Home Blog Page 2736

কুল্যায় ১,২ ও ৩নং ওয়ার্ডে পারভিন সুলতানা মহিলা মেম্বর নির্বাচিত

0

আশাশুনি( সাতক্ষীরা) প্রতিনিধি: আশাশুনি উপজেলার কুল্যা ইউনিয়ন পরিষদের ১, ২, ও ৩নং ওয়ার্ডে পারভিন সুলতানা বে-সরকারি ভাবে মহিলা মেম্বর নির্বাচিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত ভোট গ্রহন করা হয়।

মহিলা মেম্বর: কুল্যা সংরক্ষিত (১, ২ ও ৩নং) ওয়ার্ডে পারভিন সুলতানা (বই প্রতীক) ১হাজার ৭শ’ ১৩ ভোট পেয়ে বেসরকারি ভাবে বিজয়ী হয়েছে। তার প্রতিদ্বন্দ্বি প্রার্থীদের মধ্যে নবীজান খাতুন (বক প্রতীক) ১হাজার ৪শ’ ৭ ভোট, সালমা খাতুন (মাইক) ৫শ’ ১ ভোট, ছবেদা বেগম (কলম) ৩শ’ ৩১ ভোট, এবং খালেদা বেগম (সূর্য্যমুখী ফুল) ২শ’ ২৩ ভোট পেয়েছে।

আশাশুনির কুল্যা ইউনিয়নে নৌকার হারুন চৌধূরী চেয়ারম্যান নির্বাচিত

0

আশাশুনি( সাতক্ষীরা) প্রতিনিধি: আশাশুনি উপজেলার কুল্যা ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদে নৌকা প্রতীক বেসরকারি ভাবে বিজয়ী হয়েছে। বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত ভোট গ্রহন করা হয়।

কুল্যা ইউনিয়নের ফলাফল:
চেয়ারম্যান:কুল্যা ইউনিয়ন পরিষদ উপ-নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী আব্দুল বাছেত ওরফে হারুন চৌধুরী (নৌকা প্রতীক) ৪ হাজার ৪শ’ ৫০ ভোট পেয়ে বেসরকারীভাবে নির্বাচিত হয়েছে। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি প্রয়াত ইউপি চেয়ারম্যান এস এম রফিকুল ইসলামের স্ত্রী জাহিদা ইসলাম পুতুল (চশমা প্রতীক) পেয়েছে ৩হাজার ৯শ’ ৮৭ ভোট। অপর প্রার্থীদের মধ্যে প্রয়াত চেয়ারম্যানের ভাইপো ওমর ছাকি ফেরদৌস পলাশ (আনারস প্রতীক) ২ হাজার ৮শ’ ২৬ ভোট ও সাবেক ইউপি সদস্য আলহাজ¦ আব্দুল মাজেদ গাজী মোটর সাইকেল প্রতীক) ২ হাজার ২শ’ ৭১ ভোট পেয়েছে।

ভারতে পাস হলো তিন তালাক বিল

0

সাতনদী ডেস্ক : অবশেষে দীর্ঘ জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে বিরোধী দলকে তোয়াক্কা না করেই ভারতের লোকসভায় পাশ হলো তিন তালাক বিল।

কংগ্রেস, তৃণমূল কংগ্রেস ও ডিএমকে দলের তীব্র বিরোধিতা সত্ত্বেও ভারতে লোকসভায় উত্থাপন করা হয়েছে বহুল বিতর্কিত তিন তালাক বিল। বিলটি বিবেচনা করতে এবং তা পাস করাতে আজ বৃহস্পতিবার এ বিলটি পার্লামেন্টে উত্থাপন করেন কেন্দ্রীয় মন্ত্রী রবিশঙ্কর প্রসাদ। এর আগে ক্ষমতাসীন বিজেপি দলের সব এমপিকে পার্লামেন্টে উপস্থিত থাকতে নির্দেশ দিয়েছিল। অনলাইন জি নিউজ এ খবর দিয়ে বলেছে, তাৎক্ষণিকভাবে মুসলিম পুরুষদের তিন তালাক দেয়াকে অপরাধ হিসেবে গণ্য করা হয়েছে তিন তালাক বিলে। একই সঙ্গে দোষী সাব্যস্ত করে তাকে জেল দেয়ার কথাও বলা হয়েছে।

