Home Blog Page 2727

কলারোয়ায় এমপি মুস্তফা লুৎফুল্লাহ কে সংবর্ধনা

0

কামরুল হাসান, কলারোয়া: কলারোয়ায় রবিবার(২৮জুলাই)সকাল সাড়ে ১১টার দিকে পৌরসভা অডিটোরিয়ামে ভারপ্রাপ্ত পৌর মেয়র প্রধান শিক্ষক মনিরুজ্জামান বুলবুল এর সভাপতিত্বে প্রধান অতিথি এড.মুস্তফা লুৎফুল্লাহ, এমপিকে স্বর্ণের নৌকার ব্যাচ পরিয়ে সংবর্ধনা দেওয়া হয়। এসময় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য দেন-উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান ফিরোজ আহমেদ স্বপন, কলারোয়া থানার অফিসার ইনচার্জ শেখ মুনির-উল-গীয়াস, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কাজী আসাদুজ্জামান সাহাজাদা, জেলা পরিষদ সদস্য আলহাজ্ব শেখ আমজাদ হোসেন। এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন-মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, সাংগঠনিক কমান্ডার সৈয়দ আলী গাজী, জাসদের সভাপতি আনোয়ার হোসেন, ওয়ার্কার্স পার্টির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাস্টার আব্দুর রউফ, প্রধান শিক্ষক বদরুজ্জামান বিপ্লব, ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল হামিদ সরদার, রবিউল হাসান, শেখ ইমরান হোসেন, আসলামুল আলম আসলাম, এসএম মনিরুল ইসলাম, মাহাবুবর রহমান মফে, সামসুদ্দিন আল মাসুদ বাবু, পৌর সচিব তুষার কান্তি দাস, ইঞ্জিনিয়ার ওয়াজিহুর রহমান, পৌর প্রশাসনিক কর্মকর্তা আরিফ হোসেন, পৌর বিদ্যুৎ প্রকৌশলী সরওয়ার্দ্দি, পৌরসভার হিসাব রক্ষক ইমরুল ইসলাম, কার্য সহকারী শেখ ইমরান হোসেন, কর আদায়কারী নাজমুল হোসেন, স্যানিটারী ইন্সেপেক্টর সুরেন্দ্র শেখর সাহা কাজল, সংরক্ষিত মহিলা কাউন্সিলর সন্ধ্যা রানী বর্মণ, লুৎফুন্নেছা লুতু, কাউন্সিলর মেজবাহ উদ্দীন লিলু, শেখ জামিল হোসেন, এসএম মফিজুল হক, রফিকুল ইসলাম, আকিমুদ্দিন আকি, আলফাজ উদ্দীন, জাহাঙ্গীর হোসেন, অফিস সহকারী মীর তৌহিদুর রহমান সহ সুধিজন। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য বলেন-কলারোয়া পৌরসভাকে ডিজিটাল বা আধুনিকায়ন করতে রাজনৈতিক ব্যক্তিদের একতাবদ্ধ হয়ে কলারোয়ার উন্নয়নের জন্য কাজ শুরু করতে হবে। পৌরসভার উন্নয়নের অগ্রগতির এ কাজ ধারাবাহিকভাবে চলতে থাকবে। বিগত কোনো সরকার এ ধরনের উন্নয়নমূলক কোনো কাজ কলারোয়ায় করে নাই। আপনাদের ভোটে শেখ হাসিনা আবারও প্রধানমন্ত্রী হওয়ায় তিনি দেশ ও দেশের মানুষের কথা চিন্তা করে বাংলাদেশের উন্নয়নে এ ধরনের কর্মকান্ড হাতে নিয়েছেন। পর্যায়ক্রমে এ প্রকল্পের আওতায় কলারোয়া পৌরসভায় ৪০ কোটি টাকার বেশি উন্নয়নমূলক কাজ করা হবে। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন- কলারোয়া পাবলিক ইনস্টিটিউটের সাধারণ সম্পাদক এড.শেখ কামাল রেজা।

