বিশেষ প্রতিনিধি, তালা: তালায় পুলিশের অভিযানে ২জন আসামীকে গ্রেফতার করেছে থানা পুলিশ।গতকাল তাদের গ্রেফতার করা হয়।থানা সুত্রে জানা যায়,থানা এলাকায় মাদকদ্রব্য উদ্ধার, ওয়ারেন্ট তামিল ও বিশেষ অভিযান পরিচালনাকালে তালা থানার মামলা নং-১৪(৭)১৯ এর আসামী উপজেলার লাউতাড়া গ্রামের মোঃ কওছার সরদারের ছেলে মোঃ এস,এম,সরদার (২৩) কে গোপন সংবাদের ভিত্তিতে সুভাষিনী বাজার হইতে গ্রেফতার করা হয় এবং নন-জি,আর,নং-৬/১৯ এর আসামী উত্তর শাহাপুর গ্রামের রেজাউল ইসলাম গাজীর স্ত্রী মোছাঃ রেহানা বেগম নিজ বাড়ী হইতে গ্রেফতার করা হয়।তালা থানার অফিসার ইনচার্জ মো:মেহেদী রাসেল জনান,গ্রেফতারকৃত আসামীদের বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে ।
তালায় দলিত জনগোষ্ঠীর উন্নয়ন শীর্ষক সভা
আকবর হোসেন,তালা: সাতক্ষীরা তালায় ২৮ জুলাই রবিবার সকালে তালা উপজেলা পরিষদ ুমিলতায়নে উদ্দীপ্ত মহিলা উন্নয়ন সংস্থার ও বিডিইআরএম’র যৌথ উদ্যোগ, দলিত জনগোষ্ঠীর আর্থ সামাজিক উন্নয়ন শীর্ষক এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।নাগরিক উদ্যোগ ও ব্রেড ফর দি ওয়ার্ল্ড এর অর্থায়নে,উদ্দীপ্ত মহিলা উন্নয়ন সংস্থার সভাপতি সরস্বতী দাশের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার। উদ্দীপ্ত মহিলা সংস্থার প্রোগ্রাম এন্ড ফাইনান্স অফিসার সদয় দাশ এর সঞ্চালনায়, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,উপজেলা ভাইস চেয়ারম্যান সরদার মশিয়ার রহমান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাসরিন জাহান,সমাজসেবা কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম,মুক্তি ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক গোবিন্দ ঘোষ,ইসলামকাটি ইউপি সদস্য সঞ্জয় কুমার দে,সংস্থার উপদেষ্টা দিলীপ কুমার দাশ, অশোক দাশ,জুয়েল সরকার, মাধব দাশ, প্রবীর দাশ, অনিতা সরকারপ্রমূখ। অনুষ্ঠানে দলিত জনগোষ্ঠীর চাহিদা মোতাবেক খলিশখালী ইউনিয়নে কাশিয়াডাঙ্গায় ১৫০ পরিবারের জন্য বিশুদ্ধ পানির ব্যবস্থার আশ্বাস প্রদান করেন উপজেলা চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার। অনুষ্ঠানে সমাজসেবা কর্মকর্তা রফিকুল ইসলাম বলেন,দলিতদের আর্থিক সাহায্যসহ প্রাপ্ত বরাদ্দ সুষ্ঠু বন্টনে তিনি সর্বদা সচেষ্ট থাকবেন।
পাইকগাছায় গাঁজা সহ আটক ৫
