কালিগঞ্জে অবৈধভাবে মজুদকৃত ৮০৩ বস্তা সার জব্দ

শেখ আহসান হাবিব, কালিগঞ্জ থেকে: সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার মৌতলা ইউনিয়নে অবৈধভাবে মজুদ করা বিপুল পরিমাণ সার জব্দ করেছে উপজেলা প্রশাসন। এ ঘটনায় মোজাম্মেল মেম্বারকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। পাশাপাশি তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানা গেছে।

বুধবার (১১ নভেম্বর ২০২৬) রাত ৮ টার দিকে মৌতলা ইউনিয়নের মোজাম্মেল মেম্বারের বাড়ির পাশে অবস্থিত একটি সারের গোডাউনে অভিযান পরিচালনা করেন কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানিয়া আক্তার এবং উপজেলা কৃষি কর্মকর্তা ওয়াসীম উদ্দিন। অভিযানে কৃষি বিভাগের উপ-সহকারী কৃষি কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

অভিযানে গোডাউন থেকে অবৈধভাবে মজুদ করা বিভিন্ন প্রকার সার জব্দ করা হয়। প্রাথমিক তথ্যে ইউরিয়া, ডিএপি, এসওপি ও অন্যান্য সারসহ মোট ৮০৩ বস্তা সার জব্দের কথা জানা গেছে।

অভিযান শেষে মোজাম্মেল মেম্বারকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে তাঁর বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

spot_img

More from this stream

Recomended