দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বুধবার | ৪ঠা নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৪শে জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি | সন্ধ্যা ৬:০৪
জমকালো আয়োজনের মধ্য দিয়ে ‘দৈনিক সাতক্ষীরা খবর’ পত্রিকার...
দেবহাটায় স্ত্রীর অন্তরঙ্গ ভিডিও ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে...
খোলপেটুয়া-কপোতাক্ষ থেকে বিএনপি-যুবদল নেতাদের বালু লুট
সাতক্ষীরায় মরহুম তোফায়েল হকের স্মরণে স্মৃতিচারণ ও দোয়া...
দেশীয় ও আন্তর্জাতিক ২০টি মানবাধিকার সংগঠন শম্পা গোস্বামীর...
বনদস্যু শাহিনুর সানা সাতক্ষীরায় আটক
সুন্দরবন, নদী ও জীববৈচিত্র্যে সমৃদ্ধ সাতক্ষীরা: পরিবেশ রক্ষায়...
কলারোয়ায় পাটগুদামে আগুন: পুড়লো ৬৫লাখ টাকার পাট
সাতক্ষীরায় মাদক, বাল্যবিবাহ, ইভটিজিং ও সামাজিক অপরাধ দমনে...
স্মৃতিচারণ ও দোয়া অনুষ্ঠান
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
দেবহাটা

দেবহাটায় স্ত্রীর অন্তরঙ্গ ভিডিও ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে চাঁদা দাবি: কনটেন্ট ক্রিয়েটর মামুন গ্রেপ্তার

কর্তৃক Satnadee Satkhira নভেম্বর ৪, ২০২৬
নভেম্বর ৪, ২০২৬ ০ কমেন্ট 48 ভিউস

মোমিনুর রহমান, দেবহাটা থেকে: সাতক্ষীরার দেবহাটায় এক ইউপি চেয়ারম্যানের সাবেক স্ত্রীর সঙ্গে ধারণ করা ব্যক্তিগত ও আপত্তিকর ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে এক লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আব্দুল্লাহ আল মামুনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে দায়ের করা একটি মামলায় গত মঙ্গলবার (৩ নভেম্বর) রাতে দেবহাটার চণ্ডীপুর গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত মামুন চণ্ডীপুর প্রি-ক্যাডেট স্কুলের পরিচালক করিম উল্লাহ মাস্টারের ছেলে। মামলার এজাহারে তার বিরুদ্ধে ব্যক্তিগত ভিডিও ব্যবহার করে ভয়ভীতি প্রদর্শন, অর্থ আদায় এবং সামাজিক যোগাযোগমাধ্যমে আপত্তিকর ভিডিও প্রকাশের সুনির্দিষ্ট অভিযোগ আনা হয়েছে।

মামলার বিবরণী থেকে জানা যায়, গত ১ নভেম্বর দেবহাটা উপজেলার নওয়াপাড়া ইউনিয়নের চেয়ারম্যান এবং বর্তমানে সাতক্ষীরা শহরের বাসিন্দা সাহেব আলী বাদী হয়ে সাতক্ষীরা সদর থানায় মামলাটি দায়ের করেন। মামলায় সখিপুর ইউনিয়ন ছাত্রদলের এক নেতাকে প্রধান আসামি, আব্দুল্লাহ আল মামুনকে দ্বিতীয় এবং বাদীর দ্বিতীয় স্ত্রী জান্নাতুল ফেরদৌস ওরফে মৌসুমীকে তৃতীয় আসামি করা হয়েছে। এ ছাড়া অজ্ঞাতনামা আরও দুই থেকে তিনজনকে আসামি করা হয়েছে।

এজাহারে উল্লেখ করা হয়, পারিবারিক কলহের জেরে প্রায় ছয়-সাত মাস আগে বাদী সাহেব আলী তার স্ত্রীকে তালাক দেন। এর আগেই তাদের দাম্পত্য জীবনের বেশ কিছু অন্তরঙ্গ মুহূর্তের ছবি ও ভিডিও ধারণ করে রাখা হয়েছিল। পরবর্তী সময়ে অভিযুক্তরা সেই ছবি ও ভিডিও সংগ্রহ করে বাদীর হোয়াটসঅ্যাপে পাঠান। গত ১৫ অক্টোবর সন্ধ্যায় ওই ভিডিও দেখিয়ে বাদীকে ভয়ভীতি দেখানো হয় এবং ২০ অক্টোবর এক লাখ টাকা চাঁদা দাবি করা হয়। টাকা না দিলে ভিডিও ফেসবুকে ছড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়।

অভিযোগ রয়েছে, প্রথমে পাঁচ লাখ টাকা দাবি করা হলেও পরবর্তীতে তা কমিয়ে এক লাখ এবং শেষ পর্যন্ত ৫০ হাজার টাকায়ফাংস করা হয়। তবে সমঝোতার পরও অভিযুক্তদের ব্ল্যাকমেল বা চাঁদাবাজি বন্ধ হয়নি। গত ২৯ অক্টোবর ‘সখিপুর ইউনিয়ন ছাত্রদল’ নামের একটি ফেসবুক আইডি এবং ১ নভেম্বর মামুনের ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে বাদীর ব্যক্তিগত ছবি ও ভিডিওগুলো সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করা হয়। এসব ঘটনার সপক্ষে পুলিশ ও বাদীর কাছে প্রয়োজনীয় ভিডিও, স্ক্রিনশট ও অডিও রেকর্ডিং সংরক্ষিত রয়েছে।

সাতক্ষীরা সদর থানার পরিদর্শক (তদন্ত) জামিল কবির জানান, পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে করা মামলায় অভিযুক্ত আব্দুল্লাহ আল মামুনকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে ব্যক্তিগত ভিডিও ফাঁসের ভয় দেখিয়ে অর্থ আদায়ের অভিযোগের সত্যতা যাচাই করে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। মামলার বাকি আসামিদের গ্রেপ্তার করতেও অভিযান অব্যাহত রয়েছে।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
খোলপেটুয়া-কপোতাক্ষ থেকে বিএনপি-যুবদল নেতাদের বালু লুট
পরবর্তী পোস্ট
জমকালো আয়োজনের মধ্য দিয়ে ‘দৈনিক সাতক্ষীরা খবর’ পত্রিকার শুভ উদ্বোধন

রিলেটেড পোস্ট

দেবহাটায় ৩০০ বোতল ফেন্সিডিলসহ মাদক কারবারি গ্রেফতার

নভেম্বর ২, ২০২৬

পারুলিয়ায় ব্যবসায়ীকে মারপিট ও লাঞ্ছিত’র অভিযোগ

নভেম্বর ১, ২০২৬

দেবহাটায় ১৫৯ বোতল উইনডেক্স সিরাপসহ আটক-১

অক্টোবর ৩১, ২০২৬

দেবহাটায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

অক্টোবর ৩১, ২০২৬

দেবহাটায় বাড়ছে পানিফলের চাষ: কর্মসংস্থান ও লাভের নতুন...

অক্টোবর ৩০, ২০২৬

দেবহাটায় পুলিশের অভিযানে পরোয়ানাভুক্তসহ ৫ আসামি আটক

অক্টোবর ৩০, ২০২৬

দেবহাটায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী

অক্টোবর ২৮, ২০২৬

পারুলিয়াকে আদর্শ ও দুর্নীতিমুক্ত মডেল ইউনিয়ন গড়ে তুলতে...

অক্টোবর ২৮, ২০২৬

শিক্ষাগত যোগ্যতা দেখাতে ব্যর্থ ভুয়া ডাক্তার এবাদুল! ব্যবস্থা...

অক্টোবর ২৪, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting