবৈধ স্থাপনা উচ্ছেদ করে লাবণ্যবতী খাল পুনঃখনন করে প্রবাহ সৃষ্টি করতে হবে। তবেই বন্যা ও জলাবদ্ধতা থেকে মুক্তি পাওয়া যাবে।
    দেবহাটার ১নং কুলিয়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আলহাজ্ব আসাদুল ইসলাম বলেন, মাননীয় প্রধান মন্ত্রী জননেত্রী শেখ হাসিনা খালে অবৈধ স্থাপনা উচ্ছেদ করে খালকে দখল মুক্ত করার ঘোষনা দিয়েছেন। আমি চাই লাবণ্যবতী খালে যারা অবৈধভাবে খাল দখল করে অবৈধ স্থাপনা গড়ে তুলেছে সেসব স্থাপনা উচ্ছেদ করে লাবণ্যবতী খাল অবৈধ দখলমুক্ত করা হোক। ‘ অতিদ্রুত লাবণ্যবতী খাল পুনঃখনন করতে না পারলে এলাকাবাসী পানিতে ডুবে মরবে। জলাবদ্ধতার শিকার হয়ে হাজার হাজার মানুষের জীবনে নেমে আসবে চরম দুর্দিন। লাবণ্যবতী খালের পুনঃখননের প্রতিবন্ধকতার অন্যতম কারণ অবৈধ দখলদারিত্ব এবং অবৈধ স্থাপনা মুক্ত করনের প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন’। এলাকাবাসী লাবণ্যবতী খালকে জীবন্ত দেখতে চায় এবং পুনঃখননে সব ধরনের দখলদারিত্ব অবসান কামনা করেন।

  • তালায় যুবককে পিটিয়ে হত্যা, আহত-২

    আকবর হোসেন,তালা : সাতক্ষীরার তালায় সোমবার (২২ জুলাই) সকাল ৭টার দিকে বাড়ী হতে বাহির হওয়ার যাতায়াতের রাস্তা তৈরির সময় প্রতিপক্ষের হামলায় উপজেলার খেশরা মুড়াগাছা এলাকায় আবু সাঈদের পুত্র খালেক সরদার (২৬) নামের এক যুবক নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরো ২জন। নিহতের ভাই রায়হান জানান,একই এলাকার জনাব আলীর ছেলে রহমত রসদার (৩৫) গংদের সাথে দীর্ঘদিন যাবৎ ১২ শতাংশ জমি নিয়ে তাদের বিরোধ চলে আসছিল। ঘটনার সময় তাদের ৪ শতাংশ জমির উপর দিয়ে বাড়ি থেকে বাহির হওয়ার রাস্তা তৈরির সময় সোমবার সকালে আকস্মিক ভাবে রহমত সরদার,তার স্ত্রী হালিমা বেগম, বোন শরবানু ও নূরী বেগম তাদের উপর হামলা চালায়। এসময় তারা বাঁশের লাঠি ও শাবল দিয়ে বেধড়ক মারপিট করে। এতে গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা খালেক সরদারসহ,আব্দুর রাজ্জাক সরদার ও আনার চেীকিদারকে উদ্ধার করে তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। মারাত্মক আহত খালেক সরদারের অবস্থা অবনতি হওয়ায় তাকে আশংকাজনক অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথি মধ্যে তার মৃত্যু হয়। বাকী ২জন তালা হাসপাতালে ভর্তি আছে। তালা থানার অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী রাসেল মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