সাতক্ষীরায় ভ্যান চালকের সম্পত্তি দখল চেষ্টা : প্রতিবাদে সাংবাদিক সম্মেলন

0

নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরার পরানদাহে মাদ্রাসা ও এতিমখানার নাম করে কথিত টাউট হুজুর রবিউল কর্তৃক অসহায় এক ভ্যান চালকের পৈতৃক সম্পত্তি দখল চেষ্টার প্রতিবাদে সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবে উক্ত সাংবাদিকসম্মেলনের আয়োজন করেন সদর উপজেলার সোনারডাঙ্গি হরিসপুর গ্রামের মৃত মোজাহার দালালের পুত্র ভুক্তভোগী আতিয়ার রহমান। তিনি তার লিখিত বক্তব্যে বলেন, আমি জগন্ন্াথপুর মৌাজায় জে.এল নং-৪৪, এস এ ৭৩০ নং খতিয়ানে তিনটি দাগে ৪ শতক জমি বৈধ মালিক হিসেবে ভোগ দখল করে আসছিলাম। উক্ত জমিতে আমি মাটি ভরাট করে বসত বাড়ি তৈরী করি। কিন্তু সম্প্রতি মৃত আব্দুল ওহাব দালালের পুত্র ভুমিদস্যু টাউট হুজুর রবিউল ইসলাম ও আতর আলীর পুত্র আবুল হাসান গং জাল দলিল সৃষ্টি করে উক্ত বসত ভিটাটি দখল করে মাদ্রাসা ও এতিমখানা নির্মানের পায়তারা শুরু করেছে। ওই টাউট হুজুর এতটাই সুচতুর যে ধর্মীয় প্রতিষ্ঠান হিসেবে এতে যাতে কেউ বাধা না দেয় সেজন্য সে মাদ্রাসা নির্মানের নামে ওই জমি দখলের চেষ্টা চালাচ্ছেন। অথচ উক্ত সম্পত্তি ১৯৬৭-৬৮ সালের ২২৪ নং মোকদ্দমা সার্টিফিকেট বয়নামা মূলে জমির দখল পেয়ে আমি সেখানে সীমানা নির্ধারন করে ভোগ দখল করে আসছি। তিনি বলেন, আমি একজন অসহায় ভ্যান চালক হওয়ায় উক্ত হুজুর নামের ভুমিদস্যু আমার বসবাসের শেষ সম্বলটুকু মাদ্রাসা নির্মানের নামে দখলের পায়তারা চালাচ্ছেন এবং আমাকে খুন জখমের হুমকি প্রদর্শন করে যাচ্ছেন। শুধু আমার সম্পত্তি নয় হরিসপুর এলাকার অনেক হিন্দু সম্প্রদায়ের একাধিক নিরীহ মানুষের সম্পত্তি সে মাদ্রাসা ও এতিমখানার নামে দখল করে যাচ্ছে। প্রতিবাদ করলে সে পুলিশকে ভুল বুঝিয়ে তাদের হয়রানির চেষ্টা চালায়। সে চরমোনাই পীরের মুরিদ পরিচয়ে একেরপর এক এই জমি দখল করে যাচ্ছে। তিনি আরো বলেন, এই শেষ সম্বলটুকু দখল করে নিলে আমার স্ত্রী সন্তান নিয়ে রাস্তায় রাত কাটাতে হবে। এমতাবস্থায় তিনি ভুমিদস্যু টাউট হুজুর রবিউলের কবল থেকে সম্পত্তি রক্ষা এবং তার জীবনের নিরাপত্তার দাবীতে সাতক্ষীরা পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।

