সাতক্ষীরার কদমতলা বাজারে মাদকের আখড়া বন্ধের দাবিতে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরার কদমতলা বাজারকে মাদকের আখড়া মুক্ত করার দাবিতে দোকানপাট বন্ধ রেখে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন ব্যবসায়ী ও সচেতন মহল।
আজ  বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুরে শহরের কদমতলা বাজার কমিটি ও সচেতন মহলের আয়োজনে শহরের এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
কদমতলা বাজার কমিটির সভাপতি আয়ুব আলীর সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন, বাজার কমিটির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, লাবসা ইউনিয়ন বিএনপির সভাপতি শফিকুল ইসলাম, সমাজসেবক জিয়ারুল ইসলাম, ব্যবসায়ী ডা. মিজানুর রহমান ডাবলু ও বাজার কমিটির সহ-সভাপতি শামসুজ্জামান প্রমুখ।  এ সময় বক্তারা বলেন, কদমতলা বাজারে মাদকের বিস্তার রোধে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে। মাদক ব্যবসায়ী ও মাদকসেবীদের বিরুদ্ধে প্রশাসনের  কঠোর ব্যবস্থা নিতে হবে। একই সাথে বাজারের স্বাভাবিক পরিবেশ ও ব্যবসায়ীদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেন তারা।
spot_img

More from this stream

Recomended