
মাসুম বেলাল কাইয়ুম: শ্যামনগর উপজেলার ঈশ্বরীপুর ইউনিয়নে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সমাজকল্যাণ বিভাগের উদ্যোগে মেডিকেল সেবা ও বিনামূল্যে ব্লাড গ্রুপিং কার্যক্রম শুরু হয়েছে।রোববার সকালে ঈশ্বরীপুর ইউনিয়ন সমাজকল্যাণ বিভাগের উদ্যোগে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়। সাধারণ মানুষের মধ্যে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি, রক্তের গ্রুপ নির্ণয় এবং জরুরি প্রয়োজনে রক্তদানের সুযোগ সহজতর করার লক্ষ্যে এ কার্যক্রমের আয়োজন করা হয়েছে। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, সকাল ১০টা থেকে শুরু হওয়া কার্যক্রমটি দুপুর ১২টা পর্যন্ত চলবে।ব্লাড গ্রুপিং কার্যক্রমের উদ্বোধনী সময়ে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী শ্যামনগর উপজেলা সমাজকল্যাণ বিভাগের সেক্রেটারি মো. শহিদুল ইসলাম, উপজেলা কর্মপরিষদ সদস্য ডা. ইমাম হাসান, ঈশ্বরীপুর ইউনিয়ন সমাজকল্যাণ বিভাগের সেক্রেটারি মজিবর রহমান এবং ইউনিয়ন সমাজকল্যাণ টিমের সদস্য আজিজুল ইসলামসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।এ সময় বক্তারা বলেন, রক্তের গ্রুপ জানা প্রত্যেক মানুষের জন্য গুরুত্বপূর্ণ। দুর্ঘটনা, অপারেশনসহ বিভিন্ন জরুরি পরিস্থিতিতে দ্রুত রক্তের প্রয়োজন হলে রক্তদাতা খুঁজে পেতে ব্লাড গ্রুপিংয়ের তথ্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই মানুষের মাঝে রক্তের গ্রুপ জানার বিষয়ে সচেতনতা তৈরি এবং স্বেচ্ছায় রক্তদানে উৎসাহিত করার লক্ষ্যে এ ধরনের কার্যক্রম নিয়মিতভাবে আয়োজন করা প্রয়োজন।

