সাতক্ষীরা সদর উপজেলা জামায়াতের পূর্ণাঙ্গ কমিটি

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতক্ষীরা সদর উপজেলা শাখার ২০২৭-২০২৮ সেশনের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। নবগঠিত কমিটিতে উপজেলা আমীর হিসেবে দায়িত্ব পেয়েছেন মাওলানা মোশাররফ হোসেন এবং উপজেলা সেক্রেটারি হিসেবে দায়িত্ব পেয়েছেন মাওলানা হাবিবুর রহমান। কমিটিতে নায়েবে আমীর হিসেবে দায়িত্ব পেয়েছেন মাষ্টার হাবিবুর রহমান ও শহীদ হাসান।

সহকারী সেক্রেটারি হিসেবে দায়িত্ব পেয়েছেন মুহাদ্দিস আলাউদ্দীন, অধ্যাপক সহিদুর রহমান, মাওলানা আব্দুস সবুর, মাওলানা মাহফুজুর রহমান ও মাওলানা আনিছুর রহমান।

এ ছাড়া মোট ২২ সদস্যের শূরা ও কর্মপরিষদ সদস্য নির্বাচন ও মনোনয়নের মাধ্যমে পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। এ উপলক্ষে সাতক্ষীরা সদর উপজেলা জামায়াত কার্যালয়ে এক সাংগঠনিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে নবনির্বাচিত ও মনোনীত শূরা সদস্য, কর্মপরিষদ সদস্য এবং উপজেলা সেক্রেটারিকে শপথবাক্য পাঠ করান উপজেলা আমীর মাওলানা মোশাররফ হোসেন।

এ সময় দায়িত্বশীলরা সংগঠনের আদর্শ, নীতি-নৈতিকতা, সাংগঠনিক শৃঙ্খলা ও দায়িত্ব পালনে নিষ্ঠাবান থাকার অঙ্গীকার করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যাপক ওবায়দুল্লাহ। বিশেষ অতিথি ছিলেন জেলা কর্মপরিষদ সদস্য মাওলানা শাহাদাত হোসাইন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, একটি আদর্শভিত্তিক সংগঠনের কার্যক্রমকে গতিশীল করতে দায়িত্বশীলদের আন্তরিকতা, পারস্পরিক সহযোগিতা, সাংগঠনিক শৃঙ্খলা ও জবাবদিহিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নতুন সেশনের দায়িত্বশীলদের সম্মিলিত প্রচেষ্টায় সদর উপজেলার সাংগঠনিক কার্যক্রম আরও সুসংগঠিত ও গতিশীল হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

নবগঠিত কমিটির নেতৃবৃন্দ আগামী দুই বছর সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও সম্প্রসারিত করা, তৃণমূল পর্যায়ে সংগঠনকে শক্তিশালী করা এবং জনকল্যাণমূলক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

Recomended

সুন্দরবন উপকূলে শিক্ষার্থীদের বিক্ষোভ ও...

শ্যামনগর প্রতিবেদক: বনদস্যুদের...

শেখ আজহার হোসেনের সুস্থতা কামনায়...

নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরার...

. কালিগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল...

নিজস্ব প্রতিবেদক: সারাদেশে...