কলারোয়ায় মুক্তিযোদ্ধাকে মারপিটের প্রতিবাদে সাংবাদিক সম্মেলন

0

নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরার কলারোয়ায় মৎস্য ঘের সংক্রান্ত বিরোধের জেরে রাজাকার পুত্র কর্তৃক একজন বীর মুক্তিযোদ্ধাকে মারপিট করার প্রতিবাদে সাংবাদিকসম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবে এ সাংবাদিকসম্মেলনের আয়োজন করেন কলারোয়া উপজেলার ধানদিয়া গ্রামের বীরমুক্তিযোদ্ধা জব্বার আলী মোড়ল। তিনি তার লিখিত বক্তব্য বলেন, ধানদিয়া কৃষ্ণনগর মৌজায় ১১ টি দাগে ১৯৫ বিঘা জমির একটি মৎস্য ঘের জমির মালিকদের নিকট হতে ৫ বছরের জন্য লিজ নেন ৭১ এর ঘাতক ছাত্তার ধাপকের ছেলে রেজাউল ইসলাম। লিজের মেয়াদ শেষ হয় গত ৩০ মে। এরপরও সে ওই মৎস্য ঘেরটি গায়ের জোরে ও ক্ষমতার বলে আবারও তার দখলে রাখতে চাই। কিন্তু জমির মালিকগণ তার আর কোন লিজ দেবেননা বলে জানান। কিন্তু রাজাকার পুত্র রেজাউল পাটকেলঘাটা থানার ওসিকে ম্যানেজ করে ভাড়াটিয়া মাস্তান দিয়ে ওই ঘের জবর দখল করার চেষ্টা করলে আমিসহ জমির মালিকগণ এতে বাধা দেই। বাধা দেয়ার সাথে সাথেই রাজাকার পুত্র রেজাউলের হাতে থাকা রামদা দিয়ে সে আমার গ্রামের ৭/৮ জনকে এলোপাতাড়ি কোপাতে থাকে। এরপর আমাকেও সে লাঠি দিয়ে মারতে থাকে। কোন উপায় না পেয়ে আমরা ঘটনা স্থল ত্যাগ করে চলে আসি এবং জখমীদের সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করি। তিনি আরো বলেন, থানার ওসি একজন রাজাকার পুত্রের পক্ষ নিয়ে বর্তমান সরকারের ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করছে। এমতাবস্থায় তিনিসহ (মুক্তিযোদ্ধা জব্বার আলী) গ্রামের নীরিহ জমির মালিকরা যাহাতে ন্যায় বিচারসহ এর প্রতিকার পান সেজন্য প্রশাসনসহ যথাযথ কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছেন

কালিগঞ্জের কুশুলিয়া ইউপি চেয়ারম্যান উপ-নির্বাচন ছিল একটি মডেল

0

নিজস্ব প্রতিবেদক: ক্যাডার বাহিনী দিয়ে ভোট কেটে বাক্স ভর্তি করতে না পেরে এখন তিনি প্রলাপ বকছেন। তার আবদার প্রত্যাখ্যাত হওয়ায় নৌকার প্রার্থী শেখ মোজাহার হোসেন কান্টু কালিগঞ্জ উপজেলা চেয়ারম্যান এবং ইউএনওসহ কর্মকর্তাদের জড়িয়ে নানা গল্প তৈরি করছেন। প্রকৃতপক্ষে কালিগঞ্জ উপজেলার কুশুলিয়া ইউপি চেয়ারম্যান উপনির্বাচন ছিল একটি মডেল নির্বাচন। এতে কোনো ধরনের অনিয়ম কারচুপি দুরে থাকুক মানুষ স্বেচ্ছাপ্রণোদিত হয়ে তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে গেছেন। পরাজিত প্রার্থী শেখ মোজাহার হোসেন কান্টু জিততে না পেরে উপজেলা চেয়ারম্যান সাঈদ মেহেদি ও ইউএনও সরদার মোস্তফা শাহিনের বিরুদ্ধে ভিত্তিহীন প্রচার দিয়ে প্রশাসনের স্বচ্ছতাকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করছেন। এমনকি পুলিশ বিজিবি র‌্যাবসহ আইনশৃংখলা রক্ষাকারী বাহিনী ও নির্বাহী ম্যাজিস্ট্রেটের বিরুদ্ধেও কান্টু চরম মিথ্যাচার শুরু করেছেন। অথচ তারা নির্বাচনে নিরপেক্ষতা ও সর্বোচ্চ স্ব্চছতা রক্ষা করে শান্তিপূর্ন নির্বাচন উপহার দিতে পরিশ্রম করেছেন।
রবিববার বিকালে সাতক্ষীরা প্রেসক্লাবে এক সাংবাদিক সম্মেলন করে এসব কথা বলেন গত ২৫ জুলাই অনুষ্ঠিত চেয়ারম্যান উপনির্বাচনে জয়ী স্বতন্ত্র প্রার্থী শেখ এবাদুল ইসলাম। তিনি ৬৮৩১ ভোট পেয়ে জয়লাভ করেছেন । তার একমাত্র প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের শেখ মোজাহার হোসেন কান্টু পেয়েছেন ১১৪৩ ভোট।চেয়ারম্যান এবাদুল বলেন, নির্বাচনের আগে থেকেই মোজাহার হোসেন কান্টু ভোট বানচালের চেষ্টা করছিলেন। তিনি ঘোষনা দিয়েছিলেন ‘কেউ ভোট না দিলেও আমি চেয়ারম্যান হচ্ছি। কারণ আমার ক্যাডার বাহিনী আছে কিভাবে ভোট নিতে হয় তা তারা জানে’। তিনি আরও ঘোষনা দেন ‘আমি প্রেগন্যান্ট। নরম্যাল ডেলিভারি না হলে সিজার করা হবে’। এ ধরনের প্রচার দিয়ে মোজাহার হোসেন কান্টু প্রশাসনকেও ভোট কাটার কাজে ব্যবহার করবেন বলে ঘোষনা করেন।
সাংবাদিকসম্মেলনে লিখিত বক্তব্যে এবাদুল ইসলাম আরও বলেন ভোটের দিন মোজাহার হোসেন কান্টু প্রশাসনের কাছ থেকে কোনো প্রকার অবৈধ সুযোগ নিতে ব্যর্থ হয়ে পাইলট স্কুল কেন্দ্রের প্রাচীর টপকে ঢুকে পড়েন। পরে সহকারি প্রিসাইডিং অফিসারকে ভয়ভীতি দেখিয়ে ব্যালট নিয়ে জোর করে সীল মারার চেষ্টা করেও ব্যর্থ হন। ভোটের ফলাফল তার অনুকূলে আসছে না এমনটি অনুধাবন করার পর তিনি জোর করেই ভোট কেন্দ্রে ঢুকে যা তা করার চেষ্টা করেন। সব কিছুতে ব্যর্থ হয়ে শেখ মোজাহার হোসেন কান্টু এখন মিথ্যাচার করে বেড়াচ্ছেন। শনিবার তিনি এক সংবাদ সম্মেলন করে এ নির্বাচনে কারচুপির অভিযোগ আনেন। এমনকি উপজেলা নির্বাহী অফিসারের বিরুদ্ধে ২২ টি কল্পিত অভিযোগ বানিয়ে মাঠ গরম করার চেষ্টা করেছেন। এসব অভিযোগ মিথ্যা ও বানোয়াট। এই নির্বাচনে উপজেলা চেয়ারম্যানের কোনো ভূমিকাই ছিল না জানিয়ে তিনি বলেন উপজেলা নির্বাহী অফিসার সরদার মোস্তফা শাহিন সব ক্ষেত্রে প্রশাসনিক স্বচ্ছতা রক্ষা করেছেন। পরাজিত প্রার্থী কর্তৃক এই নির্বাচন নিয়ে তাদেরকে বিতর্কিত করার নিন্দা ও প্রতিবাদ জানান এবাদুল ইসলাম। সাংবাদিকসম্মেলনে আরও উপস্থিত ছিলেন মো. মনিরুজ্জামান গাজি, ইয়াসিন গাজি ও আতিকুর রহমান।

তালায় পুলিশী অভিযানে গ্রেফতার-২

0

বিশেষ প্রতিনিধি, তালা: তালায় পুলিশের অভিযানে ২জন আসামীকে গ্রেফতার করেছে থানা পুলিশ।গতকাল তাদের গ্রেফতার করা হয়।থানা সুত্রে জানা যায়,থানা এলাকায় মাদকদ্রব্য উদ্ধার, ওয়ারেন্ট তামিল ও বিশেষ অভিযান পরিচালনাকালে তালা থানার মামলা নং-১৪(৭)১৯ এর আসামী উপজেলার লাউতাড়া গ্রামের মোঃ কওছার সরদারের ছেলে মোঃ এস,এম,সরদার (২৩) কে গোপন সংবাদের ভিত্তিতে সুভাষিনী বাজার হইতে গ্রেফতার করা হয় এবং নন-জি,আর,নং-৬/১৯ এর আসামী উত্তর শাহাপুর গ্রামের রেজাউল ইসলাম গাজীর স্ত্রী মোছাঃ রেহানা বেগম নিজ বাড়ী হইতে গ্রেফতার করা হয়।তালা থানার অফিসার ইনচার্জ মো:মেহেদী রাসেল জনান,গ্রেফতারকৃত আসামীদের বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে ।

তালায় দলিত জনগোষ্ঠীর উন্নয়ন শীর্ষক সভা

0

আকবর হোসেন,তালা: সাতক্ষীরা তালায় ২৮ জুলাই রবিবার সকালে তালা উপজেলা পরিষদ ুমিলতায়নে উদ্দীপ্ত মহিলা উন্নয়ন সংস্থার ও বিডিইআরএম’র যৌথ উদ্যোগ, দলিত জনগোষ্ঠীর আর্থ সামাজিক উন্নয়ন শীর্ষক এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।নাগরিক উদ্যোগ ও ব্রেড ফর দি ওয়ার্ল্ড এর অর্থায়নে,উদ্দীপ্ত মহিলা উন্নয়ন সংস্থার সভাপতি সরস্বতী দাশের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার। উদ্দীপ্ত মহিলা সংস্থার প্রোগ্রাম এন্ড ফাইনান্স অফিসার সদয় দাশ এর সঞ্চালনায়, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,উপজেলা ভাইস চেয়ারম্যান সরদার মশিয়ার রহমান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাসরিন জাহান,সমাজসেবা কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম,মুক্তি ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক গোবিন্দ ঘোষ,ইসলামকাটি ইউপি সদস্য সঞ্জয় কুমার দে,সংস্থার উপদেষ্টা দিলীপ কুমার দাশ, অশোক দাশ,জুয়েল সরকার, মাধব দাশ, প্রবীর দাশ, অনিতা সরকারপ্রমূখ। অনুষ্ঠানে দলিত জনগোষ্ঠীর চাহিদা মোতাবেক খলিশখালী ইউনিয়নে কাশিয়াডাঙ্গায় ১৫০ পরিবারের জন্য বিশুদ্ধ পানির ব্যবস্থার আশ্বাস প্রদান করেন উপজেলা চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার। অনুষ্ঠানে সমাজসেবা কর্মকর্তা রফিকুল ইসলাম বলেন,দলিতদের আর্থিক সাহায্যসহ প্রাপ্ত বরাদ্দ সুষ্ঠু বন্টনে তিনি সর্বদা সচেষ্ট থাকবেন।

পাইকগাছায় গাঁজা সহ আটক ৫

0

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি: পাইকগাছা থানা পুলিশ পৃথক পৃথক বিশেষ অভিযান চালিয়ে ২৭ গ্রাম গাঁজা সহ ৫ ব্যক্তিকে আটক করেছে। এ ঘটনায় থানায় পৃথক ৫টি মামলা হয়েছে। ওসি মোঃ এমদাদুল হক শেখ জানান, বিশেষ অভিযানের অংশ হিসাবে শনিবার বিভিন্ন স্থানে থানা পুলিশ মাদক বিরোধী অভিযান পরিচালনা করেন। এ সময় এসআই বাবুল হোসেন ৫ গ্রাম গাঁজা সহ প্রতাপকাটী গ্রামের বাবর আলী গাজীর ছেলে শহিদুল ইসলাম ওরফে লাল চাঁদ (২৫), ৭ গ্রাম গাঁজা সহ নগর শ্রীরামপুর গ্রামের খোরশেদ গাজীর ছেলে আতাউর গাজী (২৫), এসআই শরীফ আব্দুর রশিদ ৫ গ্রাম গাঁজা সহ বাতিখালী গ্রামের নিখিল মন্ডলের ছেলে চন্দ্র মন্ডল (২৭) কে, এসআই অনিষ মন্ডল ৫ গ্রাম গাঁজা সহ কপিলমুনি গ্রামের মৃত আলিম বিশ্বাসের ছেলে হালিম বিশ্বাস ওরফে মান্দার (৩৬)কে ও এসআই নাজমুল হুদা ৫ গ্রাম গাঁজা সহ নাছিরপুর গ্রামের মৃত সোহেল গাজীর ছেলে মিজানুর রহমান গাজী (৩৮) কে আটক করে।

