
নিজস্ব প্রতিবেদক: সারাদেশে নৈরাজ্য ও অস্থিতিশীল পরিস্থিতির প্রতিবাদে কালিগঞ্জে মশাল মিছিল করেছে উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। শুক্রবার (২৭ নভেম্বর) সন্ধ্যায় সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার পুরাতন ইসলামী ব্যাংকের সামনে থেকে মশাল মিছিলটি বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় পুরাতন ইসলামী ব্যাংকের সামনে এসে শেষ হয়।
এ সময় নেতাকর্মীদের হাতে জ্বলন্ত মশাল নিয়ে সারাদেশে নৈরাজ্যের প্রতিবাদে বিভিন্ন স্লোগান দেন তারা। কালিগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ড. শফিকুল ইসলাম বাবুর সভাপতিত্বে ও উপজেলা কৃষকদলের আহবায়ক রোকনুজ্জামান রোকনের সঞ্চালনায়, অনুষ্ঠিত কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য প্রকৌশলী আইয়ুব হোসেন মুকুল। বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক মনিরুজ্জামান।
উপস্থিত ছিলেন মৌতলা ইউনিয়ন বিএনপির সভাপতি আলমগীর হোসেন, ভাড়াশিমলা ইউনিয়ন বিএনপির সভাপতি আফসার আলী গাজী, চম্পাফুল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সাইদুজ্জামান খান সাইলু ও যুগ্ম সম্পাদক আবুল কালাম গাজী নলতা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আশরাফুল ইসলাম ওসমান, সাধারণ সম্পাদক মাস্টার শাহীনুর রহমান, সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন, ভাড়াশিমলা ইউনিয়ন বিএনপির সদস্য শফিকুল ইসলাম, উপজেলা কৃষকদলের সাধারণ সম্পাদক আরিফুর রহমান ছোটন, উপজেলা জাসাসের আহ্বায়ক মুর্শিদ আলী গাজী, আশাশুনি উপজেলা জাসাসের আহ্বায়ক মির্জা আসাদুল ইসলাম, কালিগঞ্জ উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক শাহীন কবির এবং উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম টোকন প্রমুখ।
মশাল মিছিল ও কর্মসূচিতে কালিগঞ্জ উপজেলার ১২টি ইউনিয়ন থেকে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন।