মে মাসে দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকার। তারপর এটিই তার সরকারের প্রথম অধিবেশনে প্রথম খসড়া বিল। কিন্তু এ বিলের কড়া বিরোধিতা করেছে কংগ্রেস, সমাজবাদী পার্টি, তৃণমূল কংগ্রেস ও ডিএমকে সহ বিরোধী দলগুলো।

বিজেপি নেতৃত্বাধীন সরকার বলছে, তারা লিঙ্গ সমতা ও ন্যায়বিচার নিশ্চিত করতে চায়। তাই এই বিলটি পাস করাতে চায় তারা। তারা আরও চায় বিলটি যাচাই বাছাইয়ের জন্য পার্লামেন্টারি কমিটিতে পাঠাতে। ওদিকে রাজ্যসভায়ও সরকার এ বিলটি উত্থাপন করতে চায়। ফলে রাজ্যসভায় দলের সব সদস্যকে উপস্থিত থাকার নির্দেশ দিয়েছে কংগ্রেস পার্টি। ১৪টি বিরোধী দল নিয়ে কংগ্রেস দাবি করছে, বিলটি সিলেক্ট কমিটিতে পাঠানোর জন্য।

সব স্কুলে সেক্স এডুকেশন দেওয়া উচিত : সোনাক্ষী

0

সাতনদী বিনোদন ডেস্ক : সেক্স নিয়ে সব সময় কথা বলতে ভালবাসেন হিন্দী নায়িকা সোনাক্ষী। একের পর এক কান্ড ঘটিয়ে তিনি আলোচিত। এবারও তার বেলায় ব্যতিক্রম হয়নি। যৌনতা নিয়ে পাঠ্য বইতে শিক্ষামূলক আলোচনা করা উচিত বলে মন্তব্য করেছেন।

সোনাক্ষী সিনহা এবার যৌনতা নিয়ে মুখ খুললেন সোনাক্ষী। মানুষকে সেক্স এডুকেশন দেবেন তিনি। যৌনতা নিয়ে সমাজের রাখঢাক ভাঙতে চলেছেন এই নায়িকা।

সোনাক্ষী বলেন, সেক্স নিয়ে লুকোচুরির কিছু নেই। বরং এই বিষয় নিয়ে খোলাখুলি কথা বলা উচিত মানুষের জানা উচিত। সেক্স বিষয়টা আমাদের জীবন খুব স্বাভাবিক একটা বিষয়। খোলাখোলি কথা বললে সমাজের ক্ষতি হবে না। উল্টে উন্নতি হবে।

সোনাক্ষীর পরবর্তী ছবি ‘খানদানি সাফাখানা’তে এরকম এক ব্যতিক্রমী চরিত্রে অভিনয় করতে চলেছেন তিনি। আগস্টের ২ তারিখ রিলিজ করবে এই ছবিটি। মজার ছলে এক নতুন গল্প বলতে চলেছে এই ছবি।

সোনাক্ষী এই ছবিতে একটি সাফাখানা চালান। আসলে দাবাখানা থেকে সাফাখানা। সোনাক্ষীর বাবা রোগীদের দেখতেন। সেখানেই সোনাক্ষী মানুষকে সেক্স সম্পর্কে সচেতনতা বাড়াতে শুরু করেন। আর এই নিয়েই পুরো সমাজ তার বিপক্ষে চলে যায়। সোনাক্ষী তবুও থেমে যান না।

তিনি বলেন, সেক্স কোনও গোপন রোগ নয়। আর সেক্স নিয়ে কথা বলাটা কোনও গোপন কথা নয়। মানুষ কেন এই বিষয়টাকে গোপন বিষয় ভাবেন? এমন ভাবার কারণ নেই। সব স্কুলে বাচ্চাদের সেক্স এডুকেশন দেওয়া উচিত।

আন্দোলনে যারা ব্যর্থ, গুজব ছড়ানো তাদের কাজ : আইজিপি

0

সাতনদী ডেস্ক : গুজব ছড়িয়ে সারাদেশে বিভ্রান্তি করতে চাইছে একটি মহল। সু-পরিকল্পিতভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে এটা ছড়িয়ে দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করার গভীর ষড়যন্ত্রে লিপ্ত ওই চক্রটি।

ছেলেধরা গুজব ছড়িয়ে পিটিয়ে মানুষ হত্যার ঘটনায় আজ বৃহস্পতিবার থেকে গুজববিরোধী সচেতনতা সপ্তাহ পালন করবে পুলিশ। শুক্রবার জুমার নামাজের খুতবায় এ বিষয়ে বলার জন্য মসজিদের ইমামদের অনুরোধ করা হয়েছে। গতকাল বুধবার পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. মোহাম্মদ জাবেদ

পাটোয়ারী এ কথা জানিয়েছেন।

আইজিপি বলেন, একটি স্বার্থান্বেষী মহল সুপরিকল্পিতভাবে পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা করছে। শুধু দেশে না, দেশের বাইরে থেকেও এ ধরনের গুজব ও ফেসবুক পোস্ট এসেছে। উন্নয়ন বাধাগ্রস্ত করতে এ ধরনের গুজব ছড়ানো হচ্ছে মন্তব্য করে তিনি বলেন, সকল আন্দোলনে ব্যর্থ হয়ে এই সহজ পথটি অর্থাৎ ফেসবুকসহ বিভিন্ন মাধ্যমে গুজব ছড়ানোকে বেছে নিয়েছে তারা।

গুজব প্রতিরোধে পুলিশের করণীয় এবং আজ বৃহস্পতিবার থেকে গুজববিরোধী সপ্তাহ পালনের বিষয়টি জানাতে গতকাল সকালে পুলিশ সদর দপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন আইজিপি। এতে র‌্যাবের মহাপরিচালক, পুলিশ সদর দপ্তর ও ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আইজিপি জানান, ছেলেধরা গুজব সৃষ্টিকারীদের মধ্যে এক ব্যক্তি দুবাইয়ে থাকেন। তাঁকে পুলিশ শনাক্ত করেছে। তিনি বলেন, ‘গণপিটুনির ঘটনায় যাঁরা নিহত হয়েছেন, তাঁরা সবাই নিরীহ, কেউ ছেলেধরা নন। গুজব ও গণপিটুনির ঘটনায় এ পর্যন্ত ৩১টি মামলা হয়েছে। এসব ঘটনায় জড়িত থাকার অভিযোগে ১০৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে।’

এক প্রশ্নের জবাবে পুলিশ প্রধান বলেন, গুজব ছড়ানোর অভিযোগে ৬০টি ফেসবুক আইডি, ২৫টি ইউটিউব লিংক এবং ১০টি অনলাইন পোর্টাল বন্ধ করে দেওয়া হয়েছে। জনসাধারণের উদ্দেশে আইজিপি বলেন, ‘আইন নিজের হাতে তুলে নেবেন না। আপনি আইন হাতে তুলে নিলেন মানে অজান্তে হত্যা মামলায় জড়িয়ে গেলেন।’

সরকারি প্রশিক্ষণে ভারতে গেলেন ইউএনও আলিফ রেজা

0

আশাশুনি প্রতিনিধি: আশাশুনি উপজেলা নির্বাহী অফিসার মীর আলিফ রেজা সরকারি ভাবে প্রশিক্ষণে অংশ নিতে ভারত রওয়ানা হয়েছেন। ভারতের ‘ন্যাশনাল সেন্টার ফর গুড গভর্ণ্যান্স’-এ ২৯ জুলাই প্রশিক্ষণ শুরু হবে। চলবে ৯ আগষ্ট পর্যন্ত। ৪৮ তম মিড ক্যারিয়ার ট্রেনিং প্রোগ্রাম ইন ফিড এ্যাডমিনিট্রেশান ফর সিভিল সার্ভেন্টস অব বাংলাদেশ বিষয়ক প্রশিক্ষণের উদ্দেশ্যে তিনি আশাশুনি হতে ২৪ জুলাই ঢাকায় রওয়ানা হয়েছেন। তার শুভ যাত্রা এবং সফল প্রশিক্ষণের জন্য তিনি সকলের কাছে দোওয়া কামনা কামনা করেছেন।

আশাশুনিতে শিক্ষা অফিসার ও প্রধান শিক্ষকদের কর্ম সম্পাদন চুক্তি

0

আশাশুনি প্রতিনিধি: আশাশুনি উপজেলার কাপসন্ডা ক্লাস্টারের সহকারী উপজেলা শিক্ষা অফিসার ও ২৭টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকগণের সাথে বার্ষিক কর্ম সম্পাদন চুক্তি (এপিএ) স্বাক্ষর সম্পন্ন হয়েছে। বুধবার (২৪ জুলাই) আশাশুনি উপজেলা রিসোর্স সেন্টারে এ চুক্তি সম্পাদন অনুষ্ঠানের আয়োজন করা হয়।কাপসন্ডা ক্লাস্টারের সহকারী উপজেলা শিক্ষা অফিসার মোঃ শাহজাহান আলী এবং ঐ ক্লাষ্টারের ২৭টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ২০১৯-২০২০ বর্ষের জন্য কাজের জবাবদিহিতা ও স্বচ্ছতা জোরদার এবং নিশ্চিত করা ও কাজে গতিশীলতা আনার জন্য এ চুক্তি স্বাক্ষরিত হয়। যাতে প্রাতিষ্ঠানিক দক্ষতা বৃদ্ধি, সুশাসন সংহতকরণ এবং সম্পদের যথাযথ ব্যবহার নিশ্চিতকরণের মাধ্যমে রূপকল্প-২০২১ এর যথাযথ বাস্তবায়নের লক্ষ্যে বিদ্যালয়ের সকল শিশুর জন্য সমতা ভিত্তিক মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিতকরন সম্ভব হয়। ফলে এইউইও এবং প্রধান শিক্ষকগণের মধ্যে এই চুক্তির মাধ্যমে কাপসন্ডা ক্লাস্টারে প্রাথমিক শিক্ষায় নিয়োজিত সকল শিক্ষক নিজ নিজ দায়িত্ব পালনে আরো তৎপর হবে। টার্গেট সম্পন্ন করার মানসিকতা নিয়ে বিদ্যালয় ভিত্তিক সকল কাজ সঠিকভাবে করা হবে বলে আশা করা হয়। প্রাথমিক শিক্ষায় এই চুক্তি এক মাইল ফলক হবে।

আশাশুনির কুল্যা ও দরগাহপুর ইউনিয়ন পরিষদের উপ-নির্বাচন আজ

0

আশাশুনি প্রতিনিধি: আশাশুনি উপজেলার কুল্যা ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান ও একটি সংরক্ষিত মহিলা আসনে এবং দরগাহপুর ইউনিয়ন পরিষদে একটি সংরক্ষিত মহিলা আসনে উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে আজ (২৫ জুলাই, বৃহস্পতিবার)। নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠানের লক্ষ্যে সকল কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। নির্বাচনের জন্য প্রয়োজনীয় সকল মালামাল বুধবার (২৪ জুলাই) সন্ধ্যার মধ্যে ভোট কেন্দ্রে পৌছে গেছে।
কুল্যা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস এম রফিকুল ইসলামের মৃত্যুতে আসনটি শূণ্য হয় এবং সংরক্ষিত ১, ২ ও ৩ নং ওয়ার্ড (কুল্যা) এর মহিলা মেম্বার হেনা গাজী পদত্যাগ করায় এটিও শূণ্য ঘোষণা করায় উপ-নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। কুল্যা ইউনিয়নে মোট ভোটার ১৯ হাজার ৫১৩ জন। সংরক্ষিত আসনে ভোটার সংখ্যা ৬ হাজার ৮১৭টি। চেয়ারম্যান পদে নৌকা প্রতীক নিয়ে লড়ছেন আব্দুল বাছেত চৌধুরী (হারুন চৌধুরী), প্রয়াত চেয়ারম্যানের স্ত্রী চশমা প্রতীক নিয়ে লড়ছেন জাহিদা ইসলাম পুতুল, মটর সাইকেল প্রতীক নিয়ে লড়ছেন সাবেক ইউপি সদস্য আলহাজ¦ আঃ মাজেদ গাজী ও আনারস প্রতীক নিয়ে লড়ছেন চেয়ারম্যানের ভাইপো ওমর সাকি ফেরদৌস পলাশ। সংরক্ষিত আসনে প্রতিদ্বন্দ্বিতায় নেমেছেন, নবিজান খাতুন (বক প্রতীক), পারভিন সুলতানা (বই), মোছাঃ খালেদা বেগম (সূর্যমুখী ফুল), মোছাঃ ছবেদা বেগম (কলম) ও মোছাঃ সালমা খাতুন (মাইক প্রতীক)। দরগাহপুর ইউনিয়নের সংরক্ষিত ৬, ৮ ও ৯নং ওয়ার্ডে মহিলা মেম্বার পদে লড়ছেন, মর্জিনা খাতুন (সূর্যমুখীফুল) ও মনোয়ারা বেগম (কলম)। কুল্যা ইউনিয়নে ৯টি ও দরগাহপুরে ৩টি মোট ১২টি ভোট কেন্দ্রে ১২ জন প্রিজাইডিং অফিসারের নেতৃত্বে সহকারী প্রিজাইডিং অফিসার ও পোলিং অফিসারবৃন্দ নির্বাচনে ভোট গ্রহনের দায়িত্ব পালন করছেন।
নির্বাচনে নিরাপত্তা ও আইন শৃংখলা রক্ষার জন্য ১২টি কেন্দ্রে ৬০ জন পুলিশ, পিসি ১২, এপিসি ১২, আনসার (পুরুষ) ৭২ ও আনসার (নারী) ৪৮ জন নিযুক্ত করা হয়েছে। এছাড়া এএসপি (দেবহাটা সার্কেল) ইয়াছিন আলি (ইনচার্জ) ও ওসি আশাশুনি মোঃ আব্দুস সালাম (সহকারী ইনচার্জ) এর নেতৃত্বে দু’টি স্টিয়ারিং টীম এবং ৪টি মোবাইল টীম দায়িত্ব পালন করবেন। বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার সাতক্ষীরা সদর দেবাশীষ চৌধুরীর নেতৃত্বে দু’জন সহকারী কমিশনার (বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট) সমন্বয়ে টীম দরগাহপুরে আইন শৃংখলা রক্ষার দায়িত্ব পালন করবেন। বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আসিকুর রহমানের নেতৃত্বে আরও দু’জন বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট সমন্বয়ে একটি টীম কুল্যা ইউনিয়নে চেয়ারম্যান পদে উপ নির্বাচনে এবং বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) আক্তার হোসেনের নেতৃত্বে অপর একটি টীম ১নং সংরক্ষিত ওয়ার্ডে উপ নির্বাচনে আইন শৃংখলা রক্ষার্থে দায়িত্ব পালন করবেন। অপরদিকে বর্ডার গার্ড অব বাংলাদেশ (বিজিবি) সদস্যরা আইন শৃংখলা রক্ষায় নিয়োজিত আছেন। সকাল ৯ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত ভোট গ্রহন করা হবে। নির্বাচন পর্যবেক্ষণের জন্য নির্বাচন কমিশনের পৃথক টীম, বিভিন্ন সংবাদ ও গণমাধ্যমের টীম ও সংবাদকর্মী নির্বাচনের কমিশনের বিশেষ অনুমতি সাপেক্ষে এলাকায় রয়েছেন।