গুজব প্রতিরোধে পাইকগাছার বিভিন্ন স্থানে মতবিনিময় ও পথসভা

0

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি: নানা ধরনের গুজব প্রতিরোধেপাইকগাছার একাধিক স্থানে দিনব্যাপী থানা পুলিশ বিভিন্ন শ্রেনী-পেশার মানুষের সাথে মতবিনিময় ও পথ সভা করেছে। এর অংশ হিসেবে রবিবার সকালে লস্কর ইউনিয়ন পরিষদে প্যানেল চেয়ারম্যান জিএম তাজউদ্দীন আহম্মেদের সভাপতিত্বে ও শিক্ষক মহসীন আযমের পরিচালনায় মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন, ওসি এমদাদুল হক শেখ। বক্তব্য রাখেন এসআই নাজমুন আহসান, ইউনিয়ন আ’লীগ সদস্য সচিব বিভুতী ভুষন সানা, সাংবাদিক স্নেহেন্দু বিকাশ, আঃ আজিজ, কলেজ শিক্ষক মশিউর রহমান, তাপস সরকার, ইউপি সদস্য হারুন জমাদ্দার, আছাবুর রহমান, আরবিন্দ মন্ডল, প্রকাশ মন্ডল, মিনতী মিস্ত্রী, মেরিনা পারভীন, রমেছা বেগম, পরিষদ সচিব ফারুক হোসেন। বিকেলে পৃথক ভাবে চারবান্ধা বাজার, সোলাদানা বাজারে পথ সভায় স্থানীয় ইউপি সদস্য বিএম আরেফিন’র সভাপতিত্বে ও পাটপোতা সরকারী প্রাথমিক বিদ্যালয়ে অবঃ প্রধান শিক্ষক কুমুদ রঞ্জন ঢালীর সভাপতিত্বে মতবিনিময় সভা অনুষ্টিত হয়। এ সভায় প্রধান অতিথি ছিলেন ওসি এমদাদুল হক শেখ। এছাড়া চাঁদখালী, গদাইপুরসহ অনান্য ইউনিয়নেও অনুরুপ সভা অনুষ্ঠিত হয়েছে।

পাইকগাছায় প্রীতি ফুটবল খেলা অনুষ্ঠিত

0

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি: পাইকগাছায় প্রীতি ফুটবল খেলা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকালে পাইকগাছা সরকারি উচ্চ বিদ্যালয় ফুটবল মাঠে অনুষ্ঠিত খেলায় এভারগ্রীন ফুটবল একাদশকে ২-০ গোলে পরাজিত করে দেবাশীষ ফুটবল একাডেমী জয়লাভ করে। খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সিনিয়র সহকারী পুলিশ সুপার (ডি-সার্কেল) আছাদুজ্জামান আসাদ, ওসি এমদাদুল হক শেখ, প্যানেল চেয়ারম্যান আব্দুস সালাম কেরু, কাউন্সিলর শেখ মাহাবুবর রহমান রনজু, এ্যাডঃ শফিকুল ইসলাম কচি, তুষার কান্তি মন্ডল, নূরুজ্জামান টিটু ও সাংবাদিক এন ইসলাম সাগর।

কাদাকাটি হাইস্কুলে জেলা পরিষদের চেক হস্তান্তর

0

আশাশুনি প্রতিনিধি: আশাশুনি উপজেলার কাদাকাটি আরার মাধ্যমিক বিদ্যালয়ের উন্নয়ন কল্পে জেলা পরিষদ হতে বরাদ্দকৃত অনুদানের চেক হস্তান্তর করা হয়েছে। রবিাবর দুপুরে ‘হোটেল আব্বাস’-এ অনুষ্ঠিত অনাড়ম্বরপূর্ণ অনুষ্ঠানে চেক হস্তান্তর করা হয়।সাতক্ষীরা জেলা পরিষদের সদস্য ও জেলা পরিষদের শিক্ষা বিষয়ক স্থায়ী কমিটির সভাপতি এস এম দেলোয়ার হোসাইন জেলা পরিষদের চেয়ারম্যানের পক্ষে চেক হস্তান্তর করেন। ২ লক্ষ টাকা অনুদানের শেষ কিস্তি হিসাবে ৮৯ হাজার টাকার চেক হস্তান্তর অনুষ্ঠানে স্কুলের এসএমসি সভাপতি মানসুরুল হুদা, অভিভাবক সদস্য হরেকৃষ্ণ মন্ডল, শরিফুল ইসলাম, সেফা ঢালী, রেস্কে আরা মুনমুন মৌ, কাদাকাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি এ কে এম মোতাহারুল হক সজল প্রমুখ উপস্থিত ছিলেন।