তালা সদর চেয়ারম্যান প্রার্থীর নির্বাচনী পরিচালনা কমিটির সভা

নজরুল ইসলাম, তালা থেকে: সাতক্ষীরার তালা সদর ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে চেয়ারম্যান প্রার্থী সাংবাদিক এস.এম.নজরুল ইসলামের নির্বাচনী পরিচালনা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় নির্বাচনী প্রস্তুতি, ওয়ার্ড ভিত্তিক কমিটির সমন্বয়, ভোটারদের সঙ্গে মতবিনিময় এবং প্রচার-প্রচারণার কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

শনিবার (২৮ নভেম্বর) তালার শিবপুরে সাংবাদিক এস.এম. নজরুল ইসলামের নিজ বাসভবন চত্বরে আনছার আলী সরদারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন তালা প্রেসক্লাবের সভাপতি, সাবেক ইউপি চেয়ারম্যান ও চেয়ারম্যান প্রার্থী সাংবাদিক এস.এম. নজরুল ইসলাম।

সভায় অতিথির বক্তব্য রাখেন তালা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শেখ জলিল আহমেদ, বিশিষ্ট সমাজসেবক সৈয়দ ইদ্রিস, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী বিশ্বাস, অবসরপ্রাপ্ত শিক্ষক শিবুপদ দত্ত, সাবেক প্রধান শিক্ষক আব্দুল মজিদ, শিক্ষক শ্যামল চৌধুরী লিটু, প্রভাষক নাসির উদ্দীন নাসির, শিক্ষক সরদার ইমরান হোসেন, সরদার মতিয়ার রহমান, বি.এম. বাবলুর রহমান, শ্রী যাদব দাস, আব্দুল আহাদ সরদার, শেখ ইকবাল হোসেন, মোজাম্মেল মোড়ল, আশরাফ আলী সরদার, আব্দুর রহমান, রহমত আলী গোলদার, রহমত আলী সরদার, আহম্মাদ আলী গাজী, নাসির মোড়ল, পার্থ প্রতিম মণ্ডল, জুয়েল সরকার, মিলন দাস, শ্রী যুধিষ্ঠি চক্রবর্তী, সাংবাদিক জহর হাসান সাগর, রমজান আলী শেখ, শেখ সিদ্দিকুর রহমান, শ্রী শ্যামপদ গোসাই, আব্দুস সালাম সরদার, বাহারুল ইসলাম মোড়ল, শফি সরদার, কবিরাজ আবু জাফর, জামাল শেখ ও আব্দুল লতিফসহ তালা সদর ইউনিয়নের ২১ গ্রামের বিভিন্ন ইউনিটের নির্বাচনী পরিচালনা কমিটির প্রধানরা।

সভায় বক্তারা বলেন, অংশগ্রহণমূলক ও সুষ্ঠু নির্বাচনী পরিবেশ নিশ্চিত করতে তৃণমূল পর্যায়ে জনসম্পৃক্ততা বৃদ্ধি এবং সাধারণ মানুষের সঙ্গে নিবিড় যোগাযোগ গড়ে তোলা জরুরি। এ লক্ষ্যে ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে নির্বাচনী কার্যক্রম আরও গতিশীল ও সুসংগঠিত করার ওপর গুরুত্বারোপ করেন তাঁরা।

প্রধান অতিথির বক্তব্যে চেয়ারম্যান প্রার্থী সাংবাদিক এস.এম. নজরুল ইসলাম বলেন, তিনি দীর্ঘদিন ধরে এলাকার মানুষের সুখ-দুঃখের সঙ্গে সম্পৃক্ত রয়েছেন। তালা সদর ইউনিয়নের অবকাঠামোগত উন্নয়ন, রাস্তাঘাট সংস্কার, জলাবদ্ধতা নিরসন, শিক্ষা ও স্বাস্থ্যসেবার মানোন্নয়ন এবং অসহায় মানুষের পাশে দাঁড়ানো তাঁর অগ্রাধিকার। জনগণের ভালোবাসা ও সমর্থন নিয়ে নির্বাচিত হলে তালা সদর ইউনিয়নকে জনবান্ধব ও উন্নয়নমুখী ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে কাজ করবেন।

সভায় নির্বাচনী পরিচালনা কমিটির নেতৃবৃন্দ ও সদস্যরা উপস্থিত থেকে নির্বাচনী কার্যক্রম সফল করতে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্ব পালনের প্রত্যয় ব্যক্ত করেন।

Recomended