শ্যামনগর উপজেলা আইনজীবী ঐক্য পরিষদের কমিটি

#সভাপতি অ্যাড. মাসুদুল আলম দোহা, সেক্রেটারি অ্যাড. ইব্রাহিম খলিল

বিশেষ প্রতিনিধি: সাতক্ষীরার শ্যামনগর উপজেলা আইনজীবী ঐক্য পরিষদের নতুন কমিটি গঠন করা হয়েছে। ২১ নভেম্বর ২০২৬ তারিখে ডেপুটি অ্যাটর্নি জেনারেল অ্যাড. মাসুদুল আলম দোহার স্বাক্ষরে সর্বসম্মতিক্রমে এ কমিটির অনুমোদন দেওয়া হয়।

শ্যামনগর উপজেলা আইনজীবী ঐক্য পরিষদের অস্থায়ী কার্যালয়ে বেলা ১১ টার দিকে এ কমিটির অনুমোদন দেওয়া হয়। অনুমোদিত কমিটিতে উপদেষ্টা হিসেবে রয়েছেন সাতক্ষীরা জজ কোর্টের বিজ্ঞ পাবলিক প্রসিকিউটর (পি.পি.), বিজ্ঞ সরকারি কৌশলী জিপি অ্যাড. আশেক এলাহী মুন্না, অ্যাড. আব্দুর রশিদ, অ্যাড. এম. আজিবর রহমান ও অ্যাড. চঞ্চল কুমার ঘোষ। কমিটিতে সভাপতি হিসেবে অ্যাড. মাসুদুল আলম দোহা এবং সাধারণ সম্পাদক হিসেবে অ্যাড. ইব্রাহিম খলিল দায়িত্ব পেয়েছেন।

এছাড়া কমিটির অন্যান্য পদে রয়েছেন— সহ-সভাপতি পদে অ্যাড. জি.এম. মুনসুর রহমান ও অ্যাড. কৃষ্ণপদ মণ্ডল, যুগ্ম সাধারণ সম্পাদক পদে অ্যাড. ফুয়াদ হাবীব টিটন, সাংগঠনিক সম্পাদক পদে অ্যাড. স্বপন কুমার মণ্ডল (স্বপন), কোষাধ্যক্ষ পদে অ্যাড. আব্দুস সাত্তার, সাহিত্য ও লাইব্রেরি সম্পাদক পদে অ্যাড. রফিকুল ইসলাম (খোকন), দপ্তর সম্পাদক পদে অ্যাড. মিজানুর রহমান মিজান, প্রচার সম্পাদক পদে অ্যাড. শহিদুল ইসলাম শাওন, ক্রীড়া সম্পাদক পদে অ্যাড. আব্দুল আলীম, সাংস্কৃতিক সম্পাদক পদে অ্যাড. শফিউল আযম, সদস্য পদে অ্যাড. ফারুক হোসেন ও অ্যাড. আব্দুল্লাহ আল-মামুনকে মনোনীত করা হয়।

নবগঠিত এ কমিটির মাধ্যমে শ্যামনগরের আইনজীবীদের মধ্যে পারস্পরিক ঐক্য, পেশাগত সৌহার্দ্য ও সহযোগিতার পরিবেশ আরও সুদৃঢ় হবে বলে সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেছেন।

পাশাপাশি আইনজীবীদের পেশাগত মর্যাদা ও স্বার্থ সংরক্ষণ, আইনের শাসন প্রতিষ্ঠা এবং ন্যায়বিচার নিশ্চিত করার ক্ষেত্রে সংগঠনটি ইতিবাচক ভূমিকা রাখবে বলে প্রত্যাশা করা হচ্ছে। নতুন কমিটির সভাপতি, সাধারণ সম্পাদকসহ সকল সদস্যের প্রতি অভিনন্দন ও শুভকামনা জানিয়েছেন সংশ্লিষ্টরা।

Recomended