  • সাতক্ষীরায় আওয়ামী লীগ নেতাকে গুলি করে হত্যা

    নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরা সদর উপজেলার আগরদাড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সহ সভাপতি নজরুল ইসলামকে গুলি করে হত্যা করেছে দূর্বত্তরা। সোমবার বেলা ১২টার দিকে সদর উপজেলার আগরদাড়ি ইউনিয়নের ছোট জামতলা এলাকায় তিনি দূর্বত্তের গুলিতে নিহত হন। নিহত নজরুল ইসলাম আগরদাড়ি ইউনিয়নের কুঁচপুকুর গ্রামের মৃত. নেছার উদ্দিনের ছেলে ও আগরদাড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সহ সভাপতি। এ ঘটনার পর হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে বিক্ষুব্ধ নেতাকর্মীরা সড়ক অবরোধ করে। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন সাতক্ষীরার ভারপ্রাপ্ত পুলিশ সুপার মো. ইলতুতমিশ। তিনি জানান, খবরটি পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে গিয়ে দেখি আগরদাড়ি ইউনিয়ন আ’লীগের নেতা নজরুল ইসলামের গুলিবিদ্ধ লাশ পড়ে আছে। এ হত্যাকান্ড কে বা কারা জড়িত তা জানার চেষ্টা করছে পুলিশ। স্থানীয়রা জানান, সোমবার সকালে কদমতলা থেকে বাজার করে মোটরসাইকেলযোগে বাড়ি ফেরার পথে স্টোন ব্রিকস সংলগ্ন স্থানে পৌঁছানো মাত্র পূর্ব থেকে ওঁৎ পেতে থাকা দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে তিনি ঘটনাস্থলেই নিহত হন। সূত্র জানায়, এ হত্যাকন্ড সহ নজরুলের পরিবারে কমপক্ষে ৯ বার সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। ২০১৬ সালের ৮ এপ্রিল রাতে এক বোমা হামলার ঘটনায় নজরুল আহত হন। এর পর তিনি নিরাপত্তা নিতে দীর্ঘদিন সাতক্ষীরা থানায় অবস্থান করছিলেন। এর আগে ২০১৩ সালের ৫ ডিসেম্বর রাতে নজরুলের ভাই সিরাজুল ইসলামকে সন্ত্রাসীরা গুলি করে হত্যা করে। ২০১৭ সালের ১০ এপ্রিল নজরুলের ভাতিজা যুবলীগ নেতা রাসেল কবিরকে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা।
    দূর্বৃত্তের গুলিতের নিহত আওয়ামীগ নেতার ছেলে পলাশ হোসেন জানান, স্থানীয় সাবেক ইউপি সদস্য তৌহিদুল ইসলামের সঙ্গে বিরোধ ছিল বাবার। এই বিরোধের জের ধরেই মেম্বর তৌহিদুল ইসলাম ও তার সহযোগীরা বাবাকে হত্যা করতে পারে বলে ধারণা করছি। তিনি আরও জানান, ২০১৩ সালের পর থেকে আজকের হত্যাকা-ের ঘটনার পূর্ব পর্যন্ত আমাদের পরিবারের উপর নয় বার সন্ত্রাসী হামলা হয়েছে। ২০১৩ সালে তৎকালীন হামলায় আমার চাচা সিরাজুল ইসলাম ও ভাই যুবলীগ নেতা রাসেল নিহত হয়। আমার বাবা নিরাপত্তাহীনতায় সে সময়ে সদর থানায় রাত্রিযাপন করতেন। শেষ পর্যন্ত শেষ রক্ষা হলো না। আমার বাবার খুনীদের গ্রেফতার শাস্তি চাই। হত্যাকা-ের ঘটনার পর আগরদাঁড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাবিবুর রহমান হবি জানান, নিহত নজরুল ইসলাম ইউনিয়ন আওয়ামী লীগের সহ সভাপতি ছিলেন। শহরের কদমতলা থেকে বাজার থকে মটর সাইকেল যোগে বাড়ি ফিরছিলেন। বাড়ি থেকে অর্ধ কিলোমিটার দূর ছোট জামতলা এলাকায় পৌঁছালে দূর্বত্তরা মোটর সাইকেলে যোগে এসে পেছন থেকে গুলি করে পালিয়ে যায়। একটি গুলি মাথায় আরেকটি গুলি বুকে বিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান আওয়ামী লীগের এই নেতা।
    সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তাফিজুর রহমান বলেন, নজরুল ইসলাম দূর্বত্তের গুলিতে নিহত হয়েছেন। তার মরদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য সদর হাসপাতালে পাঠানো হয়েছে। তিনি বলেন, ইতিমধ্যে হত্যাক-ে জড়িতদের গ্রেফতার ও শনাক্তে মাঠে নেমেছে পুলিশ। কি কারণে বা কারা এ হত্যাকা- ঘটিয়েছে সে বিষয়ে এখনো কিছু নিশ্চিতভাবে জানা যায়নি। তবে পুলিশের টিম মাঠে রয়েছে।

