দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
শুক্রবার | ৩০শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি | রাত ১০:১৬
সাতক্ষীরায় উদীচীর ৫৮তম প্রতিষ্ঠাবার্ষিকী: সংবর্ধনা পেলেন ছয় গুণীজন
শ্যামনগরে ফেন্সিডিল এবং শুল্ক ফাঁকি দিয়ে আনা ভারতীয়...
আশাশুনিতে ভূ-গর্ভের বালি উত্তোলন: হুমকিতে জনবসতি
সাতক্ষীরা পৌরসভার ১, ২ ও ৩নং ওয়ার্ডের সুধীজন...
শ্যামনগরে সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ, একই ব্যক্তির...
দেবহাটায় বাড়ছে পানিফলের চাষ: কর্মসংস্থান ও লাভের নতুন...
দেবহাটায় পুলিশের অভিযানে পরোয়ানাভুক্তসহ ৫ আসামি আটক
সাতক্ষীরায় সরকারি সম্পত্তির মামলা পরিচালনায় দায়িত্বহীনতার অভিযোগ, ব্যবস্থা...
সাতক্ষীরায় চাঞ্চল্যকর জাকারিয়া হত্যা মামলার আসামি হুজাইফা গ্রেফতার
সাতক্ষীরা সীমান্তে ২০ লাখ টাকার চোরাচালানি পণ্যসহ আটক...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
সাতক্ষীরা সদর

সাতক্ষীরায় উদীচীর ৫৮তম প্রতিষ্ঠাবার্ষিকী: সংবর্ধনা পেলেন ছয় গুণীজন

কর্তৃক Satnadee Satkhira অক্টোবর ৩০, ২০২৬
অক্টোবর ৩০, ২০২৬ ০ কমেন্ট 28 ভিউস

নিজস্ব প্রতিবেদক: মুক্তিযুদ্ধ, চিকিৎসাসেবা ও সাংস্কৃতিক অঙ্গনে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ সাতক্ষীরায় ছয় গুণীজনকে সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী সাতক্ষীরা জেলা সংসদ। সংগঠনটির ৫৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, গুণীজন সংবর্ধনা, আবৃত্তি ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

 

শুক্রবার (৩০ অক্টোবর) বিকেল ৪টায় সাতক্ষীরা শহরের শহীদ নাজমুল স্বরণির ম্যানগ্রোভ সভাঘরে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী সাতক্ষীরা জেলা সংসদের সভাপতি শেখ সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে সংবর্ধিত ছয় গুণীজন হলেন বীর মুক্তিযোদ্ধা কাজী রিয়াজ, বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মোস্তফা নুরুল আলম, বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মো. মোসলেম, চিকিৎসক ডা. মো. এবাদুল্লাহ, বরেণ্য সংগীতশিল্পী আবু আফ্ফান রোজবাবু এবং সংগীতশিল্পী চৈতালি মুখার্জী। সংবর্ধিত বীর মুক্তিযোদ্ধা কাজী রিয়াজ মহান মুক্তিযুদ্ধে সংগঠক হিসেবে গুরুত্বপূর্ণ অবদান রাখেন। বীর মুক্তিযোদ্ধা অ্যাড. মোস্তফা নুরুল আলম ও বীর মুক্তিযোদ্ধা অ্যাড. মো. মোসলেম মুক্তিযুদ্ধের সময় সম্মুখযুদ্ধে অংশ নিয়ে দেশমাতৃকার স্বাধীনতার জন্য লড়াই করেন। চিকিৎসাসেবায় বিশেষ অবদানের স্বীকৃতি পান ডা. মো. এবাদুল্লাহ। তিনি কর্মজীবনের শেষ পর্যায়ে সাতক্ষীরা সদর হাসপাতালের সিভিল সার্জন হিসেবে দায়িত্ব পালন করেন। অসহায় ও সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে স্বল্পমূল্যে চিকিৎসাসেবা দেওয়ার পাশাপাশি সামর্থ্যহীন রোগীদের বিনামূল্যে বা স্বল্পমূল্যে চিকিৎসাসেবা দিয়ে এলাকায় ‘গরিবের ডাক্তার’ হিসেবে পরিচিতি লাভ করেন।

 

অন্যদিকে, বরেণ্য সংগীতশিল্পী আবু আফ্ফান রোজবাবু টেলিভিশন ও বেতারের উচ্চমানের শিল্পী তালিকায় অন্তর্ভুক্তির স্বীকৃতি পেয়েছেন। দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বিশিষ্ট সংগীতশিল্পী চৈতালি মুখার্জী জাতীয় মানের শিল্পী হিসেবে মর্যাদা অর্জন করেছেন। সংগীতচর্চা ও পরিবেশনার মধ্য দিয়ে দুজনই সাতক্ষীরার সাংস্কৃতিক অঙ্গনে স্বতন্ত্র পরিচিতি গড়ে তুলেছেন। অনুষ্ঠানের শুরুতে সভাপতি, সংবর্ধিত গুণীজন, উপদেষ্টা ও সাধারণ সম্পাদককে মঞ্চে আসন গ্রহণের আহ্বান জানানো হয়। এরপর সংগঠনের সংগীতবিষয়ক সম্পাদক বিউটি চক্রবর্তীর নেতৃত্বে জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা শুরু হয়।