বাবুই পাখির আবাসস্থল রক্ষায় জেলা প্রশাসক বরাবর আবেদন

0

দেবহাটা ব্যুরো: দেবহাটায় বিপন্ন প্রজাতির বাবুই পাখির আবাসস্থল রক্ষায় সতর্কীকরন সাইনবোর্ড স্থাপন সহ প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার দাবীতে জেলা প্রশাসকের কাছে লিখিত আবেদন জানানো হয়েছে। সম্প্রতি উপজেলার রতেœশ্বরপুর গ্রামের কামারুজ্জামান নামক এক পাখি প্রেমিক সাতক্ষীরা জেলা প্রশাসকের কাছে লিখিত আবেদন করেন। আবেদনের প্রেক্ষিতে তৎক্ষনিক প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহনের জন্য দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা ইকবাল হোসেনকে নির্দেশনা দিয়েছেন জেলা প্রশাসক। কামারুজ্জামান তার লিখিত আবেদনে জানিয়েছেন, শিল্পী পাখি বা কারিগর পাখি হিসেবে সুপরিচিত বাবুই পাখি এখন বিলুপ্তির পথে। তাছাড়া বাবুই পাখির আবাসস্থল এলকায় মানুষের অপ্রীতিকর কর্মকান্ড বাবুই পাখিকে আরো বিপন্ন ও তাদের অস্তীত্বকে হুমকির মুখে ফেলছে। পাশাপাশি দেবহাটার ঘলঘলিয়া রহিমপুর এলাকার বিলে যেসকল তালগাছে বাবুই পাখি বাসা বাধে সেই গাছ গুলোর পাতা পাখির বাচ্চা জন্মানোর পর ঝুড়ে কেটে ফেলা হয়। প্রতিবছর এঘটনায় বহু বিলুপ্ত প্রায় বাবুই পাখির বাচ্চা মারা যায়। পাশাপাশি বাবুই পাখিও তাদের বাসা হারিয়ে অন্যত্র চলে যায়। তাই অন্তত বাবুই পাখির প্রজনন মৌসুমে অর্থাৎ ১লা মার্চ থেকে ১৫ জুলাই পর্যন্ত এসকল বাবুই পাখির আবাসস্থলের গাছ বা পাতা কাটা বন্ধ সহ জনসচেতনতা বৃদ্ধিতে সতর্কীকরন সাইনবোর্ড স্থাপনের দাবীও জানানো হয়েছে আবেদনটিতে।

দেবহাটা উপজেলা ভুমি কমিটির ত্রৈমাসিক সভা

0

দেবহাটা ব্যুরো: দেবহাটা উপজেলা ভুমি কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১০ টায় পারুলিয়াস্থ উত্তরন সীমান্ত কারিগরী প্রশিক্ষন কেন্দ্রে উপজেলা ভুমি কমিটির সভাপতি সরদার আমজাদ হোসেনের সভাপতিত্বে সভাটি অনুষ্ঠিত হয়। এসময় উপজেলা ভুমি কমিটির সাধারন সম্পাদক ও দেবহাটা প্রেসক্লাবের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওহাব, প্রকল্প সহকারী সমন্বয়কারী এ্যড মনিরউদ্দীন, প্রাক্তন ইউপি চেয়ারম্যান আবুল ফজল, সরকারি খানবাহাদুর আহছানউল্লা কলেজের প্রভাষক আবু তালেব, উত্তরন দেবহাটা শাখা ম্যানেজার শফিকুল ইসলাম, ভুমি কমিটির উপদেষ্ঠা মোস্তাক আলী, কৃষক প্রতিনিধি ফয়জুল ইসলাম, আফসার আলী মাষ্টার, হাবিবুর রহমান সহ উপজেলা ভুমি কমিটির সকল সদস্যরা উপস্থিত ছিলেন। সভায় ভুমি কমিটির আগামীর কর্মপরিকল্পনা সহ ভুমিহীন নেত্রী জায়েদার মৃত্যু বার্ষিকী উদযাপনের সিদ্ধান্ত গৃহীত হয়।