  • হংকংয়ে দিনভর বিক্ষোভের পর রেলস্টেশনে হামলা

    সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ফুটেজে দেখা যায়, সাদা টি–শার্ট পরা একদল লোক প্ল্যাটফর্মে এবং ট্রেনের ভেতরে সহিংস হামলা চালায়। এ ঘটনায় এখন পর্যন্ত ৪৫ জন আহত হয়েছে, তাদের মধ্যে একজনের অবস্থা গুরুতর। হামলাকারীরা কারা এবং কী উদ্দেশ্যে হামলা চালিয়েছে, তা এখনো জানা যায়নি। ঘটনাস্থলে উপস্থিত যাত্রী এবং ডেমোক্রেটিক পার্টির আইনপ্রণেতা ল্যাম চিউক-তিং এ হামলার ভিডিও ধারণ করেন।

    স্টেশনে উপস্থিত যাত্রীদের অনেকে এর আগে গতকাল দিনের বেলায় সরকারবিরোধী আন্দোলনে অংশ নেন। বিবিসি অনলাইনের খবরে জানানো হয়, গতকাল সকালে বিক্ষোভকারীরা চীনের কেন্দ্রীয় সরকারি ভবন ঘেরাও করে। ভবনের ভেতরে ঢোকার চেষ্টা করলে পুলিশের সঙ্গে তাদের ধাক্কাধাক্কি ও হাতাহাতি হয়।

    এ হামলায় আহত হয়েছেন ল্যাম চিউক-তিং। সরকারি অর্থায়নে পরিচালিত গণমাধ্যম আরটিএইচকের প্রতিবেদনে বলা হয়, কোনো সমস্যা হতে যাচ্ছে—আঁচ করতে পেরে আগে থেকেই পুলিশকে সতর্ক করেছিলেন তিনি। এরপরও পুলিশ দ্রুত ব্যবস্থা নেয়নি। ল্যাম বলেন, পুলিশ জনগণকে সুরক্ষা দিতে ব্যর্থ হয়েছে। তাদের গাফিলতিতেই দুর্বৃত্তরা হামলা চালানোর সুযোগ পেয়েছে। ডেমোক্রেটিক পার্টি পুরো ঘটনাটি তদন্ত করে দেখছে।

    ল্যাম সাংবাদিকদের উদ্দেশে প্রশ্ন রাখেন, হংকং কি এখন দুর্বৃত্তদের যা খুশি তা–ই করার অনুমতি দিচ্ছে? প্রকাশ্যে পথেঘাটে অস্ত্র নিয়ে লোকজনের ওপর চড়াও হওয়ার সুযোগ করে দিচ্ছে?

    প্রায় দুই মাস ধরে অপরাধী প্রত্যর্পণ আইন নিয়ে উত্তাল হয়ে উঠেছে হংকং। নতুন এ আইন অনুযায়ী চীন চাইলে সন্দেহভাজন অপরাধীদের কমিউনিস্ট পার্টির নিয়ন্ত্রণাধীন নিজ ভূখণ্ডে নিয়ে বিচারের মুখোমুখি করতে পারবে। সাবেক ব্রিটিশ উপনিবেশ হংকং ১৯৯৭ সালে চীনের অধীন থেকে মুক্ত হয়। এরপর থেকে ‘এক রাষ্ট্র দুই নীতি’র অধীনে পরিচালিত। দুই দশক ধরে অপরাধী প্রত্যর্পণ বিষয়ে চীনা সরকারের সঙ্গে আলোচনা চললেও এ ধরনের কোনো আইন প্রণীত হয়নি নিজস্ব আইনে পরিচালিত হংকংয়ে।

    আন্দোলনকারীদের দাবি, অপরাধী প্রত্যর্পণ আইন সম্পূর্ণ বাতিল করতে হবে। হংকংবাসীর ভয়, প্রস্তাবিত আইনের ফলে মূল ভূখণ্ডের স্বচ্ছতাবিহীন আদালতের প্যাঁচে আটকে যাবে অনেক নাগরিক। এর ফলে আন্তর্জাতিক অর্থনৈতিক কেন্দ্র হিসেবে সম্মান ক্ষুণ্ন হবে হংকংয়ের।