 

আলোচনা সভায় বক্তব্য দেন উদীচী সাতক্ষীরা জেলা সংসদের উপদেষ্টা ও শিক্ষাবিদ অধ্যক্ষ আব্দুল হামিদ, সাতক্ষীরা আলিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মুফতি ড. আক্তারুজ্জামান, উদীচী সাতক্ষীরার সাবেক সভাপতি ও আবৃত্তিশিল্পী মনিরুজ্জামান ছট্টু, সহসভাপতি কমরেড আবুল হোসেন, উন্নয়নকর্মী মাধব দত্ত, সাহিত্য সংস্কৃতি সংস্থার খুলনা বিভাগীয় সভাপতি এস এম আয়ুব আলী এবং কবি কিশোরী মোহন দাশসহ অন্যরা। আলোচনা শেষে সংগঠনের পক্ষে সভাপতি শেখ সিদ্দিকুর রহমান ও সাধারণ সম্পাদক সুরেশ পান্ডে সংবর্ধিত ছয় গুণীজনের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন। সংবর্ধনা গ্রহণের পর গুণীজনেরা পর্যায়ক্রমে তাঁদের অনুভূতি প্রকাশ করেন।

 

আয়োজকদের মতে, মুক্তিযুদ্ধ, চিকিৎসাসেবা ও সংগীতসহ বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখা গুণীজনদের সম্মাননার মধ্য দিয়ে সমাজে ইতিবাচক কাজের স্বীকৃতি দেওয়ার একটি দৃষ্টান্ত স্থাপিত হয়েছে। আলোচনা ও সংবর্ধনা পর্বের পাশাপাশি অনুষ্ঠানে আবৃত্তি ও সংগীত পরিবেশিত হয়। আবৃত্তি করেন মনিরুজ্জামান ছট্টু। সংগীত পরিবেশন করেন আবু আফ্ফান রোজবাবু, চৈতালি মুখার্জী, বিউটি চক্রবর্তী, অদ্বিতীয়া মুখার্জী। শিল্পীদের পরিবেশনায় অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন শেখ মোসফিকুর রহমান মিল্টন ও কবি মৃত্যুঞ্জয় কুমার বিশ্বাস। সভাপতির সমাপনী বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

 

উদীচীর ৫৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর এ আয়োজনের মধ্য দিয়ে মুক্তিযুদ্ধের চেতনা, মানবসেবা ও সাংস্কৃতিক অঙ্গনে অবদান রাখা গুণীজনদের সম্মান জানানোর পাশাপাশি সাতক্ষীরার সাংস্কৃতিক অঙ্গনে এক মিলনমেলার আবহ তৈরি হয়।

 

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
শ্যামনগরে ফেন্সিডিল এবং শুল্ক ফাঁকি দিয়ে আনা ভারতীয় ঔষধ জব্দ

রিলেটেড পোস্ট

সাতক্ষীরা পৌরসভার ১, ২ ও ৩নং ওয়ার্ডের সুধীজন...

অক্টোবর ৩০, ২০২৬

সাতক্ষীরায় চাঞ্চল্যকর জাকারিয়া হত্যা মামলার আসামি হুজাইফা গ্রেফতার

অক্টোবর ২৯, ২০২৬

সাতক্ষীরা সীমান্তে ২০ লাখ টাকার চোরাচালানি পণ্যসহ আটক...

অক্টোবর ২৯, ২০২৬

অগ্রগতি সংস্থার প্রোগ্রাম অফিসার সেলিমুর রহমান আর নেই

অক্টোবর ২৯, ২০২৬

মাদক সেবনকালে সাতক্ষীরায় বিএনপি নেতাসহ আটক ৩! ভ্রাম্যমাণ...

অক্টোবর ২৮, ২০২৬

মাদ্রাসা ও এতিমখানার শিশুদের সঙ্গে সাতক্ষীরা জেলা বিএনপির...

অক্টোবর ২৭, ২০২৬

সাতক্ষীরায় আনন্দ এনজিও’র ৫ হাজার সদস্যের ২০ লক্ষ...

অক্টোবর ২৭, ২০২৬

দেড়দশক ধরে মূর্তিমান আতঙ্ক ছিল শওকত-পটল

অক্টোবর ২৬, ২০২৬

সাংবাদিকদের বিরুদ্ধে আপত্তিকর মন্তব্যের প্রতিবাদে সাতক্ষীরায় মানবন্ধন

অক্টোবর ২৫, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting