
নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরার ভোমরা ও হাড়দ্দহ সীমান্ত এলাকা পরিদর্শন করেন জেলা প্রশাসক মিজ্ কাউসার আজিজ। শনিবার সকালে সদর উপজেলার ভোমরা ইউনিয়নের হাড়দ্দহ সীমান্ত পরিদর্শন করেন তারা। পরিদর্শনকালে সীমান্তবর্তী এলাকার সার্বিক পরিস্থিতি, নিরাপত্তা ও বিদ্যমান অবকাঠামোগত অবস্থা সরেজমিনে পর্যবেক্ষণ করেন।
এ সময় সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে এলাকার বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় করেন এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। পরিদর্শনকালে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলার পুলিশ সুপার আবু সালেহ মোঃ আশরাফুল আলম, ৩৩ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল কাজী আশিকুর রহমান এবং সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহী অফিসার নাজমুল হুসাইন।
জনস্বার্থ সংরক্ষণ, সীমান্ত এলাকার নিরাপত্তা নিশ্চিতকরণ এবং স্থানীয় অবকাঠামোগত উন্নয়নে সংশ্লিষ্ট দপ্তরগুলোর সমন্বিত কার্যক্রম অব্যাহত থাকবে।
