জালিয়াতি করে জবর দখলের চেষ্টায় যুব জামায়াত নেতা মোস্তাফিজুর রহমান রেন্টু

# সাংবাদিক নজরুলের উপর হামলার চেষ্টা, থানায় আশ্রয় নিয়ে রক্ষা
# ম্যাপ জালিয়াতির ঘটনায় নজরুলের অভিযোগ-ভূমি জরিপ অধিদপ্তরে
# বেপরোয়া রেন্টুর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয় না-জামায়াত ইসলামী বাংলাদেশ

হাবিবুর রহমান, তালা থেকে ফিরে: তালা যুব জামায়াতের সভাপতি মোমিন ও তার সহোদররা জাল কাগজ সৃষ্টি করে সাংবাদিক নজরুলের মূল্যবান জমি জবর দখলের পায়তারা চালাচ্ছে। এই ক্ষেত্রে আইন আদালত না পেরে দলীয় শক্তি ব্যবহারের গুরুত্বর অভিযোগ উঠেছে। সরেজমিনে দেখা যায়, তালার মাঝিয়াড়া মৌজার উমাচরণের নিকট থেকে জনৈক রেজাউল্লাহ ২৪ শতক জমি ক্রয় করেন। পরবর্তীতে ২০০৪ সালে তালা জাতীয় পার্টির সভাপতি ও দৈনিক পূর্বাঞ্চলের সাংবাদিক নজরুল ইসলাম রেজাউল্লাহর নিকট থেকে ১২ শতক এবং ২০১৩ সালে ১৩ শতক জমি খরিদ করে ভোগদখলে আছেন। কিন্তু সর্বশেষ মাপ জরিপে ২১ শতক জমি পাওয়ার কথা থাকলেও সাংবাদিক নজরুল ইসলাম পেয়েছেন ১৯ শতক। এই উনিশ শতক জমি পূর্ব পার্শ্বের রাস্তার ধারে। ক্রয়করা জমির দলিলে চৌহদ্দি করা আছে। দলিলের চৌহদ্দি এবং সর্বশেষ প্রিন্ট হওয়া ম্যাপে সাংবাদিক নজরুলের ১৯ শতক জমি পূর্বপাশে রাস্তার ধারে এবং যুব জামায়াতের সভাপতি মোস্তাফিজুর রহমান রেন্টু ১১ শতক জমি জমির মধ্যবর্তী স্থানে। কিন্তু যুব জামায়াতের সভাপতি মোস্তাফিজুর রহমান রেন্টু দলীয় প্রভাব খাটায়ে সাংবাদিক নজরুলের জমির প্রাচীর ভেঙ্গে পূর্ব পার্শ্বের রাস্তা সংলগ্ন স্থানে রাইচ মিল বানিয়ে অবৈধভাবে দখলে নিয়েছে। শুধু জবর দখল করেই খ্যান্ত হয়নি। খোদ সর্বশেষ প্রিন্ট হওয়া ম্যাপ জালিয়াতি করে তার জমি রাস্তার ধারে বলে প্রমাণ করার চেষ্টা চালিয়ে যাচ্ছে।
ম্যাপের ইনডেক্সে সর্বশেষ দাগ ৩০১৭ হলেও ভুয়া ৩০১৮ নতুন দাগ সৃষ্টি করে এবং ভুয়া প্লট তৈরি করে সে। এর বিরুদ্ধে সাংবাদিক নজরুল সংশ্লিষ্ট ভূমি জরিপ অধিদপ্তরে অভিযোগ দায়ের করেছেন। ৯৫ সালে ক্রয় করা দলিলের চৌহদ্দি মোতাবেক উত্তরে ভাগ্যধরের জমি বা বর্তমানে প্রাইমারী স্কুলের। দক্ষিণে কুঞ্জবিহারীর জমি যার মধ্যে ১১ শতক ক্রয় করেছে যুব জামায়াত নেতা রেন্টু। পূর্বে উমাচরণের ২৫ শতক জমি যার ক্রয়সূত্রে মালিক নজরুল ইসলাম। এই জমির পূর্ব পার্শ্বে রাস্তা।
মোস্তাফিজুর রহমান রেন্টু রাজনৈতিক দল জামায়াত ইসলামী বাংলাদেশ। তারা বর্তমানে বিরোধীদলে আছেন। দলীয় প্রভাব বিস্তার করে যুব জামায়াত নেতা রেন্টু ম্যাপ জালিয়াতি করে খ্যান্ত হয়নি। তিনি সাংবাদিক নজরুল ইসলামকে হুমকির মধ্যে রেখেছেন। সম্প্রতি তালা থানার মধ্যেই সাংবাদিক নজরুল ইসলামের উপর হামলার চেষ্ট করা হয়। অল্পের জন্য তিনি রক্ষা পান। ওসির রুমে আশ্রয় নেওয়ার কারণে মারাত্মক দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছিল। রেন্টুর বিরুদ্ধে জবর দখল সহ নানা রকম অনিয়ম-দূর্ণীতির অভিযোগ থাকলেও তার বিরুদ্ধে কোন সাংগঠনিক ব্যবস্থা নেয় না জামায়াতে ইসলাম বাংলাদেশ।
এই জমি নিয়ে এডিএম কোর্টে, সিভিল কোর্টে আছে মামলা। মামলা থাকার পরও আইন আদালত না মেনে সাংবাদিক নজরুলের জমি দখল দখলের পায়তারা চালিয়ে যাচ্ছে মোমিন। ….চলবে।

Recomended