পাইকগাছা (খুলনা) প্রতিনিধি: পাইকগাছা থানা পুলিশ পৃথক পৃথক বিশেষ অভিযান চালিয়ে ২৭ গ্রাম গাঁজা সহ ৫ ব্যক্তিকে আটক করেছে। এ ঘটনায় থানায় পৃথক ৫টি মামলা হয়েছে। ওসি মোঃ এমদাদুল হক শেখ জানান, বিশেষ অভিযানের অংশ হিসাবে শনিবার বিভিন্ন স্থানে থানা পুলিশ মাদক বিরোধী অভিযান পরিচালনা করেন। এ সময় এসআই বাবুল হোসেন ৫ গ্রাম গাঁজা সহ প্রতাপকাটী গ্রামের বাবর আলী গাজীর ছেলে শহিদুল ইসলাম ওরফে লাল চাঁদ (২৫), ৭ গ্রাম গাঁজা সহ নগর শ্রীরামপুর গ্রামের খোরশেদ গাজীর ছেলে আতাউর গাজী (২৫), এসআই শরীফ আব্দুর রশিদ ৫ গ্রাম গাঁজা সহ বাতিখালী গ্রামের নিখিল মন্ডলের ছেলে চন্দ্র মন্ডল (২৭) কে, এসআই অনিষ মন্ডল ৫ গ্রাম গাঁজা সহ কপিলমুনি গ্রামের মৃত আলিম বিশ্বাসের ছেলে হালিম বিশ্বাস ওরফে মান্দার (৩৬)কে ও এসআই নাজমুল হুদা ৫ গ্রাম গাঁজা সহ নাছিরপুর গ্রামের মৃত সোহেল গাজীর ছেলে মিজানুর রহমান গাজী (৩৮) কে আটক করে।
গুজব প্রতিরোধে পাইকগাছার বিভিন্ন স্থানে মতবিনিময় ও পথসভা
পাইকগাছা (খুলনা) প্রতিনিধি: নানা ধরনের গুজব প্রতিরোধেপাইকগাছার একাধিক স্থানে দিনব্যাপী থানা পুলিশ বিভিন্ন শ্রেনী-পেশার মানুষের সাথে মতবিনিময় ও পথ সভা করেছে। এর অংশ হিসেবে রবিবার সকালে লস্কর ইউনিয়ন পরিষদে প্যানেল চেয়ারম্যান জিএম তাজউদ্দীন আহম্মেদের সভাপতিত্বে ও শিক্ষক মহসীন আযমের পরিচালনায় মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন, ওসি এমদাদুল হক শেখ। বক্তব্য রাখেন এসআই নাজমুন আহসান, ইউনিয়ন আ’লীগ সদস্য সচিব বিভুতী ভুষন সানা, সাংবাদিক স্নেহেন্দু বিকাশ, আঃ আজিজ, কলেজ শিক্ষক মশিউর রহমান, তাপস সরকার, ইউপি সদস্য হারুন জমাদ্দার, আছাবুর রহমান, আরবিন্দ মন্ডল, প্রকাশ মন্ডল, মিনতী মিস্ত্রী, মেরিনা পারভীন, রমেছা বেগম, পরিষদ সচিব ফারুক হোসেন। বিকেলে পৃথক ভাবে চারবান্ধা বাজার, সোলাদানা বাজারে পথ সভায় স্থানীয় ইউপি সদস্য বিএম আরেফিন’র সভাপতিত্বে ও পাটপোতা সরকারী প্রাথমিক বিদ্যালয়ে অবঃ প্রধান শিক্ষক কুমুদ রঞ্জন ঢালীর সভাপতিত্বে মতবিনিময় সভা অনুষ্টিত হয়। এ সভায় প্রধান অতিথি ছিলেন ওসি এমদাদুল হক শেখ। এছাড়া চাঁদখালী, গদাইপুরসহ অনান্য ইউনিয়নেও অনুরুপ সভা অনুষ্ঠিত হয়েছে।
পাইকগাছায় প্রীতি ফুটবল খেলা অনুষ্ঠিত
পাইকগাছা (খুলনা) প্রতিনিধি: পাইকগাছায় প্রীতি ফুটবল খেলা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকালে পাইকগাছা সরকারি উচ্চ বিদ্যালয় ফুটবল মাঠে অনুষ্ঠিত খেলায় এভারগ্রীন ফুটবল একাদশকে ২-০ গোলে পরাজিত করে দেবাশীষ ফুটবল একাডেমী জয়লাভ করে। খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সিনিয়র সহকারী পুলিশ সুপার (ডি-সার্কেল) আছাদুজ্জামান আসাদ, ওসি এমদাদুল হক শেখ, প্যানেল চেয়ারম্যান আব্দুস সালাম কেরু, কাউন্সিলর শেখ মাহাবুবর রহমান রনজু, এ্যাডঃ শফিকুল ইসলাম কচি, তুষার কান্তি মন্ডল, নূরুজ্জামান টিটু ও সাংবাদিক এন ইসলাম সাগর।
কাদাকাটি হাইস্কুলে জেলা পরিষদের চেক হস্তান্তর
আশাশুনি প্রতিনিধি: আশাশুনি উপজেলার কাদাকাটি আরার মাধ্যমিক বিদ্যালয়ের উন্নয়ন কল্পে জেলা পরিষদ হতে বরাদ্দকৃত অনুদানের চেক হস্তান্তর করা হয়েছে। রবিাবর দুপুরে ‘হোটেল আব্বাস’-এ অনুষ্ঠিত অনাড়ম্বরপূর্ণ অনুষ্ঠানে চেক হস্তান্তর করা হয়।সাতক্ষীরা জেলা পরিষদের সদস্য ও জেলা পরিষদের শিক্ষা বিষয়ক স্থায়ী কমিটির সভাপতি এস এম দেলোয়ার হোসাইন জেলা পরিষদের চেয়ারম্যানের পক্ষে চেক হস্তান্তর করেন। ২ লক্ষ টাকা অনুদানের শেষ কিস্তি হিসাবে ৮৯ হাজার টাকার চেক হস্তান্তর অনুষ্ঠানে স্কুলের এসএমসি সভাপতি মানসুরুল হুদা, অভিভাবক সদস্য হরেকৃষ্ণ মন্ডল, শরিফুল ইসলাম, সেফা ঢালী, রেস্কে আরা মুনমুন মৌ, কাদাকাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি এ কে এম মোতাহারুল হক সজল প্রমুখ উপস্থিত ছিলেন।
আশাশুনিতে গাঁজা ব্যবসায়ীসহ গ্রেফতার ৪
আশাশুনি প্রতিনিধি: আশাশুনি থানা পুলিশ অভিযান চালিয়ে এক গাঁজা ব্যবসায়ীসহ ৪ আসামীকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতদের রোববার আদালতে প্রেরন করা হয়েছে।আশাশুনি থানার অফিসার ইনচার্জ মোঃ আবদুস সালাম এর নেতৃত্বে এএসআই জয়নাল মোল্লা, এসআই পিযূষ কান্তি ঘোষ অভিযান চালিয়ে ১০৫ গ্রাম গাঁজাসহ বুধহাটা গ্রামের আঃ গফফার সরদারের পুত্র জাহাঙ্গীর আলমকে বুধহাটা বাজার হতে হাতেনাতে গ্রেফতার করেন। এব্যাপারে ২৭(০৭)/১৯ নং মামলা রুজু করা হয়েছে। এএসআই নাজিম হোসেন অভিযান চালিয়ে সিআর-২৬৯/১৭ আসামী একসরা গ্রামের মৃত কাশেম গাজীর পুত্র মুছাকে, এএসআই শাহজামাল সিআর-২১১/১৮ আসামী কলিমাখালী গ্রামের ফজলু সরদারের পুত্র নূর হোসেনকে গ্রেফতার কারেন। এএসআই নাজিম হোসেন পৃথক অভিযানে সিআর-২৬৯/১৭ আসামী একসরা গ্রামের মুছা গাজীর পুত্র হাছানকে গ্রেফতার কারেন।
ঈদ উপলক্ষে পারুলিয়া গরুহাটে সিসি ক্যামেরা স্থাপন
নিজস্ব প্রতিবেদক: পবিত্র ঈদুল-আযাহা উপলক্ষে দেবহাটার পারুলিয়া গরুহাটে চোর, দালাল, পকেট মার মুক্ত করতে নিজস্ব অর্থায়নে বিশেষ বিশেষ স্থানে সিসি ক্যামেরা স্থাপন সহ বিশেষ নিরাপত্তার ব্যবস্থা করলেন জেলা পরিষদ সদস্য আলহাজ্ব আল ফেরদাউস আলফা। রবিবার বিকাল ৪টায় পারুলিয়া গরুহাটে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে সিসি ক্যামেরা উদ্বোধন করেন, দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার ইকবাল হোসেন বলেন, সাতক্ষীরা জেলার ভিতর দেবহাটা উপজেলার পারুলিয়া গরুরহাট একটি বৃহত্তম। পবিত্র ঈদুল-আযাহা উপলক্ষে সাধারণ মানুষ নির্ভিগ্নে কেনা-কাটা করতে পারে এবং সাধারণ মানুষ যেন কোন হয়রানি শিকার না হয় তার জন্য গরুহাটের বিশেষ বিশেষ স্থানে সিসি ক্যামেরা স্থাপন সহ থানা পুলিশ, গ্রাম পুলিশ, হাট কমিটির স্বেচ্ছাসেবকরা সর্বদা দায়িত্ব পালন করছে। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, জেলা পরিষদ সদস্য আলহাজ্ব আল ফেরদাউস আলফা, দেবহাটা উপজেলা যুবলীগের সভাপতি মিজানুর রহমান মিন্নুর, পারুলিয়া ইউপি সদস্য ফরহাদ হোসেন হিরা সহ হাট কমিটির সদস্যবৃন্দ।
দেবহাটায় অসহায়দের চিকিৎসা সহায়তা প্রদান
দেবহাটা ব্যুরো: দেবহাটায় অসহায় ব্যাক্তিদের চিকিৎসার জন্য আর্থিক সহায়তার চেক বিতরন করা হয়েছে। রবিবার বেলা ১১টায় দেবহাটা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও মুক্তিযোদ্ধা কমান্ডার আলহাজ্ব আব্দুল গনি এসকল অসহায়দের চিকিৎসার জন্য আর্থিক সহায়তার চেক বিতরন করেন। এসময় উপজেলা সমাজসেবা কর্মকর্তা অধীর কুমার গাইন সহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
দেবহাটায় পর্যটনকেন্দ্র নিয়ে ষড়যন্ত্র : ২ মেম্বরের বিরুদ্ধে জিডি
দেবহাটা ব্যুরো/দেবহাটা প্রতিনিধি: জনপ্রশাসন পদকে ভুষিত সাতক্ষীরা জেলা প্রশাসন কতৃক পরিচালিত রূপসী দেবহাটা ম্যানগ্রোভ পর্যটন কেন্দ্রটি নিয়ে ষড়যন্ত্রের অভিযোগ পাওয়া গেছে। পর্যটন কেন্দ্রটি নিয়ে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে পর্যটন কেন্দ্রটির সরকারী জমি জবর দখলকারী সদর ইউনিয়ন পরিষদের ৬ নং ওয়ার্ড ইউপি সদস্য মাহবুবুর রহমান বাবলু ও একই ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের ইউপি সদস্যআজগর আলী । এঘটনায় বুধবার (২৪ জুলাই) ষড়যন্ত্রকারী দুই ইউপি সদস্য মাহবুবুর রহমান বাবলু, আজগর আলী সহ টাউনশ্রীপুর গ্রামের মনিরুজ্জামান মনি ও আব্দুর রউফের ছেলে রোকনুজ্জামানের নাম উল্লেখ করে দেবহাটা থানায় একটি সাধারন ডায়েরী (জিডি) করেছেন রূপসী দেবহাটা ম্যানগ্রোভ পর্যটন কেন্দ্রের ব্যবস্থাপক দীপঙ্কর ঘোষ। এদিকে দীপঙ্কর ঘোষের দায়েরকৃত সাধারন ডায়েরীটিতে বর্নিত অভিযোগের সত্যতা নিশ্চিত করে তদন্তপরবর্তী নিয়মিত মামলা হিসেবে নথিভুক্ত করতে দেবহাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) বিপ্লব কুমার সাহাকে এক লিখিত পত্রের মাধ্যমে নির্দেশনা দিয়েছেন দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা ইকবাল হোসেন। রূপসী দেবহাটা ম্যানগ্রোভ পর্যটন কেন্দ্রের ব্যবস্থাপক দীপঙ্কর ঘোষের অভিযোগে জানা গেছে, দেবহাটার সীমান্তবর্তী ইছামতি নদীর তীর ঘেঁষে ১০৩ বিঘা জমির ওপর সুন্দরবনের আদলে সৃষ্ট রূপসী দেবহাটা ম্যানগ্রোভ পর্যটন কেন্দ্রটির নিয়ন্ত্রনাধীন সরকারী খাস সম্পত্তি সরকারের বিনা অনুমতিতে দীর্ঘদিন ধরে সদর ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য মাহবুবুর রহমান বাবলু, ইউপি সদস্য আজগর আলী সহ তাদের মনোনীত একাধিক ব্যাক্তি ভোগদখল করে আসছিলো। বর্তমান উপজেলা নির্বাহী কর্মকর্তা ইকবাল হোসেন দেবহাটাতে যোগদানের পর সিএস নকশা অনুযায়ী ম্যানগ্রোভ পর্যটন কেন্দ্র সংলঘœ বহু সরকারী সম্পত্তির হদিস পান। প্রকৃতপক্ষে এসকল সরকারী সম্পত্তি অবৈধ দখলদারদের থেকে দখলমুক্ত করে সরকারী নিয়ন্ত্রন সহ ম্যানগ্রোভের উন্নয়নে কাজে লাগিয়ে পর্যটন কেন্দ্রটিকে আরো সমৃদ্ধ ও বৈচিত্রময় করে গড়ে তোলার উদ্যোগ গ্রহন করেন। সম্প্রতি সময়ে ম্যানগ্রোভ পর্যটন কেন্দ্রটির আওতাধীন এমন অনেক সরকারী সম্পত্তি দখলমুক্ত করে নিয়ন্ত্রনে আনা হয়েছে এবং বাকীদের শীঘ্রই উচ্ছেদ করে সরকারী সম্পত্তি নিয়ন্ত্রনে আনতে সাতক্ষীরা জেলা প্রশাসকের কাছে লিখিত আবেদন জানান নির্বাহী কর্মকর্তা ইকবাল হোসেন। পরবর্তীতে লিখিত আবেদনের প্রেক্ষিতে কালীগঞ্জ উপজেলা ভুমি অফিসের সার্ভেয়ার নাসির উদ্দীনকে আহবায়ক সহ একটি সার্ভেটিম গঠন করে ইছামতি নদীর চরভরাটি এসব সরকারী জমির সীমানা নির্ধারন সহ অবৈধ দখলদারকে দখলমুক্ত করতে নির্দেশনা জারি করেন জেলা প্রশাসক। পাশাপাশি দেবহাটা ভুমি অফিসের ভুমি সহকারী কর্মকর্তাকে সার্ভে কার্যে প্রযোজ্য সিএস ও বিএস রেকর্ডের নকশা অনুযায়ী রেজিষ্টার হালনাগাদের নির্দেশনাও দেন জেলা প্রশাসক। ইতোমধ্যেই সিএস ও বিএস রেকর্ডের নকশা অনুযায়ী রেজিষ্টার হালনাগাদের মাধ্যমে প্রায় ২’শ বিঘা সরকারী সম্পত্তির তথ্য পেয়েছে দেবহাটা উপজেলা প্রশাসন। আর জেলা প্রশাসকের নির্দেশনা অনুযায়ী সার্ভেটিম শীঘ্রই দ্রুত সময়ের মধ্যেই জরিপ কাজ শুরু করবে। এতে করে গাত্রদাহ শুরু হয়েছে ইউপি সদস্য মাহবুবুর রহমান বাবলু, আজগর আলী সহ তাদের সাঙ্গপাঙ্গদের। দীর্ঘদিন ধরেই মাহবুবুর রহমান বাবলু ও আজগর আলী ম্যানগ্রোভ সংলঘœ এসব সরকারী জমিতে অনুপ্রবেশ, জবর দখল সহ বিভিন্ন ব্যাক্তিদের সম্পুর্ন অবৈধভাবে ইজারা দিয়ে বিপুল পরিমান অর্থ আত্মসাত করেছে। তারা বর্তমানে সরকারী সম্পত্তি পুনরুদ্ধারে বাধা প্রদান এবং জোরপুর্বক নিজেদের দখলে রাখতে নানা অপচেষ্টায় লিপ্ত হয়েছে। এমনকি বিভিন্ন সময়ে তাদের বাহিনীর মনিরুজ্জামান, রোকনুজ্জামান রোকন ম্যানগ্রোভ পর্যটন কেন্দ্রের মধ্যে অবৈধ প্রবেশ করে ব্যবস্থাপনার দায়িত্বে থাকা সাধারন কর্মচারীদের হুমকি দিচ্ছে বলেও অভিযোগে উল্লেখ করে তাদের বিরুদ্ধে আইনানুগ পদক্ষেপ গ্রহনের দাবী জানিয়েছেন পর্যটন কেন্দ্রের ব্যবস্থাপক দীপঙ্কর ঘোষ।